Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে জাতীয় পার্টির মতবিনিময় সভা


রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির সাথে ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকালে ঝালকাঠির একটি সাংবাদিক সংগঠনের হলরুমে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর, রানা মোহাম্মদ সোহেল এমপি।

 বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহাশিন উল হাবুল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগরের সহসভাপতি মো: রফিকুল ইসলাম গফুর, কেন্দ্রীয় নেতা মো: বজলুর রহমান, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: মাহবুবুর রহমান প্রমুখ।


এসময় জেলা-উপজেলার জাতীয় পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, যুবসংহতির নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


নওগাঁর আত্রাইয়ে আশ্রয়ন প্রকল্পের শিশুদের জন্য নির্মিত হলো দৃষ্টিনন্দন শিশুপার্কতৌফিক তাপস, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার স্বপ্ননীড়ের পাশাপাশি বসবাসরত শিশুদের স্বাস্থ্য নিশ্চিত ও তাদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। সেইসাথে নির্মল বাতাস আহরণের জন্য আশ্রয়ন কেন্দ্রের চারিধারে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে সবুজ বেষ্টনি তৈরী করা হয়েছে।

এদিকে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবার বসবাসের সু-শৃঙ্খল পরিবেশের পাশাপাশি তাদের শিশুদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন শিশু পার্ক নির্মার্ণ করায় খুশি স্থানীয় জনসাধারণ ও শিশু কিশোররা।

এছারা আশ্রয়ণ কেন্দ্রে বসবাসরত সকলকে সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, মুজিববর্ষে কেহ গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে আত্রাই উপজেলায় দুই ধাপে পাঁচ স্থানে ১৮৫ টি বাড়ী নির্মাণ করা হয়েছে। নির্মিতব্য বাড়ীগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুফলভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। বাড়ীপেয়ে সেখানে মনের আনন্দে বসবাস করছেন উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারগুলো। বর্তমান বছরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর পরিকল্পনা ও বাস্তবায়নে রসুলপুর আশ্রয়ন কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে শিশুপার্ক নির্মাণ করেন। একইসাথে রাস্তার দুইধার ও আশ্রয়ন কেন্দ্রের চারিধারে পাঁচ’শ ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন। অপরদিকে মধুগুড়নই আশ্রয়ন কেন্দ্রে নদীরধারে গাইড ওয়াল তৈরী করে তাতে মাটি ভরাট দিয়ে সেখানেও শিশুদের বিনোদন দিতে দোলনা এবং নদীর নির্মল বাতাস আহরণের জন্য স্থায়ী বসবার যাইগা নির্মাণ করেন। এই কেন্দ্রেরও চারিধারে পাঁচ’শ ফলজ ও বনজ বৃক্ষ লাগিয়ে সেখানে সবুজ বেষ্টনি তৈরী করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের রসুলপুর নামক স্থানে ১ নং খতিয়ানভুক্ত দুই দশমিক নব্বই একর উঁচু জমিতে দুই ধাপে আশ্রয়ন প্রকল্পের ৭৩ টি বাড়ী নির্মান করা রয়েছে। তাতে আনুমানিক তিন’শ মানুষ মনের আনন্দে স্বাচ্ছন্দে বসবাস করছেন। কেন্দ্রের পাশের্^ মাদ্রাসা, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, খোলা মাঠ রয়েছে। আশ্রয়ন কেন্দ্রের রাস্তায় ও চারিধারে পাঁচশত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা রয়েছে। সেখানের শিশুপার্কে শিশুদের বসবার যাইগা, দোল খাবার দোলনা, স্লিপার, গোল চত্তর এবং ফুলের বাগান রয়েছে। এছারা কেন্দ্রের প্রবেশদ্বারে প্রকল্প সম্পর্কিত  বিলবোর্ড দেয়া আছে। 

নওগাঁর আত্রাইয়ে আশ্রয়ন প্রকল্পের শিশুদের জন্য নির্মিত হলো দৃষ্টিনন্দন শিশুপার্ক

অপরদিকে আত্রাই গোড় নদীর বুকচিরে গড়েওঠা মধুগুড়নই গ্রাম সংলগ্ন ১ নং খতিয়ানভুক্ত তিন দশমিক বিশ একর উঁচু জমিতে আশ্রয়ন প্রকল্পের ৮৪ টি বাড়ী নির্মান করা রয়েছে। তাতে আনুমানিক সারে তিন’শ মানুষ মনের আনন্দে বসবাস করছেন। কেন্দ্রের পাশের্^ মসজিদ,নদীর খোলা নির্মল হাওয়া গায়ে লাগানোর ব্যবস্থা আছে। আশ্রয়ন কেন্দ্রের রাস্তায় ও চারিধারে পাঁচশত ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা রয়েছে। সেখানের শিশুদের দোল খাবার দোলনা, নদীর নির্মল বাতাস আহরনের জন্য স্থায়ী বসবার যাইগা রয়েছে। এছারা কেন্দ্রের প্রবেশদ্বারে প্রকল্পের তথ্য সম্বলিত বিলবোর্ড দেয়া আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মুজিববর্ষে কেহ গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী উপজেলার পাঁচ স্থানে একশত পঁচাশি বাড়ী নির্মাণ করে সুফলভোগী মানুষের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। শিশুদের স্বাস্থ্য নিশ্চিত ও নির্মল বাতাস আহরনের জন্য রসুলপুর ও মধুগুরনই আশ্রয়ন কেন্দ্রে শিশুপার্ক এবং এক হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে প্রকল্প সম্পর্কিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আশ্রয়ন কেন্দ্রের সকল মানুষকে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে গৃহ ও ভূমিহীন সকল মানুষকে এই সুবিধার আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


নওগাঁয় পৌর মেয়রসহ বিএনপির ৩ নেতার মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি :  নওগাঁয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র মোঃ নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ সকল কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র আহবায়ক হাফিজুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ মার্চ পুলিশের পৃথক দুটি মিথ্যা মামলায় ৫৭ জনসহ অজ্ঞাত আরো নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতারকৃতরা হাইকোর্ট থেকে জামিনে থাকা সত্বে গত ১৬ সেপ্টেম্বর হাজিরা দিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যা একটি অন্যায় ও অবিচার। তাই আগমাী সাত দিনের মধ্যে গ্রেফতারকৃত এই ৩ নেতার মুক্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানান তারা। 

এসময় জেলা বিএনপির যুগ্না-আহবায়ক নাসির উদ্দিন ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম (উপসচিব) এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তার স্থলে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ্ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স সভাপতি  মোঃ সালাহ উদ্দিন আহমেদ সালেক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল রশিদ হাওলাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন, জেলা পরিষদের অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সিন্টু এবং জেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বলেন, “বিদায়ী জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সাহেব উপসচিব পদে পদোন্নতি পেয়ে আমাদের ছেড়ে যাওয়ায় আমরা যেমন কষ্ট পেয়েছি তেমনি তার পদোন্নতিতে আনন্দিত হয়েছি। আমরা তার আরো উন্নতি কামনা করি। তিনি ভবিষ্যতে দেশের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এ প্রত্যাশা করছি। আমরা আশা করব তিনি আমাদের এ ছোট জেলা ঝালকাঠিকে ভুলে যাবেন না। আমাদের প্রতি সুনজর রাখবেন এ কামনা করছি।”

এ সময় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় তাকেও একই অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বলেন, “মোঃ আরিফুল ইসলাম সাহেবের স্থলে মেধাবী চৌকস কর্মকবর্তা মোঃ কামাল হোসেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় শূন্য স্থান পূরণ হয়েছে। তিনি উভয়ের দীর্ঘায়ূ ও সু স্বাস্থ্য কামনা করেন।”

শাহরুখের নতুন সিনেমা ‘লায়ন’


বিনোদন ডেস্ক : খ্যাতিমান তামিল পরিচালক অ্যাটলি কুমারের সিনেমার শুট শুরু করেছেন বলিউড কিং খান শাহরুখ খান। ভারতের পুনের মেট্রোরেল স্টেশন এলাকায় সিনেমারটির দৃশ্যধারণ হয়েছে এমন তথ্য কিং খান ভক্তদের অজানা থাকার কথা হয়।

তবে যেটা জানা যাচ্ছিল না সেটা সিনেমাটির নাম? সেই তথ্য জানা গেল এবার। শাহরুখ-অ্যাটলির অ্যাকশনধর্মী এই সিনেমার নাম ‘লায়ন’।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেসহ একাধিক গণমাধ্যম, সিনেমাটির শুটের জন্য দেওয়া একটি চিঠি প্রকাশ করেছে। সেই চিঠিতে জানানো হয়েছে এই নাম। সেখানে বলা হয়েছে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৬ টা থেকে রাত ১০ পর্যন্ত পুনের সন্তেরাম নগর মেট্রো স্টেশনে শুটের পরিকল্পনার কথা।

যদিও ভারতীয় গণমাধ্যমে সিনেমাটিতে শাহরুখের শুটে যোগ দেওয়ার খবর আসে ৩ সেপ্টেম্বর। দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’খ্যাত অভিনেত্রী নয়নতারা এই সিনেমায় শাখরুখের বিপরীতে অভিনয় করছেন। এছাড়া অভিনয় করছেন ক্ষিণী তারকা প্রিয়া মণি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভারসহ অনেকেই।

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট অ্যাটলির সিনেমাটি প্রযোজনা করছে। যেখানে শাহরুখ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। যার দ্বিতীয়টি স্পেশাল গোয়েন্দা টিমের সদস্য।

গুঞ্জন আছে, মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরই মধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; খুব দ্রুতই আসবে অফিশিয়াল ঘোষণা।

মোট ১৮০ দিনের শুটের পরিকল্পনা আছে সিনেমা সংশ্লিষ্টদের। এ ছাড়া নতুন গুঞ্জন, সিনেমাটির সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। এরই মধ্যে সিনেমাটির টিজারের কাজ শেষ; যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১ লাখ ১২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি

অর্থনিতী ডেস্ক : ২০২০-২১ অর্থবছরে (জুলাই-জুন) এক লাখ ১২ হাজার ১৮৮ কোটি ২৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে।  ‘নিরাপদ’ বিনিয়োগ ও ব্যাংকের চেয়ে প্রায় তিন থেকে চারগুণ বেশি মুনাফা পাওয়ায় সঞ্চয়পত্র কিনছেন সাধারণ মানুষ।


জাতীয় সঞ্চয় অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে (জুলাই-জুন) এক লাখ ১২ হাজার ১৮৮ কোটি ২৪ লাখ টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর মধ্যে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ-আসল বাবদ ৭০ হাজার ২২৮ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। সে হিসাবে গত অর্থবছরের নিট বিক্রির পরিমাণ ৪১ হাজার ৯৫৯ কোটি ৫৪ লাখ টাকা দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের (২০১৯-২০) চেয়ে প্রায় তিন গুণ বেশি। সে অর্থবছরের পুরো সময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ ছিল ১৪ হাজার ৪২৮ কোটি টাকা।

ব্যাংকগুলো আমানতের সুদ কম দেওয়ায় সাধারণ মানুষরা সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা।  ‘নিরাপদ’ বিনিয়োগ ও বেশি মুনাফার আশায় বিভিন্ন শর্ত মেনেও সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ছে। এর ফলে বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরে (২০২১-২২) সঞ্চয়পত্র বিক্রি করে সরকারের ঋণ নেওয়ার নির্ধারতি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বিক্রি হয়েছে।

চলতি অর্থবছরের (২০২১-২২) বাজেটে ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা ঘাটতি ধরা হয়েছে।  অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ হচ্ছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। বাজেটের আয়-ব্যয়ের ঘাটতি পূরণে সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget