Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় যমুনা ব্যাংকের উদ্যোগে করোনায় কর্মহীন পরিবারের মধ্যে ৫ লক্ষ টাকা প্রনোদনা বিতরনসালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় যমুনা ব্যাংকের অর্থায়নে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবারের মধ্যে আর্থিক প্রনোদনা বিতরন করা হয়েছে। নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (২২ মে) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন পেশাজীবি ১০০ পরিবারের মধ্যে এই প্রনোদনা বিতরন করা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে যমুনা ব্যাংকের উদ্যোগে দেশব্যপী প্রনোদনা বিতরনের অংশ হিসেবে নওগাঁয় এই প্রনোদনা বিতরন করা হয়। নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উপলক্ষে এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা বাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক বেলকন কোম্পানী লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মণি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করেনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা, মুক্তিযোদ্ধা, নাপিত, শিল্পীসহ বিভিন্ন শ্রেণীপেশার একশ পরিবারের মধ্যে এই প্রনোদনা বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ নগদ টাকা বিতরন করা হয়।

 

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হচ্ছে?
তৌফিক আহম্মেদ (তাপস):বাংলাদেশের সঙ্গে মধ্যপ্রাচ্যের বিতর্কিত দেশ ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ঘোষণা দিয়েই তা জানানো হয়েছিল। এজন্য স্বাধীনতার পর ইসরাইলের স্বীকৃতিও গ্রহণ করেনি বাংলাদেশ। এতে বাণিজ্যিক সম্পর্কও স্থাপিত হয়নি। ফলে বাংলাদেশের পাসপোর্টধারী কেউ ইসরাইল ভ্রমণ করতে পারেন না। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পর সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। ফলে এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরাইল ভ্রমণের সুযোগ তৈরি হচ্ছে।

জানা গেছে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ইস্যুকৃত পাসপোর্টের প্রথম পৃষ্ঠায় লেখা ছিল ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরাইল’ (বিশ্বের যেকোনো দেশের জন্য এই পাসপোর্ট কার্যকর থাকবে, শুধু ইসরাইল ছাড়া)। অর্থাৎ বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি শুধু ইসরাইল ব্যতিরেকে বিশ্বের যেকোনো দেশ ভ্রমণ করতে পারবেন।

যদিও বর্তমানে নতুন ইস্যু করা ও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা তুলে দেয়ার বিষয়টি দেখা যাচ্ছে। সম্প্রতি এমন বেশকিছু অভিযোগ এসেছে শেয়ার বিজের কাছে। পাসপোর্ট গ্রহণকারীরা জানান, গত ঈদুল ফিতরের পর থেকে ইস্যু করা নতুন ই-পাসপোর্টে লেখা রয়েছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। এখানে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

নতুন পাসপোর্ট পাওয়া আরিফ হাসান (ছদ্মনাম) শেয়ার বিজকে জানান, সম্প্রতি তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে তিনজনের

ই-পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছিল। এর মধ্যে ঈদুল ফিতরের আগে সে নিজের পাসপোর্ট পান। আর ঈদের পরে তার মা ও ছোট ভাই পাসপোর্ট পেয়েছেন। তার পাসপোর্ট আগের মতোই থাকলেও ঈদের পরে পাওয়া পাসপোর্ট দুটিতে ‘এক্সসেপ্ট ইসরাইল’ শব্দ দুটি লেখা নেই। তিনি এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ না থাকলেও কোনো সমস্যা হবে না।

পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেয়ার বিষয়টি স্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি গতকাল শেয়ার বিজকে বলেন, ‘ইসরাইলের সঙ্গে সম্পর্ক আগে যেরকম ছিল এখনও তা-ই থাকবে। তবে আন্তর্জাতিক মান বজায় রাখতে আমরা পাসপোর্টে এক্সসেপ্ট ইসরাইল শব্দ দুটি তুলে দিচ্ছি।’

জানা গেছে, মুসলিম বিশ্বের দেশ হওয়ায় বাংলাদেশ অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্র। আর মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল ও ফিলিস্তিন ইস্যুটি এখনও অমীমাংসিত রয়েছে। তাই স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের পক্ষ নেয় বাংলাদেশ। এজন্য ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। এতে ইসরাইলের সঙ্গে কোনো প্রকার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কও নেই। দেশটির সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যও করতে পারেন না বাংলাদেশের ব্যবসায়ীরা।

যদিও ফিলিস্তিনে সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে।

জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘বাংলাদেশ যেহেতু ইসরাইলকে স্বীকৃতি দেয়নি, তাই পাসপোর্টে এ কথাটি লেখা হয়। তবে পাসপোর্ট ইস্যু করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। কাজেই এক্সসেপ্ট ইসরাইল শব্দ দুটি কেন তুলে দেয়া হলো এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।’ তবে বাংলাদেশ এখনও ইসরাইলকে স্বীকৃতি দেয়নি বলে তিনি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক না থাকায় ঢাকায় তাদের দূতাবাসও নেই। কিন্তু ফিলিস্তিনের পক্ষে থাকায় ঢাকায় ফিলিস্তিনের দূতাবাস স্থাপনের অনুমতি দিয়েছে বাংলাদেশ। বর্তমানে ঢাকার ফিলিস্তিন দূতাবাসের হেড অব দ্য মিশন হচ্ছেন ইউসুফ সালেহ রমাদান।

ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসরাইলের হামলায় আহত ফিলিস্তিনিদের সহায়তায় বাংলাদেশ চিকিৎসকদের একটি দল পাঠায় ১৯৭৩ সালে। সেই থেকে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যাত্রা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় ১৯৭৪ সালে ওআইসির অধিবেশনের এক ফাঁকে বাংলাদেশ ও ফিলিস্তিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফিলিস্তিনের পক্ষে ইয়াসির আরাফাত নেতৃত্ব দেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী বিশ্বের ১৩৭টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ অন্যতম |


তৌফিক আহম্মেদ (তাপস)

লেখক, কলামিষ্ট

 

তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না : ন্যাপ মহাসচিব
ফাইল ছবি

পেশাগত দায়িত্বপালনের ক্ষেত্রে তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।

তিনি বলেছেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, পাঁচ ঘণ্টা আটক রেখে নির্যাতন, গ্রেফতার এবং মামলার ঘটনায় রাষ্ট্রের ভয়ঙ্কর চিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের নির্যাতন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণে সরকারের অপকৌশল। এমন পরিস্থিতিতে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে হুঙ্কারের জন্য সংগ্রামী নেতা শফিউল আলম প্রধানের মতো সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তা জাতি উপলব্ধি করছে।’

শুক্রবার (২১ মে) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে প্রখ্যাত রাজনীতিবিদ শফিউল আলম প্রধানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ন্যাপ মহাসচিব বলেন, ‘সচিবালয়ে লুটপাট ও দুর্নীতির চিত্র প্রকাশ করার জন্য রোজিনা ইসলামকে নির্যাতন করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং গণমাধ্যমকে সরকারের কুক্ষিগত করার অপপ্রয়াস। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে। তার বিরুদ্ধে দায়েরকৃত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

তিনি বলেন, ‘করোনাকালে মাস্ক, পিপিই, হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে যে দুর্নীতি হয়েছে তা অনুসন্ধানী প্রতিদেকরাই জাতির সামনে তুলে ধরেছেন। আবার করোনা টিকা আমদানি করে একটি কোম্পানি ইতোমধ্যেই পঞ্চাশ কোটি টাকা লোপাট করেছে। বর্তমানে টিকা আমদানিতে কী হচ্ছে দেশবাসী তা জানে না। রোজিনা ইসলাম তার পেশার স্বার্থেই তথ্য সংগ্রহ করেছেন। জাতিকে জানাতে এবং দেশের স্বার্থেই তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না।’

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আলোচনায় আরও অংশগ্রহণ করেন- বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন সমন্বয়কারী কৃষক মো. মহসীন ভুঁইয়া, তৃণমূল নাগরিক আন্দোলন সভাপতি মুহম্মদ মফিজুর রহমান লিটন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী, যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি, সাংবাদিক মারুফ সরকার প্রমুখ।

source: https://www.jagonews24.com

 

নওগাঁর চুন্ডিপুর গঙ্গাকান্দী জিন্দাপীর তলা ব্রীজ এখন মরণ ফাঁদ

নিউজ ডেস্ক :  নওগাঁর চুন্ডিপুর দুদুর মোড় থেকে ত্রীমোহনী যাওয়ার একমাত্র রাস্তাটিতে গঙ্গাকান্দী জিন্দাপীর তলা বিধ্বস্ত এই ব্রিজটির একদম বিকলাবস্থা না থাকায় চলাচলের যেকোন সময়ে ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। 


সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের উপরের সিমেন্টের তৈরি পাটা ধসে যাওয়ায় এ রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন রিকশা ভ্যান, নসিমন-করিমন পিকাপভ্যানসহ অন্যান্য গাড়ি গুলো অনেক সময় ঝুঁকি নিয়েই পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছেন চালকরা।

ব্রিজটির বেহাল দশা প্রায় এক বছর যাবত। ব্রিজের উপরের পাটা ধসে পড়ায় স্থানীয় সরকার বিভাগ তেমন কোনো তৎপরতা না থাকায় নওগাঁ সদর চুন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল নিজ অর্থায়নে সিমেন্ট বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করে দেন। কিন্তু যোগাযোগের তাগিদে প্রতিনিয়ত ব্রিজ দিয়ে যানবাহন চলাচলের কারণে এখন ভাঙনের পরিমান আরও বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, অনেক দিন আগে নির্মিত এই সেতুটি ভালোই ছিলো কিন্তু এক বছর হয়েছে ব্রিজ মাঝস্তর কিছু অংশ ধসে পরেছে, ব্রিজটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দফতরের কোনো মাথা ব্যাথাই নেই। মেরামত হবে কিনা তাও জানা নেই।

এই বিষয়ে চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুল বলেন, আমি নিজ উদ্যগে স্থানীয় লোকজন নিয়ে কিছু অংশ মেরামত করেছি ভারী ভারী যানবাহন চলাচল করার কারণে নষ্ট হয়ে গিয়েছে। ব্রীজ বিষয়ে উপজেলা সমন্বয় মিটিংয়ে আলোচনা হয়েছে এবং ব্রিজটির বিষয়ে দ্রুত একটা উদ্যোগ নেওয়র অনুরোধ জানিয়েছি। 

এই ব্যাপারে নওগাঁ স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকশৌলী ইমতিয়াজ জাহিরুল হক বলেন, ব্রীজ টি অনেক পুরাতন  ১৯৬২সালের তৈরী এই কারণে ব্রীজটি ভেঙ্গে নতুন করে ব্রীজ তৈরীর বিষয়ে ক্ষুদ্র আকার পানি ব্যাবস্থপনা সম্পদ বিভাগে প্রকল্প নেওয়া হয়েছে, যে কোন সময়ে অনুমোদন হলে নতুন করে সুইচ গেট সহ ব্রীজ তৈরী করা হবে।

নওগাঁয় সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক (সাংবাদিক) রোজিনা ইসলামকে শারীরিক ভাবে নির্যাতনকারী স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম এবং স্বাস্থ্য খাতে লুটপাটকারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্তে রোজিনার মুক্তির দাবিতে নওগাঁয় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০ টায় মুক্তির মোড়ে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে। টলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক এম আর রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, বাসদের নওগাঁ সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, অর্থ সম্পাদক তন্ময় ভৌমিক। সকাল ১১ টায় মুক্তির মোড়ে সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল ও অদিবাসী জননেতা জয়নাল আবেদিন। এবং দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে জেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনি। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, কায়েস উদ্দিন প্রমূখ।

ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না রাজস্ব আদায়ে
নিউজ ডেস্ক : রাজস্ব আদায়ে ব্যবসায়ীদের কোনো প্রকার হয়রানি করা যাবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, ‌‘করোনা মহামারির মধ্যে দেশের ব্যবসায়ীসমাজ কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করতে অনেক কষ্ট হচ্ছে। এই প্রেক্ষাপটে আসছে বাজেটে কর নিয়ে এমন কোনো পদক্ষেপ নেয়া যাবে না, যা ব্যবসায়ীদের কাছে হয়রানিমূলক মনে হয়।’

বুধবার (১৯ মে) রাতে এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে গুলশানে বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু সহ-সভাপতি এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী ও আমিনুল হক শামিম, সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ নবনির্বাচিত পরিচালকরা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget