Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

শার্শায় ক্ষতিগ্রস্থদের ২৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ
মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ঐচ্ছিক তহবিলের অর্থ থেকে ২৭টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দুই বান ঢেউটিন ও ৬ হাজার টাকার চেক বিতরণ।


মঙ্গলবার (১১মে) বেলা সাড়ে ১
২টার সময় উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে উক্ত সামগ্রী বিতরণ করা হয়। 


উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার সাংসদ শেখ আফিল উদ্দিন।


এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যশোর জেলা পরিষদের সদস্য ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শার্শা থানার ওসি বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার লাল্টু মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমুখ।


বেনাপোল সীমান্ত থেকে ৫ টি পিস্তল ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার
মো. রাসেল ইসলাম,শার্শা উপজেলা প্রতিনিধি : যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫ টি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি।এসময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি।



মঙ্গলবার (১১ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়।


২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে।এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত অস্ত্র চালান টি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ।


তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ সেনানিবাসে দরিদ্র অসহায় ও কর্মহীনদের মাঝে আজ রোববার সকাল দশটার দিকে আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের উপস্থিতিতে মোমেনশাহী সেনানিবাসের ৩নং গেইটে ২শ,পরিবারের মাঝে শুকনো খাবার( চাল, ডাল, তেল, পেঁয়াজ) এর পাশাপাশি সেমাই ও চিনি বিতরণ করা হয়।

 

 ইতোমধ্যে আর্টডক এর অধীনস্থ প্রতিষ্ঠঅনসমূহ বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকে বারশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করছে। 

আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশক্রমে ময়মনসিংহ সেনানিবাসের পার্শ্ববর্তী গন্দ্রপা এলাকার ৪শত ৫০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে শীতের সময় শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণজেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান জানান, ঈদ-উল-ফিতরের উপহার সামগ্রী বিতরণকালে দরিদ্র জনগোষ্ঠী ও অসহায় মানুষের সেবায় ভবিষ্যতেও সাধ্যনুযায়ী আর্টডক কর্তৃক এই মানবিক সহায়তা অব‍্যাহত-থাকবে।


নওগাঁয় সাড়ে ৩ হাজার পরিবারের পাশে এফবিসিসিআই এর পরিচালক রাসেল
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের ব্যক্তিগত উদ্যোগে নওগাঁয় করোনা ভাইরাসে কর্মহীন, দিনমজুর, ভবঘুরে, অসহায়, দু:স্থ ও পিছিয়ে পড়া সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

 
সোমবার সকালে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, বরুনকান্দি মহল্লা ও পিরোজপুর এলাকায় ঈদ উপহার বিতরন করেন এফবিসিসিআই এর পরিচালক, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর হোসেন, ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের সভাপতি এসএম শহিদুল আলম, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান আপেল, মহিবুর, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, উপ-সহকারী ভুমি কর্মকর্তা মাহবুব সারোয়ার, ইসলাম এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক সোহেল রানা প্রমুখ। উপহারের মধ্যে ছিল চাল ৫ কেজি, সুগন্ধি চাল ১ কেজি, মশুর ডাল ১ কেজি, সেমাই, চিনি ও ছোলা ১ কেজি, দুধ ৭৫০ গ্রাম এবং তেল ২৫০ গ্রাম।

 করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কবিহীন মানুষদের মাঝে মাস্কও বিতরন করা হয়।

 

এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা মোতাবেক এই মহামারি সময়ে আসন্ন ঈদে এসব মানুষের মাঝে একটু ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সামান্য ঈদ উপহার প্রদান করছি। যেন এসব মানুষেরা তাদের পরিবার-পরিজন নিয়ে ঈদের একটু আনন্দ ভাগাভাগি করে নিতে পারেন। শুধুমাত্র ঈদ নয়; আমি সব সময় চেষ্টা করি বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর। সম্প্রতি আমি চেম্বারের পক্ষ থেকে ১শ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন করেছি। যেন তারা এই মহামারির সময় ঘরে বসে আয় করতে পারেন। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সাপাহারে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তৌফিক আহম্মেদ (তাপস) নওগাঁ : নওগাঁর সাপাহারে পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে জোবায়ের হোসেন ( ৩ ) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


জানাগেছে, রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাদ দোঁয়াশ গ্রামের পাওয়ার  ট্রলির চালক নুর হোসেন তার পাওয়ার  ট্রলি চালিয়ে গ্রামের একটি আম বাগানে রাখতে যায়। এসময় নুর হোসেন এর ছ্ট্টো ছেলে জোবায়ের হোসেন তার বাবার পাওয়ার ট্রলিতে ওঠে বসে। পথিমধ্যে অসাবধানতা বশতঃ ওই শিশু পাওয়ার ট্রলি থেকে ছিটকে চাকার নিচে পড়ে যায়। পরে মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



এ বিষয়ে সাপাহার থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।


 

নওগাঁর দুবলহাটীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরন
তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর দুবলহাটীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এ কার্যক্রম শুরুকরা হয়েছে।

নওগাঁর দুবলহাটীতে ব্যতিক্রমভাবে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জিআর (অর্থ) ও ভিজিএফ (অর্থ) দু:স্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে বিতরন করা হচ্ছে।

দুবলহাটী ইউনিয়নের ১হাজার ৭শত ৪৮ জন মানুষকে ৪৫০ টাকা ৫০০ জনকে ৫০০ টাকা করে উপহার প্রদান করা হচ্ছে। 


জানা যায় দুবলহাটী ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গের সহায়তায় এবং নিজে ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে অতিদরিদ্রদের বাছাই করে তালিকা তৈরির মাধ্যমে নিজ হাতে প্রধান মন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরন করেন ।


প্রথমে ১নং গয়েরপাড়া,পিরোজপুর ওয়ার্ড থেকে শুরুকরে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড ও গ্রামে এ উপহার বিতরন করা হয়। দুবলহাটী ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গনে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একটি বাড়ী একটি খামার এর প্রকল্প অফিসার মো: আজিজুল হক, দুবলহাটী ইউনিয়ন আ: লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদ সদস্য মো: আব্দুল আজিজ   ইউপি সচিব মো: মাসুদ রানা, সংবাদকর্মী তৌফিক তাপস, ইউপি সদস্য আজিজুল মোল্ল্যা, উদ্যোক্তা আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম সাব্বির হোসেন প্রমুখ।


এবিষয়ে উপহার পাওয়া বৃদ্ধা রাবেয়া বেওয়া বলেন “কাছে কোন টাকা পয়সা ছিলনা ঈদ ক্যামুন করে কাটপে বুজাপারুচনুনা না অ্যাজকা ৫০০ ট্যাকা পানু লাচ্চা-চিনি কিনা পারমু।”


এবিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আনিছুর রহমান বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে বেকার ও কর্মহীন হয়ে পড়া দু:স্থ, অসহায় ও দরিদ্র মানুষরা যেন ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারে সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজের তহবিল থেকে এই উপহার পাঠিয়েছেন। আমরা সেই উপহারগুলো প্রকৃত প্রাপ্যদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget