Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

হাদিসে, সুরা ফাতিহা আর সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ে দুয়া করলে দুয়া কবুল এর কথা এসেছে। তাই এই দুই আয়াত মুখস্থ করা আমাদের জন্য জরুরি

সুরা বাকারার শেষ দুটি আয়াত (২৮৫-২৮৬, আমানার রাসূলুথেকে শেষ পর্যন্ত) তেলাওয়াত করার অনেক উপকারের কথা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। শেষ আয়াতে অত্যন্ত জরুরি কয়েকটি দুয়া রয়েছে। এসব দুয়া কবুল হওয়ার ওয়াদাও করা হয়েছে।

বিশ্ব নবী (সাঃ) একদিন বললেন, “এই মাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে।

এর আগে কখনও দরজাটি খোলা হয়নি, দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করছেন। এর আগে তিনি কখনও পৃথিবীতে অবতরণ করেননি। ফেরেশতা রাসুলুল্লাহ (সাঃ) কে সালাম করে বলেন, সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোন নবীকে দেয়া হয়নি

. ফাতেহাতুন কিতাব অর্থাৎ সুরা ফাতেহা এবং

. সুরা বাকারার শেষ দুই আয়াত।

উভয় আয়াতে দোয়া আছে।

রাতের বেলা ঘুমানোর পূর্বে সুরা বাক্বারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদ নামাযের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারে।

রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রাতের বেলা সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ঠ হবে।

বুখারি ৫০১০, মুসলিম ৮০৭।

হজরত আবু মাসউদ (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, “যে সুরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে, তার জন্য দুটি আয়াত যথেষ্ট হবে; অর্থাৎ সারারাত সে জিন মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে।

সহীহ বুখারি সহীহ মুসলিম।

অর্থঃ

২৮৫. রসূল বিশ্বাস রাখেন সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতি। তারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনা। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে।

২৮৬. আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

(আমিন)

নওগাঁর সাপাহারে ১৫ লক্ষ টাকা মূল্যের প্রাচীন আমলে তৈরী মূর্তি উদ্ধার
সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে কালো পাথরের প্রাচীন আমলের তৈরী একটি ভাঙ্গা মুর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। প্রাথমিক অবস্থায় যার মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারণ করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ পরিদর্শক (এসআই) হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গোয়ালা ইউনিয়নের কোঁচকুড়লিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় একটি পুকুর পাড় হতে প্রাচীন ওই মূর্তির মাথা সহ দেহের  ৬ খন্ড অংশবিশেষ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। যার ওজন প্রায় ২৩ কেজি ২৪০ গ্রাম। ভগ্ন মুর্তিটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা নির্ধারন করা হয়েছে বলে পুলিশ জানান। এটি একটি প্রাচীন মূর্তি বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ভাঙ্গা মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।
এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। উদ্ধারকৃত মূর্তি সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল করে চাচিকে ধর্ষণের অভিযোগ

তৌফিক তাপস নওগাঁ : নওগাঁর বদলগাছীতে গোসলের ছবি তুলে ব্ল্যাকমেইল করে চাচিকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে জয় (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। জয় ভুক্তভোগী নারীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে।

ভুক্তভোগী ওই গৃহবধূ গত শনিবার (২২ মে) থানায় অভিযোগ দিলেও অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূকে তালাক দিয়েছেন তার স্বামী।

অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, আট বছর আগে গৃহবধূর বিয়ে হয়।তাদের ঘরে সাত বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। এক বছর আগে উপজেলার ভেরেন্ডি সানাপাড়া গ্রামের মামুনুর রশিদের ছেলে জয় গোপনে গৃহবধূর গোসলের ছবি ধারণ করেন। ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে জয় একাধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি জয় ওই গৃহবধূকে আবারও ধর্ষণ করতে চাইলে রাজি না হওয়ায় গোসলের ছবি দিয়ে ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ভিডিও প্রকাশের পর গৃহবধূকে তার স্বামী তালাক দেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, গোপনে গোসলের ছবি তুলে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে জয় একাধিকবার শারীরিক সম্পর্ক করে। এক বছর আগে সে বিয়ে করে। তারপরও আমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে বলে। এতে রাজি না হওয়ায় ছবি থেকে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেয়। এতে স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। আমি স্বামী ও সন্তান নিয়ে সংসার করতে চাই।

এ ব্যাপারে অভিযুক্ত জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গৃহবধূ লিখিত অভিযোগ দিয়েছেন। একটি ভিডিও ক্লিপ সংগ্রহ করা হয়েছে। অস্পষ্ট হওয়ায় ভিডিওতে গৃহবধূ বা অভিযুক্তের তেমন মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনা: নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  সতর্ক অবস্থানে নওগাঁর প্রশাসন

তৌফিক তাপস নওগাঁ : পার্শ্ববতী চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা পরিস্থিতি আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় নওগাঁর ৩টি উপজেলাকে সতর্ক অবস্থায় শর্তকাবস্থা জারী করা পুলিশী চেক পোস্ট বসানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন দিনের কঠোর লকডাউন ঘোষনা করার পর নওগাঁয় মঙ্গলবার গণবিজ্ঞপ্তির মধ্যদিয়ে শতর্কাবস্থা জারী করেছে। ওইসব উপজেলার ইউএনও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী জেলা নওগাঁর পোরশা, মান্দা নিয়ামতপুর উপজেলা সাথে ছোট-অনেকগুলো যাতায়াতের সড়ক রয়েছে। ছাড়া দুটি হাইওয়ে সড়ক আছে। এসব সড়ক দিয়ে প্রতিদিন শতশত যান বাহন চালাচল করে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যুর সংখ্যা শনাক্তের পরিমান বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ সীমান্তে সড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। এলাকায় করা হচ্ছে মাইকিং। এসব চেকপোষ্টগুলোতে জরুরি পণ্যবাহি যাহবাহন ছাড়া কোন রকম কোন যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও যেসব পণ্যবাহি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে সেসব যানবাহনগুলোকে ভালোভাবে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে, স্যানিটাইজারের ব্যবহার মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, মঙ্গলবার গণবিজ্ঞপ্তির মধ্যদিয়ে শতর্কাবস্থা জারী করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন চলাকালে ওই এলাকার কোন জনসাধারন এবং কোন ধরণের গণপরিবহন উপজেলায় প্রবেশ বা গমন বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে পণ্যবাহী পরিবহণ ছাড় দেওয়া হচ্ছে এবং বিশেষ কোন কারনে কোন ব্যক্তি উপজেলায় আসলে সে ব্যক্তি ্যাপিড এন্টিজেন টেস্ট সনদ দেখাতে পারলে তাকে আসতে দেওয়া হচ্ছে। সময় দায়িত্বরত পুলিশ সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যদের সার্বিক সহযোগীতা করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ করা হয়েছে বলে তিনি জানান।

নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, সংক্রমণ রোধে নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জের সাথে হাইওয়ে সড়ক ছাড়াও ছোট যাতায়াতের যেসব সড়ক রয়েছে সেগুলোতে ইতোমধ্যেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যাতে কেউ অকারনে যাতায়াত করতে না পারে। আর যেসব পন্যবাহি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে সেসব যানবাহনগুলোকে ভালোভাবে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে, স্যানিটাইজারের ব্যবহার মাস্ক পরিধান নিশ্চিত করা হচ্ছে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, পাশ্ববর্তী জেলা থেকে যাতে নওগাঁয় করোনা সংক্রমন ছড়াতে না পারে এই জন্য চাঁপাইনবাবগঞ্জের সাথে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও স্থানীয় হাট বাজার গণ পরিবহনে সামাজিক দূরত্ব, শত ভাগ মাস্ক ব্যবহার অন্যান্য বিধি নিষেধ কার্যকরে আরো বেশী নজরদারীর কথা বলা হয়েছে।

এছাড়া বিজিবি, ভারত সীমান্তে কড়া নিরাপত্তায় রয়েছে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আর বাংলাদেশ-ভারত সীমান্তে আছে ধাইমরহাট পত্নীতলা, সাপাহার পোরশা উপজেলা।

উল্লেখ্য-জেলায় এই পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হাজার ১৮৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হাজার ৯৮৪ জন। আর মৃত্যু হয়েছে ৩৮ জনের।

নওগাঁঁ  সিভিল সার্জন এবিএম আবু হানিফ জানান, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ করোনা রোগীর সংখ্যা নওগাঁর চেয়ে তুলনামূলক অনেক বেশি। ইত্যে মধ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রশাসন দিনের কঠোর লকডাউন ঘোষনা করার পর নওগাঁ প্রশাসন ওই ৩টি উপজেলায় মঙ্গলবার গণবিজ্ঞপ্তির মধ্যদিয়ে শতর্কাবস্থা জারী করেছে। তিনি আরো বলেন, আগামী দিন যদি সঠিক ভাবে শতর্কাবস্থা থাকা নির্দেশণা পালন করা যায় তাহলে আশা করা হচ্ছে নওগাঁয় করোনা ভাইরাস ব্যাপক হারে বিস্তার রোধ সম্ভব হবে।

ধামইরহাটে পাঁচ কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে সপ্তম শতাব্দীর পাঁচ কোটি টাকা মূল্যের গোরি পত্ত শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত উত্তর কাশিপুর গ্রাম থেকে ওই মূর্তি উদ্ধার করা হয়। পরে নির্দশনটি জেলার পাহাড়পুর প্রন্ততাত্ত্বিক যাদুঘরে হস্তান্তর করা হয়।
র‌্যাব-৫,রাজশাহী সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পনী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.ওমর আলী এর নেতৃত্বে বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত উত্তর কাশিপুর গ্রাম থেকে শিবলিঙ্গটি উদ্ধার করে। ওই গ্রামের ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মাণ কাজের জন্য মাটি খননকালে সপ্তম শতাব্দীর প্রাচীন পাল আমলের বৌদ্ধ সভ্যতার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন গৌরি পত্ত শিবলিঙ্গ উদ্ধার করা হয়। শিবলিঙ্গটির ওজন একশত তিন কেজি,দৈর্ঘ্য ৭৮ ইঞ্চি এবং ব্যাস ২৪ ইঞ্চি। যার মূল্য পাঁচ কোটি টাকা।
এব্যাপারে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা বলেন, বুধবার (২৬ মে) বিকেলে ধামইরহাট থানায় জিডি মূলে নিদর্শনটি পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক যাদুঘরে হস্তান্তর করা হয়েছে।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget