Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

নওগাঁর পত্নীতলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

নওগাঁ  অফিস : নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাকরইল গ্রামে বিষ প্রয়োগে একটি পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।  শনিবার ও রবিবার ধরে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে বলে পুকুরের মালিক মোকলেছুর রহমান জানান।
এ পর্যন্ত পুকুর থেকে প্রায় ২০ মণের অধিক মাছ মরে ভেসে উঠেছে। আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলেও তিনি জানান।
পুকুরের মালিক অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের আব্দুল বারিক (বাবলু) এর ছেলে আলমগীর (৩৫), ফারুক (৩০), মৃত: তাজির উদ্দীন এর ছেলে আব্দুর বারিক (৫৫), আব্দুল মতিন (৪০) পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলি মেরে ফেলেছে।
তিনি প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এবং বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানাচ্ছেন।
জানা গেছে, মোকলেছুর রহমানেরর মালিকানা বাকরইল মৌজায় ১ একর ২২ শতক পুকুরে মাগর, কানছ, তেলাপুয়া, জাপানি, রুই মিড়কা, সিলবরকাপ, কাতলা সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে চাষ করে বর্তমানে মাছগুলি অনেক বড় হয়ে গেছে। পূর্বশত্রুতার জের ধরে দূর্বৃত্তরা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে চাষ করা সব প্রজাতির মাছ মরে ভেসে উঠে।
এ বিষয়ে পত্নীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনাস্থ্যল পরিদর্শন করেছেন পতœীতলা থানা পুলিশ।

নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টায় অভিযুক্ত আটক


সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর পত্নীতলায় বাক প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টায় অভিযুক্ত অসামী কামরুজ্জামান (২০) কে আটক করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। রবিবার (১১ অক্টোবর)দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, প্রতিবেশী কামরুজ্জামান বাক প্রতিবন্ধী ওই কিশোরীকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যেত চাইতো এবং দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করতেন। কয়েকদিন আগে বাড়ীতে কেউ না থাকার সুয়োগে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধারে আসলে, পালিয়ে যায় কামরুজ্জামান। তিনি আরো জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং তাকে আদালতে সোপর্দ করা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চিশতী সহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

নওগাঁর রাণীনগরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা! গ্রাম্য শালিসে ধামা-চাপা দেয়ার অভিযোগ

তমাল ভৌমিক, নওগাঁ : নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে(১৯) জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মিমাংসার নামে গ্রাম্য শালিসে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে গ্রামের মাতাব্বর প্রধানরা। ঘটনাটি নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুয়াতা কুঞ্জশাইল গ্রামের আনোয়ার হোসেন মল্লিকের ছেলে আব্দুল আলিম মল্লিক (৩০) বৃহস্পতিবার(০৮অক্টবর)  সকাল অনুমান দশটার দিকে এক গৃহবধুর বাড়িতে কিটনাশক ওষুধ স্প্রে মেশিন নেয়ার অযুহাতে প্রবেশ করে । এ সময় গৃহবধুর কাছে মেশিন চাইলে না দেয়ায় ফিরে আসে আলিম। এরপর আবারো কয়েক মিনিটের মাথায় ওই গৃহবধুর বাড়িতে ঢোকে কাঁথা শেলাইরত অবস্থায় একা পেয়ে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধু ধস্তা-ধস্তির একপর্যায়ে ছিটকে ফেলে দিয়ে বটি নিয়ে আলিমকে আক্রমন করতে গেলে দৌড়ে পালিয়ে যায় আলিম।
এ ঘটনায় শুক্রবার(০৯অক্টবর) রাতে ওই গ্রামের সখিন উদ্দিনের বাড়ির খলিয়ানে গ্রাম্য শালিস বসে। শালিসে গৃহবধুর অভিযোগ প্রমাণিত হলে এবং আলিম স্বীকার করলেও মাতাব্বর প্রধানরা আলিমকে দিয়ে গৃহবধুর হাত ধরে ক্ষমা নিয়ে ঘটনাটি ধামা-চাপা দেয়ার চেষ্টা করে। এ সময় সুষ্ঠু বিচার না হওয়ায় গৃহবধু শালিস প্রত্যাখান করে চলে যায়।
ওই গৃহবধু জানান, আলিম আমাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে । এ সময় আমি ফসকে গিয়ে বটি নিয়ে আক্রমন করলে আলিম দৌড়ে পালিয়ে যায়। এসব ঘটনা বৈঠকে বিবরণ দিয়েছি এবং আলিম তা স্বীকারও করে নিয়েছে। এর পরেও মাতাব্বররা সুষ্ঠু বিচার না করে শুধু হাত ধরে মিমাংসা করে বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করেছে। গৃহবধুর শ্বশুর জানান, বিচার সন্তোষজনক না হওয়ায় আমরা তা প্রত্যাখান করে চলে এসেছি। তারা আরো জানান, সুষ্ঠু বিচার পেতে থানায় মামলা করবেন।
এ ব্যাপারে আলিমের বাবা আনোয়ার হোসেন বলেন, বৈঠকে ছেলেকে চর-থাপ্পর মেরে গৃহবধুর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তার পরেও তারা মানেনি।
শালিসের সভাপতি ফয়জুল ইসলাম বলেন, গৃহবধুর অভিযোগ আলিম স্বীকার করে নিলে হাত ধরে মিমাংসার চেষ্টা করেছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ জানায়নি বা অভিযোগ দেয়নি। মামলা দায়ের করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নওগাঁয় মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্র লীগের বৃক্ষরোপন ও চারা বিতরণ


রাসেল রানা, নওগাঁ : নওগাঁয় মুজিব শতবর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র লীগের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্র লীগের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন ও চারা বিতরন করা হয়েছে । আজ শনিবার (১০অক্টবর) বিকাল সাড়ে ৩টায় চকআতিথা উচ্চ বিদ্যালয়ের মাঠে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান (রকি) এর আযোজনে বৃক্ষরোপন ও চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান (রেজভী) ছাত্রলীগের সাধারন সম্পাদক,আমানুজ্জামান (সিউল)সহ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান সান জজ্বার মুটু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি,বাহাদুর হোসেন,সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম (তারেক), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, গোলাম রাব্বানীসহ প্রমুখ।

নওগাঁর ধামইরহাটে মাদকসহ ৪ চোরাকারবারী আটক



মো.হারুন আল রশীদ,ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে ৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ চার চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের মূল্য প্রায় ১ লক্ষ টাকা। ধৃত চোরাচালানীদরে বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন,পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বিজিবি। অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার হাবিলদার মো.আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দাদনপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৯৫ বোতল ফেনসিডিলসহ অমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে চোরাকারবারী সাখাওয়াত হোসেন (৩০) এবং একই গ্রামের চাঁন উদ্দিনের ছেলে রমজান আলী (২৮) কে আটক করে। অপর দিকে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চকচন্ডী বিওপির টহল কমান্ডার সুবেদার মো.আব্দুল হাকিমের নেতৃত্বে বিজিবি সদস্যরা হটাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪ বোতল ফেনসিডিলসহ পাহাড়পুর গ্রামের জাকির হোসেনের ছেলে হায়দার হোসেন (২৫) এবং একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মিন্টু মিয়া (৩২) কে আটক করে। আটক চার চোরাকারবারীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget