Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

৪ দিনে ২শ টন কয়লাসহ বিপুল পরিমান মাদক পাচাঁর সুনামগঞ্জের চারাগাঁও সীমান্ত চোরাচালানের নিরাপদ রুঢ

মোজাম্মেল আলম ভূঁইয়া,হাওরাঞ্চল, সুনামগঞ্জ: সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তেকে অবৈধ কয়লা ও মাদক পাচাঁরের নিরাপদ রুঢ হিসেবে ব্যবহার করছে চোরাচালানীরা। তারা সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে গত ৪ দিনে প্রায় ২শত মে.টন কয়লার সাথে বিপুল পরিমান ইয়াবা,মদ,গাঁজা,অস্ত্র ও গরুসহ বরশির ছিপ,লাকড়ি,ফালি পাচাঁর করেছে। তার মধ্যে ৩৫ বোতল মদ ও ২ মে.টন কয়লা জব্দ করেছে বিজিবি। কিন্তু কাউকে গ্রেফতার করেনি। কারণ বেশির ভাগ চোরাচালানীরা বিজিবি সোর্স পরিচয়ধারী এবং সবাই একত্রিত হয়ে সীমান্ত এলাকায় তৈরি করেছে একটি শক্তিশালী সিন্ডিকেড। তবে বেশিভাগ সোর্স পরিচয়ধারীদের বিরুদ্ধে থানায় রয়েছে মাদক,কয়লা,অস্ত্র ও চাঁদাবাজির মামলা। তারপরও প্রশাসনের পক্ষ থেকে জোরালো কোন পদক্ষেপ না নেওয়ার কারণে দিনদিন বেড়েই চলেছে সীমান্ত চোরাচালান। এব্যাপারে বড়ছড়া ও চারাগাঁও শুল্কস্টেশনের ব্যবসায়ীরা জানান-জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত চারাগাঁও শুল্কস্টেশন সংলগ্ন বাঁশতলা তেতুল গাছ,১১৯৬ পিলার ও লালঘাট গ্রামের বড়ঘাট,মাঝেরঘাট,দৌড়েরঘাট ও লাকমা চাকমা হাটিসহ জংগলবাড়ি ও লামাকাটা নামক চোরাইপথ। প্রতিদিন এসব চোরাইপথ দিয়ে ভারত থেকে শতশত মে.টন কয়লা পাচাঁর করছে বিজিবি অধিনায়কের সোর্স পরিচয়ধারী মাদক ব্যবসায়ী রমজান মিয়া,শফিকুল ইসলাম ভৈরব,লেংড়া জামাল ও ইয়াবা কালাম মিয়া। তারা চোরাই কয়লার সর্দার জসিম মিয়া,হারুন মিয়া ও জানু মিয়ার মাধ্যমে শতাধিক লোক দিয়ে ভারত থেকে কয়লা ও মাদক পাচাঁর করে। পরে তাদের সিন্ডিকেডের সদস্য চোরাই কয়লা ব্যবসায়ী শহিদুল্লা,খোকন মিয়া ও বাবুল মিয়া পাচাঁরকৃত কয়লা ও মাদক ক্রয় করে নৌকা যোগে নদীপথে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মনতলা ব্রিজের কাছে নিয়ে বিক্রি করে। চারাগাঁও বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহালাম ও এফএস জিকরুলের সহযোগীতায় সোর্সদেরকে নিয়ে নিয়ে গত ২৮.১০.২০ইং বুধবার রাত ৩টায় চোরাচালানী খোকন মিয়া ১২মে.টন ও বাবুল মিয়া ১৫মে.টন কয়লা পাচাঁর করে। পরেরদিন ২৯.১০.২০ইং বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চোরাচালানী শহিদুল্লা ২০মে.টন ও বাবুল মিয়া ১৮মে.টন কয়লা পাচাঁর করে। তার পরেরদিন ৩০.১০.২০ইং শুক্রবার রাত ৮টায় চোরাচালানী খোকন মিয়া ও শহিদুল্লা দুজন মিলে ৩৫মে.টন আর বাবুল মিয়া ২৭মে.টন কয়লা পাচাঁর করে। আর গতকাল ৩১.১০.২০ইং শনিবার রাত ১১টায় শহিদুল্লা ও খোকন মিয়া মিলে ৪০মে.টন ও বাবুল মিয়া ২৫মে.টন চেরাই কয়লা পাচাঁর করে। পাচাঁরকৃত কয়লার মধ্যে ২মে.টন কয়লা আলোচনা সাপেক্ষে জব্দ করেছে বিজিবি। এসব নাটক করার জন্য প্রতিটন অবৈধ কয়লা থেকে সুনামগঞ্জ বিজিবি অধিনায়কের নামে ১হাজার,চারাগাঁও ক্যাম্প কমান্ডার শাহালামের নামে ৫শ টাকা,এফএস জিকরুলের নামে ৫শ টাকা ও বিজিবি সদস্যদেরকে দেওয়ার জন্য ১হাজার টাকা ও থানার নামে ৫শত টাকাসহ সর্বমোট ৫হাজার টাকা চাঁদা নিয়েছে সোর্স রমজান মিয়া,শফিকুল ইসলাম ভৈরব,লেংড়া জামাল ও ইয়াবা কালাম মিয়া। আর ১শত পিচ ইয়াবা থেকে ২হাজার টাকা, ১শত পিছ বরশির ছিপ থেকে ১হাজার টাকা,প্রতিকেজি গাঁজা থেকে ১৮শত টাকা, ১কার্টন মদ থেকে ৭শত টাকা,১পিছ ফালি থেকে ১২০টাকা,১ আটা লাকড়ি থেকে ৪০টাকা ও ১টি গরু থেকে ৫হাজার টাকা চাঁদা উত্তোলন করা হচ্ছে বলে এলাকাবাসী জানায়। এব্যাপারে চারাগাঁও বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার শাহালম বলেন- আমি যা করছি বিজিবি অধিনায়কের (সি ও) নির্দেশেই করছি,আপনি সিও স্যারের সাথে কথা বলুন। চোরাচালানের বিষয়ে জানতে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক (সিও) মাকসুদুল আলমের সরকারী মোবাইল (০১৭৬৯-৬০৩১৩০) নাম্বারে বারবার কল করার পর শুধু ব্যস্ত পাওয়া যায়। তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিজিবি অধিনায়কের সাথে সোর্স পরিচয়ধারীরা মোবাইলে যোগাযোগ করাসহ বাসায় মাছ নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। তাই বিজিবি অধিনায়ক মাকসুদুল আলমকে শীগ্রই অন্যত্র বদলি করে দায়িত্বশীল কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সীমান্তের ৩ শুল্কস্টেশনের বৈধ কয়লা ব্যবসায়ীরাসহ সর্বস্থরের জনসাধারণ।


নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

নওগাঁ অফিস : “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরনের মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। রবিবার (০১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহরের মুথরাম যুব প্রশিক্ষণ কেন্দ্র আলোচনা সভায় এসব বিতরণ করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল মান্নান বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ২৬ জনের মধ্যে ১৪ লাখ ৭৮ হাজার চেক বিতরন ও সনদপত্র তুলে দেন।
 

 

বাগমারায় গোবিন্দপাড়া ইউনিয়নে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু
মোঃ সাইফল  ইসলাম,বাগমারা : রাজশাহী বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়াগ্রামে স্বামী ও তার পরিবারের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও হাটগাঙ্গোপাড়া পুলিশতদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, বাগমারা গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের মৃত মোঃ আফাজ সরদারের মেয়ে  মোছাঃ শিরিনা আক্তার ( ৪০) এর সাথে আনুমানিক গত ২৫ বছর আগে পারিবারিক সম্মতিত্রুমে  একই ইউনিয়নের মাড়িয়া গ্রামের মোঃ আসব আলীর ছেলে মোঃ আব্দুল লতিফের সাথে বিয়ে হয় । তখন বিয়ের সময় তাদেরকে যৌতুক হিসেবে (১০,০০০) দশহাজার টাকা দিয়েছিলে মেয়ের পরিবার। বিয়ের পর কিছু দিন তাদের দম্পতি জীবন  ভালো চললোও পরবর্তীতে স্বামীর পরকিয়া তার কাল হয়ে দাড়ায়। স্বামী লতিফ প্রথম স্ত্রী মোছাঃ শিরিন আক্তারকে রেখে বাগমারা কাঁচারী কোয়ালিপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের মোছাঃ ডলি আক্তার কে গোপনে বিয়ে করেন। আব্দুল লতিফ দ্বিতীয় স্ত্রী মোছাঃ ডলি কে বিয়ের পর থেকে মোছাঃ শিরিন আক্তারের উপর শুরু হয় নির্যাতন। মৃত শিরিন আক্তারের গর্ভের একটি মেয়ে ও দুইটি ছেলে সন্তান রয়েছে। মৃত শিরিন আক্তার কে টাকার জন্য ও তার বাবার বাড়ি থেকে সম্পতি আনার জন্য স্বামী আব্দুল লতিফসহ তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করে বলে জানা যায়। গত (৩০ ই অক্টেম্বর)  শত্রুবার দিবাগত-রাতে আনুমানিক ১-২টার দিকে পরিকল্পিতভাবে শিরিন আক্তার কে  হত্যা করে শয়ন ঘরে রেখে তারা পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে স্বামীসহ তিনজন কে আটক করে লাশ উদ্ধার করে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।  পরবর্তীতে   মেয়ের বড় ভাই মোঃ মুনসুর রহমান (৫৯) বাগমারা  থানায় বাদী হয়ে ৪ জন কে আসামি করে  একটি হত্যা মামলা দায়ের করেন। এব্যাপারে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এবং পাশাপাশি  আসামিদের ও জেল হাজতে প্রেরন করা হয়েছে। 

নওগাঁর মাটিতে থোকায় থোকায় ঝুলছে মিষ্টি-সুস্বাদু আঙ্গুর

নওগাঁ : বিদেশী একটি জনপ্রিয় ফল আঙ্গুর। দেশের মাটিতে আঙ্গুর চাষ সত্যিই অভাবনীয়। সবুজ পাতার নিচে বাঁশের মাঁচায় থোকায় থোকায় ঝুঁলছে আঙ্গুর ফল যা দেখে যে কোন মানুষের চোখ জুড়িয়ে যাবে। আর এ দৃশ্য চোখে পড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের পোষ্ট অফিস মোড় এলাকার ‘সেমন্তী হাট বাজার’ এর আঙ্গিনায়।
উপজেলায় আঙ্গুর চাষ অকল্পনীয় তারপর আবার মিষ্টি আঙ্গুর অনেকটা গল্পের মত হলেও বাস্তবে এর প্রতিফলন ঘটিয়েছেন তরুণ উদ্যোক্তা ও আইনজীবী সামিউন নবী সামিম। তিনি উপলোয় প্রথম মাচা পদ্ধতিতে আঙ্গুর ফলের চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন।
ইতিমধ্যে গাছে ব্যাপক ফলও এসেছে। তার প্রত্যাশা অচিরেই মহাদেবপুরসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষ শুরু হবে। এখন সামিমের চোখে সফলতার রঙিন স্বপ্ন। সাধারনত অষ্ট্রেলিয়া ভারতসহ বেশ কিছু দেশে মিষ্টি আঙ্গুরের চাষ হলেও বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে।
জানা গেছে, উপজেলা সদরের বাসিন্দা সামিউন নবী সামিম ২০১৯সালে রাজশাহী থেকে ২টি লাল ও ২টি কালো আঙ্গুরের চারা (কাটিং) নিয়ে আসেন। সেই চারা রোপণ করেন নিজ ব্যবসা প্রতিষ্ঠানের আঙ্গিনায়। গত বছরের শেষের দিকে গাছে প্রথম ফল আসে। এ বছর অনেকটা পরিপূর্ণ ফল দেখে তিনি সফলতার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
আঙ্গুর মিষ্টি হওয়ায় পরিপূর্ণভাবে গাছের পরিচর্যা শুরু করেন। ফলে দুই বছরের মাথায় প্রথমবারের তুলনায় ৫/৬ গুণ বেশি আঙ্গুর ফল ধরে। আঙ্গুর ফল যখন পাকা শুরু করে, তখনই এলাকায় হইচই পড়ে যায়। কারন মিষ্টি আঙ্গুর ফলের চাষ ইতিপূর্বে জেলার কোথাও হয়নি।
সম্প্রতি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় সামিমের আঙ্গুর বাগান পরিদর্শন করেন এবং এলাকার অনেকেই দেখতে আসছে। এতে সামিমও খুশি। অল্প জায়গাতে অধিক ফলন এবং সুমিষ্ট হওয়ায় বাণিজ্যিকভাবে এই চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা লাভবান হবে বলে মনে করছেন কৃষি বিভাগ।
আঙ্গুর গাছ দেখতে আসা দর্শনার্থী ও এলাকাবাসী জানান, সামিমের আঙ্গুর বাগানের মাধ্যমে আমরা ফরমালিনমুক্ত সু-স্বাদু আঙ্গুর খেতে পারছি। এখন দরকার উদ্দ্যোগ নেওয়া। উদ্দ্যোগ নিলেই এটা ব্যাপক আকারে উৎপাদন করা সম্ভব। অপর একজন জানান, সামিমের এই চাষে আমি উদ্বুদ্ধ হয়েছি। তাঁর কাছ থেকে চারা নিয়ে আমিও চাষ শুরু করব ভাবছি।
জানতে চাইলে সামিউন নবী সামিম জানায়, গাছ লাগানোর অদম্য ইচ্ছা থেকে ৪টি আঙ্গুরের চারা রোপণ করে শুরু করেন আঙ্গুর বাগান। গত বছর তাঁর গাছে প্রায় ৬ কেজি ফল আসে। এবছরও ভাল ফলন হয়েছে। বাজারের কেনা আঙ্গুরের মতই সুমিষ্ট।
কিভাবে চারা রোপণ করলে ভাল ফলন এবং ফলের স্বাদ মিষ্টি হবে জানতে চাইলে তিনি জানায়, বর্ষা মৌসুমে গাছ লাগানোর উপযুক্ত সময়। আলো বাতাস ও পর্যাপ্ত রোদের তাপ থাকে এমন জায়গাতে রোপণ করলে ফলের স্বাদের মিষ্টতা পাওয়া যেতে পারে। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমানে জৈব সার দিয়ে গাছ রোপণ করতে হবে এবং নিয়মিতভাবে গাছের যতœ নিতে হবে।
গাছের ডাল দেখে মনে হবে তা শুকনো। ভুলেও এ ডালপালা ভেঙ্গে ফেলা যাবে না। শীতের শেষে গাছের ডালে নতুন পাতা ও কুশি বের হবে, আর তাতেই ফুল ধরবে এবং পরিণত বয়সে তা আঙ্গুরে রূপান্তরিত হবে। এসময় গাছের পাতায় মকর নাশক স্প্রে করতে হবে। কারন একজাতীয় পোকা এই গাছের পাতা ও ফল খেয়ে ফেলে। তাই প্রতিনিয়ত খেয়াল রাখতে হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় বলেন, আইনজীবী সামিউন নবী সামিমের আঙ্গুর বাগান পরিদর্শন করা হয়েছে। আঙ্গুর চাষ করে ভাল ফলনও পেয়েছেন। মূলত শখের বসেই মহাদেবপুরে আঙ্গুর চাষ হচ্ছে। যা অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের দেশে যে আঙ্গুরের জাতটি ভাল হয়ে থাকে তাতে বীজ থাকে। তবে মাটিভেদে এর স্বাদ কোন এলাকায় খুব মিষ্টি আবার কোন এলাকায় টক হয়ে থাকে। তবে আমাদের দেশে আঙ্গুর চাষ বাণিজ্যিক ভাবে করা যাবে কিনা তা নিয়ে গবেষণা চালাচ্ছে কৃষি বিজ্ঞানীরা।


মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস পালিত
সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁয়“মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”এই শিরোনামে নওগাঁয় কমিউনিটি পুলিশিং দিবস ২০২০ পালিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শান্তিময়, সুখি সমৃদ্ধশালী এবং সুশৃংখল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকার বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময়সভার আয়োজন করা হয়।  শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেড-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা, জেলা পুলিশিং কমিটির আহ্বায়ক প্রফেসর শরীফুল ইসলাম খান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাসহ জেলা এবং সদর উপজেলা, পৌরসভা পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 


সুনামগঞ্জে চুরির মোটর সাইকেলসহ ৩জন গ্রেফতার

মোজাম্মেল আলম ভূঁইয়া,(হাওরাঞ্চল)সুনামগঞ্জ : সুনামগঞ্জের চুরির মোটর সাইকেলসহ ৩জনকে গ্রেফতার করেছে বিজিবি। গ্রেফতারকৃতরা হলেন-জেলার তাহিরপুর উপজেলার উত্তরশ্রীপুর ইউনিয়নের দুধের আউটা গ্রামের নুর ইসলামের ছেলে সাব্বির মিয়া (২৫), একই গ্রামের আইনাল হকের ছেলে জাকারিয়া (২২) ও পাশর্^বর্তী বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আজাদ মিয়ার ছেলে শিহাব সারোয়ার শিপু (২৩)। আজ ২৯.১০.২০ইং বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে বিজিবি ও এলাকাবাসী জানায়- জেলার তাহিরপুর সীমান্তের টেকেরঘাট পুলিশ ক্যাম্প সংলগ্ন জামে মসজিদে আগত তাবলিক-জামাতের লোকজন ও তাদের মালামাল পরিবহণকারী রানার ১২৫ সিসি নতুন মোটর সাইকেল গত সোমবার রাত ১২টায় মসজিদের সামনে থেকে চুরি করে নিয়ে যায় চোর সিন্ডিকেডের ৩ সদস্য সাব্বির,জাকারিয়া ও সিহাব সারোয়ার শিপু। এঘটনাটি পরদিন এলাকায় জানাজানি হওয়ার পর চুরির মোটর সাইকেলটি এলাকার কোন লোকজনের কাছে বিক্রি করতে না পেরে গত কয়েক দিন যাবত লালঘাট গ্রামের বিভিন্ন বাড়িতে লুকিয়ে রাখা হয়। অবশেষে কোন উপায় না পেয়ে উপরের উল্লেখিত ৩ চোর মোটর সাইকেলটি নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা পালিয়ে যাচ্ছিল। এই খবর পেয়ে বীরেন্দ্র নগর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার দিলোয়ার হোসেন অভিযান চালিয়ে বিজিবি ক্যাম্পের সামনে অবস্থিত রংগাছড়া ব্রিজের ওপর থেকে চুরির মোটর সাইকেলসহ ৩ চোর সাব্বির মিয়া,জাকারিয়া ও সিহাব সারোয়ার শিপুকে হাতেনাহে গ্রেফতার করে।
এব্যাপারে টেকেরঘাট গ্রামের বাসিন্দা নজরুল মিয়া, আব্দুল আলীম, রহমত আলী, গাড়ির মালিক মাওলানা আব্দুল কাইয়ুমসহ আরো অনেকেই বলেন- সিহাব সারোয়ার শিপু তার কয়েকজন বন্ধু মিলে সীমান্ত এলাকায় ১টি সিন্ডিকেড তৈরি করেছে। তারা ইয়াবা ও অস্ত্র ব্যবসার পাশাপাশি মোটর সাইকেল চুরি করে। সম্প্রতি মাদক সেবন করে চাইনিজ কুরাল নিয়ে সিহাব সারোয়ার শিপু ও তার সহযোগীরা টেকেরঘাট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমের ভিতরে প্রবেশ করে ছাত্রদের ওপর হামলা করে। পরে গোপন সালিসের মাধম্যে ঘটনাটি সমাধানের নামে ধামাপাচা দেওয়া হয়। এছাড়াও সিহাব সারোয়ার শিপু অস্ত্র ও ইয়াবাসহ সিলেটে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল। এই চোর সিন্ডিকেডের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। আমরা তাদের দৃষ্টান্ত মূলক শাস্থি চাই।
বীরেন্দ্রনগর বিজিবি কোম্পানীর কমান্ডার নায়েক সুবেদার দিলোয়ার হোসেন বলেন- চুরির ১টি মোটর সাইকেলসহ ৩জনকে গ্রেফতার করে আমাদের বিজিবি ক্যাম্পের ভিতরে নিয়ে রাখা হয়েছে,আমার উপরস্থ কর্মকর্তার অনুমনি নিয়ে এব্যাপারে আপনাদেরকে জানানো হবে।    





যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget