Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বাগমারায় ষড়যন্ত্রমুলক চাঁদাবাজি মামলায় জামিন পেলেন প্রেসক্লাব সভাপতি

আজকের দেশসংবাদ : রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলকে অবশেষে ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় জামিন মুঞ্জুর করেছে আদালত। বুধবার রাজশাহীর জজ কোর্টের বিচারক আলতাফ হোসেন মন্ডলের জামিন মুঞ্জুর করেন। ইতোপূর্বে ওই মামলায় দুইবার জামিনের আবেদন করলেও তার জামিন নামুঞ্জুর করে আদালত।

    জানাগেছে, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা বিগোপাড়া এলাকার ইটভাটার মালিক জনৈক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজশাহীর আদালতে গত ১৬ ফেব্রুয়ারি ২০২১ সালে একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। যার মামলা নং ৭৬২১। ওই মামলায় গত ২৪ ফেব্রুয়ারি বাগমারা থানা পুলিশ একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছিল।

    ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির ওই মামলা থেকে প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডলের দ্রুত জামিন চেয়ে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপিও প্রদান করা হয়েছিল।

    ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির ওই মামলায় ১ মাস ১৮ দিন পর তাকে জামিন দেয়া হয়। ষড়যন্ত্রমূলক চাঁদাবাজির মামলায় দীর্ঘদিন হলেও জামিন না পাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল।

    আলতাফ হোসেন মন্ডলের পরিবারের পক্ষ থেকে আদালতে জামিনের আবেদন করলেও অদৃশ্য কারনে দীর্ঘ সময় জামিন দেয়া হয়নি বলে জানিয়েছেন তার পরিবার।

    উল্লেখ্য, ১২ এপ্রিল ওই ইট ভাটার মালিক আবুল কালাম আজাদের ভাটায় অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ ভাবে ইট ভাটা চালানোর দায়ে এ সময় ৫০ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট।




    মোঃ সাইফুল ইসলাম

    বাগমারা, রাজশাহী

আয়ারল্যান্ডে পাড়ি জমালেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার

আজকের দেশসংবাদ : নিজদেশ ছেড়ে অন্যদেশে পাড়ি জমানো ক্রিকেটে নতুন নয়। এর আগেও অনেক খেলোয়ারই দেশ বদল করেছে, এবার নিজ দেশ নিউজিল্যান্ড ছেড়ে আয়ারল্যান্ডে পাড়ি জমালেন লুক জর্জসন। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ব্যাটিং অলরাউন্ডার লুক জর্জসন। নিজ দেশের ক্রিকেটের পাট চুকিয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন ২৩ বছর বয়সী এ তরুণ।


নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জর্জসন। তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ারল্যান্ডের সঙ্গে দুই বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ হলেন তিনি। গত মৌসুমেও আয়ারল্যান্ডের নর্দার্ন নাইটসের হয়ে খেলেছিলেন তিনি।

এ সিদ্ধান্তের ব্যাপারে জর্জসন বলেছেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে চুক্তির প্রস্তাব পেয়ে আমি খুশি। এটি আমার জন্য অনেক বড় সিদ্ধান্ত, ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ছেড়ে যাওয়া। তবে অনেক বড় সুযোগও এটি।

এসময় নর্দার্ন নাইটসের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গতবছর নর্দার্ন নাইটসের হয়ে খেলা দারুণ অভিজ্ঞতা ছিল। নর্দার্ন ক্রিকেট ইউনিয়নের হয়ে ক্লাব ক্রিকেটেও মজাদার সময় কাটিয়েছি। আমার মনে হয় এর সুবাদে আমি আরও ভালো ক্রিকেটার হয়েছি।

আগেই আয়ারল্যান্ডের পাসপোর্ট থাকায় এখন চাইলে যেকোনো মুহূর্তেই আইরিশ জাতীয় দলে খেলতে পারবেন জর্জসন। গতবছর নাইটসের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। তবে ওয়েলিংটনের হয়ে আবার ওপেনার হিসেবে খেলেন এ তরুণ অলরাউন্ডার।


শুধু জর্জসন একাই নয়, দক্ষিণ আফ্রিকায় জন্মানো দুই ব্যাটার স্টিফেন দোহেনি এবং মারে কমিন্সও চুক্তিবদ্ধ হয়েছে আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে এ দুজনকে এক বছরের চুক্তি দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।

মারিওপোলে ইউক্রেনের ১০২৬ সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ার
 

আজকের দেশসংবাদ : মারিওপোলে ইউক্রেনের ১ হাজার ২৬ সেনা তাদের অস্ত্র ফেলে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কয়েক সপ্তাহ ধরেই রুশ সেনাদের অভিযান অব্যাহত রয়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিওপোলে। বিবিসির খবর বলছে, শহরটি এখন প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণেই আছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানিয়েছে , এই সেনারা ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের। তাদের মধ্যে ১৬২ জন বড় কর্মকর্তাও আছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী ও দোনেৎস্ক রিপাবলিক মিলিশিয়ার কাছে ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১০২৬ সেনা স্বেচ্ছায় অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে।

রাশিয়া আরও জানিয়েছে ১৫১ জন আহত ইউক্রেনীয় সেনাকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। কাউকে আবার মারিওপোল শহরের হাসপাতালে পাঠানো হয়েছে।

যদিও এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

 
 
তথ্য সূত্র : বিবিসি, আল জাজিরা

জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

আজকের দেশসংবাদ ডেস্ক : জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে আজ বুধবার সকাল ১১.৫০ মি. জেলার সদর থানাধীন ধলহার ইউপির বিষ্ণপুর সৈয়দ আলীর মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নুরী খাতুন (৫৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

নুরী খাতুন বগুড়া জেলার সদর থানার বেলগাড়ী  গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী। র‌্যাব জানায়, নুরী খাতুন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। 
 

পরবর্তীতে  আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।




 

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে নওগাঁ সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সন্তানদের শিক্ষা গ্রহণে সহায়তা করার লক্ষ্যে এই সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে।

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান

এসময় মেয়ে শিক্ষার্থীদের সহজেই শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের লক্ষ্যে ১৫জন শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল, ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে পড়ুয়া ৭০জন শিক্ষার্থীর প্রতিজনকে এককালীন ২হাজার ৪শত টাকা, ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পড়–য়া ৩৫জন শিক্ষার্থীর প্রতিজনকে ৬হাজার টাকা ও একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়–য়া ১০শিক্ষার্থীর প্রতিজনকে ৯হাজার ৬শত টাকার নগদ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


বুধবার সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা, শাহানাজ পারভীন নাইসসহ  অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।


বিএসএফ’র হাতে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেলেন কৃষক
 

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর পোরশা সীমান্তে বিএসএফের হাতে আটক হওয়ার পর বিজিবি’র তৎপরতায় কয়েক ঘন্টা পরই ছাড়া পেলেন কৃষক মামুন ইসলাম। গত মঙ্গলবার দুপূর ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চিঠি পেয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মামুনকে ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মামুন ইসলাম পোরশা উপজেলার শ্রীকৃষ্ণপুর কুলাডাংগা গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তের ২৩১/৭এস পিলারের ঢাকাবীল এলাকায় তার নিজ জমিতে কীটনাশক প্রয়োগ করতে যান। বেলা ১১টার সময়ও জমিতে কীটনাশক প্রয়োগ করছিলেন। এমতাবস্তায় ভারতীয়-১৫৯ কেদারীপাড়া ক্যাম্পের বিএসএফ’র টহলরত সদস্যরা সীমান্ত এলাকায় দেখতে পেয়ে মামুনকে আটক করে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে বিজিবি মামুনকে ফেরত চেয়ে চিঠি পাঠালে পতাকা বৈঠকের আহবান জানান। পতাকা বৈঠকের আহবায়নের পর সীমান্তের ২৩১/৭এস পিলারের এলাকায় দুপূর ২টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর পরই মামুনকে ছেড়ে দেয় বিএসএফ।  

বিজিবি-১৬ নওগাঁ’র অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর পরই মামুনকে ফেরৎ চেয়ে আমরা পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেই। এরপর বিএসএফ বৈঠকের সম্মতি দিলে দুপূর ২টায় বৈঠক অনুষ্ঠিত হয় এবং এরপর মামুনকে ছেড়ে দেন।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget