Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সভা


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠিতে দীর্ঘদিন পর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম সভা  বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি থানার উদ্যোগে  অনুষ্ঠিত এ  সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান, টিআই মো: আনিছ, সাব ইন্সপেক্টর গৌতম কুমার ঘোষ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ৯ম-১০ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমারা আমার মেয়ের মত, তোমাদের মত আমারও মেয়ে আছে। আমাকে তোমরা বাবার মত বা চাচার মত মনে করতো পারো। আমি তোমাদের  বাবার মত একজন হিতাকাংখী। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের পড়াশুনা করাই হলো প্রধান কাজ। এ সময় অন্য কোন চিন্তাভাবনা ও অমনোযোগী হওয়া তাদের জন্য উচিত নয়। ছাত্রীদের ছেলে বন্ধু সৃষ্টি করা মঙ্গলজনক হবে না। বাবা মা কস্ট পায় এমন কোন কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়।”

অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান বক্তব্যে বলেন, “সন্ধ্যার পর শিক্ষার্থীদের জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হতে নিষেধ করেন। স্কুল ছুটির পর পার্কে বা অন্য কোন স্থানে আড্ডা দেয়া ঠিক নয়। কোন শিক্ষার্থীদের এরকম কোন কর্মকান্ড পুলিশের চোখে পড়লে তাদের বাবা মা ডেকে ব্যবস্থা নেয়া হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শের সাথে সাথে বাজে আড্ডা ও বয়ফ্রেন্ড থেকে দূরে থাকার পরামর্শ প্রদান করেন। কোন বখাটে ছেলে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীকে বিরক্ত করলে পুলিশকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। বাল্য বিবাহ রোধে তিনি সকলকে সতর্ক থাকতে বলেন। তিনি আরো বলেন, বাবা মায়ের মতের বিরুদ্দে এ বয়সে নিজেদের ইচ্ছায় কোন সিদ্ধান্ত নিলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভনা রয়েছে। তাই তিনি বাবা মায়ের পরামর্শ মোতাবেক সকলকে চলার পরামর্শ প্রদান করেন। জীবনে উন্নতি লাভ করতে হলে অবশ্যই পিতামাতা ও শিক্ষক গুরুজনের আদেশ উপদেশ মেনে চলতে হবে।

১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন


নিজেস্ব প্রতিবেদক : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের পরবর্তী সভায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন ইসি সচিব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ধামাকার সিইও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকার সিইও সিরাজুল ইসলাম রানাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের চেয়ারম্যান এবং পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন এক ব্যবসায়ী।
 
গত ২৩ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন ওই থানাধীন উত্তর আউচপাড়ার বাসিন্দা ব্যবসায়ী মো. শামীম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
মামলার আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এসএমডি জসিমউদ্দিন চিশতী (৫৭), চেয়ারম্যান ডা. এম আলী ওরফে মোজতবা আলী (৬০), সিইও সিরাজুল ইসলাম রানা, প্রধান ব্যবসা কর্মকর্তা ডিএমডি দেবকর দে শুভ (৩২), নাজিম উদ্দিন আসিফ (২৮), এজিএম হেড অব একাউন্টস সাফোয়ান আহমেদ (৪১), ডেপুটি ম্যানেজার আমিরুল হোসাইন (৪৬), আসিফ চিশতী (২৬), সিস্টেম ক্যাটাগরি হেড ইমতিয়াজ হাসান (৩৫), ভাইস প্রেসিডেন্ট ইব্রাহীম স্বপন (৩৫) ও উপব্যবস্থাপনা পরিচালক নিরোধ বারান রয় (৪৫)।
 
জানা গেছে, চলতি বছরের গত ২০ মার্চ অনলাইনে ‘ধামাকা শপিং ডটকম’-এর ফেসবুক পেজে পণ্য কেনার অফার দেয়। অনলাইনে অফারটি দেখে বাদী ৮৪টি ইনভয়েসের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের অনুকূলে ১১ লাখ ৫৫ হাজার টাকা পরিশোধ করেন। প্রতিষ্ঠানটি অর্ডার কনফার্ম করে এবং কনফার্ম ইনভয়েস তার জিমেইল আইডিতে পাঠায়। কিন্তু প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ৪৫ দিনেও তার কাছে পণ্য সরবরাহ করেনি।
 
পরে ৫০ দিন পর তিনি হেল্পলাইনে যোগাযোগ করলে তাকে অপেক্ষা করতে বলা হয়। এক মাস অপেক্ষা করার পর তাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও ডিরেক্টর অপারেশন কর্তৃক স্বাক্ষরিত তাকে সাউথ ইস্ট ব্যাংকের মাধ্যমে ১১ লাখ ৫৫ হাজার টাকার দুটি চেক দেওয়া হয়। ওই চেক নিয়ে টাকা তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায় অ্যাকাউন্টে কোনো টাকা নেই।
 
গত ৫ আগস্ট প্রতিষ্ঠানের সিইও মামলার ৩নং আসামি মো. সিরাজুল ইসলামের কাছে যাওয়ার পর তিনি টাকা না দিয়ে তাকে হুমকি দেন। পরে ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অফিসে গিয়ে দেখেন অফিস তালাবন্ধ। তিনি বুঝতে পারেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তাই টাকা পরিশোধের ইনভয়েজ, ব্যাংকের চেকের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে মামলা করেন।

 

তথ্যসূত্র : সময় নিউজ

নওগাঁয় সিপিবির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ঘুষ দুর্নীতি লুটপাট বন্ধ ও ভোটাধিকার গণতন্ত্র নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ ঘটিকায় নওগাঁ শহরস্থ  লর্ড লিটন ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি নওগাঁর সভাপতি এ্যাডভোকেট মহসীন রেজার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বক্তাবৃন্দরা হলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটি নওগাঁর সহ-সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সদর কমিটি নওগাঁর আলিমুর রেজা রানা প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ঘুষ দুর্নীতি লুটপাট প্রতিরোধ করি, জীবন জীবিকা গড়ে তুলি ও বাক ব্যক্তি স্বাধীনতা, ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার লড়াই চালিয়ে যেতে দেশবাসীকে রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শনের আহবান জানিয়ে, শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করা হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নওগাঁয় মহিলা আওয়ামীলীগের বৃক্ষ রোপণ ও বিতরণ


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০টায় জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফলজ বনজ ও ভেজষ গাছের চারা রোপণ ও বিতরণ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। 

এসময় বৃক্ষ রোপন ও বিতরণে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিব বকুল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারণ সম্পাদক লিপি সাহা, যুগ্ম-সম্পাদক মন্নি শর্মা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, পৌর মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক নাহার মৃধা, সদর উপজেলার ২নং কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতোয়ার রহমান, ১নং বর্ষাইল ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন্ বর্ষাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মুনিরুল ইসলাম মিন্টু সহ জেলা, উপজেলা, ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। 

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে প্রতিটি ইউনিয়নে ৭৫টি গাছের চারা রোপন ও  প্রায় ২ হাজার ফলজ বনজ ও ভেজষ গাছের চারা বিতরণ করা হয়। 


ঝালকাঠির বাসন্ডা খালের ভাঙনে দিশেহারা ২ ওয়ার্ডের মানুষ  স্বাভাবিক জোয়ারে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি পৌরসভার বাসন্ডা খালের ভাঙনে ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ের বাদামতলী খেয়াঘাট থেকে ৭ নম্বর ওয়ার্ডের কিস্তাকাঠি আবসন প্রকল্প পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বিলীন হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে খালের পাড়ের প্রায় ৪ শতাধিক পরিবার। হুমকীতে তিনটি লবণের মিল, দুটি মসজিদ ও পাকা স্থাপনা। পাশাপাশি খালের পাড় ভেঙে স্বাভাবিক জোয়ারের পানি ঢুকে মানুষের বসতবাড়ি তলিয়ে যাচ্ছে। অপরদিকে ৭ নম্বর ওয়ার্ডের অতুল মাঝির খেয়াঘাট থেকে কিফাইত নগরের গাবখান সেতুর টোলঘর পর্যন্ত প্রায় ২ কিলোমিটারের একমাত্র পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সংস্কারের অভাবে সড়কটির বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে।  এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসন্ডা খাল ঝালকাঠি পৌরসভার অবহেলিত ৬ ও ৭ নম্বর ওয়ার্ডকে মূল শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। এক সময় এ দুটি ওয়ার্ড সদরের বাসন্ডা ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল। ৯০ এর দশকে ওয়ার্ড দুটি ঝালকাঠি পৌরসভার সাথে যুক্ত হয়। এদের প্রাচীন নাম পশ্চিম ঝালকাঠি মহারাজগঞ্জ। এক সময় ঝালকাঠি শহরের ব্যবসা বানিজ্যের মূল কেন্দ্র বিন্দু ছিল এই পশ্চিম ঝালকাঠি। বর্তমানে ৬ নম্বর ওয়ার্ডের বাদামতলী থেকে ৭ নম্বর ওয়ার্ডের কিস্তাকাঠি আবাসন প্রকল্প পর্যন্ত খালের পাড় কেন্দ্রীক সড়কটি বিলীন হওয়ায় দুই এলাকার বাসিন্দাদের বসত বাড়িও ভাঙ্গনের হুমকীতে পরেছে।  

৭ নম্বর ওয়ার্ডের একমাত্র পাকা সড়কাটি হয়ে প্রতিদিন সদরের গাবখান, শেখেরহাট, রাজাপুর-কাঁঠালিয়াসহ বিভিন্ন এলাকার মানুষ অতুল মাঝির খেয়া পার হয়ে জেলা শহরে প্রবেশ করে। অতুল মাঝির খেয়াঘাটটিও সংস্কার জরুরী হয়ে পড়েছে। এ ওয়ার্ডের অধিকাংশ সড়কই কাঁচা। এতে বর্ষায় মানুষের চলাচলে ভোগান্তির শেষ নেই। মীরবহর বাড়ি থেকে বারেক ফকিরের বাড়ি হয়ে পুরাতন ফেরিঘাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটারের পাকা সড়কের নির্মাণাধীন কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। ঋষিবাড়ি থেকে তালুকদার বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশের সড়কেরও বেহাল দশা। এ ওয়ার্ডে পাকা নালা না থাকায় বর্ষা মৌসূমে জলাবদ্ধতা লেগেই থাকে।

এদিকে বাসন্ডা খালের ভাঙনের ফলে স্বাভাবিক জোয়ারের পানি ঢুকে ৬ নম্বর ওয়ার্ডের রামনগর বটতলা থেকে নেছারাবাদ মাদ্রাসা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। নেছারবাদ, যুব উন্নয়ন ও রামনগর এলাকার বাসিন্দাদের শহরের বের হওয়ার এটি একমাত্র পথ ছিল।

ঝালকাঠির বাসন্ডা খালের ভাঙনে দিশেহারা ২ ওয়ার্ডের মানুষ  স্বাভাবিক জোয়ারে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি
সরেজমিনে ঘুরে দেখা যায়, খালের পাড় দিয়ে বয়ে যাওয়া কাঁচা সড়কটি নেই। খালপাড়ের কোথাও কোথাও সামান্য কিছু পথ থাকলেও অনেক স্থানেই তা বিলীন হয়ে গেছে। পথ না থাকায় মানুষের রেকর্ডীয় জমি ও বাড়ির উঠান দিয়ে পথচারিরা চলচল করছে। কোথাও আবার সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁশের সাকো দিয়ে ঝুঁকি নিয়ে চলচল করছে। রামনগর বটতলা এলাকার দিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে সড়ক ডুবে আছে। ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফোরকান সিকদার বলেন, বাসন্ডা খালের ভাঙন রোধ করতে না পারলে আমাদের বসতবাড়ি এক সময় বিলীন হয়ে যাবে। বাসন্ডা সেতু থেকে আবাসন প্রকল্প পর্যন্ত টেকসই বাঁধ দিয়ে সড়ক নির্মাণ করলে ভাঙন ঠেকানো সম্ভব। এই ওয়ার্ডের অপর বাসিন্দা ডেইরী খামারী মানিক মিয়া বলেন, জোয়ারের পানি ঢুকে আমাদের বসত ভিটাসহ চলচলের পথ তলিয়ে যায়। মূল শহরের বাসিন্দাদের মত আমরাও পৌর ট্যাক্্র দেই। কিন্তু সুবিধা পাচ্ছিনা। ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শ্রমিক নেতা বাবুল হাওলাদার বলেন, দীর্ঘদিন এই ওয়ার্ডের একমাত্র পাকা সড়কটির অবস্থা বেহাল হওয়া সত্ত্বেও তা সংস্কারে হচ্ছেনা। এ এলাকার বাসিন্দারা বর্ষায় কাঁদা পানি মারিয়ে চলাচল করায় তাঁদের দূর্ভোগের শেষ নেই।

ঝালকাঠি পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হানিফ বলেন, বাসন্ডা খালের বাদামতলী খেয়াঘাট থেকে কিস্তাকাঠি আবসন পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে বাঁধ দিয়ে সড়ক নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগে কয়েকটি প্রকল্প দেয়া আছে। কিন্তু দাতা সংস্থা এত বড় প্রকল্পে অর্থ দিতে নারাজ। তবে এখানে পানি উন্নয়ন বিভাগের মাধ্যমে একটি প্রকল্প দেয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, উপ শহর প্রকল্পে বরাদ্দ না থাকায় ৭ নম্বর ওয়ার্ডের অতুল মাঝির খেয়াঘাট থেকে কিফাইত নগর পর্যন্ত এক কিলোমিটার সড়কসহ অন্যান্য সড়কের নির্মাণ কাজ থেমে আছে। আশা করছি আগামী ডিসেম্বরে এ প্রকল্পের আবার কাজ শুরু হবে।

ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার বলেন, গত পাঁচ বছরে পৌরসভার মূল শহরের ৭টি ওয়ার্ডের সড়ক, কালভার্ট ও নালা পাকা করাসহ সার্বিক উন্নয়ন করেছি। আগামীতে ঝালকাঠি পৌরসভায় প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন কাজ হবে। এই মেয়াদে ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বাসন্ডা খালের বাঁধ দেয়াসহ সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget