Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 650 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4843 দেশজুড়ে 42 ধর্ম 3474 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2844 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’


নওগাঁ প্রতিনিধিনওগাঁ ন্যাশনাল মডেল স্কুলের পরিচালক মো. শহীদ প্রামাণিকের বিরুদ্ধে তার স্ত্রী শারমিন আক্তারের আনা অনৈতিক কর্মকাণ্ড ও অর্থ, স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগকেসম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতবলে দাবি করেছে তার পরিবার নিজ সন্তানরা।

গত ৩০ এপ্রিল শারমিন আক্তারের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা বক্তব্যে পরিবারের সদস্যরা দাবি করেন, প্রকৃত অর্থে শারমিন আক্তারই তার স্বামী সন্তানদের ওপর দীর্ঘ ১৭ বছর ধরে অকথ্য নির্যাতন চালিয়ে আসছেন।

বক্তব্যে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শারমিন আক্তারের নিজ সন্তানরা। বড় মেয়ে সানজিদা সাবিহা শিফা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, "মা ছোটবেলা থেকেই বাবার ওপর মানসিক শারীরিক নির্যাতন করতেন। বাবার প্রতি রাগ মেটাতে তিনি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তেন। মায়ের মারধরের কারণে আমার একটি দাঁত উপড়ে গিয়েছিল এবং ছোট ভাই শ্রেষ্ঠর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি দেখেছি বাবা আমাদের ভবিষ্যতের কথা ভেবে সবকিছু মুখ বুজে সহ্য করতেন। কিন্তু পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নানার বাড়ির লোকজন বাবাকে ডিভোর্সের হুমকি দিচ্ছিল, তখন আমি নিজেই বাবাকে বলি এই প্রতিদিনের অশান্তি আর অত্যাচারের চেয়ে একবারে আলাদা হয়ে যাওয়া ভালো। বাবার এই অসহ্য যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি নিশ্চিত করতেই আমি তাকে ডিভোর্সের পরামর্শ দিয়েছি।“

শিফা আরও জানান, তার নানার বাড়ির লোকজন বাবাকে ডিভোর্স দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন এবং তাদের উস্কানিতেই এই অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়। সন্তানদের পড়াশোনা জানমালের নিরাপত্তার কথা চিন্তা করেই মূলত তার বাবা ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

ভুক্তভোগী স্বামী মো. শহীদ প্রামাণিক জানান, ২০০৮ সালে বিয়ের পর থেকেই শারমিন আক্তার তার পরিবার তার সহায়-সম্পত্তির ওপর নজর দেয়। নওগাঁ শহরের বাড়ি এবং গ্রামের পৈত্রিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য শারমিন তাকে প্রতিনিয়ত চাপ দিতেন। এতে ব্যর্থ হয়েই তিনি একের পর এক মিথ্যা নাটক সাজাচ্ছেন।

তিনি আরও বলেন, "গত ২৫ মার্চ আমি তাকে আইনগতভাবে তালাক প্রদান করি। এর প্রতিশোধ নিতেই তিনি লক্ষ টাকার ভুয়া যৌতুক মামলা এবং সংবাদ সম্মেলন করে আমার মানহানি করছেন। অথচ বিয়ের সময় আমি তাকে মোহরানা পরিশোধ করে ঘরে তুলেছিলাম এবং তারা আমাকে কোনো টাকা বা ২০ ভরি গয়না দেয়নি; বরং শারমিন নিজেই বাড়ি থেকে গয়না নিয়ে চলে গেছেন।"

তিনি আরও বলেন, "একজন নিরপরাধ মানুষ হিসেবে আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই যাতে পুরো বিষয়টি অত্যন্ত নিরপেক্ষ গভীরভাবে তদন্ত করা হয়। সত্য যেন সামনে আসে এবং আমি আমার সন্তানরা যেন এই হয়রানি থেকে মুক্তি পাই।"

শহীদ প্রামাণিকের মা শহীদা বেগম জানান, শারমিনের অস্বাভাবিক আচরণের কারণে এবং পরিবারের সম্মতিতে ২০১৩ সালে তার ছেলে দ্বিতীয় বিয়ে করেন। এরপরও শারমিনকে নিয়মিত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু শারমিনের মূল লক্ষ্য ছিল সম্পত্তি আত্মসাৎ করা।

স্থানীয় ন্যাশনাল স্কুলের শিক্ষক এবং এলাকাবাসীরা শহীদ প্রামাণিককে একজন শান্ত ভদ্র মানুষ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, কোনো সাধারণ মানুষ হলে শারমিনের এই দীর্ঘকালীন টর্চার সহ্য করতে পারতেন না।

বর্তমানে লক্ষ টাকার কথিত যৌতুক মামলাটি চলমান রয়েছে এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তবে নিজ সন্তানদের এমন সাহসী সত্য সাক্ষ্য পুরো ঘটনাকে নতুন দিকে মোড় দিয়েছে।

 

 


নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা


নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ সকালে এই কর্মসূচি পালিত হয়।

শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে শহরের মুক্তির মোড় সংলগ্ন নওজোয়ান মাঠে এই শোভাযাত্রার উদ্বোধন করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি ও ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বর্ণাঢ্য র্যা লি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ সকালে এই কর্মসূচি পালিত হয়।


শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল থেকে মে পর্যন্ত পালিতদশম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬’-এর রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা সুরক্ষা নিশ্চিত করতে ১৪ দফা দাবি আদায় করা। সাংবাদিক নেতৃবৃন্দ জানান, মফস্বল সাংবাদিকদের তালিকাভুক্তি, সাংবাদিক সুরক্ষা আইন পাস এবং পেশাগত মানোন্নয়নে রাষ্ট্রীয় উদ্যোগ এখন সময়ের দাবি। এই গণমাধ্যম সপ্তাহের মাধ্যমে তারা দেশের সকল স্তরের সাংবাদিকদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠায় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। শোভাযাত্রাটি মহান মে দিবসের চেতনার সাথে সংহতি প্রকাশ করে শ্রমজীবী মানুষের অধিকারের পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য দাবিগুলো তুলে ধরে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিকদের দাবি মেনে নিয়ে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget