Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

আমি তো পোলার্ড বা রাসেল নই মুশফিক

ডেস্ক নিউজ : ৮৭ বলে ৮৪ রানের ইনিংস, স্ট্রাইক রেট প্রায় ৯৬.৫৫। অথচ সেখানে বাউন্ডারি ৪টি আর ওভার বাউন্ডারি মাত্র ১ টি। আরও একবার মেলে ধরল মুশফিকুর রহিমের ইনিংসে ব্যাটসম্যানশিপের উজ্জ্বল বিজ্ঞাপন। ম্যাচের শেষে অভিজ্ঞ এই ব্যাটসম্যান বললেন, ”আমি পেশী শক্তির ব্যাটসম্যান নই আমাকে আমার নিজের মতো করেই দ্রুত রান তোলার পথ বের করে নিতে হয়।”

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রোববার মুশফিকের ইনিংসটি বদলে দেয় বাংলাদেশের ইনিংসের চিত্র। দলের ধুঁকতে থাকা ইনিংসকে দারুণ গতিময়তায় এগিয়ে নেন তিনি।

বারবার প্রান্ত বদলের পথে ছুটে সেই কাজটি করেন তিনি। মন্থর উইকেটে শট খেলা ছিল কঠিন, মুশফিক জোর করে সেই চেষ্টা করেননি। তিনি রান বাড়ান মাঠের চারপাশে খেলে এক-দুই করে নিয়ে

মেহেদী হাসান মিরাজ উইকেট নিলেও দারুণ ইনিংসের জন্য মুশফিকই ম্যান অব দ্যা ম্যাচ ম্যাচ শেষে তিনি বললেন, আপন পথে হেঁটেই তিনি হয়েছেন নায়ক। কৃতিত্ব দিলেন সতীর্থদেরও।

 

আমি বিশালদেহী কেউ নই, সহজে বাউন্ডারি মারতে পারি না। আমি পোলার্ড বা রাসেল নই। নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি। কন্ডিশনও আমাকে সুযোগ দেয়নি খুব বেশি বাউন্ডারি মারার। তাই সময় নিয়েছি, আস্তে আস্তে রান বাড়িয়েছি। একটা প্রান্ত নিরাপদ রাখতেও হতো আমাকে। সেটা করেছি। রিয়াদ ভাইও সঙ্গ দিয়েছেন। আফিফ সাইফের ফিনিশিং টাচ ছিল দুর্দান্ত।

মুশফিক যখন উইকেটে যান, বাংলাদেশের ইনিংসের গতি তখন ছিল ভীষণ মন্থর। শুরুতে লিটন দাস আউট হওয়ার পর তামিম ইকবাল সাকিব আল হাসানের ৩৮ রানের জুটিতে বল লাগে ৬৪টি। ৩৪ বলে ১৫ রান করে আউট হন সাকিব।

মুশফিক বললেন, পরিস্থিতির দাবি মিটিয়েই ব্যাট করার চেষ্টা করেছেন তিনি।

ব্যাটিংয়ের জন্য এই উইকেট কঠিন।শুরুতে লিটন সাকিবকে হারিয়ে আমরা একটু চাপে ছিলাম। তবে তামিম সেই সময় খুব ভালো ব্যাট করেছে, যে কারণে আমি সময় নিয়ে এগিয়ে যেতে পেরেছি। রিয়াদ ভাইও খুব ভালো ব্যাট করেছেন। সব মিলিয়ে এটা ভালো ম্যাচ ছিল, কারণ লম্বা সময় পর আমরা ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলছি।

এক-দুই করে রান বাড়ানোর লড়াইয়ে মুশফিকের আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল কন্ডিশন। প্রচণ্ড গরমে এত বেশি দৌড়ে রান নেওয়া ছিল ফিটনেসের বড় পরীক্ষা। মুশফিক এখানে নিজের পাশাপাশি বললেন বোলারদের কথাও।

সত্যি বলতে, এটা ক্রিকেটের জন্য আদর্শ কন্ডিশন নয়। শুধু গরমই নয়, ভেতর থেকে অনেক কিছুই শুষে নেয় এটা। প্রচণ্ড আর্দ্রতা, অনেক ঘাম ঝরে। প্রতিটি বলে মনোযোগ ধরে রাখতে হয়। তবে আমাদের ক্রিকেটারদের কৃতিত্ব, তারা খুব ভালো সামলেছে। বিশেষ করে বোলাররা। মিরাজ অসাধারণ ছিল, মুস্তাফিজ সাকিবও সঙ্গ দিয়েছে তাকে।

 

আবারও বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
ফাইল ছবি
আরেক দফায় বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। করোনা পরিস্থিতির কারণে দেশে চলমান লকডাউনের সময়সীমা বৃদ্ধি করায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী দু-তিন দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে স্কুল-কলেজের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উপর মহলের সঙ্গে আলোচনা করে ঘোষণা দেয়া হবে।

জানা গেছে, যেহেতু আগামী জুন মাস থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে, সেহেতু নতুন করে আরও এক সপ্তাহ বৃদ্ধির চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে যদি লকডাউন তুলে দেয়া হয় তাহলে স্কুল-কলেজ খোলার প্রস্তুতি শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করতে বেশি গুরুত্ব দিয়ে সপ্তাহে ছয় দিন তাদের ক্লাস নেয়া হবে। অন্য স্তরের শিক্ষার্থীদের সপ্তাহে একদিন ক্লাস নেয়া হলেও অনলাইন ও অফলাইনে চলবে নিয়মিত ক্লাস।

জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন রোববার জাগো নিউজকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। এ বিষয়ে আগামী দু-তিন দিনের মধ্যে ঘোষণা দেয়া হবে।

নতুন করে আরও কতদিন ছুটি বাড়ানো হবে জানতে চাইলে তিনি বলেন, কতদিন ছুটি বাড়ানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সবাইকে জানানো হবে।

এদিকে গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমে যাওয়ায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি বাড়তে বাড়তে এ পর্যন্ত এসেছে।

source: https://www.jagonews24.com 

ব্রেক-আপের পর যেসব কাজ করা জরুরি

সব সম্পর্কেই টানাপোড়েন থাকবেই। সেই টানাপোড়েন কখনো আবার বিচ্ছেদেও রূপ নেয়। সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দু’জনের উপরই বর্তায়। কারোর প্রেমে পড়া অথবা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সবই ভাগ্যের পরিণতি।

একটা সম্পর্ক গড়তে যতটা সময় লাগে, খুব সহজেই তা ভেঙে যেতে পারে। হয়তো বা সম্পর্ক ভাঙলে সঙ্গীর প্রতি রাগ-ক্ষোভ থাকবেই, তাই বলে ওই মুহূর্তে কেউ কারও ক্ষতি করার কথা ভুলেও চিন্তা করবেন না। কারণ রাগের মাথায় কেউই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।

ব্রেক-আপের পরে সদ্য-প্রাক্তন হওয়া সঙ্গীর প্রতি কোনো হিংসা না রেখেও জীবনে এগিয়ে যাওয়া সম্ভব। মনে রাখতে হবে, যা ঘটে তা ভালোর জন্যই! তাই বিচ্ছেদের পর বেশ কয়েকটি কাজ আছে যেগেুলো করা জরুরি-সম্পর্ক ভেঙে যাওয়ার পরপরই অন্য কারও সঙ্গে প্রেমে জড়াবেন না। নিজেকে কিছুটা সময় দিন, মনের কথা বুঝতে চেষ্টা করুন। প্রথম প্রেমে আপনার কি ভুল ছিল সেটা আপনার বোঝা উচিত।


বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ারে ফোকাস দিন। আরও ভালো কিছু করার চেষ্টা করুন। এই সময়টাই হয়তো আপনার ক্যারিয়ারকে বিকশিত করার সবচেয়ে ভালো সময় হতে পারে।


 একাকি সময় কাটালেই দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন, তাই বন্ধুদের সঙ্গে সময় কাটান, আড্ডা দিন। সেই ফাঁকে নিজের পড়াশোনা এবং কাজের প্রতি মনোযোগ দিন।

 

ব্রেক-আপের পর যেসব কাজ করা জরুরি

>> প্রাক্তনকে অযথা দোষারোপ করবেন না। স্বভাবতই তার প্রতি রাগ-ক্ষোভ থাকবে, তাই বলে অন্যের কাছে প্রাক্তনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করবেন না। বরং তার সঙ্গে যেসব ভালো সময় কাটিয়েছেন, সেগুলো মনে রেখে সামনে এগিয়ে যেতে হবে।প্রাক্তনের দেওয়া উপহারগুলো সামনে থেকে দূরে রাখুন। তার ছবিগুলোও ফোন, ফেসবুক থেকে সরিয়ে ফেলুন। এতে তার কথা কম মনে পড়বে। সঙ্গীর সঙ্গে আপনার যত রকম সম্পর্ক ছিল সেই সমস্ত সম্পর্কের উৎসগুলিকে সরিয়ে দিন।
 

>> সম্পর্ক নিয়ে এবার সিরিয়াস হতে হবে। কেউ হাসিমুখে কথা বললেই তার প্রেমে পড়বেন না। বিচ্ছেদের পর নিজেকে একটু জাজমেন্টাল হিসেবে গড়ে তুলুন।

অনলাইনে আম ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে : খাদ্যমন্ত্রী

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁয় অনলাইনের মাধ্যমে আম ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল শনিবার বিকেলে ঢাকা থেকে নওগাঁর আম বাজারজাতকরণ মতবিনিময় সভায় যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নওগাঁ জেলা এখন আম চাষে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে ছাড়িয়ে গেছে। আম উৎপাদনে নওগাঁ জেলা এখন প্রথম স্থান অধিকার করে আছে।

মন্ত্রী বলেন, এখন দেশে করোনাভাইরাস মহামারী চলছে। তাই যারা বাইরে থেকে আম কিনতে আসবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে টেস্ট রিপোর্ট নিয়ে প্রবেশ করতে হবে। এবং বিভিন্ন পয়েন্টে বুধ তৈরি করে স্যানিটাইজার ও মাস্ক রাখতে হবে। 

এছাড়াও অনেক খারাপ আড়তদার স্লিপ দিয়ে প্রতারণা করে। তাই সকল আড়তদারকে লোকাল ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে নির্বাহী অফিসারের কাছে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই রেজিস্ট্রেশন এর এক কপি থানায় জমা দিতে হবে।

মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার আরো বলেন, করোনাভাইরাসের এই মুহূর্তে দেশের অর্থনীতি ৭০ থেকে ৮০ ভাগ কৃষকদের উপর দাঁড়িয়ে আছে। সেটা আমচাষি হোক বা ধান চাষ হোক। তাই কৃষকরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে সব সময় বলা হচ্ছে আমে এখন ফরমালিন নাই, এখন ফরমালিনমুক্ত আম। আপনারা আম খেতে পারেন। এবং ঢাকাসহ দেশের আনাচে কানাচে লিফলেট বিতরণ করা হচ্ছে মিটিং করা হচ্ছে।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রহনপুর থেকে যেমন ট্রেনে আম যায় আপনারা চাইলে সান্তাহার থেকে আমের একটি বগি থাকবে সে ব্যবস্থা আমি করে দিবো। ইতিমধ্যে সাপাহারে ইকোনমিক জোন এর অনুমোদন হয়েছে এবং জমি অধিগ্রহণ চলছে। সেখানে আমের শুধু জুস নয় জুস থেকে শুরু করে আর কি কি করা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এবং আম প্রসেসিং সেন্টারের জন্য অনেকে প্রস্তুত হয়ে আছে। তখন এই আম শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হবে বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্না মিয়াসহ, ১১টি উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, চলতি বছর নওগাঁ জেলায় ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম বাজারজাত হবে বলে জানা গেছে।



নওগাঁ পৌর সভার রাস্তার দু’পাশে বৃক্ষ রোপনের উদ্ধোধন

 

 নওগাঁ পৌর সভার প্রতিটি ওয়ার্ডের সকল লোকাল রাস্তার দু’পাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর নিজ উদ্যেগে শোভা বর্ধন করতে কৃষ্ণ চূড়া, ফলজ ও ওষুধী প্রায় ২ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। রবিবার (২৩ মে) সকাল ১১ টায় শহরের কেডির মোড়ে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রাজজ এ কে এম শহীদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে এ কার্যক্রমে অংশ গ্রহন করে বৃক্ষ রোপন করেন সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জ, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুশাসনের জন্য নাগরিক- সুুজন নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মো: মোফাজ্জল হোসেন, কৃষক লীগ নওগাঁর যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পৌর সভার ৯ নং ওয়ার্ড কাঊন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলনা কারী রমজান হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ পৌর সভার রাস্তার দু’পাশে বৃক্ষ রোপণের উদ্ধোধন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁ পৌর সভার প্রতিটি ওয়ার্ডের সকল লোকাল রাস্তার দু’পাশে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর নিজ উদ্যেগে শোভা বর্ধন করতে কৃষ্ণ চূড়া, ফলজ ও ওষুধী প্রায় ২ হাজার গাছের চারা রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। রবিবার (২৩ মে) সকাল ১১ টায় শহরের কেডির মোড়ে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন বিজ্ঞ জেলা ও দায়রাজজ এ কে এম শহীদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসাবে এ কার্যক্রমে অংশ গ্রহন করে বৃক্ষ রোপন করেন সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জ, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুশাসনের জন্য নাগরিক- সুুজন নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মো: মোফাজ্জল হোসেন, কৃষক লীগ নওগাঁর যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নওগাঁ পৌর সভার ৯ নং ওয়ার্ড কাঊন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলনা কারী রমজান হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইতি পূর্বে  সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। তার একক প্রচেষ্টায় ২০১৭ সাল থেকে তিনি তালের আঁটি রোপন শুরু করেছেন। এখন অনেক তাল বাগনের অনেক তাল গাছ মাটি ভেদ করে গাছ ২ থেকে ৪ ফিট উচু হয়ে পাতা মেলে রাস্তার সোভা বর্ধন শুরু করেছে। আর ২০১৭ সালে মান্দা ফেরীঘাট হতে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত ৫ হাজার ৫’শ গাছ লাগানো হয়েছিল সে গুলো ৩/৪ ফিট উচু হয়ে এখন দৃশ্যমান।  আর ৩য় বারের মতো রোপিত নতুন আঁটি গুলো থেকে কিছু দিনের মধ্যে বৃষ্টি শুরু হলেই পাতা মেলতে শুরু করবে। এছাড়াও নওগাঁ রাজশাহী মহা-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শতাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget