Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 633 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4826 দেশজুড়ে 42 ধর্ম 3457 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2827 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তাহিরপুর সীমান্তে মদের চালান সহ কারবারি আটক

রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদের চালান সহ এক কারবারীকে আটক করেছে,সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত কারবারীর নাম আলী রাজ (২০) সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়গড়  গ্রামের রেফাত আলীর ছেলে।

বিজিবি সুত্রে জানাগেছে,মঙ্গলবার বেলা ৩টা ৩০ মিনিটের সময় লাউড়গড় বিওপির (৫৭১৪৪) হাবিলদার শ্রীরামেন্দ্র রায়ের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের মাধ্যমে,সীমান্ত পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে আনুমানিক তিনশত গজ বাংলাদেশের অভ্যন্তরে,উপজেলার বাদাঘাট ইউনিয়নের সায়েদাবাদ এলাকা থেকে ১২ বোতল ভারতীয় মদ ১ পিছ বিয়ার সহ ওই কারবারিকে আটক করা হয়।আটককৃত মদের সিজার মূল্য ১৮ হাজার,২শত,৫০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লে-কর্ণেল মো.তসলিম এহসান (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেশরহাট জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

মোঃ সাইফুল ইসলাম বাগমারা রাজশাহী : রাজশাহী জেলার মােহনপুর উপজেলায় বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের ৯৯ নম্বর কেশরহাট ইউনিটের সহযােগীতায় দর্শনপাড়া গ্রামে রিয়া মহিলা সমিতির সদস্যদের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০২১ উদযাপনে “নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ্য-সবল বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্য নিয়ে আলােচনা সভা ও শােভা যাত্রা করা হয়েছে। সভায় স্যানিটেশন, নিরাপদ পানি ও হাইজিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলােচনা হয়।

আলােচক ছিলেন মােহনপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাকির হােসেন, ওয়েভ ফাউন্ডেশন এরিয়া ম্যানেজার পারভেজ মাহমুদ খান। এছাড়াও আলােচনা করেন ওয়েভ ফাউন্ডেশন ইউনিট ম্যানেজার মােঃ মাজিদুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব রিপন আলী। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মােছা: আয়েশা খাতুন ও দর্শনপাড়া গ্রামের সাধারণ জনগন ও ছাত্র-ছাত্রীরা।

আলােচনা শেষে সমিতির সভানেত্রির নেতৃত্বে শােভা যাত্রা করা হয়। অনুষ্ঠানটি আর্থিক ভাবে সহযােগীতা করেন ওয়াটার ডট ওআরজি, অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন রিজিওনাল ম্যানেজার বিকাশ চন্দ্র কুন্ড ও এ্যাকসেস প্রকল্পের মনিটরিং অফিসার মােঃ আক্তারুজ্জামান।

 

নওগাঁর রাণীনগরে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন

প্রতিনিধি নওগাঁ:  নওগাঁর রাণীনগর শের-এ বাংলা সরকারি মহাবিদ্যালয়ে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করা হয়েছে। সোমবার কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে দেয়ালিকার উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল। পরে প্রধান অতিথি কলেজের শিক্ষকদের আয়োজনে এক মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, শাফাত হোসেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়, কলেজের সকল শিক্ষক, কর্মচারী প্রমুখ। আর আগে সাংসদ রাণীনগর রেলওয়ে স্টেশন জামে মসজিদের ৩তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।  


জনগণের অনুরোধে আবারও নির্বচনে কহিনুর আক্তার
 

প্রতিনিধি, নওগাঁ : সারাদেশের ন্যায় আগামী নভেম্বরের ১১ তারিখের  ইউপি নির্বাচনে নওগাঁ সদর উপজেলার অন্তরগত তিলকপুর  ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে কহিনুর আক্তার আবারও সর্বস্তরের জনগনের দোয়া এবং সমর্থন প্রার্থী। কহিনুর আক্তার এর পূর্বে গত ২০১১ সালের নির্বাচনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন । সততার বুলি মুখে না আওড়িয়ে তিনি তার কাজ দিয়েই জয় করেছেন মানুষের হৃদয়। তাই তিনি তার স্বামী বিয়োগের পর নির্বাচন না করতে চাইলেও সর্বস্তরের জনগনের চাওয়ায় তিনি আর নিজেকে নির্বাচন থেকে দুরে রাখতে পারেননি । তার ২০১১ সালের করা অসমাপ্ত কাজগুলো আর কেউ সমাপ্ত করেননি। তাই তিনি সর্বস্তরের জনগনের অনুরোধে আবারও নির্বাচনে অংসগ্রহণ করছেন ।

নওগাঁ সদর উপজেলার তিলকপুর  ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘনিয়ে আশায় ইউনিয়নের  প্রার্থীদের মধ্যে শুরু হয়েছে দৌড়-ঝাপ। তিলকপুর ইউনিয়নের ৭,৮ এবং ৯ নং ওয়ার্ড এর ব্যতিক্রম নয়।

এই ইউনিয়নের  প্রার্থীদের নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে উৎসাহ উদ্দীপনা। বিশেষ করে গত ২০১১ সালের নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কহিনুর আক্তারকে নিয়ে, কারণ এলাকার উন্নয়নের জন্য তিনি তার কর্মীদের এবং গন্যমান্য ব্যাক্তিদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলকসহ মানবিক  কাজ করেছেন যা এলাকায় প্রতিফলিত। সুতরাং তাকে ছাড়া এলাকাবাসী কাউকে বিকল্প প্রার্থী হিসেবে ভাবছেন না। তাছাড়াও নতুন প্রার্থীদের নিয়ে তিলকপুর  ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের বিভিন্ন বাজারে , গ্রামগন্জের মোড় চায়ের দোকানে সবখানেই নির্বাচনী আলোচনা। সবার একটাই চাওয়া যে, তাঁদের প্রতিনিধি যেন সৎ যোগ্য নীতিবান আদর্শবান হয়। এদিক থেকে কহিনুর আক্তার অন্য সবার চেয়ে এগিয়ে, কেননা তিনি সদস্য থাকা অবস্থায় তার নির্বাচনি এলাকার জনসাধারনদের নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন উন্নয়নমুলক কাজ তিনি করেছেন তাছাড়াও তিনি সর্বদা বিভিন্ন উন্নয়ন এবং সমাজসেবা মুলক কাজ  এখনো করে চলেছেন। যা সচরাচর অন্য কোন প্রার্থীর মাঝে দেখা যায়না ।

আসন্ন ইউপি নির্বাচন হওয়ায় এলাকাবাসীর মধ্যে দলমত নির্বিশেষে তিলকপুর  ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থী কহিনুর আক্তাররে নাম রয়েছে আলোচনায় সবার শীর্ষে। কহিনুর আক্তার নং ওয়ার্ডের ইকরতারা গ্রামের বাসিন্দা তিনি একজন ,সমাজসেবিকা, যোগ্য, সৎ,সাহসী অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠ মেধাবী ব্যক্তিত্ব। তাঁর রয়েছে বিস্তৃত সাংগঠনিক দক্ষতা। কহিনুর আক্তার বলেন, আমি আমার নির্বাচনী এলাকার জনসাধারণ কে নিয়ে একটি সুন্দর দূর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত এলাকা উপহার দেব ইনশাআল্লাহ এবং দেশের উন্নয়নের ধারা অব্যহত রেখে নতুনভাবে ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডকে সাজিয়ে তুলতে চাই এটাই আমার প্রত্যাশা।

 

নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধন

তৌফিক তাপস, নওগাঁ : “জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি এক সাথে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বিকালে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ মোঃ শামছুল ওয়াদুদ এর সভাপতিত্বে  বিশেষ অতিথি  উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মনজুর রহমান প্রমুখ সহ স্থানীয় ব্যক্তি বর্গ ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।


নওগাঁয় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

তৌফিক তাপস, নওগাঁ : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

রবিবার বেলা ১১টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নওগাঁ শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ আবদুল বারী, জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ মুক্তার হোসেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মাহবুব আলম সিদ্দিকী প্রমূখ বক্তব্য রাখেন। এসময় ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন অফিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ ও নার্সরা উপস্থিত ছিলেন।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget