Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ আহত প্রায় ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী। পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শহরের কেডির মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এবং দোকান পাট ভাংচুর করে। এ ঘটনায় ৬/৭জন পুলিশসহ বিএনপির প্রায় ২০/২৫জন নেতাকর্মীরা আহত হয়েছে।

 

নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

তৌফিক আহম্মেদ (তাপস), নওগাঁ : নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে টিএন্ডটি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে  সারজিনা খাতুন (৩৬) নামে ওই গৃহবধু মারা যায়।

জানা গেছে, (৩০মার্চ) মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী সারজিনা কে নিয়ে মোটর সাইকেল যোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ী বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) এর সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পিছনে চাকায় পৃষ্ট হয়। এলাকাবাসী সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিদুল ইসলাম গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে। তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে আটক করে।

এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকের চালক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে।


তৃনমূলে যেসব নেতা আছে তারাই খাটি আওয়ামীলীগ

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

সালমান ফার্সী (সজল): তৃনমূলে আওয়ামীলীগের যেসব নেতা আছে তারাই খাটি আওয়ামীলীগ করেন এবং তাদের কারনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আমরা ক্ষমতায় বলে মন্ত্রব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, দেশের বৃহত্তর উন্নত করার জন্য, প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নত করার জন্য ও একটি তলাবিহীন ঝুঁড়ি দেশ ও নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ ও উন্নত বাংলাদেশ তৈরিতে শেখ হাসিনা কাজ করছে, আমরা সেই প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা সেটারি সৈনিক। তিনি মঙ্গলবার (৩০মার্চ) দুপুরে প্রধান মন্ত্রীর দেওয়া করোনার নিদের্শনা অমান্য করে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আপনারা যারা মাঠ পযায়ে কাজ করছেন আমরা কেউ বেতনভুক্ত কর্মচারী নই। কিন্তু আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের কর্মচারি। আমরা সেই আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। আর য়ারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদেরকে নিয়ে কোন দিন দল করা যায় না। এসময় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক। সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল, সাংস্কৃতিক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমর উকিল, স্বাস্থ্য ও  জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারসহ জেলা ও উপজেলা আওযামীলীগের নেতৃবৃন্দরা।

নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ

সালমান ফার্সী (সজল) : নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ আহত প্রায় ২০/২৫ জন বিএনপি নেতাকর্মী।
পুলিশের গুলিতে হেফাজত কর্মীদের নিহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০মার্চ) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শহরের কেডির মোড় এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। বিক্ষোভকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এবং দোকান পাট ভাংচুর করে। এ ঘটনায় ৬/৭জন পুলিশসহ বিএনপির প্রায় ২০/২৫জন নেতাকর্মীরা আহত হয়েছে।

শতাধিক গ্রামের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

সালমান ফার্সী (সজল) : নওগাঁর রাণীনগর ও আত্রাই এই দুই উপজেলার শতাধিক গ্রামের বাসিন্দার একমাত্র ভরসা বাঁশের সাঁকো। ছোট যমুনা নদীর দুই তীরের লক্ষাধিক মানুষ বছরের পর বছর শুকনো মৌসুমে সাঁকো ও আর বর্ষা মৌসুমে নৌকা দিয়েই চলাচল করে আসছে। একটি সেতু কিংবা ব্রিজের প্রয়োজন এই অঞ্চলের মানুষের এখন সময়ের দাবি। সরেজমিনে গিয়ে জানা যায়, ছোট যমুনা নদী ভাগ করেছে জেলার রাণীনগর ও আত্রাই উপজেলাকে। এই নদীর পূর্ব পাশে রাণীনগর উপজেলার গোনা, কাশিমপুর ও আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন পরিষদ এবং পশ্চিম পাশে কালিকাপুর, হাটকালুপাড়া, বড় বিহানলী ও রাজশাহী জেলার বাগমারা ইউনিয়ন পরিষদ অবস্থিত। এর মাঝখানে রয়েছে ভূপনার ঘাঠ। এই ঘাঠ দিয়ে রাণীনগর উপজেলার কৃষ্ণপুর, মালঞ্চি, ঘোষগ্রাম, ভবানীপুর, মির্জাপুর, মিরাপুরসহ প্রায় ৪৫টি গ্রাম এবং আত্রাই উপজেলার আটগ্রাম, হরপুর, বাউল্লা, তারানগর, শৈলিয়া, লালুয়া, গোন্ডগোহালীসহ প্রায় ৪৫টি গ্রমের হাজার হাজার বাসিন্দাদের ছোট যমুনা নদী পারাপারে একমাত্র উপায় শুকনো মৌসুমে বাঁশের সাঁকো আর বর্ষা মৌসুমে নৌকা। দেশ বর্তমানে ডিজিটাল উন্নয়নের ধারায় সম্পৃক্ত হলেও একটি সেতু কিংবা ব্রিজের অভাবে এখনো পিছিয়ে রয়েছে এই জনপদের জীবন মান। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের নায্য মূল থেকে বঞ্চিত হয়ে আসছে। এই অঞ্চলে এখনো যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার কোন ছোঁয়াই স্পর্শ করেনি। যার কারনে প্রতিনিয়তই থমকে যাচ্ছে এই অঞ্চলের কৃষকসহ হাজার হাজার মানুষের অর্থনৈতিক চাকা।প্রতিদিন এই ঘাঠ দিয়ে ৩ থেকে ৪ হাজার মানুষ চলাচল করে। নিত্যপ্রয়োজনীয় কাজ ছাড়াও শত শত শিক্ষার্থীদের এই ঘাঠ দিয়ে চলাচল করতে হয়। রাণীনগর উপজেলার কৃষ্ণপুর, ঘোসগ্রামের স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলামসহ অনেকেই বলেন বাপ-দাদার পাশাপাশি আমাদের ও বর্তমান প্রজন্মের জীবন কেটে গেলো বাঁশের সাঁকো আর নৌকা করে নদী পাড় হয়ে। আমরা জানি না আগামী প্রজন্মরা কি তাদের জীবদ্দশায় এই ঘাটে একটি সেতু কিংবা ব্রীজ দেখতে পাবে। শুকনো ও বর্ষা এই দুই মৌসুমেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই নদী পাড়াপাড়। ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। আত্রাই উপজেলার আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শিক্ষক শহীদুল ইসলাম বলেন প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের সময়ে এখানে একটি ব্রীজ নির্মানের প্রাথমিক অনুমোদন দিয়েছিলো একনেক। ব্রীজ নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০-১২ বার ঘাটে এসে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার কাজও করে গেছেন কিন্তু আজোও সেই কর্মকান্ড আলোর মুখ দেখতে পেলো না। জানি না বর্তমানে কি অবস্থায় রয়েছে এই ঘাটে ব্রীজ নির্মানের পদক্ষেপ। তাই এই বিষয়ে লক্ষ মানুষের পক্ষে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাকসুদুল আলম বলেন, এই বিষয়ে নতুন করে একটি কর্মপরিকল্পনা উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ পরবর্তি নিদের্শনা দিলে কাজ শুরু করা হবে।

 

নওগাঁয় পেঁয়াজের বীজ চাষে লাভের আশা চাষিদের

সালমান ফার্সী (সজল): নওগাঁর মান্দায় পেঁয়াজের বীজের আবাদ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন চাষিরা। গত বছর দাম ভালো পাওয়ায় এবার বীজ চাষে আগ্রহ বেড়েছে তাদের।এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের না পাওয়ায় চাষিরা বিভিন্ন কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের পরামর্শ নেয়ায় বাড়তি খরচ হচ্ছে। তবে কৃষি অফিসের পরামর্শ পেলে তারা আরো এগিয়ে যাবেন বলে মনে করছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা যায়, এ বছর জেলায় ১৪ দশমিক ৮৩ হেক্টর জমিতে পেঁয়াজের বীজের আবাদ করা হয়েছে। এরমধ্যে মান্দায় ১০ হেক্টর জমিতে বীজের আবাদ হয়েছে।গত দুই বছর থেকে দেশে পেঁয়াজের বাজার অস্থির। প্রতি কেজি পেঁয়াজ ১০০-১৫০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়েছে। পেঁয়াজের দাম বেশি হওয়ায় রাতে চাষিদের খেত পাহারা দিতে হয়েছে। পেঁয়াজের দাম বেশি পাওয়ায় চাষিরা পেঁয়াজের বীজের আবাদে ঝুঁকেছেন।
উপজেলার শিয়াটা, গংগারামপুর, চকউলী, কাশোপাড়া ও সাতবাড়িয়ায় বেশি পরিমাণ বীজের আবাদ করা হয়েছে।অগ্রহায়ণ মাসে রোপণ করা হলে চৈত্র মাসে ফসলটি উঠে। প্রতি কাঠায় এক থেকে দেড় কেজি বীজ পাওয়া যায়। গত বছর প্রতি কেজি বীজ সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যেখানে তিন বছর আগে বিক্রি হয়ে আড়াই হাজার টাকা থেকে ৩ হাজার টাকা মণ। পেঁয়াজ বীজের আগে চাষিরা পাট, ভুট্টা ও শাক-সবজির আবাদ করতেন।
উপজেলার গংগারামপুর গ্রামের চাষি আফছার আলী বলেন, গত দুই বছর থেকে পেঁয়াজের বীজের আবাদ করছেন। ওই জমিতে আগে ভুট্টার আবাদ করতেন। এ বছর দুই বিঘা জমিতে পেঁয়াজের বীজের আবাদ করেছেন। প্রতি বিঘাতে প্রায় ৫০-৬০ হাজার টাকা খরচ হয়। গত বছর এক কেজি পেঁয়াজের বীজ ৫ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকা কেজি বিক্রি করেছেন। এ বছর পেঁয়াজের দাম বাড়ছে। আশা করছি এবারো ভালো দামে বীজ বিক্রি করতে পারবো।
শিয়াটা গ্রামের কৃষক আবু বক্কর মোল্লা বলেন, গত দুই বছর থেকে এক বিঘা ১৬ কাঠা জমিতে পেঁয়াজের বীজের আবাদ করছেন। গত বছর যেখানে বীজ হয়েছিল প্রায় ৪৬ কেজির মতো। ১ লাখ ৪৬ হাজার টাকার বীজ বিক্রি করেছিলাম। অন্য কোনো ফসলে এমন লাভ করা যায়নি। যেমন পরিশ্রম করতে হয়; তেমন লাভও করা যায়। এ বছর লাভের স্বপ্ন দেখছেন তিনি।
গংগারামপুর গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, গত কয়েক বছর থেকে তিনি দুই বিঘা জমিতে বীজের আবাদ করছেন। পেঁয়াজের দাম বেশি থাকায় গত দুই বছর থেকে বেশি দামে বীজ বিক্রি করতে পারছি। আমাদের এলাকায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেখা যায় না। তাদের না পাওয়ায় কীটনাশক কোম্পানির লোকজনের কাছে পরামর্শ নিতে হয়। তারা তাদের কোম্পানির ঔষধ লিখে দেয়।
চকউলী গ্রামের উদ্যোক্তা গোলাম রাব্বানী বলেন, আমাদের গ্রামটি উপজেলার প্রত্যন্ত এলাকা। ফসলের কোনো ধরনের সমস্যা হলে নিজেদের চেষ্টায় সমাধান করতে হয়। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের দেখা পাওয়া যায় না বললেই চলে। আমরা শিক্ষিতরা ফোন করে হয়ত পরামর্শ নিতে পারবো। কিন্তু ্রপ্রকৃত কৃষকরা তাদের না পাওয়ায় বিমুখ। উপসহকারী কৃষি কর্মকর্তারা গ্রামে গ্রামে গেলে কৃষকরা পরামর্শ নিতে পারতো।
তিনি বলেন, কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের কাছে পরামর্শ নিলে আমরা প্রতারিত হয়। কারণ তারা নিজেদের স্বার্থে তাদের কোম্পানির ঔষধ লিখবেন। কৃষি অফিসের পরামর্শ পেলে আমরা উপকৃত হতাম এবং খরচটাও অনেকটা কম হতো।
মান্দা উপজেলা কৃষি অফিসার মোছা. শায়লা শারমিন বলেন, উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে পেঁয়াজের বীজের আবাদ করা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় যান না এমন অভিযোগ ঠিক না। তবে কৃষকরা যদি তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন অবশ্যই সার্বিক পরামর্শ প্রদান করবে। এ ছাড়া কীটনাশকের দোকানগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাদের নম্বর দেয়ার জন্য বলা হয়েছে। কৃষকরা যেন সার্বিক বিষয়ে পরামর্শ নিতে পারেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget