Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

রাজশাহীর বাগমারায় মাদকের লাগাম টেনে ধরার ঘোষণা ইউএনও'র

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় এবার ভয়াবহ মাদকের লাগাম কঠোর হস্তে টেনে ধরার ঘোষণা দিয়েছেন নব যোগদানকারী ইউএনও ফারুক সুফিয়ান।

সোমবার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই ঘোষণার কথা ব্যক্ত করেন। এ সময় ইউএনও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। সামাজিক এবং প্রশাসনিক দুটোর সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদককে নিয়ন্ত্রন করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের মঙ্গলের জন্যই মাদকের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক চক্র খুবই শক্তিশালী। এই শক্তিশালী চক্রকে দমন করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।

এ সময় ইউএনও বাগমারা থেকে মাদক নিমূল করে জিরো টালারেন্সে নিয়ে আসতে সভায় উপস্থিত জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাগমারায় আমি সবে মাত্র এসেছি। আমাকে মাদক সম্পর্কিত সার্বিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আমিও আমার আইনী কাঠামোর মাধ্যমে বাগমারা থেকে মাদক নিমূলে সর্বাত্বক চেষ্টা চালাবো।

এর আগে বাগমারা ও ভবানীগঞ্জ পৌর এলাকায় মাদকের ভয়াবহতা তুলে ধরে সভায় বক্তব্য প্রদান করেন ভবানীগঞ্জ পৌরসভায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাচেন আলী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি। তাদের বক্তব্যের বিষয়ে জবাব প্রদান করেন সভায় উপস্থিত বাগমারা থানার ওসি (তদন্ত) আফজাল হোসেন। তিনি বলেন, মাদক নিমূলে আমরাও দিনরাত অভিযান পরিচালনা করছি। সম্প্রতি ভবানীগঞ্জ পৌর এলাকায় রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে মাদক (ফেন্সিডিল) সহ হাতেনাতে আটক করা হলে তার ব্যাপারে বিভিন্ন (উপর মহল) থেকে সুপারিশ আসতে থাকে। আমরা পুলিশরা পড়ে যাই বেকায়দায়। তাই মাদক সেবী ও ব্যবসায়ীদের পক্ষাবলম্বন না করে তাদেকে কঠোর হস্তে দমন করার জন্য পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য বাখেন উপজেলা পরিষদের উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান অনীল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন, মাধ্যমিক কর্তকর্তা মাহমুদ হাসান, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার ও বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন। সভায় বাগমারায় অবৈধ ডাম চিমনির ইটভাটা বন্ধ ও আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

তৌফিক তাপস, নওগাঁ : এবারের পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে।পুলিশ নিয়োগে স্বচ্ছতা হয়েছে মন্তব্য করে আইজিপি ড. বেনজির আহমেদ বলেছেন, পুলিশ নিয়োগে পুরোনো প্রক্রিয়াকে সংস্কার করা হয়েছে। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীও আধুনিক হওয়া প্রয়োজন। এজন্য পুলিশ নিয়োগে যুগোপযোগী একটি নিয়োগবিধি করা হয়েছে। যুগের চাহিদা পূরণ করার জন্য এই নিয়োগবিধি চালু হয়েছে। আর দক্ষ পুলিশবাহিনী গড়ে তোলা মুহূর্তের মধ্যে সম্ভব না। ওই সময়ের সমাজ ও রাষ্ট্র কাঠামো এবং জনসাধারণের চাহিদার প্রয়োজনে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে এখন থেকেই দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

সোমবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি তৈয়বুর রহমানের দেওয়া ৪৬ শতাংশ জমির উপর নির্মিত পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বেনজির আহমেদ বলেন, আমাদের লক্ষ্য দুটি। জব মার্কেট থেকে সেরা মেধাবী ও ফিটনেস ছেলে-মেয়ে আনা এবং দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা। এতে আমরা সর্বাধুনিক পুলিশ বাহিনী পেতে সক্ষম হবো। সাতটি ফিজিকেল ধাপ অতিক্রম করে কনস্টেবল পদে স্বচ্ছতার সহিত এবার নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়োগবিধি অনুযায়ী করা হয়েছে- আইজিপি ড. বেনজির আহমেদ

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মেট্রপলিটন পুলিশের কমিশনার মো. আবুল কালাম সিদ্দিক, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী ও গাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) সুরাইয়া খাতুন, জেলা প্রশাসক হারুন অর রশীদ, এবং পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।


বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সমাপনী অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম, বাগমারা (রাজশাহী) :  মুজিববর্ষে শপথ করি, দুযোর্গে জীবন-সম্পদ রক্ষা করি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। শনিবার সকাল ১০ টায় বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগমারায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম, বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন সাব স্টেশন অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, চেয়ারম্যান আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সমাপনী উপলক্ষে স্টেশনের ভেতরে অগ্নি নির্বাপক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।



নওগাঁয় আমন ধানের ডগায় হেমন্তের শিশির বিন্দু

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলার ৮ ইউনিয়নের প্রতিটি মাঠ জুড়ে অপরুপ সৌন্দর্যে ভরা আমন ধানারে ডগায় দুলছে এখন হেমন্তের শিশির বিন্দু। দিগন্ত জুড়ে যে দিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহে যেন চোখ জুড়িয়ে যায়। ঋতু শরৎকে বিদায় দিয়ে হেমন্তকে বরণ করেছে প্রকৃতি। উপজেলার প্রতিটি মাঠে জুড়ে ধানের শীষে পড়ছে শীতের শিশির বিন্দু। সকাল হলেই দেখা মিলছে সাদা কুয়াশার ভেলা। এই কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।


শস্য শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার আত্রাই উপজেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে এখন কৃষকের কাঙ্খিত স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। ভালো ফলনের আশায় আমন ধান পরিচর্যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পারকরছেন। মাঠে মাঠে চলছে আমন ধান পরিচর্যার মহোৎসব। কাক ডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান পরিচর্যার কার্যক্রম। ধান ক্ষেতগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।

কার্তিক মাসের শুরতেই ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। সম্প্রতি মাঠের চারিদিকে এখন সবুজের সমারোহ। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠ জুড়ে। এদিকে উপজেলার ডিলারদের নিকট পর্যাপ্ত পরিমান তেল ও সার পাওয়ায় কৃষকরা অনেকটা আশ্বস্ত হয়েছে। নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই। এ জন্য বোরো মৌসুমে সেচ কার্যক্রম যথাযথ রাখতে বিদ্যুৎ বিভাগও রয়েছে তৎপর।

নওগাঁয় আমন ধানের ডগায় হেমন্তের শিশির বিন্দু
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে ৫ হাজার ৫০৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও চাষ হয়েছে প্রায় ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে। এবার লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে এবার আমন চাষ করা হয়েছে।

উপজেলার রসুলপুর গ্রামের কৃষক জহির উদ্দিন জানান, এবারে চারা রোপনের সময় প্রাকৃতিক পানি সংকট থাকলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে ধানের গাছ এখন ভাল রয়েছে। বন্যা কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে আশানুরুপ ফলন ঘরে তোলা সম্ভব।

উপ-সহাকরী কৃষি কর্মকর্তা কেরামত আলী জানান, কৃষকদের ক্ষেতে কঞ্চি পুতে দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্খিত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে। এছাড়াও মাজড়াপোকা এবং অন্যান্য আবাদ বিনষ্টকারী পোকার আক্রমণ থেকে বাঁচতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা পাচিং সহ আধুনিক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করছেন। ফলে উপজেলার কোথাও মাজড়া পোকা, কারেন্ট পোকার আক্রমণ নেই। তবে এবারো আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।


নওগাঁর রাণীনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরন বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

তৌফিক তাপস,নওগাঁ : নওগাঁয় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নির্বাচন আচরন বিধি সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও নির্বাচন কর্মকর্তা জায়েদা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান। 

এছাড়াও উপজেলা রির্টানিং কর্মকর্তাদের পক্ষে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ, আনছার-ভিডিপি কর্মকর্তা রোস্তম আলী ফরাজী প্রমুখ। প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন নৌকা মার্কায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেক, আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আরিফ রাঙ্গা, আব্দুল ওহাব চাঁন, নাজমুল হক প্রমুখ। এসময় উপজেলার ৮টি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে নানা আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদে চত্বরে জাতীয় এবং সমাবায় পতাকা উত্তলোন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে (ভার্চুয়ালি)  প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। 

এসময় তিনি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমান দেশ স্বাধীনের পর পরই সমবায় ভিত্তিতে মিল কারখানা চালুর উদ্যোগ নেন। সমবয়ের ভিত্তিতে দেশকে এগিয়ে নেয়ার লক্ষে সমবায় সেক্টরকে শক্তিশালি করার প্রক্রিয়া তিনিই গঠন করেছিলেন।

জেলা প্রশাসক মোঃ জোহর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহ আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

জেলায় ২০ সমাবয় সমিতিকে ২০ লক্ষ টাকা অনুদান এবং  কৃষি ও ঋণ সেক্টরে অবদান রাখা শ্রেষ্ঠ ৪টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget