Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁয় চার দিন ব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় চারদিনব্যপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে নওগাঁ জেলা প্রশাসন স্থানীয় মুক্তির মোড়ে এই মেলার আয়োজন করেছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো: আব্দুল মালেক, পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া। অন্যান্যের মধ্যে নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: নাজমুল হাসান এবং বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জেলা প্রন্থাগারিক এস এম আসিফ বক্তব্য রাখেন। মেলায় সরকারী গণ গ্রন্থাগার, বাংলাদেশ শিশু একাডেমী, ইসলামিক ফাউন্ডেশনসহ প্রায় ৩০টি ষ্টল স্থাপিত হয়েছে।

নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি বিএনপি ও জেলা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

তৌফিক তাপস,  নওগাঁ : নওগাঁয় একই স্থানে একই সময়ে জেলা যুবলীগ ও বিএনপি ও এ-টিম মাঠে ছাত্রলীগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে মহিলা যুবলীগের পক্ষে একই সময়ে সমাবেশের আহবান করায় সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
 
গত সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসন।
 
এদিকে আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির নামে মিথ্যে ইস্যু তৈরি করে  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন সময় তারা যে বক্তব্য দিচ্ছে তারই প্রতিবাদে আমরা জেলা আওয়ামীলীগের নিদের্শে জেলা ছাত্রলীগের ২৮ ডিসেম্বর শহরের এটিম মাঠে প্রতিবাদ সমাবেশর আয়োজন করেছিলাম। কিন্তু জেলা প্রশাসন কাছ থেকে আমরা অবগত হয়েছি একই স্থান ও সময়ে বিএনপি ও জেলা যুবলীগ, এ-টিম মাঠে ছাত্রলীগ পক্ষে একই সময়ে সমাবেশের ডাক দেওয়া সমগ্র নওগাঁ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করায় আমরা জেলা ছাত্রলীগ এ প্রতিবাদ সমাবেশ করা হয় নাই। এবং সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সমাবেশের বিষয়ে সিন্ধান্ত যানিয়ে দেওয়া হবে বলে তিনি জানান।
 
এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম তোতা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মহসিন আলী চৌধুরী মাসুম, নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক মইনুল হোসেন রানা, উপস্থিত ছিলেন।
 
অন্যদিকে বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সম্বাদ সম্মেলনে বলেন দেশের ৯৯ ভাগ মানুষ চায় বেগম খালেদা জিয়ার সু- চিকিৎসা হোক কিন্তু এ সরকার তার চিকিৎসা ব্যহত করছে । এ সরকার দেশের মানুষের কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এর প্রকিষ্ঠ উদাহরন। 

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু,  পৌর মেয়র নজমুল হক সনি জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু সহ বিএনপির নেত্রিবৃন্দ।


 

বেনাপোলে বসুন্ধরা গ্রুপের উদ্যাগে ২শ' শীতার্তদের  মাঝে কম্বল বিতরণ

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল : অশীতিপর জাহান আলী (৭০) এসেছেন যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রাম থেকে। শীতের কম্বল পেয়ে স্ফীত হাসি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শীতে আমাকে কাহিল করে দিছে। এই কম্বল পেয়ে উপকারের ভাষা কয়ে আমি বুঝোতি পারব না।’

নামাজগ্রামের জয়রন বিবি (৫৫) বলেন, গ্রামের গরিবদের শীতের কষ্ট দেখার লোক নেই। যারা আমাদের মতো গরিব মাইনসের (মানুষদের) খোঁজ নিয়ে শীতের কাপড় (কম্বল) দেচ্ছে তাদের আল্লাহ বাঁচিয়ে রাখুক।

বড়আঁচড়া গ্রাম থেকে আসা জাহানারা বেগম (৬০) কম্বল পেয়ে বলেন, ডেকে ডেকে কম্বল কয়জনা দেয় ? যেটা পেয়েছি তাতেই খুব খুশি হলাম। শীত নিবারণে কিছুটা হলেও উপকার হবে।

একই ভাবে সাদীপুরের সখিনা বেগম (৫৫) সাজেদা বেগম (৬০) ছোট আঁচড়ার জামেরুন নেছা (৭২) ভবারবেড়ের আলী হোসেন (৫৫) নুর নাহার (৫৮) গাজীপুরের জবেদা খাতুন (৪৫), গাজীপুরের সাহিদা খাতুন (৫০) কম্বল পেয়ে খুশি তারা। এ সময় শীতার্ত মানুষের চোখে-মুখে ছিল খুশি আর আনন্দের উচ্ছ্বাস। আবেগে আপ্লুত হয়ে উপস্থিত সবাই বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।

আজ সোমবার বেলা ১১টায় যশোরের বেনাপোল পোর্ট থানায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুরা ২০০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।

বেনাপোল রেল স্টেশন রোডের সীমান্ত প্রেস ক্লাবের সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীিেলগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল। প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ। 

এ সময় মাসুম বিল্লাহ তার প্রতিক্রিয়ায় বলেন, বেনাপোলে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে যে কম্বল বিতরণ করা হলো তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আমি গর্বিত এই মহৎ অনুষ্ঠানে থাকতে পেরে। বসুন্ধরা গ্রুপকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি সারা দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

আলহাজ্ব এনামুল হক মুকুল বলেন, একটি করে কম্বল পেয়ে ২০০ মানুষ যতটুকু উপকার পেল তা অবশ্যই মহতী উদ্যোগ। আমরা চাই এমন কার্যক্রম অব্যাহত থাকুক। বেনাপোলের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের সবাইকে।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠ ও একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আলহজ¦ জামাল হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সহসভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের বেনাপোল প্রতিনিধি বকুল মাহাবুব, বেনাপোল হাইস্কুলের শিক্ষক আব্দুল হাই, , সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সাধারন সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, মনির হোসেন, আরিফুল ইসলাম সেন্টু, আসাদুজ্জামান রিপন, লোকমান হোসেন, মুক্তার হোসেন, জাকির হোসেন, সংগ্রাম হোসেন, ইমরান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন   যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডে বেদনাদায়ক মৃত্যুর ঘটনা ইতিপূর্বে বাংলাদেশে ঘটেনি   --- জেলা প্রশাসক জোহর আলী

 ঝলিকাঠি প্রতিনিধি : “লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যায় কিন্তু যাত্রীবাহী লঞ্চে অগ্নিকান্ডে এরকম বেদনাদায়ক মৃত্যুর ঘটনা আমার জানামতে ইতিপূর্বে বাংলাদেশে ঘটেনি।  

মানুষ আগুনে দগ্ধ হয়ে বাঁচার জন্যে স্ত্রী সন্তান ও আপনজনকে সাথে নিয়ে অন্ধকারের মধ্যে গভীর নদীতে ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে অনেকে নদীতে ডুবে সলিল সমাধি হয়েছে আবার কারো । বাবা বাচলেও সন্তান বাঁচেনি আবার স্বামী বাঁচলেও স্ত্রী বাঁচেনী। 

এ রকম নির্মম ঘটনার অবতারনা আর কখনও দেখি নাই। জেলা প্রশাসন খবর পেয়ে সাথে সাথে উদ্ধার কার্যক্রমে সহাযতা করেছে। আমি নিজেই ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিযন্ত্রণ করার চেষ্টা করেছি। কিন্তু দুঃখের অনেকেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কেউ কেউ পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। অনেকেরই পরিচয় মেলেনি। আজকেও নদীতে একজনের মৃত্যুদেহ পাওয়া গেছ।

” সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: শফিউল আজম টুটুলের সভাপতিত্বে বিএমএসএফ জেলা সেক্রেটারী প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় ঝালকাঠিতে বৈশাখী টেলিভিশনের ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এসব কথাগুলো বলেন।  

এসময় জেলা প্রশাসক  আরো বলেন, আমরা অনেক তত্ত্বই সাংবাদিকদের মাধ্যমেই পেয়ে থাকি এবং সাংবাদিকদের সহযোগীতায় আমরা অনেক কার্য সম্পাদন করে থাকি। তিনি বিজয় টেলিভিশনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। 

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশনার জন্যে সকল সংবাদকর্মী ও মিডিয়ার প্রতি আহ্বান জানান।এসময় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওপ্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার, জেলা তথ্য কর্মকর্তা মো: আহসান কবীর, , বিটিভি ঝালকাঠি জেলাপ্রতিনিধি মো: হেমায়েত উদ্দিন হিমু, দৈনিক দূরযাত্রার সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: জিয়াউল হাসান পলাশ, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার পলাশ রায় প্রমুখ।


বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষনা নওগাঁয় প্রশাসনের ১৪৪ ধারা জারী : সংবাদ সম্মেলনে কর্মসূচী পালনে বিএনপি’র অনড় অবস্থান

তৌফিক তাপস, নওগাঁ  : নওগাঁয় বিএনপি, যুবলীগ ও ছাত্রলীগ একই দিনে একই সময় পৃথক পৃথক কর্মসূচী ঘোষনা করায় সংঘাত এড়াতে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করেছে স্থানীয় প্রশাসন।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচী বানচাল করতে বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচীস্থলে ছাত্রলীগ যুবলীগ পাল্টা কর্মসূচী ঘোষনা এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

বিএনপি’র সংবাদ সম্মেলনে সোমবার বেলা সাড়ে ১১টায় এক লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে ২৮ ডিসেম্বর দুপুর ২টায়  বিএনপি নেত্রী বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে নওযোয়ান মাঠে এক জনসভার ডাক দেয়। এ ব্যপারে স্থানীয় প্রশাসনের নিকট প্রয়োজনয়ি অনুমতি চেয়ে প্রস্তুতি গ্রহণ করে। পরবর্তীতে ঐ দিন একই সময়ে আওয়ামী যুবলীগ বিজয়ের সুবর্নজয়ন্তী পালনের কর্মসূচী গোষনা করে। বিএনপি পরর্তীতে শহরের এটিম মাঠে তাদের কর্মসূচী স্থানান্তর করে ঘোষনা দিলে ছাত্রলীগ সেখানে প্রতিবাদ সমাবেশ নামে আরেক কর্মসূচী ঘোষনা করে। এর  ফলে বিএনপি’র কর্মসূচী অনিশ্চিত হয়ে পড়ে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান হাফিজ বলেছেন উদ্দেশ্য প্রনোদিত হয়ে বিএনািপ’র কর্মসূচীকে বানচাল করার লক্ষ্যে প্রতিহিংসা চরিতার্থ করতে নির্লজ্জ ফ্যাসিবাদী আচরণের পরিচয় দিয়েছে আওয়ামীলীগ। এটি সরকারের অগনতান্ত্রিক আচরনের বহিঃপ্রকাশ। এটিকে নওগাঁয় আগামীদিনের নওগাঁ’র রাজনীতিতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের জন্য নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেথ করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে বিএনপি পূর্বঘোষিত কর্মসূচী যথাস্থানে শান্তিপূর্নভাবে পালণ করবে। এতে কোন অপ্রীতিকর অনভিপ্রেত উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন দায়ী থাকবে। আইন শৃংখলাজনিত কোন অবনতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি দায়ীত্ব নিবে না।

এদিকে উদ্ভুত পরিস্থিতিতে স্থানীয় আইন শৃংখলা স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক  মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক আদেশে নওগাঁ সমগ্র পৌরসভা এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারী করা হয়েছে। এই আদেশ ২৭ ডিসেম্বর সোমবার বেলা ৩টা থেকে ২৯ ডিসেম্বর বুধবার বেলা ৩টা পর্যন্ত ৪৮ ঘন্টা বলবৎ করা হয়েছে। এ সময় পৌর এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ যে কোন কর্মসূচী নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে

নওগাঁয় নিমার্ণ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

তৌফিক তাপস, নওগাঁ : নওগায়ঁ নিমার্ণ শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ শীত বস্ত্র প্রদান করা হয়। 

নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোসাদ্দুর রহমান রকেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। 

নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে নওগাঁ  পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইনতেজারুল হক কোয়েল, নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা প্রকৌশলী জাকারিয়া সাজু প্রমূখ সহ স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ ও নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের সদস্যগণ উপস্থিত ছিলেন। 

এসময় প্রধান অতিথি নওগাঁ জেলা গৃহ নিমার্ণ শ্রমিক ইউনিয়নের  নারী ও পুরুষ শ্রমিকদের মাঝে ১হাজার ৫শত শীত বস্ত্র চাদর প্রদান করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget