Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সুনামগঞ্জে পুলিশের দুই এসআই ক্লোজড, চলছে বিভাগীয় তদন্ত

মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জে ভারতীয় মদ উদ্ধার করে জব্দ তালিকায় না উঠিয়ে বিক্রি করে দেওয়ার ঘটনায় পুলিশের দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। ওই দুই এসআই হলেন- নোবেল সরকার ও অপূর্ব সরকার। আজ রবিবার (৭ই মার্চ) থেকে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানাগেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ২৮শে ফেব্রুয়ারি দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ কার্টন অফিসার চয়েজ মদসহ মনির হোসেন ও আলামিন নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকার। পরে ১ কার্টন মদ জব্দ দেখিয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নামে থানায় মামলা দায়ের করেন। আর বাকি ৩কার্টন মদ বাংলাবাজারের তানিয়েল নামের এক তরুনের কাছে বিক্রি করে দেয় দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকার।
এঘটনাটি জানতে পেরে গত মঙ্গলবার ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর শামীম আখঞ্জি তানিয়েলের ভাই তানভিরের বাংলাবাজারের অবস্থিত দোকান থেকে ৩ কার্টন মদ উদ্ধার করে তার উপরস্থ কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। প্রাথমিক ভাবে দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকারের অনিয়মের ঘটনাটি প্রমানিত হওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান তাদেরকে দোয়ারাবাজার থানা থেকে পুলিশ লাইন সুনামগঞ্জে পাঠানোর নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে গত শুক্রবার (৫ই মার্চ) বিকেলে অভিযুক্ত দুই এসআইকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
আজ রবিবার (৭ই মার্চ) দুপুর ২টায় দোয়ারাবাজার থানার ওসি মোঃ নাজির আলম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ সুপারের নির্দেশে দুই এসআই নোবেল সরকার ও অপূর্ব সরকারকে পুলিশ লাইনে ক্লোজড করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।  

নওগাঁয়  যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সালমান ফার্সী (সজল): নওগাঁয়  যথাযোগ্য গুরুত্বের সাথে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত, বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা স্বতঃস্ফুর্তভাবে এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত, বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টা থেকে মুক্তির মোড়ে অস্থায়ীভাবে নির্মিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি এবং সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের উপদেষ্টা সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, জেলা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার রকিবুল আকতারসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, পৌরসভা, মেডিক্যাল কলেজ, জেলা প্রেসক্লাব, সিভিলসার্জন, হাসপাতালসহ বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ পর্যায়ক্রমে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন করেন। জেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে বেলা ১১ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অপরদিকে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকাল ৯টায় দলীয় কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সেখানে এক আলোচনাসভার আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জনসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় “মুজিববর্ষ সেরা কন্ঠ” গ্র্যান্ড ফিনালে মোকাররাবিন আশফি চ্যাম্পিয়ান

সালমান ফার্সী (সজল): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে জানাতে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এবং তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটাতে নওগাঁয় “মুজিববর্ষ সেরা কন্ঠ, ২০২০ এর গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে গত শুক্রবার (০৫ মার্চ) রাতে সদর উপজেলা হল রুমে ৮জন প্রতিযোগিতা নিয়ে এই “মুজিববর্ষ সেরা কন্ঠ, ২০২০ এর গ্র্যান্ড ফিনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় নিয়ামতপুর উপজেলার মোকাররাবিন আশফিকে “মুজিববর্ষ সেরা কন্ঠ” চাম্পিয়ান ঘোষনা করা হয়। এছাড়াও দ্বিতীয় হন পতœীতলা উপজেলার মাথিয়াস সরেন, তৃত্বীয় হন সদর উপজেলার নুসরাত মাহি ও চতুর্থ হন মহাদেবপুরের সৈয়দ ফারিহা জাহসিন।
এসময় বিচারকের দায়িত্বে ছিলেন, খুরশিদ আলম, ফাতেমা তুজ জোহরা ও মিল্টন খন্দকার। পরে প্রধান অতিথি হিসাবে “মুজিববর্ষ সেরা কন্ঠ” চাম্পিয়ান মোকাররাবিন আশফিকে ৫০ হাজার টাকার চেক, সার্টিফেকেট ও ক্রেষ্ট তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়াও দ্বিতীয় মাথিয়াস সরেনকে ২০ হাজার টাকা, নুসরাত মাহিকে ও সৈয়দ ফারিহা জাহসিনকে ১৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সেলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উল্লেখ্য এই প্রতিযোগীতায় জেলার ১১টি উপজেলা প্রায় ৫০০জন প্রতিযোগীতা অংশ গ্রহন করেন।

নওগাঁয় শতবল ক্রিকেট টুর্নামেন্টে জেলা প্রশাসন বিজয়ী

সালমান ফার্সী (সজল): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় শতবল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (০৫ মার্চ) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলায় জেলা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দলকে ১০১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জেলা প্রশাসন ক্রিকেট দল। এর আগে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে জেলা প্রশাসন দল। পরে ব্যাট করে ১০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করে জেলা ও প্রাথমিক শিক্ষা বিভাগ দল।
এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ী ও বিজতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নিজাম উদ্দিন জলিল জন, আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য গত ১৯ ফেব্রুয়ারি শত বলের এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে নওগাঁর সরকারি দপ্তরের ৮টি দল অংশগ্রহণ করেন।

নওগাঁয় সব ধরনের যান চলাচল বন্ধ

সালমান ফার্সী (সজল): নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার (০১ মার্চ) দুপুর ১২টার পর থেকে বাস চলাচল বন্ধ হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
জানা গেছে, মঙ্গলবার (০২ মার্চ) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। সমাবেশে কোনো ধরনের নাশকতা না হয় এজন্য সোমবার দুপুরের পর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল করে।
জেলার সাপাহার উপজেলার ফতেপুর কামের কালাম বলেন, ‘সকালে এলাকা থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে নওগাঁয় আদালতে আসেন। দুপুরে কাজ শেষে বালুডাঙ্গা টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। বাস বন্ধ থাকায় তার মতো অনেকেই বিড়ম্বনায় পড়েন। অনেকে আবার বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশায় যান।’
বালুডাঙ্গা টার্মিনাল সুপারভাইজার দেওয়ান মো. আফাজ উদ্দিন বলেন, ‘সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ রাজশাহী মহাসড়কে বাস চলাচল করে দেয়া হয়। কিন্তু দুপুরের পর থেকে হঠাৎ সিদ্ধান্ত আসে সব ধরনের বাস বন্ধ রাখতে হবে। রাজশাহী থেকে যেসব বাস নওগাঁয় ছিল সেগুলো দুপুরের পর যাত্রী নিয়ে ফিরে গেলেও আর আসেনি। কবে নাগাদ স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।’
নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন,‘ মঙ্গলবার রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জেনেছি। তাই বড় ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে ও ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

নওগাঁর পোরশায় মুকুলে ভরে গেছে আমবাগান

সালমান ফার্সী (সজল): নওগাঁর পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান। সারি সারি আমবাগানগুলো থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। যেদিকে তাকানো যাচ্ছে বাগানগুলোতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল।
গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এর মধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যাস্ত মধু আহরণে। এত মুকুলের সমারোহ দেখে আম চাষিরাও খুশি।
সোনালী স্বপ্নে যেন বিভোর বরেন্দ্র অঞ্চল খ্যাত এ উপজেলার আমচাষি আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আমচাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আমচাষ হচ্ছে ১০ হাজার ৫৫০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিকটন। অর্থাৎ উপজেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬০০ মেট্রিক টন।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এখানকার চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন।
ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন। তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget