Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে দুই পক্ষের পাল্টা-পাল্টি মামলা, গ্রেফতার ১

নওগাঁর রাণীনগরে মারপিট ও জায়গা দখল করে ঘর নির্মান এবং নির্মিত ঘর ভাংচুর ও শ্লীলতাহানীর অভিযোগে ভাই এবং বোন বাদী হয়ে গত ২১ জানুয়ারি মঙ্গলবার রাতে রাণীনগর থানায় পাল্টা-পাল্টি মামলা দায়ের করেন। থানা পুলিশ প্রভাবান্বিত হয়ে এই ঘটনায় বোনের দায়েরকৃত মিথ্যা মামলায় অপর মামলার বাদী ভাই হানিফ মন্ডলকে গ্রেফতার করে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে ভাই ও দুই ভাবীকে মারপিট করে গাছের সাথে বেঁধে রেখে ঘর নির্মানের অভিযোগ ওঠে ছোট বোন সাহারা খাতুনের বিরুদ্ধে। জানাগেছে, উপজেলার গুয়াতা গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে শহিদুল মন্ডল ও মেয়ে সাহারা খাতুন মেওয়ার মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয় ভাবে বেশ কয়েকবার বৈঠক করেও স্থানীয়রা বিষয়টি নিরসন করতে পারেনি। ফলে শহিদুল ইসলাম আদালতে বাটোয়ারা মামলা করেন যা বর্তমানে চলমান এবং গত ২১ জানুয়ারিতে ওই মামলার ধার্য্য তারিখ ছিল। অভিযোগ ওঠে হঠাৎ করেই শহিদুলের ছোট বোন সাহারা খাতুন মেওয়া বহিরাগত লোকজন নিয়ে গত ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে ভাইদের বসতবাড়ির খলিয়ানের মাথায় জায়গা দখল করে বাঁশের খুটি পুঁতে ঘর নির্মান শুরু করে। এসময় শহিদুল ও তার লোকজন বাধা দিতে গেলে শহিদুল, শহিদুলের স্ত্রী আনজুয়ারা ও ছোট ভাইয়ের স্ত্রী জান্নাতুনকে মারপিট করে গাছের সাথে বেঁধে রেখে ঘর নির্মান কাজ শুরু করে। সরেজমিনে গিয়ে স্থানীয়দের বক্তব্য ও শহিদুলের ছোট ভাই হানিফ মন্ডলের ভাষ্য অনুযায়ি জানা যায়, শহিদুলের ছোট ভাই  হানিফ ঘটনার সময় থানায় গিয়ে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিমদের গাছ থেকে বাঁধন খুলে দিয়ে তাদের কে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনার পরপর হানিফ মন্ডল বাদী হয়ে সাহারা খাতুন মেওয়াসহ ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। অপর দিকে নির্মিত ঘর ভাংচুর এবং শ্লীলতাহানীর ঘটনায় বোন সাহারা খাতুন মেওয়া বাদী হয়ে ভাই হানিফ মন্ডলসহ কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। পরবর্তীতে এঘটনায় থানা পুলিশ হানিফকে থানায় নিয়ে এসে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে হানিফের দায়ের কৃত মামলার মূল ঘটনাকে এড়িয়ে এজাহার পাল্টিয়ে ইচ্ছে মত সাজিয়ে তার বোনের দায়ের কৃত মামলায় ২১ জানুয়ারি রাতেই হানিফকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে রাণীনগর থানা পুলিশ সঠিক মামলা না নেওয়ায় শহিদুলের স্ত্রী ভিকটিম আনজুয়ারা আদালতে ফের সাহারা খাতুনসহ চার জনকে আসামী করে মামলা করলে বিজ্ঞ বিচারক মামলাটি গ্রহন করে রাণীনগর ও‘সি ও মামলার তদন্ত কারী কর্মকর্তাকে স্বশরীরে হাজির হওয়ার জন্য আদেশ করেন। আদালতে আদেশ মতে তদন্ত কারী কর্মকর্তা আদালতে হাজির হলেও ও‘সি আদালতে না গিয়ে নিজেকে অসুস্থ্য দেখিয়ে সুকৌশলে এস.আই আব্দুল মুমিনকে গত ২ ফেব্রুয়ারি আদালতে পাঠান। এতে আদালত পুনরায় ৫ ফেব্রুয়ারি ও‘সি কে আদালতে আসার জন্য আদেশ দেন। এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, (বিপিএম) বলেন, এ ঘটনায় দু’পক্ষের পৃথক দু’টি মামলা হয়েছে আমি অবগত আছি তবে থানা পুলিশ যদি কোন বেআইনি কাজ করে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় হবে। এ বিষয়ে রাণীনগর থানার ওসি জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় পৃথক দু’টি মামলা হয়েছে এবং হানিফ নামে একজনকে গ্রেফতারও করা হয়েছে। গাছে বেঁধে মার ধরের কথা বললে তিনি বলেন ঘটনাটি আমার জানা নাই। তবে তদন্ত করে ঘটনাটি প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নওগাঁয় ফেনসিডিলসহ আটক-৩

নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে ১শ ৪৩ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।   রোববার সকালে সদর থানার জলিল পার্কের সামনে থেকে এসআই মিজানের নেতৃত্বে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার বদলগাছী থানার মথুরাপুর খাঁপাড়া গ্রামের মোঃ মহির মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২), একই এলাকার মোঃ ইউনুস মন্ডলের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৪) এবং মোঃ দুলু মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫)।
নওগাঁ ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম) এর দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর থানার জলিল পার্কের সামনে থেকে উক্ত পরিমান ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা তিনজন মাদক ব্যবসায়ী পার্টনার। আটককৃতদের সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে নারগিস বেগম(৪০) নামের এক গৃহবধূকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে নিয়ামতপুর উপজেলার সন্তোষপুর গ্রামে। এই ঘটনায় স্ত্রীর পক্ষ নেওয়ায় নিহতের স্বামী আলীম উদ্দিন (৪৫) কে ও পিটিয়ে হাত ভেঙ্গে গুরুত্বর আহত করা হয়। আহত স্বামী নিয়ামতপুর স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে এঘটনায় নিহতের ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ৬ জনকে আসামি করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নারগিসের শাশুড়ীকে চাল দেয়াকে কেন্দ্র করে বউ শাশুড়ীর মধ্যে সামান্য ঝগড়াকে কেন্দ্র করে গত শনিবার দিবাগত রাতে শাশুড়ীর মেয়ে জামাই এবং অন্য ছেলেরা শাশুড়ীর পক্ষ নিয়ে তাকে ও তার স্বামীকে তারা বেধরক মারপিট করে। এতে নারগিস গুরুত্বর আহত হয় এবং তার স্বামীর ডান হাত ভেঙ্গে গুরুত্বর জখম হলে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে এ ভর্তি করেন এবং তার অবস্তার অবনিতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় নারগিস গত সোমবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি বলেন, নিহতের লাশ নিহতের বাবার বাড়ি মান্দা উপজেলার গনেশপুর গ্রামে রয়েছে। পুলিশ সেখানে গিয়ে দেখে এসেছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বিকেলে নওগাঁ মর্গে পাঠানো হবে। ঘটনা পর আসামিরা পলাতক রয়েছে।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের নাভারনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু।সোমবার(৩/২/২০ইং) তারিখ সকাল ১১টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, যশোরের নাভারনের হাই বাবুর চাতালের পাশের রেল লাইনের উপর দীর্ঘক্ষন ধরে অজ্ঞাত এক যুবক বসে ছিলেন। হঠাৎ বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং অজ্ঞাত ব্যক্তি নিহত হন।

এব্যাপারে শার্শা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনা স্থলে গিয়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশটি উদ্ধার করে।

ঝালকাঠির নলছিটিতে গাছ কাটকে কেন্দ্র করে বড় ভাইয়ের শাবলের আঘাতে ছোট ভাই আহত

ইমাম বিমান, ঝালকাঠি : ঝালকাঠি জেলার নলছিটিতে বিরোধীয় সম্পত্তির গাছ কাটাকে কেন্দ্র করে ভাই ভাই বিবাদে বোন সহ আহত দুই। জেলার নলছিটি উপজেলাধীন নাচনমহল ইউনিয়নস্থ  দক্ষিণ ডেবরা গ্রামের মৃত সেরাজ উদ্দিন হাওলাদারের ছেলে জালাল হাওলাদার ও তার বোন বানু বেগমের সাথে বিরোধপূর্ন জমির গাছ কাটতে বাধা দেয়াকে কেন্দ্র করে মেঝ ভাই রশিদ হাওলাদার ও তার পরিবারের সদস্যদের হামলার শিকার ছোট ভাই জালাল ও বোন বানু আহত হয়।

এ বিষয় আহত জালাল জানান, আমরা তিন ভাইয়ের মধ্যে আমি বরিশালে বসবাস করি। আমাদের পৈত্রিক সম্পত্তি অনেক আগেই ভাইদের মধ্যে ভাগাটোয়ারা হয়েগেছে। আমি বাড়ীতে না থাকায় আমার মেঝ ভাই রশিদ তার জমির সীমানার পাশে আমাদের জমি থাকায় প্রায়ই সীমানা কেটে আমার জমির মধ্য ঢুকে নতুন সীমানা দিতো। বর্তমানে সরকার কতৃক সে একটি ঘর পাওয়ায় উক্ত ঘর নির্মানে তার জমির সীমনা অতিক্রম করে আমাদের জমির কিছু অংশ সংযুক্ত ঘর নির্মান কাজ শুরু করে। গত বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে থাকা আমাদের গাছ মেঝ ভাই রশিদ হাওলাদার জোর পূর্বক কাটতে আসে। এ সময় আমি ও আমার সাথে থাকা বোন বানু গাছ কাঁটতে বারন করলে মেঝ ভাই রশিদ আমাদের বারন না শুনে জোর পূর্বক পুনরায় গাছ কাটাতে শুরু করে। অামরা গাছ কাটতে বাঁধা প্রদান করলে বড় ভাই রশিদ হাওলাদার তার ছেলে শিপন হাং, মেয়ে রেমি বেগম ও স্ত্রী ডালিম বেগম সহ কয়েকজন লোক এসে শাবল ও লাঠি দিয়ে অামি এবং অামার বোনের উপর হামলা চালায়। শাবলের আঘাতে অামরা মাথার বিভিন্ন স্থানে রক্ত যখম হয়। অপর দিকে আমার বড় বোন লালবানুর হাতেও গুরুতর আঘাতে সেও আহত হয়। পরে স্বজনরা অামাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ বিষয় তিনি আরো জানান, আমার ভাই রশিদ আরো একবার আমার বোন লাল বানুকে মারধর করে। এ ব্যাপারে আমার বোন বাদী হয়ে রশিদের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলাকে কেন্দ্র করে মেঝ ভাই রশিদ স্থানীয়ভাবে শালিশীর মাধ্যমে মিমাংশার কথা বলে আমার বোনকে রাজি করায়। আমার বোন শালীশিতে রাজি হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা তাকে মামলা উঠাতে বলেন। আমার বোন তাদের কথা মত মামলা উঠালেও অাজও পর্যন্ত কোন শালিশী হয়নি।  গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাই জালালকে বড় ভাই রশিদ সহ তার পরিবারের সদস্যরা মিলে শাবল দিয়ে আঘাত করে আহত করার ঘটনায় ছোট ভাই জালাল বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ বিষয় নলছিটি থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে  দুজন অাহত ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী অাইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 নওগাঁয় লুডু খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে মাহমুদ হাসান মন্ডল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার সকাল ১০টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদের পাশে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাহমুদ হাসান সদর উপজেলার চকবাড়িয়া গ্রামের ওসমান আলী মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯টার দিকে শহরের চকবাড়িয়া মহল্লাার দর্গাতলায় গানের অনুষ্ঠান চলছিল। সেখানে নিজের মুঠোফোনে সহপাঠীদের সঙ্গে লুডু খেলছিলেন মাহমুদ হাসান। এ সময় একই মহল্লার সোহেল ও আলীসহ কয়েকজন তাকে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরদিন সকাল ১০টার দিকে মাহমুদ হাসান বাজার করে বাড়ি ফিরছিলেন। চকবাড়িয়া সড়কে আসলে মাহমুদ হাসানকে পেছন থেকে ছুরিকাঘাত করেন সোহেল। পরে স্থানীয়রা এগিয়ে এসে মাহমুদ হাসান কে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়। মাহমুদ হাসানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের পিতা ৪ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। গত রবিবার রাতে অভিযান চালিয়ে ২জনকে আটক করা হয়েছে। অপর ২জনকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget