Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঘুর্নিঝড় আম্ফানের প্রভাব নওগাঁর সাপাহর পোরশায় আমের ব্যাপক ক্ষতি

বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): ঘুর্নিঝড় আম্ফানের প্রভাব সারা নওগাঁ জেলা সহ সীমান্তবর্তী সাপাহার ও পোরশা উপজেলার উপর পড়েছে। বুধবার দিবাগত সারা রাত ধরে আম্ফানের তান্ডবে সাপাহার ও পোরশায় আম বাগান গুলিতে আমচাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঝড় হাওয়া কখনও দমকা হাওয়ায় রুপ নিয়ে বাতাসের গতিবেগকে বাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে থেমে থেমে প্রচন্ড ঝড়ের সাথে বৃষ্টিপাতও হয়েছে প্রচুর, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে রাতে যে ঝড় হাওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে তা ঘুর্নিঝড় আম্ফানেরই প্রভাব। এই ঘুর্নিঝড়ের তোড়ে সাপাহার ও পোরশায় বাগানে বাগানে প্রচুর আম ঝরে পড়ায় ভোর হতে প্রতিটি বাগানে সাধারণ মানুষের আম কুড়ানোর ধুম পড়েছে। সাপাহার উপজেলার আমচাষী তছলিম উদ্দীন, মুমিনুল হক, দেলোয়ার হোসেন, শহজাহান আলী সহ অনেক আমচাষী জানান যে, আজ থেকে প্রায় ১৫দিন পূবে কালবৈশাখীর তান্ডবে আমাদের এলাকায় আমের ব্যাপক ক্ষতি হয়েছিল। সে ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই ঘুর্নিঝড় আম্ফান আবরো এই এলাকায় আঘাত হানল। আম্ফানের এই আঘাতে প্রতিটি বাগানে প্রায় ৩০শতাংশ আম মাটিতে ঝড়ে পড়েছে। এবারের ঝড়ে গাছ হতে সরেস বড় সাইজের আমগুলিই ঝরে গেছে। বর্তমানে বাগানে এখন শতভাগের মাত্র ৪০ভাগের মত আম রয়েছে। আম পরিপক্ক হওয়া পর্যন্ত আবহাওয়া আমচাষীদের অনুকুলে থাকলে এই ৪০ভাগ আমই চাষীদের ভাগ্য ফেরাতে পারে বলে আমচাষীদের বিশ্বাস। তবে বৈশ্বিক করোনার করণে যদি আমের বাজার মন্দা হয় তা হলে আমচাষীরা আবার ক্ষতির সম্মুখীন হবে বলে তারা শঙ্কিত। আম্ফানের জেরে বৃহস্পতিবার সারা দিন সুর্যের আলোর কোন দেখা মেলেনি সারা দিন থেমে থেমে কখনও অঝর ধারায় আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যহত রয়েছে। আম্ফানের প্রভাবে এবারে সাপাহারে মাত্র ৩ভাগ আমের ক্ষতি হয়েছে বলে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন।

ডিজিটাল পোস্ট অফিসের উদ্যোক্তাদের আকুতি

নওগাঁ প্রতিনিধি: বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বির্ণিমানে “আমার গ্রাম আমার শহর” গড়ার লক্ষে তৃণমূল পর্যায়ে ডাক, টেলিযাগাযোগ ও তথ্য প্রযুক্তি সেবা পৌছে দিয়ে আসছে শতাধিক বেকার যুবক ও যুবতীরা। তাদের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগ প্রতিটি শহর থেকে গ্রামের প্রান্তিক পর্যায়ে ডিজিটাল ডাকঘরকে আধুনিক প্রযুক্তির আওতায় এনে ডিজিটাল সেবার মাধ্যমে জনগনের দোড় গোড়ায় সেবা পৌছে দেয়া অব্যাহত রেখেছে।

সূত্রে জানা গেছে, দেশের প্রতিটি ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তারা গ্রাম থেকে গ্রামান্তরে নিরবিচ্ছন্নভাবে সরকারের ডিজিটাল প্রযুক্তিসেবা ও দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের মাঝে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে। ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তাদের আয় হতে ২০% টাকা প্রতিমাসে সরকারী কোষাগারে রাজস্ব জমা হয়। বর্তমানে বগুড়া পোস্টাল ডিভিশনের আওতায় এই কাজের সঙ্গে জেলার শতাধিকের উদ্যোক্তারা যুক্ত রয়েছেন। বর্তমানে বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে সরকার ঘোষিত সাধারণ ছুটির আলোকে বিগত ২৬মার্চ হতে আজ পর্যন্ত ডিজিটাল ডাকঘরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ডিজিটাল ডাকঘরের আয়ের প্রধান উৎস হলো কম্পিউটার প্রশিক্ষণ প্রদান। করোনা ভাইরাসের কারণে এই পেশার সঙ্গে যুক্ত উদ্যোক্তারা পরিবার পরিজন নিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। না পারছে তারা কারো কাছে হাত পাততে না পারছে তারা কিছু করতে। উদ্যোক্তারা সরকারী অফিসে কাজ করে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা মেম্বাররাও তাদেরকে কোন প্রকার সাহায্য সহযোগিতা করছে না।

বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক আল আমিন মৃধা বলেন প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ প্রনোদনার জন্য সারাদেশের ২৩টি পোস্টাল বিভাগের পক্ষ থেকে উদ্যোক্তারা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী, সচিব ও ডাক বিভাগের মহাপরিচালক বরাবরে আবেদন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত এ ব্যাপারে কোন দপ্তরের পক্ষ থেকে এখনো কোন যোগাযোগ করা হয়নি বলে জানান তিনি।

জেলা প্রশাসক হারুন-অর-রশিদ বলেন পর্যায়ক্রমে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সকল মানুষকেই সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম বলেন এই কাজের সঙ্গে দেশের কয়েক লাখ বেকার যুবক-যুবতীরা যুক্ত আছে। তারা আজ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে এবং সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এদেরকেও দ্রুত সরকারি প্রণোদনার আওতায় নিয়ে আসা উচিত তা না হলে তারা পরিবার-পরিজন নিয়ে পথে বসবে।

নওগাঁয় ৩ পুলিশসহ নুতন আক্রান্ত ৬ জন : মোট আক্রান্ত ৮৯ জন



আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় নতুন করে ৩ পুলিশ সদস্যসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মঙ্গলবার রাতে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে ডেপুটি সিভিলসার্জন ডা: মঞ্জুর মোর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১ পুলিশ সদস্যসহ ২ জন, পতœীতলা উপজেলায় ২ পুলিশ সদস্যসহ ৩ জন এবং মহাদেবপুর উপজেলায় ১ জন। এ নিয়ে নওগাঁ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন-এ দাঁড়ালো। এদের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। বাঁকীরা নিজ নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিলসার্জন অফিস সুত্রে জানা গেছে, এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ২৫৪৫ ব্যক্তির এবং পরীক্ষার ফলাফল এসেছে ২১০২ ব্যক্তির। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৬ জন।

এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় নতুন করে ১৪৬ জনকে হোম কোয়ারেনটাইনে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ১৩ জন, রানীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ১৩ জন, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, পতœীতলা উপজেলায় ২৩ জন, ধামইরহাট উপজেলায় ২৬ জন, সাপাহার উপজেলায় ৩৬ জন এবং পোরশা উপজেলায় ১২ জন।

এই ২৪ ঘন্টায় হোম কোয়রেনটাইনে ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র পেয়েছেন ১২৪ জন। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৪শ ৫৩ জন।

নওগাঁর রাণীনগরে অজ্ঞাত এক নারীর অর্ধগলীত লাশ উদ্ধার

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগরে অজ্ঞাত এক নারীর অর্ধগলীত লাশ উদ্ধার করেছে রাণীনগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম চক-বলরাম এলাকায় রেল লাইনের পূর্বপাশে^ খেঁজুর গাছের ঝোপের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রেল লাইনের পূর্বপাশ্বে খেঁজুর গাছের ঝোপের মধ্যে প্রায় ৩৫-৪০ বছর বয়সি নারীর লাশ পাওয়া যায়। তিনি অনুমান করে জানান, হয়তো ১০-১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের শরীরে পচন ধরায় এবং অর্ধগলীত হওয়ায় কোন আলামত পাওয়া যায়নি। তবে লাশের পার্শ্বে একটি ইনজেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে। ময়না তদন্ত ছাড়া বলা যাবে না কিভাবে তার মৃত্যু হয়েছে।

নওগাঁর সাপাহার সীমান্তে বিএসএফ কর্ত্তৃক এক ব্যক্তিকে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এক বাংলা ভাষী নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত রোববার দুপুরে ১৬ বিজিবির অধিনস্থ সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ মেইন পিলার এলাকায় ভারতের আদাডাংগা বিএসএফ ক্যাম্পের টহলদল ওই  বাংলাভাষী নাগরীককে সীমান্তের কাটাতারের বেড়া পার করে বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করার চেষ্টা করে। 

পুশইন-এর সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌছে সেখানে কঠোর অবস্থান নিয়ে বিএসএফ এর পুশইন তৎপরতা প্রতিহত করে। পরে ওই সীমান্তে উভয় দেশের সীমান্ত রক্ষিবাহিনী অতিরিক্তি সৈন্য মোতায়েন করে কঠোর অবস্থান নেয়। ফলে পুশ ইনের জন্য নিয়ে আসা ওই ব্যক্তিকে রোববার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই সীমান্তে না খেয়ে মৃতপ্রায় অবস্থায় অবস্থান করতে দেখা গেছে। 

এ ঘটনায় ১৬বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আরিফুজ্জামান এর সথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, ওই যুবক ভারতীয় নাগরিক সে বর্তমানে উভয় দেশের নো-ম্যানস ল্যান্ড থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

বিষয়টি নিরসনে বিজিবি-বিএসএফ’র মধ্যে আলাপ আলোচনা চলছে। কিন্তু শেষ পর্যন্ত কোন সু-রাহা না হওয়ায় মঙ্গলবারেও ওই ব্যক্তিকে কেন্দ্র করে উভয় দেশের সীমান্ত রক্ষীবাহিনীর সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় শক্ত অবস্থান গ্রহণ করে আছে। 

মঙ্গলবার সকাল ১০টার দিকে আবারো ১৬বিজিবি অধিনায়ক লে:কর্ণেল আরিফুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, মঙ্গলবারের আলাপ আলোচনায় ভারতের সীমান্ত রক্ষাবাহিনীরা তাকে ভারতের লোক বলে স্বীকার না করায় বিষয়টি এখনও ওই অবস্থায় রয়েছে। তিনি বলেছেন ওই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে কখনও যায়নি তাই সে বাংলাদেশের নাগরিক বলার প্রশ্নই ওঠেনা। তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আবারো উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নওগাঁ সদরে কৃষি অ্যাপসের মাধ্যমে কৃষক ৮ হাজার ৮৬৪ জন নির্বাচিত
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদরে ডিজিটাল ব্যবস্থাপণায় ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে চলতি বোরো ধান কেনার জন্যে কৃষক নির্বাচনী লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপূরে নওগাঁ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের হল রুমে লটারি অনুষ্ঠিত হয়েছে।  

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অল-রশীদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকতা আতিকুল ইসলাম, সদর কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, শাহ পরান নয়ন, সহ খাদ্য, কৃষি বিভাগ, কৃষকগণ ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোজাহের হাসান জানান, নওগাঁ সদর উপজেলায় ২৫ মার্চ থেকে ‘কৃষকের অ্যাপসের’ মাধ্যমে কৃষকদের আবেদন শুরু হয়। আবেদন মেয়াদ শেষ দিন ১৬ মে পর্যন্ত সদরের ২৪ হাজার ৩৫৮জন কৃষক আবেদন করেন। এর মধ্যে নিবন্ধন গ্রহণ হয় ২৩ হাজার ৮৬৭টি। ২৪ হাজার ৩৫৮জন কৃষকের মধ্যে নিবন্ধনের মধ্যে ১টি বাতিল এবং ৪৯০টি আবেদন নিষ্ক্রিয় থাকে। নিবন্ধনকৃত ২৩ হাজার ৮৬৭ জনের মধ্যে  ১৫ হাজার ৭০২ জন কৃষক ধান সরকারি গুদামে বিক্রির জন্যে আবেদন করেন। এদের মধ্যে ডিজিটাল ব্যবস্থাপণায় ‘কৃষকের অ্যাপসের’ লটারির মাধ্যেমে ৮ হাজার ৮৬৪ জন কৃষক নির্বাচিত হন। চলতি বোরো মৌসুমে সদরে তিন স্তরের কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৬৬ মেট্রিক টন ধান কেনবে সরকার।

উল্লেখ্য, নওগাঁর বাঁকি উপজেলায় উপজেলা পর্যায়ে লটারির মাধ্যমে কৃষকদের কাছে থেকে ধান সংগ্রহ করা হবে। চলতি বোরো মৌসুমে নওগাঁয় প্রায় ২৪ হাজার মেট্রিকটন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে কিনবে। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget