Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

শার্শার শিকারপুর গ্রামে কন্যা সন্তানকে হত্যা করার পর গর্ভবতী মায়ের আত্যহত্যা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের আল মামুনের স্ত্রী  গর্ভবতী মা মোছাঃ জুলেখা খাতুন (২৪) নিজের কন্যা সন্তান আমেনা (৪)কে হত্যার পর মা নিজে  আত্যহত্যা করেছে বলে জানা গেছে৷ জুলেখার পেটে ৭ মাস বয়সের সন্তান ছিল ৷

রবিবার ২রা ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার সময় এই হত্যা ও  আত্যহত্যা ঘটনাটি ঘটে। একই গ্রামের বাসিন্দা মৃত জুলেখার চাচা তরিকুল ইসলাম( ৩০)সুত্রে জানা যায়, গত ৬-৭ মাস পূর্বে  শার্শা লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন গ্যাদন এর মেয়ে জুলি বেগম (২২) এর ১টি স্বর্ণের চেইন হারিয়ে বা চুরি হয়ে যায়। শনিবার ১লা ফেব্রুয়ারী সকাল ১০ টার সময় মৃত গর্ভবতী মা জুলেখা খাতুনের কন্যা মৃত আমেনা চকলেট কিনতে আলাউদ্দিন গ্যাদনের দোকানে গেলে তার মেয়ে জুলি বেগম  আমেনার গলা থেকে তারই চুরি হওয়া স্বর্ণের চেইন মনে করে জোড়পূর্বক খুলে নেয়। এই ঘটনার জের ধরে হারানো স্বর্ণের চেইনের মালিক জুলি বেগম শিকারপুর গ্রামের আল মামুনের বাসায় প্রমানের জন্য এলে মামুনের স্ত্রী  জুলেখা খাতুন এর সাথে কথা কাটাকাটি হয়। মৃত গর্ভবতী জুলেখা খাতুন জুলি বেগমকে বলেন ,এটি আমার মায়ের গিফট করা চেইন, আমার মা এই স্বর্ণের চেইনটি আমাকে বানিয়ে দিয়েছে৷ কিন্তু আমার মা ঢাকায় চাকুরী করে বিধায় শুক্রবার ছাড়া এলাকায় আসতে পারবেনা বলে মোবাইল ফোনে তৎক্ষণাত জানায়। প্রমান যথাযথ মনে না হওয়ায় স্বর্ণের চেইন খোয়া যাওয়া অভিযুক্ত জুলি বেগম তার বাসায় ফিরে যান।

মৃত গর্ভবতী জুলি খাতুনের মামাতো ননদ একই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে সীমা খাতুন (১৫) জানায় আজ সকালে ৮টার দিকে তার ভাবীকে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না দেওয়ায় সন্দেহ হয়৷তখন জানালা দিয়ে উকি মারলে দেখতে পায় ভাবী বাশেঁর আড়ার সাথে ঝুলে রয়েছে। তখন আমার চিৎকারে আশপাশের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এলে,দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে লাশটি নামানোর পর খাটের উপরে আমার ভাইয়ের মেয়ে আমেনার নিথর দেহটি পড়ে থাকতে দেখি।পরে এলাকাবাসী শার্শা থানায় ও স্থানীয় ইউনিয়নের সংশ্লিষ্ট চেয়ারম্যানের খবর দেয়। গর্ভবতী মা সহ দুটি সন্তানের মৃতের ঘটনা এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর ধারণা অপমানের বোঝা সইতে না পেরে জুলেখা তার নিজ কন্যা সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে ৷ গ্রামবাসী সুষ্ঠু তদন্তের পর দোষীদের শাস্তি দাবি করেছে।
আত্যহত্যাকারী জুলেখার স্বামী আল মামুন বলেন আমার শাশুড়ি রোজার মাসে আমার স্ত্রীকে একটি স্বর্ণের চেইন দিয়েছে, সে ব্যাপারে আমি অবগত আছি । আমার শাশুড়ি প্রমাণের জন্য শুক্রবারে আসার কথা। আমি আজ সকালে রাজমিস্ত্রির কাজে যাওয়ার পর আমার ভাইয়ের মোবাইল কলের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী আত্মহত্যা করেছে৷

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান সাংবাদিকদের বলেন লাশ দুটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য  জুলি বেগম  ও তার মাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

নওগাঁর আত্রাইয়ে লটারীর মাধ্যমে ইউনিয়ন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) ” শীর্ষক প্রকল্পের অধীন আহসানগঞ্জ ইউনিয়নে দশ জন রক্ষনাবেক্ষণ মহিলা কর্মী নিয়োগ এবং দশ জন অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রাঙ্গনে প্রকৌশলী পারভেজ নেওয়াজ খানের সভাপতিত্বে উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাব সভাপতি রুহুল আমীন, সম্পাদক নাজমুল হোসেন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসন ও খাদ্যবিভাগের আয়োজনে সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্বদেন জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুখ হোসেন পাটোয়ারী, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সিরাজুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা ক্যাব-এর সভাপতি মো. ওবায়দুল হক বাচ্চু, জেলা হোটেল ও রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবুলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার দায় ইসিকে নিতে হবে: বিএমএসএফ

রাজধানীর দুই সিটি নির্বাচনকালে সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার দায় ইলেকশন কমিশনকে (ইসি) নিতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে দেশের প্রায় বিভিন্ন নির্বাচনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রক্তাক্ত আহত কিংবা পঙ্গুত্ববরণ করতে হচ্ছে।

এধরনের প্রথা চলতে থাকলে দেশের সাংবাদিকরা নির্বাচনকালে দায়িত্বপালনে আগ্রহ হারিয়ে ফেলবেন। সংবাদ বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, নির্বাচনকালে আহত সাংবাদিকদেরকে সরকারী কোষাগার থেকে চিকিৎসাসেবা সহ ক্ষতিপূরণ দিতে হবে।

বিএমএসএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, কালেরকন্ঠের প্রধান আলোকচিত্রি শেখ হাসানকে মাদারটেক স্কুল কেন্দ্রে হামলা চালায় দূর্বৃত্তরা। প্রেসবাংলা এজেন্সী-পিবিএ বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবালকে নিকুঞ্জে এবং মোস্তাফিজুর রহমান সুমনকে রায়ের বাজারে কুপিয়ে রক্তাক্ত আহত করে।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে ইসি এর দায় কোনক্রমেই এড়াতে পারেনা। তাকে সাংবাদিকদের ওপর হামলার দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে সরকারকে সাংবাদিক নির্যাতন বন্ধে আইন প্রণয়ন করার প্রতিও তাগিদ দেয়া হয়।

নিকুঞ্জের ভোট কেন্দ্রে হামলায় বার্তাসংস্থা পিবিএ’র সাংবাদিক মারাত্বক আহত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর সংগ্রহের সময় অওয়ামীলীগ প্রার্থী ইসহাক মিয়ার সমর্থকদের হাতে মারাত্মকভাবে আহত হয়েছেন সাংবাদিক জিসাদ ইকবাল। তিনি বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি- পিবিএ’র বিশেষ প্রতিনিধি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডে নিকুঞ্জের জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে।

ওই কেন্দ্রে ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর ভোটারদের বের করে দিয়ে শিশুদের দিয়ে ভোট দেয়ানো হচ্ছিল। এ ঘটনা ক্যামেরাবন্দি করতে গেলে সেখানে আওয়ামী সমর্থিত প্রার্থী ইসহাক মিয়ার সমর্থকরা বাঁধা প্রদান করে। এক পর্যায়ে বার্তা সংস্থা পিবিএ’র বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবালের ওপর হামলা করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন ও তার ক্যামেরা ভাঙচুর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটিতে অন্যান্য মিডিয়া কর্মীদের প্রবেশেও বাঁধা প্রদান করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলাকারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো গণমাধ্যম কর্মীদের সেখান থেকে সরে যাবার নির্দেশ দেয়।

ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তার ঘোষিত সাত শতাধিক ঝুকিপূর্ণকেন্দ্রের একটি হচ্ছে জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয় কেন্দ্র। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ কোন ব্যাবস্থা চোখে পড়েনি। বিগত নির্বাচনেও এই কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের কাজে বাঁধা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ইসহাক মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, আমি কোন অভিযোগ পাইনি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

ডিজিটাল যুগে প্রবেশ করলো নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ

প্রতিনিধি, নওগাঁ: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, আধুনিক বাংলাদেশের রূপকার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকীতে ডিজিটাল যুগে প্রবেশ করলো নওগাঁ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম (ডিজিটাল হাজিরা মেশিন) চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। 

সম্প্রতি সদর উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৩০টি বিদ্যালয়ে সফলতার সঙ্গে স্থাপন করা হয়েছে ডিজিটাল শিক্ষক/কমর্চারী মনিটরিং ডিভাইস। শিক্ষার গুণগত মানে আমূল পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সকল শিক্ষকদের হাজিরাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা কিভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন তা অনলাইনে এখন থেকে এক ক্লিকেই মনিটরিং করা যাবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই কার্যক্রম নওগাঁ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এটি একটি অনন্য দৃষ্টান্তর স্থাপন করেছে। সার্ভার বেকআপ সম্বলিত সফটওয়্যার এর মাধ্যমে ওয়াইফাই, ডিজিটাল হাজিরা মেশিন, হোমোজেনাস সফটওয়্যার, ইনস্টলেশন এবং মেইনটেনেন্স সবগুলো বিষয় মাথায় রেখে প্যাকেজটি সাজানো হয়েছে বলে জানা গেছে। এতে করে আরেক ধাপ এগিয়ে গেল নওগাঁ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার কার্যক্রম।

ডিজিটাল এই পদ্ধতিতে প্রবেশ করে কোন বিদ্যালয়ের কোন শিক্ষক কখন স্কুলে প্রবেশ করেন, কখন স্কুল থেকে বেরিয়ে যান এবং তার দৈনিক, সাপ্তাহিক পাক্ষিক কিংবা মাসিক কর্মতৎপরতার রিভিউ দেখা সম্ভব। সফটওয়্যার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং লোকাল ইনস্টলেশন প্রোভাইডার তাসনুভা কম্পিউটারের দেওয়া তথ্যে জানা গেছে যে, বাজার যাচাই-বাছাই করে বেস্ট সফটওয়্যার এবং বেস্ট প্যাকেজ নির্বাচন করা হয়েছে যাতে এটি সাসটেইনেবল হয়। 

অভিভাবকসহ শিক্ষানুরাগীরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতনভাতা বহুগুণে বৃদ্ধি করেছে। কিন্তু এক শ্রেণীর চিহ্নিত কতিপয় শিক্ষকদের পাঠদানে ফাঁকি দেওয়াসহ সঠিক সময়ে বিদ্যালয়ে না যাওয়া এবং ছুটির আগে বাড়িতে ফেরাসহ নানা অনিয়ম যেন রেওয়াজে পরিণত করেছেন। ডিজিটাল হাজিরা শিক্ষক ও কর্মচারীদের যথাসময় স্কুলে উপস্থিত হওয়া এবং স্কুল ছুটির পরে বাড়িতে ফেরার নিশ্চয়তা বিধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

প্রজন্মের আলো পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী বলেন, ডিজিটাল হাজিরা পদ্ধতি, নতুন সময়সূচি প্রবর্তন ছাড়াও ইতিমধ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এছাড়া সুপেয় পানি, সেনিটেশন, বিদ্যালয়ের বহিরাঙ্গনের পরিচ্ছনতার দিকেও সকলের নজর দেয়া দরকার।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আপাতত সকল প্রাথমিক বিদ্যালয়ে এই ডিজিটাল ডিভাইসগুলো ইন্সটলেশন করা শেষ হয়েছে। এটি পুরোপুরি চালু হলে নওগাঁ সদর উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরো জোরদার হবে এবং শিক্ষকরা তাদের বেস্ট আউটপুট দিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো মানসম্মত ও কার্যকর করে তুলবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে চলছে ক্ষণ গননা। আর এই মহান ব্যক্তির জন্মশত বার্ষিকীতে ডিজিটাল এই পদ্ধতিতে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে প্রবেশ করাতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। আশা রাখি প্রতিটি বিদ্যালয়ের কর্তৃপক্ষরা এই সিস্টেম ও প্রদান করা যন্ত্রটিকে সঠিক ভাবে ব্যবহার করবেন আর আগামী প্রজন্মের মাঝে ডিজিটাল যুগের বার্তাকে সঠিক ভাবে পৌছে দিবেন। 

এভাবেই পর্যায়ক্রমিক ভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরাসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস স্থাপনের মাধ্যমে শিক্ষা বিভাগের সকলক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসুক ও গুণগত শিক্ষা প্রবর্তনে ডিজিটাল হয়ে উঠুক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এমনটিই সকলের প্রত্যাশা ও কামনা বর্তমান শিক্ষানুরাগী সরকারের কাছে।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget