Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশনের জন্য পুরস্কৃত বাংলাদেশ
 ফাইল ছবি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) অ্যাওয়ার্ড পুরস্কার-২০২১ অর্জন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৮ মে) আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তির পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার।

বিটিআরসি সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম বা সিবিভিএমপি প্রকল্পটি তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২১ প্রতিযোগিতার অ্যাকশন লাইন সি-ফাইভ ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাকশন লাইন সি-ফাইভের মূল প্রতিপাদ্য হলো ‘বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটিস’। ডব্লিউএসআইএস ফোরামের প্রধান লক্ষ্য হলো উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি করে ধনী-দরিদ্র দেশগুলোর মাঝে ডিজিটাল বিভাজন দূর করা। একই সঙ্গে সারা বিশ্বের সৃজনশীল উদ্ভাবনগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে এ ফোরাম। ২০১২ সাল থেকে পুরস্কার দিয়ে আসছে ডব্লিউিএসআইএস কর্তৃপক্ষ। যাতে এ পর্যন্ত অংশ নিয়েছে তিন লাখেরও বেশি অংশীদার।

ডব্লিউএসআইএসের প্রতিযোগিতায় সরকারি, বেসরকারি, সাধারণ নাগরিক, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প জমা দেয়ার পাশাপাশি ডব্লিউএসআইএসের অংশীদাররাও এতে অংশ নেয়ার সুযোগ পেয়ে থাকেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত আবেদন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও অনলাইন ভোটিং প্রক্রিয়ার শেষে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ১৮টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয় এবং প্রতি ক্যাটাগরিতে একটি করে মোট ১৮টি প্রকল্পকে চূড়ান্ত বিজয়ী (উইনার) হিসেবে ঘোষণা করা হয়।

বিটিআরসি এ বছরই প্রথম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কমিশনের বর্তমান চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার দায়িত্ব গ্রহণের পর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। গত ২৫ জানুয়ারি কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিভিএমপি) প্রকল্পটি জমা প্রদান করে। পরবর্তীতে ডব্লিউএসআইএস কর্তৃপক্ষ সিবিভিএমপি প্রকল্পটি অ্যাকশন লাইন সি-ফাইভ ক্যাটাগরিতে শীর্ষ ২০টি প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়েছে মর্মে ওয়েবসাইটে প্রকাশ করে। গত ১ মার্চ শুরু হয় ভোট প্রদান পর্ব। এ লক্ষ্যে কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যম, লিফলেট এবং তথ্যচিত্রের মাধ্যমে প্রচারণা চালানোয় সিবিভিএমপি প্রকল্পটি ১৫ হাজারের বেশি ভোট পায়। গত ১৯ এপ্রিল প্রাপ্ত ভোট ও বিচারকেদর মূল্যায়নের পর সিবিভিএমপি প্রকল্পটি অ্যাকশন লাইন সি-ফাইভ ক্যাটাগরিতে শীর্ষ পাঁচ প্রকল্পের মধ্যে জায়গা করে নেয়ার মাধ্যমে চ্যাম্পিয়ন প্রকল্প হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার প্রদান অনুষ্ঠান উপলক্ষে বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে বিটিআরসির মহাপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ, পাওয়ার পয়েন্টের মাধ্যমে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম বা সিবিভিএমপি সম্পর্কে বিস্তারিত তথ্য গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন এবং অসাধারণ অর্জনের দিন। এই প্রকল্পের সঙ্গে যুক্ত এসএস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমসহ টিমের অন্যান্য সদস্য, মোবাইল অপারেটর এবং সিনেসিস আইটিসহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সিবিভিএমিপি বিশ্বে একটি স্বীকৃত প্রকল্প। এটি বাংলাদেশের জন্য বিরল সম্মননা বয়ে এনেছে। আমি এই সম্মানের কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের সঙ্গে ভাগ করতে চাই এবং প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। বিটিআরসি অনেকগুলো প্রকল্প নিয়ে কাজ করছে, যার সুফল গ্রাহকরা শিগগিরই পাবেন।’

অনুষ্ঠানে কমিশনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৈাশলী মো. মহিউদ্দিন আহমেদ, বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন, মহাপরিচালক (প্রশাসন) মো. দেলোয়ার হোসাইন, মহাপরিচালক (স্পেকক্ট্রাম) ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম, মহাপরিচালক (ইএন্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবির, মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং) আশীষ কুমার কুন্ডু, মহাপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) প্রকৌশলী মো. মেসবাহুজ্জামানসহ বিটিআরসি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

source: https://www.jagonews24.com

source: https://www.jagonews24.com

ময়মনসিংহে মেয়ের প্রেমিককে হত‍্যার পর বাড়ির পেছনে পুঁতে রাখায় লাশ উদ্ধার

 তাপস কর,ময়মনসিংহ:  মেয়ের প্রেমিককে ইউপি সদস‍্যের বাড়ির পেছনে হত‍্যার পর পুতে রাখায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র আকাশ মিয়া (১৭)-নামে এক যুবককে অষ্টধর ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক থাকায় ওই ইউপি সদস্য আকাশকে হত্যার পর তার বাড়ির পেছনে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। নিহত আকাশ অষ্টধর ইউনিয়নের ভুগলি মন্ডল বাড়ি গ্রামের মোঃ আক্রাম হোসেনের ছেলে।

শুক্রবার (২১ মে)  সন্ধ্যা ৭টার দিকে অষ্টধর ইউনিয়নের ভুগলির ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ির পেছন থেকে নিহত আকাশের মরদেহ ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিনের উপস্থিতিতে উত্তোলন করা হয়।
এব‍্যপারে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন বলেন-ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমানের মেয়ের সাথে নিহত আকশর প্রেমের সম্পর্ক ছিল। গত ২রা মে তারা দুজনে পরিবারকে না জানিয়ে কোর্ট ম্যারেজ করে যার যার বাড়ি চলে যায়। সম্প্রতি তাদের কোর্ট ম্যারেজের বিষয়টি তাদের দুজনেরই পরিবারের লোকজন জানতে পারে। আর এই জানাটাই নিহত আকাশের কাল হয়ে দাড়াঁয়। গত বুধবার মেয়েটি আকাশকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই আকাশকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ছেলেকে খুঁজে না পেয়ে বৃহস্পতিবার রাতে আকাশের বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগর ভিত্তিতে পুলিশ শুক্রবার ইউপি সদস্য জিয়াউর রহমানের বাড়ি তল্লাশি করে। এসময় জিয়াউর রহমানের ঘরর পাশে রক্তের দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। জিয়াউর রহমানের ঘরের পেছনে খুঁড়ে রাখা নরম মাটি দেখে পুলিশের সন্দেহ আরো বেড়ে যায়। এরপর সেই সন্দেহজনক জায়গা খুঁড়ে আকাশের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আরো বলেন-লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথমিকভাবে জিজ্ঞসাবাদের জন্য মেয়েটির মা রোজিনা আক্তার এবং মেয়েটির চাচি নার্গিস আক্তারকে আটক করা হলেও বাকি অভিযুক্তরা পালিয়ে গেছে। এব‍্যপারে মামলা দায়ের হয়েছে।


তৃতীয় দফায় আরো ৮ দিন বাড়লো বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের মেয়াদ
মো. রাসেল ইসলাম, শার্শা :  প্রতিবেশি দেশ ভারতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত আরো ৮ দিন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত নতুন নিষেধাজ্ঞায় বেনাপোল পেট্টাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকছে। 

এদিকে ভারতের ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে ভারত সরকার ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ১৫ দিনের লকডাউন ঘোষণা করেছে। এতে নানান প্রতিবন্ধকতায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি বাণিজ্যে মারাত্বক বিরুপ প্রভাব পড়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আমদানি-রফতানি বানিজ্যের ক্ষেত্রে  ব্যবসায়ীদের  ভারত বাংলাদেশের যাতায়াত করতে হয়। কিন্তু কোভিডের কারনে ভ্রমন নিষেধাজ্ঞা বন্ধ হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থাসহ নানান প্রতিবন্ধকতায় বাণিজ্য কমে আসছে বেনাপোল স্থলবন্দর দিয়ে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুৃর জলিল জানান, ভারতের সাথে ভ্রমন নিষেধাজ্ঞা এবং দেশে চলমান লকডাউনের মধ্যে সরকারের নির্দেশনায় বন্দরে আমদানি,রফতানি সচল রয়েছে। তবে পরিমানের দিক দিয়ে বাণিজ্য কমেছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি  আহসান হাবিব বলেন, নতুন করে ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত  ৮ দিন ভ্রমন নিষেধাজ্ঞা জারী হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড় পত্র থাকবে তাদের যাতায়াতে বাঁধা নেই। গতকাল ২১ মে ভারত থেকে ফিরেছেন ৮৭ জন বাংলাদেশি। ফেরত আসা যাত্রীদের যশোর জেলার বিভিন্ন আবাসিক হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।



নারায়ণগঞ্জে নৌকাভাসানে সাউন্ডবাংলা-ঈদআড্ডা অনুষ্ঠিত

মোমিন মেহেদী : নারায়ণগঞ্জে নৌকাভাসানে সাউন্ডবাংলা-ঈদআড্ডা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার বাংলাদেশ-এর মহাসচিব সংবাদযোদ্ধা সোনিয়া দেওয়ান প্রীতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ-এর আহবায়ক বদরুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সেভ দ্য রোড নারায়ণগঞ্জ শাখার সভাপতি অভিনেতা মোখলেছুর রহমান তোতা, জাতীয় সাংস্কৃতিকধারা নারায়ণগঞ্জের সভাপতি কবি আলতাফ হোসেন রায়হান, অনলাইন প্রেস ইউনিটি নারায়ণগঞ্জের সদস্য মো. রিপন, কাওসার সরকার প্রমুখ। এসময় কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভাসমান নৌকায় কয়েকটি গান শুনিয়ে অংশগ্রহণকারীদেরকে করোনা পরিস্থিতিতে সামর্থনুযায়ী সচেতনতা তৈরির আহবান জানান। অতিথিবৃন্দের কথা,কবিতা ও গানে গানে বিকেল ৫ টায় শুরু হওয়া ঈদ আড্ডার সমাপ্তি ঘটে সন্ধ্যা ৭ টায়।

 

ঝালকাঠিতে জীবনের ঝুকি নিয়ে মা'কে সুস্থ করা সেই ছেলে ও মা'কে উপজেলা প্রশাসনের সংবর্ধনা

রিপোর্ট : ইমাম বিমান : ঝালকাঠিতে করোনা আক্রান্ত অসুস্থ মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলে করে হাসপাতাল নিয়ে যাওয়া সেই সন্তান ও তার গর্ভধারিনী মমতাময়ী মা কে জেলার নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২২মে শনিবার জেলার নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে সকাল ১১টায় আলোচিত সেই মমতামীয় মা ও ছেলেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সিদ্দীকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার এ সংবর্ধনা প্রদান করেন।

কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান টিটু ও তার স্কুল শিক্ষিকা করোনা জয়ী মা রেহেনা বেগমের হাতে সম্মামনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। সংবর্ধনা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন সেই মা ও ছেলে। বিষয়টি মিডিয়ায় তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য গত ৯ এপ্রিল রেহানা বেগমের করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। ১৭ এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট বেড়ে যায়। দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি করাতে বলেন চিকিৎসকরা। লকডাউনের মধ্যে কোন গাড়ি না পেয়ে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে ছেলে জিয়াউল হাসান টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে মা কে বসিয়ে মায়ের মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতে নিয়ে ভর্তি করায়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি তুলে এক পুলিশ সদস্য ফেসবুকে আপলোড করলে তা ভাইরাল হয়ে যায়। হাসপাতালে মায়ের সেবাযত্ম করেছেন দুই ছেলে জিয়াউল হাসান টিটু ও রাকিবুল হাসান ইভান। ৬ দিন চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় মাকে নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। মা সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে পড়েন টিটু। ১৫ দিন বাড়িতে আইসোলেশনে থেকে ৯ মে সুস্থ হন সে।

এ ঘটনা নিয়ে দেশ ও বিদেশের মিডিয়ায় সংবাদ প্রচার হয়। উক্ত অনুষ্ঠানে এনটিভির স্টাফ রিপোর্টার কে এম সবুজ, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, সাংবাদিক অলোক সাহা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

শার্শায় মাটি বোঝাই ট্রাক্টর কেড়ে নিল যুবকের প্রাণ

মো. রাসেল ইসলাম : যশোরের শার্শার বসতপুরে মাটিবোঝাই ট্রাক্টর চাপায়  বিপ্লব হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত বিপ্লব হোসেন বসতপুর পুর্বপাড়া গ্রামের মোঃ হাসান আলীর ছেলে। থানায় অভিযোগ না হওয়ায় পুলিশ ব্যাবস্থা নেয়নি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শার্শার সেতাই গ্রামে।

স্থানীয়রা জানায় শুক্রবার (২১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে মোক্তার আলীর জমি থেকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে সেতাই আনার মেম্বরের ইটভাটায় আসার পথে  সেতাই পাকা রাস্তার উপরে দাড়িয়ে থাকা বিপ্লব হোসেন মাটি বোঝাই ট্রাক্টরের নিচে চাঁপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় চালক আরিফ বিল্লাহ্ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। তার বাড়ী বসতপুর ২ নং কলোনী।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটকে রাখে। পরে সমঝোতার মাধ্যমে সেটি ছেড়ে দেয়া হয়।
এলাকাবাসী আরো জানান মাটি কাটা গাড়ী, ট্রাক্টর ও ইটভাটর মালিক সাবেক মেম্বর আনোয়ার হোসেন নিজে। সে ইটভাটায় মাটি বহনের সময় এই দুর্টনা ঘটে। এব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget