Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তাড়াইল উপজেলায় কৃষক লীগের বর্ধিত সভা


আল-মামুন খান, কিশোরগঞ্জ : 'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও'  এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার বর্ধিত সভা। 

উপজেলা বিআরডিবি হলরুমে শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৩ টায় বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার আয়োজনে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 

তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আহমেদ উল্লাহ বলেন, দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।  'কৃষক বাঁচাও-দেশ বাঁচাও' এই মূলমন্ত্রে সারা দেশে কৃষকসমাজকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি হলেও তা থেকে অনেক পিছিয়ে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এই সংগঠনটি। 

তিনি আরো বলেন,  আওয়ামী লীগের সময়েই কৃষকরা সবচেয়ে বেশি সুবিধা ও সহায়তা পাচ্ছে। ক্ষমতাসীন দলের সংগঠন হিসেবে কৃষির উন্নয়নে কিংবা কৃষকদের পাশে কতোটা দাঁড়াতে পেরেছে কৃষক লীগ? তা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ সংগঠনের মধ্যেই। 

বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু বলেন, কৃষকদের অধিকার আদায়ে কৃষক লীগ পিছিয়ে আছে এই কথার সঙ্গে আমি একমত নই। কৃষি ও কৃষকের সবধরনের সংকট বা দাবি আমরা সবসময়ই প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রীকে জানিয়ে আসছি। তিনি আরো বলেন, কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কৃষক লীগ ওতপ্রোতভাবে জড়িত। সেজন্য ভবিষ্যতে এমন নেতৃত্ব আসতে হবে যারা কৃষকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারবে। যাতে কৃষক লীগ সরকারের সহায়ক হিসেবে কাজ করতে পারে।  উক্ত বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক কায়সার আহমেদ লিংকন, আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক দীপক দাস, তথ্য ও গবেষণা সম্পাদক জহির উদ্দিন সফি, সম্মানিত সদস্য এহসানুল হক ফারুক, বাংলাদেশ কৃষক লীগ তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি আশরাফ উদ্দীন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আজিম উদ্দীন ভুঁইয়া, তথ্য ও গবেষণা সম্পাদক বুলবুল আহমেদ ভুঁইয়া, মহিলা সাংগঠনিক সম্পাদক সুমি আকতার ও সম্মানিত সদস্য রফিকুল ইসলাম রাজু প্রমূখ। 

রফিকুল মন্টু আন্ত র্জাতিক পরিবেশ সম্মাণনা পাওয়ায় বিএমএসএফ'র অভিনন্দন

নিজেস্ব প্রতিবেদক :  উপকূলীয় মানুষের কস্ট, জীবন, অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা সাংবাদিক রফিকুল মন্টুকে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ পুরস্কৃত করায় বিএমএসএফ'র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে পরিবেশবাদী প্রতিষ্ঠান WeNaturalists এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রফিকুল মন্টুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।

এবছর বিশ্বের ৯ ব্যক্তিত্ব People of Nature Award 2021 পেয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে৷ এতে বাংলাদেশের রফিকুল মন্টু স্টোরিটেলার' ক্যাটাগরিতে পুরস্কার পেলেন৷ উপকূল নিয়ে নিবিড়ভাবে কাজ করা, উপকূলের মানুষের গল্পগুলো দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরে আসছেন দীর্ঘদিন ধরে। বিষয়টি We Naturalists-এর নজরে পড়ায় তাঁকে পুরস্কারের জন্য গঠিত বিচারকমন্ডলী 'স্টোরিটেলার' ক্যাটাগরিতে তাঁকে নির্বাচিত করেন৷ 

পহেলা অক্টোবর রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়৷ তবে অনুষ্ঠানের আগেই পুরস্কারের ট্রফি, সনদ এবং প্রাইজ মানি ১০০০ ইউএস ডলার পুরস্কারপ্রাপ্তদের কাছে প্রেরণ করা হয়৷

শনিবার বিএমএসএফ'র কাছে দেয়া এক বিবৃতিতে রফিকুল মন্টু বলেন, প্রথমবারের মত পাওয়া আমার এই আন্তর্জাতিক সম্মাণনা বাংলাদেশের উপকূলবাসীর প্রতি নিবেদন করলাম৷

 

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি: ফখরুল

অনলাইন ডেস্ক: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে এখনো দলের কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।


শুক্রবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাচঁরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের প্রয়াত বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি অনুষ্ঠানের শোক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই হতে পারে না। তবে যদি নির্বাচন কমিশন সবার কাছে গ্রহণযোগ্য হয় এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, তার অধীনেই নির্বাচন হতে পারে। এমন পরিস্থিতি হলেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে।
মির্জা ফখরুল আরও বলেন, এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধীদলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ পাচ্ছে না। শুধু বিএনপি নয়, দেশের সকল রাজনৈতিক দল দুর্বিষহ সংকটপূর্ণ পরিস্থতির মধ্য দিয়ে অতিক্রম করছে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, দলের  চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


  • জায়েদ খানের নায়িকা হচ্ছেন শ্রাবন্তী


বিনোদন ডেস্ক : কলকাতার আলোচিক নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘জখম’ নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি। 

আর তার বিপরীতে নায়ক হবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বিষয়টি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খান। তিনি বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এই ছবির কাজ শুরু করবো আমরা।’

ভেতরের খবর, এ সিনেমার জন্য নায়ক চরিত্রে জায়েদ খান পূর্ব নির্ধারিত। তবে নায়িকা বদলেছে। এতে কাজ করার কথা ছিল ঢাকাই ছবির আলোচিত নায়িকা অপু বিশ্বাসের। কিন্তু তাকে বাদ কলকাতার শ্রাবন্তীকে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এ বিষয়ে সিনেমাটির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘অপু নিজেই সরে দাঁড়িয়েছেন। হয়ত ব্যক্তিগত কারণে। আমরা তো আর বসে থাকব না। তাই কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।’
 
‘সোনার চর’ নামের গ্রামীণ পেক্ষাপটের একটি সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত জায়েদ খান। সেই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন নবাগতা স্নিগ্ধা। আরও আছেন মৌসুমী ও ওমর সানী। সিনেমার বেশ কিছু দৃশ্য ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। গ্রামীণ যুবকের লুকে প্রশংসা কুড়িয়েছেন জায়েদ খান।

অন্যদিকে রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে অনেকটা চুপচাপ শ্রাবন্তী। অভিনয়ের বাইরে তার বিয়ে ও বিচ্ছেদের খবরেই শিরোনামে থাকেন এই অভিনেত্রী। বাংলাদেশের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে শ্রাবন্তীর।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাজনীতির দেশ : খাদ্যমন্ত্রী

তৌফিক তাপস,নওগাঁ : অসাম্প্রদায়িক রাজনীতির দেশ বাংলাদেশ। এদেশে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফলে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে। আজ শনিবার (২ অক্টোবর) দুপুরে নওগাঁ জেলা সার্কিট হাউজে শারদীয় দূর্গা উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী আরও বলেন, এরইমধ্যে সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও দুর্গোৎসব উপলক্ষে সাজ সাজ রব বিরাজ করছে। এরইমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ম-প গুলোতে স্বাস্থ্য বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও নওগাঁ জেলায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী।

এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক হারুন-অর- রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তৌফিক তাপস, নওগাঁ : মুজিব শতবর্ষ নওগাঁ জেলা দাবা লীগ-২০২১ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার ৮টি দলের অংশগ্রহণে, জেলা পুলিশের আয়োজনে ও রানার গ্রুপ বাংলাদেশ ও সাইফ পাওয়ারটেক বাংলাদেশের সার্বিক সহযোগীতায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ডিআইজি বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ জেলাপ্রশাসক নওগাঁ, তরফদার মো.রুহুল আমিন সহ-সভাপতি বাংলাদেশ দাবা ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর, সাইফ পাওয়ারটেক, হাফিজুর রহমান খাঁন চেয়ারম্যান, রানার গ্রুপ, মোহাম্মদ আল দ্বীন,স্পন্সর ডাইরেক্টর, রানার গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা পুলিশ সুপার। 


এ সময় উপস্থিত ছিলেন, কে এম এ মানুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), গাজিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সুরাইয়া খাতুন সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা, সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোবারক হোসেন ডিআইও১, ইন্সপেক্টর ইনচার্জ (ডিবি) কে এম সামসুদ্দিন, নজরুল ইসলাম জুয়েল অফিসার ইনচার্জ সদর মডেল থানা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget