Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁর মান্দায় কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার মামলায় আসামী পলাতক
ডেস্ক রিপোর্ট নওগাঁ : নওগাঁর মান্দায় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধারে মামলার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। গত ২২ এপ্রিল উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বাদী হয়ে তেঁতুলিয়া ইউপি মেম্বার আতাউর রহমান ও বাড়ির মালিক মাহমুদুল হক সহ অজ্ঞাত নামাকে আসামী করে থানায় মামলার দায়ের করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২০ এপ্রিল ২০২০-২১ অর্থ বছরে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। গত ২২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে প্রনোদনার সার ও বীজ দুটি ভ্যানে করে তেঁতুলিয়া ইউপি মেম্বার আতাউর রহমান কৃষি অফিস সংলগ্ন বড়পই গ্রামের মাহমুদুল হকের বাড়ি নিয়ে যান। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পৌঁছে মাহমুদুল হকের বাড়িতে তল্লাশী চালিয়ে পটাশ ২১বস্তা, ডিএপি ৪৮ বস্তা, ধান বীজ ৬৬বস্তা (১০ কেজি ওজন) এবং খোলা বীজ ৩ বস্তা উদ্ধার করা হয়। এতে কৃষি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজস রয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযানের সময় মেম্বার আতাউর রহমান ঘটনাস্থলে ছিলেন। কিন্তু ওই সময় কেন তাকে আটক করা হয়নি তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু মেম্বার আতাউর রহমানকে সেখানে দেখা যায়নি। ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্তা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামী আটকের বিষয়টি থানা পুলিশ দেখবে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মামলার পর আসামীদের আটকের চেষ্টা অব্যহৃত আছে।

লকডাউনে ক্ষতিগ্রস্ত রিক্সা শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে দাবিতে নওগাঁয় মানববন্ধন

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় সামাজিক দুরত্ব বজায় রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাসদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে মুক্তির মোড় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।


আজ রবিবার ২৫ এপ্রিল সকাল সাড়ে ১১ ঘটিকায় মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা শাখা বাসদ এর আহবায়ক জয়নাল আবেদীন মুকুল।



মানববন্ধনে বক্তারা বলেন, করোনা কালীন সময়ে রিক্সা আটকিয়েছে, রিক্সা ভেঙ্গেছে, রিক্সা উল্টিয়ে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে, শ্রমিকদের ক্ষতিপূরণে শ্রমজীবী মানুষের জন্য কমপক্ষে ০১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা প্রদান করতে হবে, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, দৈনিক কমপক্ষে ১ লক্ষ টেস্ট করতে হবে, সর্বদলীয় কমিটি গঠন করতে হবে।


মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা শাখা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কালিপদ সরকার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক শমসের আলী মোল্লা, শহর শাখার আহ্বায়ক সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মিজানুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক রোকনুজ্জামান শিশির, প্রমুখ।

নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা প্রদান

সালমান ফার্সী (সজল) নওগাঁ : "খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন" প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২১  উদযাপনের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে বাংলার সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন। এসময় মুক্তিযোদ্ধাদের ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও অন্যান্য রোগের চিকিৎসা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৩৯ জন বীর মুক্তিযোদ্ধার সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয় ।   
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন, মেডিকেল অফিসার ডাঃ রাশিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ জন আটক- ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা


ডেস্ক রিপোর্ট চাঁপাইনবাবগঞ্জ : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৩ জন ও ৬ গ্রাম হেরোইনসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান।


আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়ার মৃত সোনামিয়ার ছেলে মো. আজম (৪০), জয় নগর মীরপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মীর মো. মাসুদ রানা রঞ্জু (৪০), শিবগঞ্জ শেখ টোলার মৃত আফসার আলীর ছেলে সেনাউল (৩৬) ও একই উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)।


জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রঞ্জুকে আটক করা হয়।


অপরদিকে ডিএনসির আরেকটি অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আজম, রবিউল ও সেনাউলকে আটক করা হয়। পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইনসহ আটক রঞ্জু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।


৩ মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

ভালুকায় খাদ‍্য-ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেপ্তার

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ভালুকায় খাদ্য ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি পলাতক মেহেদী হাসান আরাফাতকে(২১) সিলেট থেকে গ্রেপ্তার করেছে ভালুকা থানা পুলিশ। তার ৫ দিনের রিমান্ডের জন‍্য আবেদন আজ শনিবার  আদালতে পাঠানো হয়। গতকাল শুক্রবার সিলেটের  কোতোয়ালি থানাধীন লাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়া ভালুকার ধীতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। 

পূর্ব শত্রুতার জের ধরে গত সোমবার সন্ধ্যার আগমুহূর্তে উপজেলার ধীতপুর গ্রামে ছুরিকাঘাতে পোল্ট্রি খাদ্য ব্যবসায়ী আসাদুল ইসলামকে হত্যা করা হয়। আসাদুল উপজেলার ভাওয়ালিয়াবাজু গ্রামের শামছুদ্দিনের ছেলে। তিনি ভাওয়ালিয়াবাজু বাজারে পোল্ট্রি খাদ্যের ব্যবসা করতেন।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়,  ঘটনার দিন সময়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসাদুল ইসলাম ভাওয়ালিয়াবাজু থেকে অটোযোগে ধীতপুর গ্রামে গিয়ে নামেন। ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এ সময় আসাদুলের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং আসাদুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ আসাদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

ঘটনার পরদিন মঙ্গলবার আসাদুল ইসলামের ছোট ভাই নাজমুল হক বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার ধীতপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মেহেদী হাসান আরাফত ওরফে কালা মিয়া (২১), ঝন্টু মীরের ছেলে রবিন (১৭) ও তাজুল ইসলামের ছেলে সাব্বীর আহাম্মেদকে (১৭) আসামি করা হয়। এদিকে, মামলা দায়েরের পর পরই থানা পুলিশ তৎপর হয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার এবং মামলার এজাহার নামীয় দুই আসামি রবিন ও সাব্বীর আহাম্মেদকে গ্রেপ্তার করে। তবে, ঘটনার পরপরই আত্মগোপনে চলে যান মামলার প্রধান আসামি মেহেদী হাসান আরাফত ওরফে কালা মিয়া। 

মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মিয়াকে গ্রেপ্তারকারী ভালুকা মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান, আত্মগোপনে থাকা মামলার ওই আসামিকে তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিলেট কোতোয়ালি থানাধীন লাল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পাকা বোরোধান কেটে কৃষকের ঘরে তুলে দিলেন নওগাঁ জেলা  যুবলীগ
 

তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁয় কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের আনন্দবাজার সড়কের পাশে ধান কাটা হয়।


এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। ধান কাটা-মাড়াইয়ে প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মী অংশ নেয়।


জানা গেছে, ওই এলাকার কৃষক নজরুল ইসলামের এক বিঘা জমিতে বোরো ধান কাটা মাড়াইয়ের সময় হয়েছে। শ্রমিকদের মজুরি দেয়ার মতো সামর্থ্য নেই তার। পরে তিনি যুবলীগের সঙ্গে যোগাযোগ করলে ধান কাটা ও মাড়াইয়ের জন্য আশ্বস্ত করা হয় তাকে। শনিবার সকালে বিমান কুমার রায় প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষক নজরুল ইসলামের জমিতে হাজির হন। দুপুর পর্যন্ত ধান কেটে পরে কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেন।


এ বিষয়ে কৃষক নজরুল ইসলাম বলেন, জমির ধান পেকে গেছে। গত কয়েকদিন থেকে আবহাওয়াও খারাপ যাচ্ছে। ঝড় বৃষ্টির ভয় করছিলাম। বৃষ্টি শুরু হলে ধানের ক্ষতি হয়ে বিপাকে পড়তে হবে। বর্তমান বাজরে শ্রমিকদের মজুরিও বেশি। পরে যুবলীগের নেতাকর্মীরা কোন মজুরি ছাড়াই ক্ষেত থেকে ধান বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে দিয়েছেন।


নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। আর সেই ফসল যদি প্রাকৃতিক কোনো কারণে নষ্ট হয়ে যায় তার কষ্টের অন্ত থাকে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি।


তিনি আরও বলেন, শ্রমিক সংকট থাকায় অনেক কৃষক তাদের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। যদি কোনো কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে আমরা যুবলীগের পক্ষ থেকে সহযোগিতা করবো

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget