Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 নওগাঁর সাপাহারে  ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,  রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে   ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম কে আটক করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন জানান, আটককৃত  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সালমান ফার্সী  (নওগাঁ): বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁয় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেধাবী খেলোয়ারদের খুঁজে বের করে আনা ও শিক্ষার্থীদের খেলার প্রতি আগ্রহী করাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের স্পনসর্ডের দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। সোমবার সকালে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. হারুন-অর-রশীদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাক লিমিটেড নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মো. আবু শালেহ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন, সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করছে। আগামী ১০মার্চ টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের জয়নুল হক ও ঘাটকৈর গ্রামের রফিক। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।আহতরা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নওগাঁয় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সম্মেলন হওয়ার কথা ছিল। সকালে অটোরিকশা যোগে চারজন প্রতিনিধি মান্দা থেকে নওগাঁর দিকে আসছিলেন। অপরদিকে নওগাঁ থেকে ছেড়ে 
 

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
যাওয়া একটি ট্রাক ফেরিঘাট ব্রিজের পূর্বপাশে বিপরীত দিক থেকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি উল্টে চারজনই আহত হন। গুরুতর আহত জয়নুল হক ও রফিককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তারা মারা যান। অপরদিকে দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান।

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

ঝালকাঠিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া ছেলের লাশ উদ্ধার।

ইমাম বিমান, ঝালকাঠি থেকে  : ঝালকাঠি জেলার নলছিটিতে ভ্যান চালক পিতার নিখোজ হওয়া একমাত্র ছেলে মো. আসিফ হাওলাদার (১৭) এর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন জানান, 
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায়  মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেনি। 

এ বিষয় নিহত যুবকের পরিবার সূত্রে জানাযায়, নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যান গাড়িতে ফেরি করে ফল বিক্রি করে। প্রতিদিনের মত গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। তার বাবা রাতে বাসায় গিয়ে আসিফকে বাসায় না  পেয়ে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরে। আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭। আসিফকে মৃত অবস্থায় পাওয়ার পর সন্দেহভাজন দু’জনকে আটক করেছে নলছিটি থানা পুলিশ।

নওগাঁয়  মাল্টা চাষে আগ্রহ বেড়েছে চাষীদের

সালমান ফার্সী (নওগাঁ): নওগাঁয় অন্যান্য কৃষি ফসলের পাশাপাশি সুস্বাদু পুষ্টিকর রসালো ফল মাল্টা চাষে ঝুঁকেছেন চাষিরা। এখন উপজেলার বিভিন্ন এলাকায় মাল্টা চাষের প্রতি আগ্রহ বেড়েছে। তবে অন্যান্য ফল ও ফসলের দাম কমে যাওয়ায় এবং খরচ বেড়ে যাওয়ায় মাল্টার দিকে ঝুঁকেছেন চাষিরা। চাষিরা বলছেন, নতুন জাতের ফল ও ফসলের প্রতি সবারই আগ্রহ থাকে। স্থানীয় ভাবে উৎপাদন করা যেকোনো ফলের প্রতি ক্রেতাদেরও আগ্রহ থাকে এবং দামও ভালো পাওয়া যায়। এ কারণে কৃষকরা মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়িয়েছেন। এছাড়া মাল্টা চাষে আবহাওয়া অনুকূলে ও প্রাকৃতিক দুর্যোগ সহিষ্ণু।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, জেলায় মোট ৫১ হেক্টর জমিতে বারি-১ মাল্টা চাষ করা হয়েছে। এরমধ্যে নওগাঁয় ২ হেক্টর, রানীনগরে ২ হেক্টর, আত্রাইয়ে দশমিক ২৫ হেক্টর, বদলগাছীতে ৫ হেক্টর, মহাদেবপুরে দশমিক শূন্য ৫ হেক্টর, পতœীতলায় ৫ হেক্টর, ধামইরহাটে ২০ হেক্টর, সাপাহারে ৫ হেক্টর, পোরশায় ৬ হেক্টর, মান্দায় দশমিক ৫ হেক্টর, নিয়ামতপুরে দশমিক ২৫ হেক্টর।

কৃষি বিভাগ বলছে, মাল্টা একটি সুস্বাদু ফল। জেলায় সুস্বাদু এ পুষ্টিকর রসালো ফল চাষ করা হচ্ছে। এলাকার বেকার যুবকরাও অন্যান্য ফসল চাষের পাশাপাশি মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ভালো দাম পাওয়ার আশায় কৃষকদের নতুন ফল ও ফসলের প্রতি আগ্রহ থাকে। জেলার কয়েকটি এলাকায় ভারমিক পদ্ধতিতে বারি-১ মাল্টা চাষের উপযোগী জমিতে চাষ করা হচ্ছে। যেখানে কৃষকরা ধানের পাশাপাশি মাল্টা চাষ শুরু করেছেন। তবে দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটিতে ভালো জাতের মাল্টা গাছের চারা রোপণ করতে পারলে এবং নিবিড় পরিচর্যায় মাল্টার ফলন ভালো হয়।

গত ৩ বছর ধরে নওগাঁয় মাল্টা চাষ শুরু হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদের উদ্বৃদ্ধ করা হচ্ছে এবং চাষিদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। গত বছর সুস্বাদু রসালো এ মাল্টা স্থানীয় বাজারে স্বল্প আকারে বিক্রি করা হয়েছিল। কোনো ধরনের রাসায়নিক প্রয়োগ ছাড়াই জমি থেকে মাল্টা বিক্রি করা হয়েছে। ক্রেতারা স্থানীয় এসব ফল কিনতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। স্বাদও মোটামুটি ভালো বলে জানা গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টা চাষের জন্য উপযোগী বলে মনে করছেন চাষিরা।

রানীনগর উপজেলার বেদগাড়ী গ্রামের মাল্টা চাষি মাসুদ পারভেজ বলেন, ‘বছর বছর ধানের দাম কমায় লোকসানে পড়তে হয়েছে। কোনো ফল বা ফসলের দাম একবার পাওয়া গেলে কৃষকরা পরের বছর ঝাঁপিয়ে পড়ে সেটা আবাদ করে। এতে একই ফসল বাজারে থাকায় দাম কম পাওয়া যায়।’

তিনি বলেন, ‘নতুন প্রযুক্তিতে নতুন ফসলের দিকে আগ্রহ বেড়েছে। ২০১৮ সালে এক একর জমিতে কৃষি অফিস থেকে প্রদর্শনী নিয়ে ও নিজে কিছু বারি-১ জাতের মাল্টার চারা দিয়ে শুরু করেছি। বাগানে প্রায় ২০০টি মাল্টার গাছ আছে। মাল্টা চাষে কৃষি অফিস থেকে সার্বিক পরামর্শ দিচ্ছেন। প্রথম দফায় ২০১৯ সালের অক্টোবরে প্রায় ৪০-৪৫ হাজার টাকার মাল্টা বিক্রি করেছি। এ বছর গাছে প্রচুর ফুল আসছে। গাছে ফল আসলে বুঝতে পারবো লাভ হবে কি-না। মাল্টা চাষে তেমন খরচ বা শ্রম দিতে হয় না।’

ধামইরহাট উপজেলার মাহমুদপুর গ্রামের কৃষক রেজুয়ান হোসেন বলেন, ‘প্রায় ১৮ বিঘা জমিতে মাল্টা চাষ করা হয়েছে। গাছে ফুল আসা শুরু করেছে। মাল্টা চাষের প্রতি আগ্রহ বাড়ার কারণ হচ্ছে- এটি নতুন একটি ফসল। তুলনামূলকভাবে অন্যান্য ফসল থেকে ঝামেলা ও পরিশ্রম কম। এছাড়া প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যাওয়ার কোনো সম্ভবনা থাকে না।’

রানীনগর উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, ‘মাল্টা একটি পুষ্টিকর ফল। মাল্টা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমাদের পক্ষ থেকে সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। বাজারে এর চাহিদা বেশি থাকায় ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হয়েছেন। আগামীতে এর আবাদ আরও বাড়ানো হবে।’

ধামইরহাট উপজেলা কৃষি অফিসার মো. সেলিম রেজা বলেন, ‘কৃষি অফিস থেকে কৃষকদের মাল্টা চাষে উদ্বৃদ্ধ করা হচ্ছে। গত তিন বছর থেকে মাল্টা চাষ শুরু হয়েছে। এ উপজেলায় প্রায় ২০ হেক্টর জমিতে মাল্টা চাষ করা হয়েছে। এছাড়া প্রায় ৩০টি প্রদর্শনী প্লট রয়েছে। আমাদের এলাকার জমি মাল্টা চাষের জন্য উপযোগী এবং আবহাওয়া অনুকূলে রয়েছে। বারি-১ লাভজনক ও সুস্বাদু ফল হওয়ায় চাহিদা বেশি।


নওগাঁয় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে পরিষদের ৭দিন ব্যাপী একুশের বই মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত
নওগাঁয় অমর একুশে ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৭দিন ব্যাপী একুশের বই মেলা ও অনুষ্ঠান মালার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় নওগাঁ কে,ডি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এর আয়োজন করে। সংগঠনের সভাপতি এ্যাড: ডি,এম আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে দেশ বরেন্য লেখক ও গবেষক এবং একুশের পদকপ্রাপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক স্বরোচিষ সরকার, সংগঠনের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, সংগঠনের সাধারন সম্পাদক এম,এম রাসেল, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি মাদক ও জঙ্গীবাদ নির্মুলের জন্য সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং আ: জব্বার নামের এক ভাষা সৈনিককে (মরোনত্তর) পদক ক্রেষ্ট ও উত্তরিও প্রদান করেন। তার পক্ষে গ্রহন করেন তার ভাতিজা এবং একুশে পরিষদের উদ্যোগে জেলার বদ্ধভুমি নিয়ে গবেষনামুলক বই “রক্ত ঋন ১৯৭১“ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। পরে শতকন্ঠে জাগরনের গান ও নৃত্য পরিবেশিত হয় এবং নাটক মঞ্চস্থ হয়। বই মেলার সমাপনি দিনে ক্রেতা ও দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভীড়। বিভিন্ন বয়সের নারী পুরুষর ছাত্র-ছাত্রীরা বই কিনতে ব্যস্ত ছিল তারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget