Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদকে বিদায় সংবর্ধনা
তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এর বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজনে শহরের কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ।
নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদকে বিদায় সংবর্ধনা
 
এসময় অন্যান্যর মধ্যে নারী উদ্যেক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, জননীর নির্বাহী পরিচালক মোঃ আকরামুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার সভাপতি বিজয় টিভি এবং ভোরের পাতার নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি ও জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার যুগ্ম-সম্পাদক এ কে সাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখার আইন উপদেষ্টা চ্যানেল সিক্স বাংলা টিভির ষ্টাফ রিপোর্টার তৌফিক আহম্মেদ তাপস, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লাবনী সাহা, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার অর্থসম্পাদক তানিয়া ফেরদৌস,মানবধিকার নওগাঁর পরিচালক শফিকুল ইসলাম প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
 
জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ বদলি জনিত কারনে তাকে জননিরাপত্তা বিভাগের উপসচিব হিসাবে বদলি করা হয়েছে।


 

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদী পাসপোর্ট-ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে : নওগাঁয় বিজিবি’র মহাপরিচালক

তৌফিক তাপস, নওগাঁ : সীমান্ত এলাকার মানুষদের জন্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্বল্পমেয়াদী পাসপোর্ট ভিসা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই মধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারে কাছে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে নওগাঁর মহাদেবপুরে বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম।
 
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ- ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে এদের অনেক আত্নীয় দুই পারেই বসবাস করে। ফলে বিভিন্ন পালা উৎসবে এদের যাতায়াত আদিকাল থেকে হয়ে আসছে। এখন সীমানা হওযায় পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এজন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। যদি এই স্বল্পমেয়াদী পাসপোর্ট ভিসা চালু করা হয় তাহলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে।
 
বিজিবি মহাপরিচালক বলেন যারা সৎ উদ্দেশ্য নিয়ে আত্নীয় স্বজন ও বিভিন্ন পালা উৎসবের জন্য ভারতে প্রবেশ করে তারা দিনের বেলায় প্রবেশ করে। ফলে এসব মানুষ কোন বিপদে পরে না। কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাতের আঁধারে প্রবেশ করে থাকে তারাই বেশি আক্রান্ত হয়। কিন্তু সেই বিষয়টিও যেন না হয় সেই বিষয়ে আমরা সচেতন আছি ও চেষ্টা করছি।

নওগাঁয় পুরুষাঙ্গ কেটে ফেললেন-কলেজ ছাত্র

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন এক কলেজ ছাত্র। সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন এর চকচপাই গ্রামে সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত কলেজ ছাত্র চকচপাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে সৈকত ইসলাম ( ২৫)। সে নওগাঁ সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র বলে যানা যায়।সৈকত ইসলামের খালাত ভাই বলেন ‘সোমবার সকালের খাবার খেয়ে তার নিজের রুমে ঘুমিয়ে ছিল সৈকত। দুপুর ১টার দিকে টয়লেটে গিয়ে ব্লেড দিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে। কিছুক্ষণ পর তার চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওযা হলে-সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।  

যানা যায় -দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। তার খালাত ভাই আরাফাত আরও বলেন, ‘যতদূর জানি সৈকত দুই মাস থেকে মানসিকভাবে অসুস্থ। এছাড়া গত ১০-১৫দিন থেকে কারো সঙ্গে কোনো কথা বলে না। এমনকি বাড়ি থেকে বেরও হয় না। এখন কেন এমনটা করলো বা অন্য কোনো কারণ আছে কি-না। সেটা এখন বলা যাচ্ছে না।’

নওগাঁ  জেলারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমা সুলতানা মনিকা বলেন , ‘সৈকত এর পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা খুব গুরুতর। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়াতে পাঠানো হয়। বগুড়া থেকে ঢাকাতে পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।

’এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল  জানান, ‘বিষয়টি আমার জানা নেই। কি কারণে ওই কলেজ ছাত্র তার পুরুষাঙ্গ কেটে ফেললো! এখন পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ করেনি। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ হলে আমরা বিষয়টি তদন্ত করবো।

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল সহ আটক ৩

মোঃ সাইদুল ইসলাম,বেনাপোল : যশোরের বেনাপোলে ৪৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

রোববার ( ৯ জানুয়ারি) রাতে সাদিপুর খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ শাহ আলম এর ছেলে ইমরান হোসেন(১৯), মৃত মঞ্জুরুল ইসলাম এর ছেলে আক্তারুল ইসলাম (২৭) ও মৃত আহম্মেদ খাঁর ছেলে শাহ আলম হোসেন (৪০)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের খেয়াঘাট নামক স্থান থেকে ৪৪৭ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

নওগাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়াামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
 এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বিকালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠির রমজানকাঠিতে ১কেজি গাজাসহ আটক ২

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রমজানকাঠিতে ১ কেজি গাজাসহ ২যুবককে  আটক করেছে ডিবি পুলিশ। ০৭ জানুয়ারী রাত্র ২০.০৫ ঘটিকার সময় ঝালকাঠি ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ হাবিবুর রহমান সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ঝালকাঠি থানাধীন রমজানকাঠির নুর আলমের দোকানের সামনে থেকে ১ কেজি গাজাসহ আটক করে। আটকৃতরা হলো অ¯্র ও ডাকাতি মামলাসহ বহু মামলার আসামী গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি গ্রামের হাজী আমির খানের পুত্র ১। মোঃ সুমন খান(৪০), উদচড়া গ্রামের মৃত নাসির সিকদারের পুত্র ২। সম্রাট সিকদার(২৮)।  ডিবি কর্মকর্তা মাইনুদ্দিন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১ কেজি গাজাসহ আসামীদ্বয়কে আটক করা হয়েছে।এ  বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক সাবেক চেয়ারম্যান জানান, “এই চক্রের সাথে স্থানীয় একজন উঠতি বয়সী মেম্বরসহ আরো অনেক বকাটে যুবক  জড়িত রয়েছে। এরা চুরি ডাকাতিসহ নানা রকম অনামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়ে সামাজিক অবকাঠামো ভেঙ্গে পড়বে।”

একই এলাকার সিনিয়র সটিজিন মহব্বত আলী জানান, “এদরকে আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নচেৎ চুরি, ডাকাতিসহ নানা রকম অসামাজিক কর্মকান্ড বৃদ্ধি পাবে। মানুষ শানিএত বসবাস করতে পারবে না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget