Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 662 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4855 দেশজুড়ে 42 ধর্ম 3486 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2856 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাপাহারে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলতি মৌসুমে সরিষা চাষ করছেন কৃষকেরা। চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই যেন চক্ষু জুড়িয়ে যায়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় মোট ৩ হাজার ২শ' হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। গতবার আবহাওয়া অনুকূলে থাকার ফলে  ফলন ভালো ও অধিক লাভবান হওয়ায় এ বছরে গত বছরের তুলনায় ২শ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ করছেন চাষীরা।
অনুকূল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে ববলছেন কৃষি সম্প্রসারণ অফিসে দায়িত্বরত কর্মকর্তারা।  
এলাকার কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা। গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে চাষীরা ধারণা করছেন ।
চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান, বর্তমানে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই। শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষায় তেমন কোন রোগ নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যাবহার করা হচ্ছে।
সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষা চাষীরা।

 

নওগাঁর সাপাহারে খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : মুজিব বর্ষে কোভিট-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে “খাদ্যের নিরাপত্তা শীর্ষক সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে ভিডিও কনফারেন্সে নিরাপদ খাদ্যের বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সরকারের খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। বিষেশ অতিথি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইয়ুম সরকার।
এসময় উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: রুহুল আমিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমরা দেবনাথ, ওসি তারেকুর রহমান সরকার, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হোটেল মালিক, কর্মচারী ও খামারীগন সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য শোনেন।

নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রীর উপহার অটোভ্যানগাড়ী পেলো দৃষ্টি প্রতিবন্ধী পরিবার

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁর রাণীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি অটোচার্জার ভ্যানগাড়ী পেলো এক দৃষ্টি প্রতিবন্ধী পরিবার। সোমবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের নিকট ভ্যানগাড়ী তুলে দেন জেলা প্রশাসক হারুন-অর-রশীদ। উপজেলার খট্টেশ্বর গ্রামের সরদার পাড়ার মৃত আমজাদ ফকিরের ২ছেলে ও ২মেয়ের মধ্যে এক ছেলে ও এক মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে মাফিয়া খাতুন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাবা আমজাদ ফকিরই ছিলো এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পায়ে চালিত ভ্যান গাড়ী চালিয়ে পরিবারের ভোরন-পোষন করতেন। এছাড়া মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করতেন কিন্তু গত বছরের সেপ্টেম্বর মাসের ২তারিখে ওই ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। গত ১২সেপ্টেম্বর আমজাদ ফকির হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ওই পরিবারটি খেয়ে-না খেয়ে দিনাতিপাত করে আসছে। সম্প্রতি দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয় পড়–য়া মেয়ে মাফিয়া বিষয়টি জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রায় ৫০হাজার টাকায় একটি নতুন ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যান তৈরি করে ওই পরিবারের কর্মক্ষম ছেলের হাতে তুলে দেন। এতে করে ভ্যান চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরিবারটি স্বচ্ছল ভাবে চলবে। বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরাবতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা ও সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা রেজিষ্ট্রি অফিস এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
সালমান ফার্সী, (সজল) নওগাঁ : নওগাঁ জেলা রেজিষ্ট্রি অফিস এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ জানুয়ারি)দুপুর ১টায় জেলা রেজিষ্ট্র অফিস এর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এম.পি। এসময় নওগাঁ জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুস সালাম, নওগাঁ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আল মামুন হক, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, উপ-বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আরিফ মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। নওগাঁ গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৫কোটি ৬১লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে মডেল মিলন (জেভি) ঠিকাদারী প্রতিষ্ঠান ৪তলা বিশিষ্ট ভবন এর নির্মাণ কাজটি করছে। গত ১৫ ডিসেম্বরে কাজটি শুরু করেছে এবং ১২ মাসের মধ্যে কাজটি সম্পন্ন করবেন বলে জানা গেছে। 

নওগাঁয় রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উদ্যেগে শীত বস্ত্র বিতরণ
সালমান ফার্সী(সজল), নওগাঁ : নওগাঁয় রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি উদ্যেগে প্রায় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¦রে রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আয়োজনে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অল রশিদ। এসময় রোটার্যাক্ট ক্লাব অব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সভাপতি মনিরা শারমিন তৃষা, সদস্য ফারজানা আখি, সাংবাদিক মাহমুদুন নবী বেলাল, এমদাদুল হক, আব্দুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় প্রায় শতাধিক অসহায় শীতার্ত নারী ও পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget