Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf


নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী পালন
নওগাঁয় কবি হুমায়ুন কবির এর ১১৪ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের জনকল্যান মহল্লার ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে নওগাঁ সাহিত্য পরিষদ ও হুমায়ুন কবির স্মৃতি সংঘ এর আয়োজন করে। জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান অতিথি নওগাঁ জেলা পরিষদের সভাপতি অ্যাড. ফজলে রাব্বী বকু এর নেতৃত্বে এক শোভাযাত্রা বের হয়ে ‘হুমায়ুন বটতলী’ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তফা মাহাবুবুর রহমান মামুন, থানা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসরাফুল রায়হান মাইন, জেলা যুব মহিলা লীগের সদস্য মৌসুমী সুলতানা শান্ত, পৌর যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা, জনকল্যান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আফরোজ, কবি মারিয়া নুর, হুমায়ুন কবির স্মৃতি সংঘের সাবেক সভাপতি সুজন, সাহিত্য পরিষদের আহ্বায়ক আশরাফুল নয়ন সহ সুধিজন। পরে ফেস্টুন উড়িয়ে কবির জন্মদিন পালন এবং গ্রামীন খেলা অনুষ্ঠিত হয়।
বিকিলে দ্বিতীয় অধিবেশনে গ্রামীন খেলায় প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন, নওগাঁ সরকারি কলেজের  সহযোগী অধ্যাপক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শামসুল আলম। পরে  স্থানীয় কবি- সাহিত্যিকদের নিয়ে কবিতা পাঠের আয়োজন করা হয়।


সংবাদ প্রকাশের পর নওগাঁয় তুসের মিলে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর কাঠালতলী হয়ে রানীনগর সরকের পাশাপাশি ২টি মিলের উড়ন্ত তুস চরম ভোগান্তির সৃষ্টি করে পথচারিদের, এমন সংবাদ প্রকাশ হলে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে সাদ ও তাওসিফ গুঁড়া চালনি মিল দুটিকে পাঁচ হাজার করে ১০হাজার টাকা জরিমানা করেন। 

এসময় মালিকপক্ষ মিল দুটি অন্যত্রে স্থানান্তরর করার জন্য সুযোগ চাওয়ায়, প্রতিষ্ঠান দুটিকে জনসাধারণের দূর্ভোগ এড়াতে চলমান এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে এ জরিমানা আদায় করা হয়েছে। 

অপরদিকে, ভোক্তাদের স্বার্থে ইয়াদআলীর মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেসার্স রকি ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীসহ ও নানা খাবার রাখায় ভোক্তা অধিকার আইনে ৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ সদর মডেল থানার এএসআই আমিনুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সরকারি সেবা জনগনের দৌড়গোড়ায় পৌঁছাতে জনগণকে সেবা প্রদানের লক্ষ্যে ভ্রম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট সবসময় তৎপর এবং তারা বিরতিহীনভাবে কাজ করছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা মার্কেটিং কর্মকর্তা নওগাঁকে বাজার মনিটরিং অব্যাহত রাখার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান ।


নওগাঁয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
 নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যথাযোগ্য মর্যাদা, ভাব গাম্ভির্য্যরে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেন, জেলা প্রশাসক হারুন-অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম,

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ এ,কে,এম ফজলে রাব্বী বকু. সিভিল সার্জন ডাঃ আশরাফুল ইসলাম, নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাঃ মনির আলী আকন্দ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠন, বিদুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ, গনপূর্ত বিভাগ, এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জনস্বাস্থ, বিএমডিএ, নিরাপদ সড়ক চাই (নিস্চা), এফএনবি, এডাব, নওগাঁ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, একুশে পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ, ডিপ্লোমা নার্স এ্যাসোসিয়েশান, বাংলাদেশ জুয়েলারী সমিতি, জেলা কৃষিবিদ ইন্সটিটিউশান, প্রানী সম্পদ দপ্তর, গ্রাম থিয়েটার, নওগাঁ সরকারী কলেজ, বিএমসি সরকারী মহিলা কলেজ, ফয়েজ উদ্দীন মেমোরিয়াল কলেজ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ভাষা সৈনিক ডাঃ মঞ্জুর রহমানের পরিবারবর্গ, ভাষা সৈনিক ময়নুল হক ভুটির এবং ভগলুর পরিবার বর্গ, শহীদ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনসহ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহীদ মিনার চত্বরে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও ভাষার গানের প্রতিযোগিতা এবং বিকেলে জেলা প্রশাসন কর্তৃক শহীদ মিনারের পাশে আলোচনা সভা ও জেলার ৬জন ভাষা সংগ্রামী পরিবারকে একুশে পদক প্রদান করবেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

নওগাঁয় জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালমান ফার্সী: মুজিববর্ষ উপলক্ষে নওগাঁয় জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় বালক পর্যায়ে জনকল্যান উচ্চ বিদ্যালয় ও নওগাঁ জিলা স্কুল এবং বালিকা পর্যায়ে ইকড়কুড়ি উচ্চ বিদ্যালয় ও শের-এ বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে। খেলায় বালক পর্যায়ে জনকল্যাণ উচ্চ বিদ্যালয়কে ৭৮-৭২ পয়েন্টের ব্যবধানে জিলা স্কুল চ্যাাম্পিয়ান হয় এবং বালিকা পর্যায়ে ইকড়কুড়ি উচ্চ বিদ্যালয়কে ৫৪-৫০ পয়েন্টের ব্যবধানে শের-এ বাংলা উচ্চ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়œ হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিয়তদের মাঝে ট্রফি তুলে রাজশাহী রেঞ্জের ডিআইজি এ,কে,এম হাফিজ আকতার বিপিএম বার। জেলা পুলিশের আয়োজনে বুধবার বিকেলে শহরের এটিম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আবদুল মান্নান মিয়া বিপিএম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অফর-রশীদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, রাকিবুল আকতার, ফারজানা হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহওয়ার্দী হোসেনসহ পুলিশের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র-ছাত্রীরা ও বিপুল সংখ্য ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ম্যান অবদ্যা ম্যাচ বালক পর্যায়ে জিলা স্কুলের মহায়মিনুল ও বালিকা পর্যায়ে শেরে-এ বাংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের জুলি খাতুন।
উল্লেখ্য ৬ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসাবে এ খেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।


নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নওগাঁয় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালে পালন করা হয় প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে জেলা কমিটিরি আহবায়ক বিভাষ মজুমদার গোপালের সভাপতিত্বে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বানিজ্য মন্ত্রী আব্দুল জলিল ও শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন সংগঠনের সদস্যরা। সকল শহীদদের স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সেই সাথে আলোচনা সভা এবং কেক কাটার আয়েজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন আহবায়ক রোকনুদ্দৌলা রোকন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ, ওমর ফারুক সুমন, আমানুজ্জামান সিউল, রাসেদ জামান, সিটু, জুয়েল, মারুফ, জনি প্রমূখ।

নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

৪দফা দাবিতে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর আত্রাই উপজেলা শাখা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন করেছে।
 বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম-রুবেলা ক্যাম্পিইনের রেজিস্টেশন, টেনিং বর্জন ৩ জানুয়ারী ২০১৮তারিখে স্থগিত করা, ইপিআইসহ মকল প্রকার কার্যক্রম বন্ধের লক্ষ্যে আরফি আক্তারের সভাতিত্বে এ কর্মবিরতি পালন করা হয়।

এসময় বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন এর আত্রাই শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget