Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদনের খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে এই কথা জানানো হয়। বুধবার এই তথ্য জানার পর ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে এবং জেলার সর্বস্থরের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেক স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে।

জানা গেছে ওই প্রজ্ঞাপনটি প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম ১৭ ফেব্রুয়ারী ২০২০ তারিখে স্বাক্ষরিত এক পত্রে শিক্ষা মন্ত্রনালয়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক-২ এর ব্যাক্তিগত কর্মকর্তার কাছে অনুলিপি প্রদান করেছেন। প্রজ্ঞাপনের সূত্রে ২ ফেব্রুয়ারী ২০২০ তারিখের একটি আধা সরকারী পত্রের কথা উল্লেখ করা হয়। ওই পত্রের প্রেক্ষিতে নওগাঁ জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের প্রস্তাব প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত অভিপ্রায় অনুযায়ী আধা সরকারী ওই পত্রের মাধ্যমে আবেদন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

প্রজ্ঞাপন প্রাপ্তির কথা নিশ্চিত করে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ ও খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, শিগগিরিই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন করায় নওগাঁবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এদিকে প্রস্তাব অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (১৯ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নওগাঁ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহরে আনন্দ মিছিল বের করা হয়। এতে নেতৃত্বদেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী ও সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল। আনন্দ মিছিলে সর্বস্তরের মানুষ অংশ নেয়।

নওগাঁর ধামইরহাটে ইয়াবাসহ পাঁচ নারী মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবাসহ ৫জন নারী মাদক ব্যবাসায়ী এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের মাদক মামলা দিয়ে কোর্ট হাজতে পাঠিয়েছে পুলিশ।

ধামইরহাট থানা সূত্রে গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধমাইরহাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে রুপনারায়ণপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী পাপুল বেগম (৪৮) ও দুই মেয়ে সুরাইয়া খাতুন (২৫) এবং স্মৃতি খাতুন (২০) কে কোকিল মোড় থেকে ৫০ পিচ ইয়াবাসহ আটক করে। অপরদিকে একই রাতে পুলিশের অপর একটি দল উপজেলার অমরপুর (হঠাৎপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আশরাফুলের স্ত্রী মৌসুমি খাতুন (২০) ও একই গ্রামের দেলদার হোসেনের স্ত্রী পারভীন খাতুন (৪০) ও তার ছেলে আশরাফুল ইসলাম (২৩) কে নিজ বাড়ি থেকে ৫০পিচ ইয়াবাসহ আটক করে। আসামীদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে আসামীদের কোর্ট হাজতে সোপর্দ করা হয়।

এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদার জানান,আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক কোর্ট হাজতে পাঠানো হয়েছে। আসামীরা এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

নওগাঁয় চিকিৎসা সহায়তা প্রদান

বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে ১০জন সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার সকালে নওগাঁ শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা কার্যালয়ে ওইসব সদস্যের মাঝে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার নওগাঁ জেলা ম্যানেজার মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম। এছাড়া অন্যান্যদের মধ্যে ১ ও ২নং ব্র্যাঞ্চের মানেজার আলমগীর আকতার ও আবু হেনা মো. জিয়ানুর রহমানসহ ব্র্যাঞ্চের সকল কর্মকর্ত-কর্মচারী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নওগাঁ সদর উপজেলার ১ ও ২ ব্রাঞ্চ এলাকা থেকে ১০জন সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, বেসরকারী উন্নয়ন সংস্থা আশা জরায়ু টিউমার, সিজারিয়ান অপারেশন, পিত্তথলির পাথর অপারেশনসহ ছোট-বড় ১৯ ধরনের রোগের চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে।

নওগাঁয় বইমেলায় ‘¯স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা’ বইয়ের মোড়ক উন্মোচন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বইমেলায় কাব্যগ্রন্থ ‘¯স্রষ্টার প্রেমে মুক্তির ব্যাকুলতা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।  গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে বইমেলায় প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করেন, কবি ও গবেষক মো. আতাউল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বইমেলার আয়োজক একুশে পরিষদ নওগাঁর উপদেষ্টা বিন আলী পিন্টু, সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক এমএম রাসেল, সহ-সাধারন সম্পাদক মনোয়ার হোসেন লিটন, নাইচ পারভীন, সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, রোটারিয়ান চন্দব দেবসহ অন্যান্যরা।

বইটির লেখক- গুলজার রহমান। তিনি নওগাঁর পতœীতলার উপজেলার খিরসীন গ্রামে মধ্যবিত্ত পরিবারের সন্তান। শৈশব থেকেই তিনি কবিতা, গান, হামদ ও নাত সহ বিভিন্ন লেখালেখির সাথে সম্পৃক্ত। পাশাপাশি তিনি একজন সফল পল্লী চিকিৎসক। কবি এ বইটিতে তার কবিতার মাধ্যমে শ্রষ্টাকে পাওয়ার জন্য সৃষ্টির মনে তার তৈরী হবে অফুরন্ত ভালবাসা, ব্যাকুলতা ওউদ্দীপনা, আশা-প্রত্যাশা বুঝাতে চেয়েছেন। শ্রষ্টার প্রেমে সাথে জাগ্রত হবে দেশপ্রেম, মানবপ্রেম ও সৃষ্টির প্রেম।

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী হেরোইনসহ আটক

নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ রিয়া আক্তার (২৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ । আটককৃত রিয়া আক্তার  উপজেলার জাতোপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে। বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়া আক্তার দীর্ঘদিন থেকে এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রয় করে আসছিলো। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার আলী, এএসআই প্রদীপ কুমার ও এএসআই মুকুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।

এই ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকাইয়া আজিজ হত্যা মামলার রায় পেছাল

রাজধানীর লালবাগের কাচ ব্যবসায়ী আব্দুল আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ নিখোঁজের পর খুনের মামলার রায় পিছিয়ে ১ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুতি না হওয়ায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান নতুন এ দিন ধার্য করেন।

আদালতের পেশকার ফোরকান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মাকসুদ ও আমানুল্লাহর সঙ্গে ভাঙা কাচের ব্যবসা করতেন আব্দুল আজিজ চাকলাদার। তারা দুজন আজিজের কাছে ব্যবসায়িক কারণে ২৫ হাজার টাকা পেতেন। টাকা লেনদেনের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

১৯৯৮ সালের ৫ মার্চ সকাল ৭টায় আজিজ চাকলাদার ওরফে ঢাকাইয়া আজিজ লালবাগ রোডের বাসা থেকে খুলনা যাওয়ার পথে নিখোঁজ হন। আজিজকে খুঁজে না পেয়ে ছোট ভাই বাচ্চু মিয়া লালবাগ থানায় একটি জিডি করেন। এর ১২ দিন পর একই বছর ১৭ মার্চ মাকসুদ ও আমানুল্লাহ নামে দুজনের বিরুদ্ধে লালবাগ থানায় অপহরণ মামলা করেন বাচ্চু মিয়া। তদন্ত চলাকালে রূপসা নদী থেকে আজিজের মাথার খুলি ও হাড্ডি উদ্ধার করা হয়।

২০০০ সালের ৪ এপ্রিল লালবাগ থানার তৎকালীন উপ-পরিদর্শক আব্দুর রাকিব খান সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরা হলেন- খুলনার শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদার, লস্কর মোহাম্মদ লিয়াকত, মো. নূরে আলম, ইদ্রিস জামাই, জয়নাল, জামাই ফারুক ও মো. রুস্তম আলী।

চার্জশিটভুক্ত সাত আসামির মধ্যে কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্য মামলায় ২০০৪ সালের ১০ মে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অপর আসামি লস্কর মো. লিয়াকত বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।

মামলাটিতে দুই আসামি জামাই ফারুক ও ইদ্রিস জামাই কারাগারে আছেন। অপর দুই আসামি জয়নাল ও রুস্তম আলী পলাতক আছেন।

মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে ছয়জন ও রাজসাক্ষী হিসেবে নূরে আলম আদালতে সাক্ষ্য দেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget