Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

করোনায় ৪ বিভাগে সবোর্চ্চ সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনা না মেনে জনসমাগম করায় করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশে আঘাত হেনেছে বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ মে) কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় করণীয় এবং অক্সিজেন সংকট উত্তরণের উপায় শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, ‘আমি খবর নিয়ে দেখেছি, জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রায় ২৫ লাখ মানুষ কক্সবাজারে ঘুরে বেড়িয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের মিছিল মিটিং, ওয়াজ মাহাফিলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এর ফলে আবার দ্রুত করোনা ছড়িয়েছে।’

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা এই চার বিভাগে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মোট সংক্রমণের মধ্যে ৬০ শতাংশ ঢাকায়, ১৫ থেকে ২০ শতাংশ চট্টগ্রামে, ৫ শতাংশ রাজশাহীতে আর খুলনায় ৬ শতাংশ করোনা সংক্রমণ হয়েছে। এই চার বিভাগে ৮৮ থেকে ৯০ শতাংশ সংক্রমণ হয়েছে। আর মোট মৃত্যুর ১১ হাজারের মধ্যে ১০ হাজারই এই চার বিভাগে হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ও চট্টগ্রামে ২ হাজার রোগী করোনায় মারা গেছে।’

তিনি বলেন, ‘এবার করোনা সংক্রমণ ঠেকাতে আন্তঃজেলা বাস বন্ধ করে রাখা হয়েছে। এছাড়া ট্রেন, লঞ্চও বন্ধ রাখা হয়েছে। যেকোনো সামাজিক অনুষ্ঠান আপাতত নিরুৎসাহিত করা হচ্ছে। আমরা রেস্ট্রুরেন্টে বসে খাওয়া বন্ধ করেছি। আশা করছি সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলে, তাহলে দ্রুতই আমাদের করোনা পরিস্থিতির উন্নতি হবে।’

পৌর-মেয়রসহ ১৯ জনকে আসামী করে গৌরীপুরে শুভ্র হত্যার চার্জশীট দাখিল

তাপস কর,ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ওরফে শুভ্র হত্যা মামলায় পৌর মেয়রসহ ১৯ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বুধবার(০৫ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ আদালতে এ অভিযোগপত্র জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, মাসুদুর রহমান হত্যা মামলায় বর্তমান পৌরসভার মেয়রসহ মোট ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছিল। মামলার তদন্তে আরও পাঁচজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরও মামলার আসামি করা হয়েছে।
আসামিরা হলেন, গৌরীপুর পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৫৫), উপজেলা বিএনপির একাংশের যুগ্ম আহ্বায়ক ও ময়লাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ উজ্জামান রিয়াদ (২৯), সৈয়দ তৌফিকুল ইসলাম (৪১), ছাত্রলীগ কর্মী সৈয়দ মাজাহারুল ইসলাম জুয়েল (৩৮), মাসুদ পারভেজ কার্জন (২৭), গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ রেজা (২৮), উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাম্মেল হক (৩০), খাইরুল ইসলাম (৩০), ছাত্রদলকর্মী রিফাত (২৫), মো. আবু হানিফা (৩০), উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (২৮), যুবদলকর্মী মজিবুর রহমান (৩০), ছাত্রদল কর্মী শরীয়তউল্লাহ ওরফে সুমন (৩৩), যুবদলকর্মী রাসেল মিয়া (৩২)।
এ ছাড়াও হত্যা মামলায় আরও ৫ জনের সংশ্লিষ্টা পাওয়ায় তাদেরকেও আসামী করা হয়েছে। তারা হলেন, কামাল মিয়া (৩৫), মাঈন উদ্দিন (২০), শরীফুল ইসলাম (২২), রুহুল আমিন (২৮) ও শাজাহান মিয়া (২৫)।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পরিকল্পনায় আসামিরা এ হত্যাকাণ্ড ঘটান। ২০১৭ সালের ৫ এপ্রিল সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় জিডি করেছিলেন নিহত মাসুদুর রহমান শুভ্র।
এদিকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জামিন নিয়ে গত ৩০ জানুয়ারি তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো গৌরীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।
এ মামলার প্রধান আসামি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্ত করা হয়েছেন।

 

নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারীসহ আটক ৫

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারী সহ ৫ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিম(২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ(২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু(৪৫), হানিফের মেয়ে সেলিনা(৩৮) ও রফিকের মেয়ে আয়শা(৩২) কে আটক করে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মে ) সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার এই তথ্য জানান। তিনি আরও জানান পুলক কুমার কুন্ডুর অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার দুপুর ১২টায় এক্সিম ব্যাংক নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকা ৪ টি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে দুই পকেটে রাখে এবং পূর্বালী ব্যাংকে টাকা গুলো জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হলে শহরের বাটার মোড় ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে ভীড়ের মধ্যে ধাক্কা দিয়ে প্যানটের ডান পকেট থেকে কৌশলে নগত ৫০ হাজার টাকা চুরি করে নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুরাইয়া খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান প্রমুখ সহ বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নওগাঁয় কোদাল দিয়ে মামাকে জবাই; ২৪ ঘন্টায় রহস্য উন্মোচন

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় এক কৃষককে গলাকেটে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে থানা পুলিশ। এঘটনায় নয়ন (১৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। নয়ন সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের নামাহাতাশ গ্রামের মৃত নরেন এর ছেলে। এসময় আলামত হিসেবে একটি কোদাল জব্দ করা হয়েছে। নিহত অরুণ সাহানা (৫৪) একই গ্রামের মৃত রুপচান এর ছেলে। আটক নয়ন নিহতের সম্পর্কে আপন ভাগ্নে। গত মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, অরুন সাহানা কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করত। গত ১ মে তিনি রাতের খাওয়া শেষ করেন। এরপর রাত ৯টার দিকে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিম দিকে গ্রামের ভরি নামে এক ব্যক্তির খলিয়ানে কেটে রাখা ধান পাহারা দেওয়ার জন্য যান। পরদিন রোববার (২মে) সকাল সাড়ে ৫টার দিকে স্ত্রী রেবতী স্বামীকে ডাকার জন্য যান। সেখানে গিয়ে তিনি স্বামীর গলা কাটা রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছেলে বাবলু কুমার ওরুফে পুলক ওইদিনই বাদী হয়ে ধারা-৩০২/৩৪ পেনাল কোডে মামলা করেন।

পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উন্মোচনের নির্দেশনা দেন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) একেএম মামুন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, মামলা তদন্তকারি অফিসার পুলিশ পরিদর্শক মাহবুব আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত) ফয়সাল বিন আহসান, উপপরিদর্শক (এসআই) নাজমুল জান্নাত শাহ ও উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সহায়তায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত অরুণ সাহানার ভাগ্নে নয়ন কে ৩ মে এলাকা থেকে আটক এবং হত্যা কান্ডে ব্যবহৃত একটি কোদাল আলামত হিসেবে জব্দ করা হয়। মঙ্গলবার (৪মে) তাকে আদালতে সোর্পদ করা হয় এবং ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জানা গেছে, নয়ন ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। পড়াশুনা ঠিকমতো করতো না। খরের পালায় আগুন দেয়া ও বাড়িতে ঢিল ছোড়ত। এসব কারণে তাকে চর থাপ্পড় দিয়ে মামা অরুণ সাহানা কিছু দিন শাসন করেছিল। সবমিলিয়ে মামার উপর ক্ষিপ্ত ছিল নয়ন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নয়নকে আটক করা হয়। আদালতে দেয়া নয়নের জবানবন্দিতে জানা যায়, তার মামা অরুণ সাহানার সঙ্গে পূর্বে মারধর ও ধান মাড়াইয়ের কাজে বাঁধা দেওয়ার ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১২টার দিকে খলিয়ানে ঘুমন্ত অবস্থায় তার মামাকে কোদাল দিয়ে গলা কেটে হত্যা করে। ২৪ ঘন্টার মধ্যেই আমরা হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি।

নওগাঁয় লেবুর চাহিদা বাড়ায় ভালো দামে খুশি চাষিরা

সালমান ফার্সী (সজল) নওগাঁ : এবার করোনা ও রমজানে লেবুর চাহিদা বাড়ায় ভালো দাম পাচ্ছেন চাষিরা। লেবুর বাগান করে আর্থিক লাভবান হওয়ায় নওগাঁ সদরে এগিয়ে এসেছেন শিক্ষিত যুবকসহ অনেকে। বাণিজ্যিকভাবে লাভবান হয় এমন ফসল চাষাবাদে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগও।
ছড়িয়ে থাকা ডালপালার থোকায় থোকায় ঝুঁলছে লেবু। প্রাকৃতিক বালাই তেমন না থাকায় এবার লেবুগাছে ফুল ফোটার পর থেকেই ভালো ফলনের আশা জাগায় চাষিদের। ৫ থেকে ৬ ফুট উঁচু একেকটি গাছে একেকবার ১০০ থেকে ১৫০টি লেবুর ফলন হয়
করোনা মহামারি আর মাহে রমজানে বাজারে চাহিদা বেড়েছে ভিটামিন-সি সমৃদ্ধ লেবুর। বাড়তি এ চাহিদা ভাগ্য খুলে দিয়েছে নওগাঁ সদর উপজেলার খলিশা কুড়ি এলাকার লেবু চাষি মোসলেমের মতো আরও চাষিদের। ১০ বিঘা বাগানে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার লেবু বিক্রি করেন চাষি মোসলেম। উচ্চফলনশীল শরবতি, চায়না থ্রি ও কাগজি জাতের লেবুর ভালো ফলন হয়েছে এবার। ভালো বাজারদর ও ফলনের সফলতা দেখে অনেক শিক্ষিত যুবকও এগিয়ে এসেছে লেবু চাষে।
লেবুসহ অর্থকারী বিভিন্ন ফসল চাষাবাদে উদ্যোগী তরুণদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান নওগাঁ সদর উপজেলা কৃষি অফিসার ড. আনোয়ারুল ইসলাম
জেলা কৃষি বিভাগ জানায়, জেলা সদর ছাড়াও রাণীনগর, মহাদেবপুর, বদলগাছী ও ধামুইরহাট উপজেলায় চলতি মৌসুমে ১৮শ’ হেক্টর জমিতে বাগান করে লেবু চাষ হচ্ছে।

ময়মনসিংহে  ১৫ একর বনভূমির জবরদখল রুখে দিল ভালুকার-বনবিভাগ

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে পনের একর বনভুমির জবরদখল রুখে দিল ভালুকার-বনবিভাগ। ময়মনসিংহের ভালুকায় সোববার (০৩ মে) দুপুরে টিনের বেড়া গুঁড়িয়ে দিয়ে প্রায় ১৫ একর বনভূমি জবরদখল রুখে দিয়েছে স্থানীয় বনবিভাগ।

ঘটনাটি ঘঠেছে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মারারিশপুর এলাকায়। ওই দুইজনকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আখালিয়া গ্রামের আবুল হাছেনের ছেলে হ্যামস্ গ্রুপের কেয়ারটেকার আবদুল জলিল (৪৫) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে ওই গ্রুপের শ্রমিক আবুল কালাম (২৫)। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর মৌজার ৯৪৪ দাগের প্রায় ১৫ একর বনভূমি জবরদখলের উদ্দেশ্যে টিনের বেড়া দেওয়া শুরু করে হেমস্ গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

 এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ভালুকা রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বনসংরক্ষক মোজাম্মেল হোসেনের নেতৃত্বে স্থানীয় বনবিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে জমিতে হেমস্ গ্রুপের শ্রমিকের দেওয়া প্রায় ২০০ মিটার টিনের বেড়া গুঁড়িয়ে দেয় এবং আবদুল জলিল ও আবুল কালাম নামের দুজনকে আটক করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget