Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর সাপাহারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ

নয়ন বাবু, সাপাহার: নওগাঁর সাপাহারে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগ নেতা কর্মীরা। মহামারী করোনা ভাইরাসে কৃষকেরা শ্রমিক সংকটে পড়ার কারনে এমন উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 
আজ মঙ্গলবার সকালে উপজেলার জবই চেলাঘাটির আজিজুল হক নামের এক কৃষকের ১ একর জমির ধান কেটে দেন উপজেলা শাখা ও সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। মহামারী করোনা ভাইরাসের কারনে বাইরে থেকে ধানকাটা শ্রমিক না আসার ফলে ধান কাটা-মাড়াই নিয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন এলাকার কৃষকেরা। ঠিক সে সময় কাস্তে ধরে কৃষকের ধান কাটছেন উপজেলা শাখা ও কলেজ শাখার ছাত্রলীগ নেতাকর্মীরা। 

মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষক আজিজুল হক।

নওগাঁর রাণীনগরে সরকারি ভারে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ): নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারি ভারে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে রাণীনগর উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। 

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তকর্তা সিরাজুল ইসলাম সরকার, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান। 

রাণীনগর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ২৬ টাকা কেজি দরে সরাসরি কৃষকের নিকট থেকে তিন হাজার ৩৪১ মেট্রিকটন ধান এবং ৩৫ ও ৩৬ টাকা কেজি দরে তিন হাজার ৭৩ মেট্রিকটন আবত ও সিদ্ধ চাল ক্রয় করা হবে। ১৩ মে থেকে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।

নওগাঁর রাণীনগরে মুসল্লিদের সুরক্ষায় মসজিদে মসজিদে ছাত্রলীগের বিভিন্ন উপকরণ বিতরণ

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর উপজেলায় করোনা ভাইরাস রোধে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় মসজিদে মসজিদে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে রাণীনগর উপজেলা ছাত্রলীগ। গত মঙ্গলবার সকালে থেকে উপজেলার বিভিন্ন মসজিদে উপকরণ বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান জানান, সম্প্রতি সারাদেশে মসজিদে কয়েকটি শর্তে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার অনুমতি দিয়েছে সরকার। সেই লক্ষ্যে মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম এর পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, সাবান এবং মাস্ক সহ বিভিন্ন উপকরণ মসজিদে মসজিদে পৌঁছে দেয় রাণীনগর উপজেলা ছাত্রলীগ ও অন্যান্য নেতাকর্মীরা। আগামী দু-একদিনের মধ্যেই উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে এসব উপকরণ পৌঁছে দেয়া হবে।

হাসানুজ্জামান হাসান আরো জানান, অতিরিক্ত প্রয়োাজন ছাড়া ঘর থেকে বের না হতে এবং বের হলেও জনসমাগম এড়িয়ে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন এমপি ইসরাফিল আলম।


ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে কিশোরী কে জোরপূর্বক ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ধামইরহাট থানায় অভিযোগ সুুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত সিলিমপুর গোয়ালপাড়া এলাকার হিন্দুু সম্প্রদায়ের জনৈক ব্যক্তির কিশোরী কন্যা (১৩) কে বাড়ীতে একা পেয়ে একই গ্রামের হিন্দুু সম্প্রদায়ের অসিম চন্দ্র মন্ডল (২০) ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার মা ছুটে আসলে লম্পট অসিম পালিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি প্রকাশ না করতে কিশোরীর পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে অসিম চন্দ্র মন্ডল। অসিম চন্দ্র্র মন্ডল একই গ্রামের নরেশ চন্দ্র্র মন্ডলের ছেলে। বিষয়টি সুষ্টু বিচারের আশায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় তিনজনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান, কিশোরীর বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মায়ের পাশে ছেলের মৃত্যু, করোনা সন্দেহে বাস থেকে নামিয়ে দিল চালক

ধামইরহাট (নওগাঁ) : ঢাকার গাজীপুর থেকে ধামইরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসের ভেতর মায়ের পাশে ছেলে মিজানুর রহমান (৪০) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনা সন্দেহে ওই মৃত ব্যক্তির মরদেহসহ তার মা’কে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর জাহানপুর কলোনী (ঘোড়াবট) এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিল। সে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করতো। মঙ্গলবার রাতে বাসযোগে তার মা সোহাগী বেগমকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাসে থাকা অবস্থায তার মৃত্যু হয়। করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে বাসের অন্য যাত্রীরা মিজানুরের মৃতদেহসহ তার মাকে বাস থেকে নামিয়ে দেন।
খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেন।

নওগাঁয় আত্রাইয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার মনিয়ারী ইউনিয়নের পতিসর গ্রামে। 

জানা যায়, ওই গ্রামের মৃত: হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন থেকে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে গত সোমবার দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায় ছোট ভাই ফরিদ বড় ভাই আব্দুর রহমানকে (৫৮) লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতারী মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুর রহমান মারা যান।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে গতকাল আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget