Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে করাতে ধার দেয়া সান ভেঙ্গে পেটে ঢুকে এক যুবকের মৃত্যুআহত মিল মালিক
সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর, নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার ভাইকৈ বাজারে একটি ছ’মিলের করাতে ধার দেয়ার সময় সান ভেঙ্গে পেটে ঢুকে শিপন শেখ (৩৫) নামে এক যুবকের মুত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন মিল মালিক শফিকুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে উপজেলার ভাটকৈ বাজারে শফিকুলের ছ’মিলে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিপন শেখ উপজেলার মালশন বলিদাগাছী গ্রামের সুলতান শেখের ছেলে এবং আহত মিল মালিক ভাটকৈ বাজরের কফিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিপন কাঠ কেটে নেয়ার জন্য কিছু কাঠ নিয়ে ভাটকৈ বাজারে শফিকুলের ছ’মিলে আসে। এসময় মিলের মিস্ত্রি মেশিন চালু করে সান দিয়ে করাতে ধার দিচ্ছিলেন। হঠাৎ করেই ধার দেয়ার সান ভেঙ্গে ছিটকে এসে স্ব-জোরে আঘাত লেগে শিপনের পেটে ঢুকে যায়। একই সময় মিল মালিকের হাতের কব্জায় লেগে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে শিপন মারা যায়। এছাড়া আহত শফিকুলকে নওগাঁ একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ

সালমান ফার্সী (সজল): নওগাঁর আত্রাইয়ে গ্রামবাসীরা নিজ উদ্যোগে তৈরী করলেন ৩ কিলোমিটার গ্রামীন রাস্তা ও কবরস্থানের সংস্কার কাজ। দীর্ঘদিন থেকে বিভিন্ন মহলে যোগাযোগ করেও প্রতিকার না পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান উপজেলার বিশা ইউনিয়নের হরিপুর গ্রামবাসী। রাস্তা তৈরীর কাজ শেষ দিনে গ্রামে মিলাদের আয়োজনও করেন তারা।

সরেজমিনে গিয়ে জানা যায়, কয়েক যুগ আগে ৫টি পাড়া নিয়ে গঠিত হরিপুর গ্রামে ২ হাজার ৫’শ লোকের চলাচলের জন্য তৈরী করা হয় গ্রামীন রাস্তাটি। গ্রামে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, শিক্ষক এবং সরকারের বিভিন্ন বাহিনীতে লোকজন কর্মরত আছেন। তারা বাবা-মা, ভাই-বোনের সাথে ঈদ করতে গ্রামে এসে সীমাহীন কষ্টের সম্মুখীন হন। এছাড়া সংস্কারের অভাবে গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তা বর্ষা মৌসুমে ডুবে নিদারুন কষ্ট সইতে হয়। সেইসাথে গ্রামের একমাত্র কবরস্থান নিচু জায়গাতে হওয়ায় বর্ষাকালে কেউ মৃত্যু বরণ করলে দাফনের উপায় থাকেনা। তাদের দুঃখ দুর্দাশার কথা বিভিন্ন মহলে জানানোর পরেও প্রতিকার না পেয়ে গ্রামবাসী এক আলোচনার আয়োজন করেন। আলোচনায় গ্রামবাসী অনুপ্রাণিত হয়ে হৃদয়ে ধারন করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাজারো কষ্টে অর্জিত স্বাধীন দেশ। স্থাপন কৃত পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শান্তি ও উন্নয়ন। নিজ উদ্যোগে নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতু।

হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, উপজেলার শেষপ্রান্তে নাটোর জেলা সংলগ্ন হওয়ায় গ্রামটিতে ততোটা উন্নয়নের ছোয়া লাগেনি। গ্রামের অধিকাংশ লোক নৌকা প্রতীকে ভোট দেন। নির্বাচন এলে রাস্তা নিয়ে নানা প্রতিশ্রুতি শুনলেও বাস্তবায়ন দেখিনা।
শিক্ষক জহুরুল ইসলাম ও ওয়ার্ড সদস্য ওহিদুর রহমান গ্রামবাসীর তৈরীকৃত রাস্তাটি পাকা করনে উর্ধতন মহলের সুদৃষ্টি কামনা করে জোর দাবি জানান।

প্রধান শিক্ষক খোরসেদ আলম বলেন, গ্রামের পশ্চিম পাশ দিয়ে নাটোর এবং পূর্ব পাশ দিয়ে সিংড়া রাস্তা পাকা থাকলেও আমাদের চলাচলের গ্রামীন রাস্তাটি অবহেলায় রয়ে গেছে দীর্ঘ সময় ধরে। গ্রামবাসীর নিজ উদ্যোগে তৈরী রাস্তাটি পাকা করনে মাননীয় সাংসদ মো. আনোয়ার হোসেন হেলাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তিনি।

বিশা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, রাস্তাটি নিয়ে দীর্ঘদিন থেকে চেষ্টা তদবির করে আসছি। গ্রামবাসী উদ্যোগ নিলে আমার সাধ্যমত সহযোগিতা করে কাজের উদ্বোধন করি। গ্রামবাসীকে ধন্যবাদ জানাই নিজ উদ্যোগে রাস্তা তৈরী করার জন্য। এভাবে প্রতিটা গ্রামের মানুষ এগিয়ে এলে প্রধানমন্ত্রী ঘোষিত“ প্রতিটি গ্রাম হবে শহর” অতি অল্প সময়ে বাস্তবায়ন সম্ভব হবে।

নওগাঁয় বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

সালমান ফার্সী (সজল) : নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ)সকাল ১১টায় জেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ড.কস্তুরী আমিনা কুইন। নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁর পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক আনোয়ারুল আজিম, সহকারী পরিচালক (সিসি) ডা মো: কামরুল আহসান ও ডাসকো ফাউন্ডেশন পোরশা নওগাঁর ফিল্ড অফিসার ভানু রানী সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে আহত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাল্যবিবাহ নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠা বিষয়ক নিয়ে আলোচনা করেন।

নওগাঁর রাণীনগরে পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

তৌফিক আহম্মেদ (তাপস): নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৬মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কার খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে জানিয়েছেন।

নওগাঁয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত

সালমান ফার্সী (সজল) : নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সময় ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ মার্চ) সকাল ৯ টায় শহরের এ টিম মাঠে নির্মিত অস্থায়ী বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম সহ বিভিন্ন সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অপরদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা, আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাস মজুমদার গোপাল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

নওগাঁ সদর উপজেলায় প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় ১ কোটি ৯৫ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে ৩টি পৃথক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথম তলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় দুপুর ১টায় চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।


দোগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হাছানুল আল মামুন। 


পরে পর্যায়ক্রমে নওগাঁ সদর উপজেলার শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুরুপ চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের প্রথমতলা নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এসব ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুল লতিফ বকুল, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ডি এম আওয়াল আতাসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সংসদ সদস্য তাঁর বক্তৃতায় এসব স্কুলের প্রাচীর নির্মান, খেলার মাঠ সংস্কারসহ এলাকার বিভিন্ন মসজিদ এবং  মন্দির উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সদর উপজেলার জনগুরুত্পূর্ণ সকল রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অব্যাহত রাখা হবে। 


সদর উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানিয়েছেন দোগাছি সরক্রাী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৯ লক্ষ ৯৫ হাজার টাকা, শালুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬২ লক্ষ এবং চকরামচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget