Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হুইপ স্বপন

 সালমান ফার্সী: রাজশাহী থেকে জয়পুরহাট ফেরার পথে নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুহদ স্বপন।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় হুইপের গানম্যান এএসআই কামাল এবং গাড়ির চালক আহত হয়েছেন। প্রাথমিক ভাবে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে রাজশাহী হয়ে জয়পুরহাটের কালাইয়ের পৌর মেয়র হালিমুল আমল জনের জানাজায় অংশগ্রহণ করার জন্য যাচ্ছিলেন স্বপন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহী থেকে জয়পুরহাট যাওয়ার পথে নওগাঁ মান্দা সড়কের ফেরিঘাট এলাকায় একটি ট্রাক্টোরের সঙ্গে ধাক্কা লাগে। এতে হুইপ স্বপন আহত হন। এ ঘটনার পর ট্রাক্টরের চালককে আটক করা হয়।
জেলা প্রশাসক হারুন-অর-রশিদ জানান, দুর্ঘটনায় হুইপ স্যার হাতে এবং পায়ে কিছুটা ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী থেকে বিকেল ৪টার ফ্লাইটে ঢাকায় যাবেন তিনি।
দুর্ঘটনার পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি মোবাইলে বেশ কয়েকবার হুইপের খবর নেন।

যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বার আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): ভারতে পাচারকালে বেনাপোল পোর্ট থানাধীন  সাদিপুর পাকা রাস্তার উপর থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী(২৮)নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী জিহাদ আলী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মোঃ সেলিম রেজা প্রেস বিফিংয়ে জানান, বুধবার(৫ ফেব্রয়ারি) সকালে কাশিপুর বিওপি’র সুবেদার আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর পাকা রাস্তার উপর থেকে ১০ টি স্বর্ণের বার সহ জিহাদকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৬৯,৯৬,০০০/- (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। আটক জিহাদ আলীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা প্রক্রিয়া চলছে।

নওগাঁয় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুতগ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধ

সালমান ফার্সী: নওগাঁয় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধ হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের সামনে চকবাড়িয়া এলাকাবাসির উদ্যোগে ঘণ্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ লাল প্রমূখ সহ স্থানীয়রা বক্তব্য রাখেন। বক্তারা এসময় মাহমুদ হাসান এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। উল্লেখ্য মাহমুদ হাসান কে গত ২ ফেব্রুয়ারি রোববার ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নওগাঁর আত্রাইয়ে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনীতে ইউএনও মো. ছানাউল ইসলাম বলেন কিশোরীরা স্বাস্থ্য বিষয়ে সচেতন হলে নিজেকে জানতে পারবে। নিজেকে জানলে বাল্যবিয়ে শিশু মৃত্যহার এবং ডিভোর্স ধীরে ধীরে শুন্যের কোঠায় নেমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

কিশোরীদের বয়স সন্ধি কাল কী কেন হয় এবং এসময় তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. সাদিয়া রহমান, ডা. আফিয়া ফারহানা এবং ডা. নিশিতা পারভীন।

নওগাঁয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত

নওগাঁয় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ।

মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।

অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ওয়াশিমুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উপ-প্রধান ডিসপ্লে কর্মকর্তা সৈকত সরকারসহ প্রমুখ। পরে ৩৮টি স্কুলের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে ছাত্রী উত্যক্তকারী যুবককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

ইমাম বিমান, ঝালকাঠি  : ঝালকাঠি জেলার নলছিটিতে স্কুলছাত্রী উত্যক্তকারী মাসুম হাওলাদার নামে এক বখাটে যুবককে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দন্ড দিয়েছেন। 
ছাত্রী উত্যক্তকারী যুবক মাসুম হাওলাদার উপজেলার রানাপাশা ইউনিয়নাধীন সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।

এ বিষয় ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিলো বখাটে মাসুম হাওলাদার নামের ঐ যুবক। গত রোববার বিকেলে ছাত্রীটির বাড়িতে গেলে তাদের ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে উত্যক্ত করে মাসুম। বখাটে মাসুমের এহোন আচরনে ঐ ছাত্রী ভয় পেয়ে ডাক চিৎকারে শুরু করে। ছাত্রীর ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার আগেই বখাটে মাসুম পালিয়ে যায়।উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে থানায় সোপর্দ করে। থানা থেকে বখাটে মাসুমকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচলনার মাধ্যমে বখাটে মাসুমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget