Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

উপ-নির্বাচন: নওগাঁ-৬ আসনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের মোটরসাইকেল শোভাযাত্রা


রাণীনগর (নওগাঁ): নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। গত শুক্রবার রাণীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা করেন তিনি।


এদিন বিকেলে আত্রাই উপজেলায় তার নিজ বাড়ি রসুলপুর বটতলা থেকে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রসুলপুর থেকে সিংসাড়া হয়ে আত্রাই উপজেলা ও রাণীনগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ সময় থেমে থেমে পথ শোভা ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সাবেক সাংসদ ওহিদুর রহমানের ছেলে ও নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন।

শোভাযাত্রাকালে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন জানান, আমি দীর্ঘ ৩০ বছর ধরে রাণীনগর-আত্রাই মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি।


তিনি বলেন, এলাকার সব চাইতে বড় যে সমস্যা প্রতি বছর বাঁধ ভেঙ্গে হাজার হাজার একর জমির ফসলহানীসহ কোটি কোটি টাকার ক্ষতি হয়। আমি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এই ক্ষতি রোধে আগে বাঁধ নির্মান কাজ করব। গত ২০১৮ সালে নির্বাচনে আমি এই আসন থেকে দলীয় মনোনয়ন তুলেছিলাম। আমি বিশ্বাস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে এবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বঞ্চিত করবেন না।


তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো।


উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭ অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।

 

মনোনয়ন প্রত্যাশী বিউটির নির্বাচনী বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে উপ-নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রধান দুই দল তাদের মনোনিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেনি। যার কারণে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচার-প্রচারনা। তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মরহুম সাংসদ ইসরাফিল আলমের সহধর্মীনি সুলতানা পারভিন বিউটির বিশাল মোটরবাইক শোভাযাত্রা করেছেন। শনিবার সকালে আত্রাই ও রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। শোভাযাত্রায় প্রায় সাগে ৩হাজার মটরসাইকেল অংশগ্রহণ করে।

রাণীনগর উপজেলা তার নিজ বাড়ি গোনা ইউনিয়নের ঝিনা গ্রাম থেকে শতাধিক মোটরবাইক নিয়ে এ শোভাযাত্রা শুরু করেন। এরপর রাণীনগর হয়ে আত্রাই উপজেলা বিভিন্ন এলাকা প্রদক্ষিন করেন। এসময় থেমে থেমে পথ পথসভায় ও জনগনের সাথে কুশল বিনিময় করেন সুলতানা পারভিন বিউটি ও তার ছেলে ইশতিয়াক আলম ইফতি।

শোভাযাত্রাকালে বিউটি সাংবাদিকদের জানান, আমি ইসরাফিল আলমের পাশাপাশি মানুষের সাথে মিলেমিশে তাদের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও ইসরাফিল আলমের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমি উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন উত্তোলন করেছি। তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাথে আমাদের রক্ত মিশে আছে। আমি দৃঢ় ভাবে বিশ^াস করি যদি তৃণমূলের জনপ্রিয়তার ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় তাহলে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বঞ্চিত করবেন না। তিনি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়লাভ করে সরকারকে এ আসন উপহার দিতে পারবো ইনশাল্লাহ ।

উল্লেখ্য, গত ২৭ জুলাই এই আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে আসনটি শুন্য হয়ে পরে। ইতি মধ্যে মনোনয়ন পেতে ৩৪ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন উত্তোলন করেছেন। নির্বাচন কমিশন থেকে আগামী ১৭অক্টোবর নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই আসনে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

লজিং বাড়ি থেকে খাবার নিয়ে ফেরা হলো না মাদরাসাছাত্রের


জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে রাস্তার পাশের ক্ষেতের পানি থেকে মাহবুব (১২) নামে এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়ারী রোডে আশি পাচঁকাহনিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহবুব উপজেলার আশি পাঁচকাহনিয়ার আত-তাকওয়া বাগে জান্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র এবং হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আশি পাঁচকাহনিয়া গ্রামের আত-তাকওয়া বাগে জান্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র মাহবুব প্রতিদিনের মত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লজিং বাড়ি থেকে রাতের খাবার আনতে যায়। পরে খাবার নিয়ে সে আর মাদরাসায় ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে বুধবার এলাকায় মাইকিং করা হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় লোকজন সন্ধ্যার দিকে পয়ারী রাস্তার পাশে ক্ষেতের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


নাজমুল হোসাইন, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ছবিল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান ও স্থানীয়রা জানান, গরু পাচারকারীদের রাখাল ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে ভোররাতে পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরচর এলাকায় গরু আনতে যান। এ সময় বিএসএফ-৪১ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কুড়িগ্রাম বিজিবি-২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, নারায়ণপুর পাখিউড়া সীমান্তে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। তবে টহলরত বিজিবি সীমান্তে কোনো মরদেহ পায়নি।


নওগাঁর ধামইরহাটে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে ৯টি প্রাতিষ্ঠানিক এবং ১টি উন্মুক্ত বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর)বৃহস্পতিবার সকাল  ১০ টায় উপজেলা পরিষদ পুকুরের এ মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা রাজস্ব খাত থেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আবু সাঈদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো.মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। এব্যাপারে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবার রহমান বলেন, উপজেলা পরিষদ পুকুর, বেলঘরিয়া দাখিল মাদ্রাসা পুকুর, বৈদ্যবাটি আবাসন প্রকল্প, মানপুর আবাসন প্রকল্প, বেলঘরিয়া মসজিদ পুকুর, শ্যামপুর মসজিদ পুকুর, বড়থা বাজার ধাপের পুকুর, তালান্দার সীমান্ত ফাঁড়ি পুকুর, শিমুলতলী সীমান্ত ফাঁড়ি পুকুর এবং উন্মুক্ত বিল হিসেবে ঘুকসী বিলে মোট ৩শত ৪৫ কেজি রুই.কাতল ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। 

নওগাঁর ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু


মো.হারুন আল রশীদ : নওগাঁর ধামইরহাটে রবেন্দ্র অঞ্চলে ব্যবসায়িক ভিত্তিক কাজু বাদাম চাষ শুরু হয়েছে। আজ (০৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক মো.আব্দুল হাকিমের জমিতে কাজু বাদামের চারা রোপনের মাধ্যমে এ উপজেলার কাজু বাদাম চাষ শুরু হয়। মুজিব বর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ ধামইরহাট জোনের আয়োজনে উপজেলার তিনটি পয়েন্ট হাটনগর,রুপনারায়ণপুর এবং সেননগর গ্রামে ৫০টি গাছের চারা রোপন করা হয়। এসব চারাগাছ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা,বিএমডিএ’র ধামইরহাট জোনের সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান, পৌর কাউন্সিলর আব্দুল হাকিম, কৃষক আবু ইউসুফ মুর্তুজা রহমান, আবু সাঈদ প্রমুখ। এব্যাপারে বিএসডিএ’র সহকারি প্রকৌশলী মো.হাবিবুল আহসান বলেন, ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে আমরাই প্রথম ব্যবসায়িক ভিত্তিক কৃষকদেরকে কাজু বাদাম চাষে উদ্বুদ্ধ করছি। এ বাদাম বাজারে প্রায় এক হাজার টাকা কেজি দরে কেনাবেচা হয়। তাছাড়া বিদেশে এ প্রচুর চাহিদা রয়েছে। এ বাদাম চাষ করতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget