Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহন ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহন ও বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কৃষন সাহা। সোমবার দুপুরে মটর শ্রমিক কল্যান সুপার মার্কেট চত্বরে নির্বাচনী উপ-পরিষদের চেয়ারম্যান দেওয়ান আফাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারন সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব আহসান রেজা, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সালাহউদ্দীন খান টিপু, সাধারন সম্পাদক দেওয়ান ফরিদ হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি আজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক এস,এম মতিউজ্জামান, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম লিটন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২৫ জন কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে বরন করে নেয় এবং অনুষ্ঠানের সভাপতি দেওয়ান আফাজ উদ্দীন তাদেরকে শপথ বাক্য পাঠ করান।#

আপনার একটু সাহায্যে বাঁচতে পারে শিশু সাফিউল

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ের দশ মাস বয়সী নিষ্পাপ শিশু সাফিউল বাঁচতে চাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আপনার একটু সাহায্যে বাঁচতে পারে দশ মাসের শিশু সন্তান সাফিউল।

নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের হতদরিদ্র খেটে খাওয়া দিন মজুর কৃষক আব্দুর রাজ্জাকের শিশু সন্তান সাফিউল ইসলাম রাফি। সে জন্মের পর থেকে হার্টের অসুখে ভুগছে। দিন মুজুর বাবা ছেলেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, দিন মুজুর পিতা আব্দুর রাজ্জাক প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকা পিজি হাসপাতাল এবং ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে দেখানোর পর সর্বশেষ ভারতে হার্ট বিশেষজ্ঞ ডাক্তার দেবী শের্ঠীকে দেখানোর পর তিনি জানিয়েছেন, সাফিউল ইসলাম রিফাতের হার্ট ছিদ্র হয়ে গেছে। এবং ব্রেনে ইনফেকশন সে ক্ষেত্রে অপারেশন ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয় এবং জরুরি ভিত্তিতে শিশুটিকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে। শিশু সাফিউলের শারীরিক সমস্যা দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে।

এদিকে দিন মজুর আব্দুর রাজ্জাক বিভিন্ন জায়গায় চিকিৎসা করে এ পর্যন্ত প্রায় ৪/৫ লাখ ব্যয় করেছে । বর্তমানে অপারেশেন  করতে প্রায় দশ লাখ টাকার প্রয়োজন হওয়ায় তার পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে । টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। তার চিকিৎসার জন্য প্রায় ১০লাখ টাকার প্রয়োজন কিন্তু হতদরিদ্র কৃষক আব্দুর রাজ্জাকের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় অসহায় হতদরিদ্র পিতা-মাতা শিশু সাফিউলের সুচিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন।

শিশুটিকে বাঁচাতে সাহায্য পাঠাতে পারেন আপনিও। সাফিউলের চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ মোবাইল নাম্বার বিকাশ- ০১৭৪০-৩৮২৯৪৭ ও ব্যাংকে টাকা পাঠানোর ঠিকানা, সোনালী ব্যাংক, আত্রাই শাখা, নওগাঁ। হিসাব নং-৪৮০৩৩০১০১২৪৩৩।

নওগাঁর রাণীনগরে মাবনবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সুকুমল কুমার প্রামানিক: নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা লাঞ্চিতের  জ্বেও ধরে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা জিরো পয়েন্ট (গোল চত্বরে) এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, যুবলীগ নেতা মিল্টন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকুনুজ্জামান মোহন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় ওই দিন সন্ধ্যায় সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানুর বাসায় হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের অভিযোগ উঠে। মোরশেদা বানু রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আমিন জেমস এর স্ত্রী। এ ঘটনায় জাকারিয়া আমিন এর মা জাহানারা বেওয়া ওই রাতেই বাদী হয়ে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ ১২ জনের নাম উল্লেখ ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় মানব বন্ধন

সালমান ফার্সী (সজল, নওগাা) : কুড়িগ্রামের সাংবাদিক আরিফুলের উপর নিমর্ম নির্যাতন ও মিথ্যা মামলায় সাজা প্রদান কারীদের দৃষ্টান্ত শাস্তির দাবীতে নওগাঁয় মানব বন্ধণ করেছে স্থানয়ি সাংবাদিকরা। সোমবার দুপুর ১২ টায় নওগাঁ জেলা প্রেস ক্লাবের আয়োজনে শহরের মুক্তির মোড় শহীদ মিনারে এ মানব বন্ধন করা হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেস্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, সাদেকুল ইসলাম, সাংবাদিক এম আর রকি, মোফাজ্জল হোসেন, ইমদাদুল হক সুমন, মাহমুদ্দুননবী বেলাল, আব্দুর রউফ পাভেল প্রমুখ । বক্তারা সাংবাদিক আরিফুল কে মিথ্যা মামলায় সাজা দেওয়া ও নির্যাতনের জন্য কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভিন ও আর ডিসি নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান ।
নওগাঁর রাণীনগরে মাবনবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁয় এক্সিম ব্যাংকের ইউনিয়ন শাখা উদ্বোধন

সালমান ফার্সী (সজল, নওগাঁ) : নওগাঁয় এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এর ইউনিয়ন শাখা উদ্বোধন করা হয়েছে। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল ম্যানেজার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড, জনাব. লাল মোহাম্মদ এর সভাপতিত্বে রবিবার দুপুর ১২ টায় হাপানিয়া বাজারে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহ্বাজ মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে লাল ফিতা কেটে হাপানিয়া শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আফসার আলী চেয়ারম্যান হাপানিয়া ইউনিয়ান পরিষদ, মো.আবুল কাসেম ম্যানেজার এক্সিম ব্যাংক নওগাঁ, এম এম মাহফুজুল ইসলাম ব্যাবস্থাপনা পরিচালক মেঘনা সেভিং এ্যান্ড ক্রেডিট কো.আপা. এ সময় আরো উপস্থিত ছিলিন নির্বাহীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আলহ্বাজ মো. রফিকুল ইসলাম ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক চিত্র তুলে ধরে বলেন, এক্সিম ব্যাংক গ্রাহকবান্ধব ব্যাংক। গ্রাহকগণ সবসময় আমাদের কাছে অগ্রাধিকার পেয়ে থাকেন। তাই সামগ্রিক অবস্থা বিবেচনা করে এবং গ্রাহক চাহিদার পরিপ্রেক্ষিতে হাপানিয়া শাখা আমরা উদ্বোধন করেছি। আমি আশা করি হাপানিয়াই আমাদের গ্রাহকগণ ব্যাংকের উন্নত সেবা গ্রহণ করবেন বলে প্রত্যাশা রাখি।

নওগাঁর ধামইরহাটে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই
Add caption

মো.হারুন আল রশীদ: নওগাঁর ধামইরহাটে চালকের গলায় ছুরি মেরে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ধামইরহাট-পতœীতলা আঞ্চলিক মহাসড়কের ঘুনধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। মারাত্মক আহত ইজিবাইকের চালক বাবু হোসেন (৩০) ধামইরহাট পৌরসভার অন্তর্গত আমাইতাড়া এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। তবে পুলিশ ইজিবাইটি উদ্ধার করেছে।

আহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বাবু হোসেন প্রতিদিনের ন্যায় ইজিবাইক বের করা যাত্রী পরিবহন করতো। ওই দিন বিকেলে ৩-৪জন অপরিচিতি লোকজন তার ইজিবাই ভাড়া নিয়ে জেলার পতœীতলা উপজেলার নজিপুর শহরে যায়। সন্ধ্যায় পর আবারও ওই দুর্বৃত্তরা বাবুর ইজিবাইকে নজিপুর থেকে ধামইরহাটের আমাইতাড়া বাজারে আসার জন্য গাড়ীতে চড়ে। গাড়ীটি ফতেপুর বাজার পার হয়ে ঘুনধরা নির্জন এলাকায় আসামাত্র দুর্বৃত্তরা বাবুর মুখে কাপড় ঢুকিতে গাড়ী থেকে তাকে নেমে মাঠের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে বাবুকে গলায় ছুরিকাঘাত করে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। উন্নত চিকিৎসার জন্য রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদার জানান, এব্যাপার থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। তবে রাতেই ইজিবাইকটি জনগণের সহায়তায় থানা পুলিশ উপজেলার ইসবপুর ইউনিয়নের অন্তর্গত চকপ্রসাদ নামক স্থান থেকে উদ্ধার করা হয়। তবে দুর্বৃত্তরা ইজিবাইকটি ফেলে পালিয়ে গেছে। অপরাধীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget