Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাপাহারে সবজির বাজার অস্থিতিশীল বিপাকে ক্রেতা সাধারণ
বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে প্রায় মাস ধরেই সবজির বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। এখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজি তরি তরকারির দাম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সবজি কিনতে গিয়ে  ক্রেতাদের নাভিশ্বাস উঠলেও আপাতত দাম কমার কোন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছেনা। এ অবস্থায় মধ্য আয়ের ক্রেতাদের বিপাকে পড়তে হচ্ছে ।
বৃহষ্পতিবার (১৫ অক্টোবর) সকালে সাপাহার সদরের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য সহ সকল প্রকার সবজি চড়া দামে বিক্রয় হচ্ছে । মাত্র ৪/৫  দিনের ব্যবধানেই কোন কোন সবজির দাম প্রতি কেজিতে ৮ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে সবজির দাম বেড়ে যাওয়ায় অসস্তি প্রকাশ করছেন ক্রেতারা। তবে বিক্রেতারা রয়েছেন নির্বিকার। তারা বলছেন, সবজি বাজারে কম আমদানীর ফলে দাম চড়া হচ্ছে। এজন্য অনেকটা অতি বর্ষণ ও বন্যাকে দায়ী করছেন কৃষক সাধারণ ও বিক্রেতাগণ। পাইকারী বাজারে বেশি দামে সবজি কেনার ফলে খুচরা বাজারেও বেশি দামে তাদের কে বিক্রি করতে হচ্ছে।
তবে বিক্রেতাদের এই যুক্তি মানতে চাননা অনেক ক্রেতারা। ক্রেতারা বলছেন, বন্যা পরিস্থিতির সুযোগ নিচ্ছেন কিছু অসাধু ব্যাবসায়ী। যার প্রভাব পড়েছে সবজি বাজারে।
বাজার ঘুরে সবজি সহ বিভিন্ন দ্রব্য সামগ্রীর দাম অনেকটা চমকে দেবার মতই লক্ষ্য করা গেছে।  মাছ ও মাংস আগের মত স্থিতিশীল থাকলেও সবজির দাম বাড়তি। এখানে প্রতি কেজি পটলের মূল্য ৬০ টাকা , বেগুন ৬০ টাকা, বিদেশী আলু ৩৫, দেশী আলু ৭০, কাঁচা মরিচ ২০০ টাকা, মূলা ৫০, লাউ প্রতিপিস ৩০/৫০টাকা, লেবু প্রতি হালি ১৫, করলা ৮০ টাকা, পেঁপে ২৫টাকা, পেঁয়াজ ৯০, শুকনা মরিচ প্রতিকেজি ২৫০টাকা, কচু প্রতি কেজি ৩৫ টাকা, পটল প্রতিকেজি ৬০ টাকা। এছাড়াও টমেটো , বরবটি ঝিঙ্গার দামেও যেন আগুন লাগার মতো। সহজ লভ্য এই সবজিগুলো আর সহজে পাচ্ছেন না ক্রেতারা। যার কারনে সবজিগুলো কিনতে গিয়েও মূল্য বৃদ্ধির কারনে ঘুরে যেতে হচ্ছে ক্রেতাদের।
তবে অপরিবর্তিত রয়েছে আদা ও রসুনের দাম। এক সপ্তাহ আগেও রসুনের দাম ছিলো কেজি ১০০ থেকে ১২০ টাকা। এখনও একই দামেই পাওয়া যাচ্ছে রসুন। তেমনি আগের দামেই ক্রেতারা কিনতে পারছেন আদা। আদা গত সপ্তাহের মতোই ১২০ টাকা থেকে ১৬০ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।
বাড়তি দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। বাজার করতে আসা মাদরাসা শিক্ষক ফিরোজ কবির বলেন, আমি প্রায় কাঁচা তরিতরকারির বাজার করি। গত এক মাস ধরেই সব সবজির দাম এখানে অনেক বেশি। মাছ ও মাংসের দাম ঠিক থাকলেও সবজি কিনতে হিমশিম খেতে হচ্ছে।
সবজি বিক্রেতা সাইদুর বলেন, আগের মতো বাজারে পর্যাপ্ত পরিমাণে সবজির আমদানী হলে সবজির দাম কমবে। তবে প্রাকৃতিক পরিস্থিতির কারনে সবজির উৎপাদন সময় মত না হলে বাজারে সবজির দাম কমতে আরও সময় লাগতে পারে বলেও অনেকে মন্তব্য করেছেন।

 

ঝালকাঠিতে গৃহবধূকে এসিড নিক্ষেপের অপরাধে এক ব্যক্তিকে যাবজ্জীবন !
ঝালকাঠি  : ঝালকাঠির কাঁঠালিয়ায় এসিড নিক্ষেপ করে রুনু আক্তার (৩৬) নামের এক গৃহবধূর শরীর ঝলসে দেওয়ার অপরাধে দুলাল হাওলাদার (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জারিমানা, পরিশোধ না করলে আরও ৬ মাসের কারাদ- প্রদান করেন আদালত। মঙ্গলবার (১৩,অক্টোবর)বিকেলে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা দায়রা ও জজ মোঃ শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি হাসিনা বেগম (৪৬) নামে এক নারীকে খালাস প্রদান করা হয়। জামিন নিয়ে পলাতক থাকায় দ-প্রাপ্ত দুলাল হাওলাদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। সে কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মৃত তানছুর হাওলাদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, কাঁঠালিয়ার পূর্ব ছিটকি গ্রামের লাল মিয়ার সঙ্গে ২০১৩ সালে প্রতিবেশী রব্বে আলীর মেয়ে রুনু আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। পরে লাল মিয়া হাসিনা বেগম নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে বিচ্ছেদ হওয়ার পরেও রুনু আক্তারের ২ বছরের মেয়ের খোঁজ খবর রাখতেন বাবা লাল মিয়া। মাঝে মাঝে তাঁর মেয়েকে আদর করে বিস্কুট কিনে দিতেন। এতে লাল মিয়ার দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগম ক্ষিপ্ত হন। হাসিনা বেগমের প্রোরচনায় তাঁর পরিচিত দুলাল হাওলাদার রুনু আক্তারের শরীরে এসিড নিক্ষেপের ষড়যন্ত্র করেন। ২০১৪ সালের ৩ মার্চ দিবগত রাত একটার দিকে পূর্ব ছিটিকির বাবার বাড়ি থেকে রুনু আক্তার প্রকৃতির ডাকে সারা দিতে বাহিরে বের হন। এ সময় দুলাল হাওলাদার গামলায় ভরা এসিড রুনু আক্তারের শরীরে নিক্ষেপ করেন। এতে তাঁর স্তন, পেট, কোমর, হাত ও পা ঝলসে যায়। এ ঘটনায় পরেরদিন রুনু আক্তারের মা রেহানা বেগম বাদী হয়ে দুলাল হওলাদার ও হাসিনা বেগমসহ চার জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় এসিড সন্ত্রাস আইনে একটি মামলা দায়ের করেন। কাঁঠালিয়া থানার উপপরিদর্শক মোঃ আবদুস সালাম একই বছর ৭ জুন দুলাল হাওলাদার ও হাসিনা বেগমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ওই বছরের ১৬ নভেম্বর অভিযোগ গঠন করেন। এ মামলায় ১০ জন সাক্ষ্যগ্রহণ করেন আদালত। লাল মিয়ার দ্বিতীয় স্ত্রী হাসিনা বেগমের (৪৬) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেখসুর খালাস প্রাদন করেন।



সুনামগঞ্জের তাহিরপুরে খেলার বাজিতে মোবাইল ফোন হেড়ে বিষপানে কিশোরের মৃত্যু


হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কেরাম (বোর্ড) খেলার বাজিতে  মোবাইল ফোন হেড়ে বিষপান করে মাফিকুল মিয়া (১৫) এক কিশোরের অপ-মৃত্যর ঘটনা ঘটেছে।নিহত কিশোর বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের কাউকান্দি গ্রামের আফতন আলীর ছেলে।

পারিবারিক সুত্রে জানা গেছে,মাফিকুল মিয়া বিকেলে কাউকান্দি বাজারে আল-আমিন মিয়ার দোখানে কেরাম (বোর্ড) খেলতে যায়।সেখানে সে তার নিজ মোবাইল ফোন সে বাজিতে ধরে নেয়।বাজির খেলায় হেড়ে গিয়ে কাউকে কিছু না বলে তার নিজ বাড়িতে রাখা ইঁদুরের বিষপান করে ফেলে।তাৎক্ষানিক ভাবে তাকে তাহিরপুর সদর হাঁসপাতালে নিয়ে যাওয়া হয়।হাঁসপাতালের কর্মরত চিকিৎসকগন কিশোর মাফিকুল মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাঁসপাতালে রেপার করে দেন।সেখানে  চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু ঘটে।    

তাহিরপুর থানার (ওসি) মোঃ আব্দুল লতিফ (তরফদার) বলেন,নিহত মাফিকুল মিয়ার পরিবার থেকে কোন অভিযোগ পাইনি।তবে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বাগমারায় গাঁজাচাষী আঃ সালাম গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম,বাগমারা : রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালাম (৩৮) নামের এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত- মহির উদ্দীন প্রামানিকের ছেলে। সে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে এলাকায় যুবকদের মাঝে বিক্রি করে আসছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারের পর পুলিশ তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত গাঁজাচাষী আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

বাগমারা থানার পুলিশ জানায়, উপজেলার সুজনপালশা গ্রামের আব্দুস সালাম তার পানবরজে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে আসছে। এমন খবরের ভিত্তিত্বে সোমবার রাতে থানার উপপরির্দশক (এস্আই) সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সুজনপালশা গ্রামে যায় এবং গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম গাঁজাচাষের কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ আব্দুস সালামের পানবরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ বাদী হয়ে আব্দুস সালামকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আব্দুস সালাম দীর্ঘদিন থেকে তার পানবরজে গঁাজাচাষ করে আসছে। সে তার চাষকৃত গাঁজা গুলো এলাকার যুবকদের মাঝে বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এমন খবর পুলিশের কাছে আসা মাত্রই সেখানে অভিযান গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।



 

নওগাঁতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন


 নওগাঁ অফিস : নওগাঁয় “ দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। অপরদিকে “উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর এবং বিশ্ব হাত ধোয়া দিবস উদযপান করা হয়েছে। দিবস উপলক্ষ্যে রাণীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করে। দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপ-সহকারি প্রকৌশলী ইকরামুল বারী প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget