Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তাহিরপুর সীমান্তে চোরাচালান বাণিজ্য জমজমাট,  নৌকা ও ঠেলাগাড়িসহ অবৈধ মালামাল আটক


মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট, চারাগাঁও, টেকেরঘাট, বীরেন্দ্রনগর ও চাঁনপুর সীমান্ত এলাকায় সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে চলছে জমজমাট চোরাচালান বাণিজ্য। মাদক, কয়লা, হুন্ডি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার জেলখাটা আসামীরা চোরাকারবারীদেরকে নিয়ে সীমান্ত এলাকায় তৈরি করেছে সিন্ডিকেড। কিন্তু তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা দিয়ে লালঘাট গ্রামের একাধিক মাদক মামলার জেলখাটা আসামী ইয়াবা কালাম তার সহযোগীদেরকে নিয়ে ভারত থেকে অবৈধ ভাবে ২০ মেঃটন কয়লা, মদ, গাঁজা ও ইয়াবাসহ বরশির ছিপ পাচাঁর করে ২টি ইঞ্জিনের নৌকা বোঝাই করাসহ পাশর্^বর্তী চারাগাঁও সীমান্তের বাঁশতলা তেতুলগাঁছ, ১১৯৬ পিলার সংলগ্ন লালঘাট ও জঙ্গলবাড়ি এলাকা দিয়ে চোরাকারবারী রমজান মিয়া, খোকন মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, মানিক মিয়া, একদিল মিয়া, কুদ্দুস মিয়া, শহিদুল্লাহ, আনোয়ার মিয়া, বাবুল মিয়া গং ৩৫ মেঃটন কয়লা ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাচাঁর করে ৩টি ইঞ্জিনের নৌকা বোঝাই করে টাঙ্গুয়ার হাওর দিয়ে নদীপথে নেত্রকোনো জেলার কমলাকান্দা উপজেলার সদরের মনতলা এলাকার আজিজ মিয়া ও সাজু মিয়া কয়লার ডিপুতে নিয়ে মজুত করে। কিন্তু এব্যাপারে নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

তবে এই উপজেলার লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদীতে বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে পাচাঁরকৃত ৫৬হাজার ৫শত টাকা মূল্যের অবৈধ ৫শ কেজি চোরাই কয়লা ও ১টি বারকি নৌকাসহ পাশর্^বর্তী এই সীমান্তের সাহিদাবাদ নামকস্থান থেকে ১৪হাজার ৮শত টাকা মূল্যের অবৈধ ৪০ ঘনফুট ভারতীয় পাথর ও ২টি ঠেলাগাড়ি আটক করেছে। অপরদিকে টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্কষ্টেশন এলাকা দিয়ে নারী চোরাকারবারীরা ভারত থেকে অবৈধ ভাবে বিভিন্ন প্রকার কসমেটিক্স পাচাঁরের সময় ৪হাজার ৬০টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মালামাল আটক করেছে। কিন্তু চিহ্নিত চোরাকারবারীদেরকে কখনোই গ্রেফতার করতে পারেনা বিজিবি। অথচ পুলিশ ও র‌্যাব সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, জাল টাকা তৈরির মেশিন, ইয়াবা ও মদসহ বিজিবির সোর্স পরিচয়ধারী ও মাদক ব্যবসায়ীসহ একাধিক সীমান্ত চোরাকারবারীদেরকে গ্রেফতার করেছে।

এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল তসলিম এহসান সাংবাদিকদের বলেন, জব্দকৃত নৌকা, গাড়ি ও অবৈধ মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্ত চোরাচালান প্রতিরোধের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


নওগাঁর রাণীনগরে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর রাণীনগরে সুজাতা রাণী (২৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর গ্রামে গৃহবধুর স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজাতা রাণী উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত সরকার ভোলার স্ত্রী ও রাজশাহীর পুঠিয়ার মেচপাড়া গ্রামের স্বপন চন্দ্রের মেয়ে। 

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, গত কয়েক মাস আগে নিশান্ত সরকার ভোলার সাথে সুজাতা রাণীর বিয়ে হয়। তাদের দুই জনেরই এটা ছিলো দ্বিতীয় বিয়ে। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দুইজনের মধ্যে পারিবারিক দন্দ চলছিলো। মঙ্গলবার গৃহবধু সুজাতা রাণীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। 

ওসি শাহিন আকন্দ জানান, গৃহবধু সুজাতার মৃত্যুর সঠিক কারন জানার জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় গৃহবধুর বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। 


নওগাঁয়  অনলাইন হেল্পডেক্স ও শিশুপার্কের উদ্বোধন


তৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে “আপনি না, আমরাই পৌঁছে যাবো আপনার দোরগোড়ায়” এই লক্ষে আত্রাইয়ে হেল্পডেক্্র ও রসুলপুর আশ্রয়ন প্রকল্পে শিশুপার্ক উদ্বোধন এবং মধুগুড়নই আশ্রয়ন প্রকল্পে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে।

সোমবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির আসন গ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ। দিবসের শুরুতে সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে চার’শ বাইশ জন অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে তিন হাজার টাকা করে চেক তুলে দেন। এরপর ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা প্রাপ্তি দুইশত জনকে প্রধান মন্ত্রীর উপহার তুলে দেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সাংবাদিক, শিক্ষক, সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা গনের সাথে বাল্য বিয়ে, মাদক, সন্ত্রাস,করোনা টিকা, বিভিন্ন প্রকার ভাতা, উন্নয়ন, তথ্য অধিকার ও আশ্রয়ন প্রকল্প বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, জানবক্স সরদার, নাজমুল হক নাদিম বক্তব্য রাখেন।


বেহাল দশা সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের : ৭টি পদের ৫ টি খালি !


মিলাদ মুদাছ্ছির, সন্দ্বীপ (চট্টগ্রাম) : বর্তমানে সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসে ৭ টি পদ রয়েছে পদ গুলো হলো উপজেলা শিক্ষা অফিসার একজন, ২ জন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ১ জন হিসাবরক্ষক,  ১ জন অফিস সহকারী, একজন পিয়ন, ও ১ জন নৌশপ্রহরী, বর্তমানে একজন হিসাবরক্ষক ও একজন নৌশপ্রহরী অফিস চালাচ্ছেন। 

সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয় ২৮ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩ টি, দাখিল মাদ্রাসা ৮'টি ফাজিল মাদ্রাসা ৩ টি, কলেজ ৬ টি, এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্র ছাত্রী রয়েছে ৩৮ ৭৪৪ তার মধ্যে ৬ টি  কলেজে ছাত্র ছাত্রী হলো ৫৫১৭ আর স্কুল মাদ্রাসায় ছাত্র ছাত্রী ৩৩২২৭ ছাত্র ১৩৬৬৮ ছাত্রী ১৯৫৫৯ মোট ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কিন্ত সে মাধ্যমিক শিক্ষা অফিস চলছে বর্তমানে কর্মকর্তা ছাড়া। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যাই বর্তমানে সন্দ্বীপ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় এস এম জিয়াউল হায়দার হেনরি জেলা শিক্ষা অফিসার চট্টগ্রামের সন্দ্বীপে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যদি ও তিনি সন্দ্বীপ নিয়মিত যাতায়াত কম করেন, ফলে কাজের কোন অগ্রগতি নেই বললেই চলে। 

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সর্বশেষ ১৬ মে ২০১৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন কে এম আলমগীর। ২ বছর যাবৎ কোন মাধ্যমিক  শিক্ষা অফিসার নাই সন্দ্বীপে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর অফিসিয়াল টেলিফোন(০৩১২৫৫৩১৪৪) বার বার যোগাযোগ করা হলে ও টেলিফোন সংযোগ দেয়া সম্ভব হয় নি। 

এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে সন্দ্বীপ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলেন, এর দায়বদ্ধতা সম্পুর্নরুপে চট্টগ্রাম-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। আমি বিভিন্ন সময় মাননীয় মন্ত্রী মহোদয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-চট্টগ্রাম, চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করি সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সমস্যা সমাধান করবে কতৃপক্ষ।

 

সাংবাদিক সংগঠনসমুহকে নিবন্ধনের আওতায় আনতে মন্ত্রীপরিষদে আবেদন

ঢাকা রোববার, ২৬ সেপ্টেম্বর, ২০২১: দেশের সকল সাংবাদিক সংগঠনসমুহকে সরকারী ভাবে নিবন্ধনের আওতায় আনতে মন্ত্রী পরিষদ সচিবের নিকট আবেদন পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিএমএসএফ'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মন্ত্রী পরিষদ সচিব কার্যালয়ে আবেদনটি জমা দিয়েছেন। 

আবেদনে উল্লেখ করা হয়; দেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের পক্ষ থেকে নিবন্ধনের আওতায় আনা হলে সংগঠনসমুহের মাঝে ঐক্য সৃষ্টি হবে। সরকারের পক্ষ থেকে নিবন্ধন এবং নিয়ন্ত্রণ না থাকার ফলে সংগঠনসমুহের মাঝে চরম অনৈক্য, কোন্দল, হানাহানি ও একই নামে একাধিক সংগঠনের অস্তিত্বের লড়াইয়ে সাংবাদিকরা ইতিমধ্যে বিপর্যন্ত হয়ে পড়েছে। তাই সারাদেশের সাংবাদিক সংগঠনসমুহকে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মাধ্যমে নিবন্ধণ ও নিয়ন্ত্রণ করা আবশ্যক বলে বিএমএসএফ  মনে করে।

বিএমএসএফ'র পক্ষ থেকে উদাহরনস্বরুপ বলা হয় যে, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান/সংগঠনকে নিবন্ধণ দিচ্ছেন। সমাজসেবা অধিদপ্তরের আওতায় এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাবসমুহকে নিবন্ধণ দেয়া হয়। তেমনি; মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারী ও শিশু সংগঠনসমুহকে নিবন্ধণ, কৃষি অধিদপ্তরের আওতায় কৃষি ক্লাব/ সংগঠন নিবন্ধণ, শ্রম অধিদপ্তরের মাধ্যমে শ্রমিক সংগঠন, সমবায় অধিদপ্তরের মাধ্যমে সমবায়ী সংগঠন/ সংস্থা, যুব অধিদপ্তরের আওতায় যুব ক্লাব/ সংগঠন তালিকাভুক্তি, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে ব্যবসা/প্রতিষ্ঠানকে নিবন্ধণ/লাইসেন্সের আওতায় আনা হচ্ছে। তবে কেন তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সাংবাদিক সংগঠন গুলোকে ঐরুপ নিবন্ধনের আওতায় আনা হচ্ছেনা। 

 তাই তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরে গড়ে ওঠা কয়েক হাজার সাংবাদিক সংগঠনকে নিবন্ধণ এবং নিয়ন্ত্রণের আওতায় আনা সময়ের দাবি। এটি করা হলে সাংবাদিক সংগঠনের মাঝে অনৈক্য, দ্বন্ধ নিরসন হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন বৃদ্ধি পাবে।

দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে: খাদ্যমন্ত্রী

তৌফিক তাপস, নওগাঁ : দরিদ্র মানুষের সামাজিক নিরাপত্তা বেড়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (২২ সেপ্টেম্বর) নওগাঁর পোরশায় উপকার ভোগীদের মাঝে প্রণোদনা বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সবধরনের ভাতাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। অসহায়-দরিদ্র কেউ এ সুরক্ষার বাইরে থাকবে না। সাধন চন্দ্র মজুমদার বলেন, মহামারি করোনায় দেশের উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা হলেও ব্যাহত হয়েছে। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড আবারও গতি পেয়েছে। 

খাদ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন সর্বত্র দৃশ্যমান। ডিজিটাল বাংলাদেশকে আরও জোরদার করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ল্যাপটপ বিতরণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget