Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় শহীদ মিনার তৈরি নীতিমালার দাবীতে সমাবেশ

প্রতিনিধি নওগাঁ: সারাদেশের সকল শহীদ মিনার তৈরির নীতিমালা করার দাবীতে নওগাঁয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’ এর আয়োজেন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, সহ-সভাপতি অ্যাড. মুকুল চন্দ্র ববিরাজ, সহ-তথ্য, প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সুবল চন্দ্র মন্ডল, সদস্য রায়হান শামীম এবং সাধারণ সম্পাদক এম এম রাসেল প্রমুখ। সভার শুরুতে ভাষার মাসে সকল শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ব্যক্তির ইচ্ছামতো শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। কোনটি মূল শহীদ মিনারের সঙ্গে বৈসাদৃশ্য রেখে আবার কোথাও বিকৃতিভাবে তৈরি হচ্ছে। এতে মূল শহীদ মিনারের বেদি ও নকশার আকৃতি হারিয়ে যাচ্ছে। এসব শহীদ মিনার তৈরি বন্ধ করতে একটা নীতিমালা তৈরির আহ্বান জানানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নওগাঁর শহরের মুক্তির মোড়ের শহীদ মিনারটি নির্মাণসহ সম্প্রসারনের দাবী জানানো হয়।

নওগাঁয় ব্যতিক্রম ভাবে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিনিধি নওগাঁ: ‘একুশ মানে এগিয়ে চলা’ স্লোগানে নওগাঁয় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক যুগান্তর’ প্রত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যতিক্রম ভাবে পালন করা হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে শনিবার দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের দয়ালের মোড়ে ‘আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড: তোফাজ্জল হোসেন। এসময় প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুন নবী বেলাল, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা মোছা: জুবাইদা খাতুন ও শিক্ষক আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোফাজ্জল হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এসএম আজাদ হোসেন মুরাদ, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, লোকমান আলী, আবু রায়হান রাসেল, রিফাত হোসাইন সবুজ, আব্দুল মান্নান, মাহবুবুজ্জামান সেতু, যুগান্তরের জেলা প্রতিনিধি আব্বাস আলী প্রমূখ। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধিজনরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে ব্যতিক্রম আয়োজনে শিক্ষার্থীরা ছিল আনন্দে উচ্ছ্বসিত। এমন আয়োজন করায় বিদ্যালয়ের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যুগান্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানের শুরুতে ছিল আসন গ্রহন। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর যুগান্তরের দীর্ঘ পথ চলা ও স্বল্প সময়ে পাঠকের মনে জায়গা করে নেয়া সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। পরে কেক কাটা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড: তোফাজ্জল হোসেন বিদ্যালয়টির উন্নয়নের স্বার্থে ৫ হাজার টাকা অনুদান প্রদানে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে প্রধান অতিথি নওগাঁ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বাড়ি থেকে বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনানেয়ার জন্য একটি গাড়ি দেয়ার ব্যবস্থা সহ সার্বিক সুবিধা দেয়ার আশ্বস্থ করেন।

মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কবি এস এম আব্দুর রউফের গানের মহড়া

মাসুদ রনা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে কবি এস এম আব্দুর রউফের  লেখা ১০ টি  মুজিব কেন্দ্রিক গানের উপর মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে   এ মহড়া অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কন্ঠশিল্পী মন্জুর রহমান  মজনু, এমদাদুল হক ইমন, যামিনী কান্ত মন্ডল, আসাদুজ্জামান কেতন , লায়লা আনজুমান আরা  প্রমুখ  উল্লেখ্য কবি এস এম আব্দুর রউফ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের একজন বিশিষ্ট গীতিকার, কবির এ গান গুলোর সুর করেছেন স্থানীয় সুরকার  এম কে জিন্নাহ চৌধুরী ও মন্জুর রহমান মজনু ,তবলায় ছিলেন অনিন্দ্য ও আনন্দ, কবির সাথে আলাপকালে  এ প্রতিবেদক কে জানান এ পর্যন্ত তাঁর প্রকাশিত  গ্রন্থ সংখ্যা ০৮ টি । তিনি আশা করছেন  তাঁর  লেখা মুজিব কেন্দ্রিক গানগুলো  শ্রোতাদের মনে সাড়া ও দেশপ্রেম জাগাবে  ।

নওগাঁর পত্নীতলায় মাদক বিরোধী  বিশেষ  অভিযানে ৭ জনের জেল

মাসুদ রানা, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায়  পুলিশ, বিজিবি ও  মাদক বিরোধী  টাস্কর্ফোসের বিশেষ   অভিযানে ৭ জনের জেল ও জরিমানা  করা হয়েছে । জানা গেছে বুধবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে  চোলায় মদ, ইয়াবা ও  অন্যান্য মাদক সেবনরত অবস্থায় আটক হন পত্নীতলা গ্রামের মহির মোল্লার ছেলে জাহিদুল ইসলাম  (৩০)  মোহনের ছেলে বলরাম (৫০) ,কল্যানপুরের লক্ষিরামের ছেলে  মিস্টার জোসেফ (৫০) নয়ন মার্ডিও ছেলে রবিন মার্ডি  (৩২)  হরিরামপুরের মজিবর রহমানের ছেলে  মোতাহার হোসেন (৫০), নওগাঁ কিত্তীপুরের ভবন ভ’ইয়ার ছেলে  শিপন (৩৫) উপজেলার বাবনাবাজের  নাজিমুদ্দিনের   ছেলে  খাজামুদ্দিন  (৪০)  । পত্নীতলা উপজেলা নির্বাহী  অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: লিটন সরকার  মাদকসেবী খাজামুদ্দিনের ৬ মাস এবং  বাকীদের  ১৫ দিনের জেল এবং প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা  করেন । বৃহস্প্রতিবার তাদের  কে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

তাহিরপুরে একযুগ পরে পাগলীটা মা হল,বাবা হল না কেউ !

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটে প্রায় একযুগ ধরে থাকা পাগলিনী মা নবজাতক কন্যা সন্তানের জন্ম দেয়ার পর তার পিতৃপরিচয়ের কোন হদিস মিলছে না।বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার বাদাঘাট বাজারের নারী পুরুষ দুই পরিচ্ছন্ন কর্মীর তত্বাবধানে ৩৫ বছর বয়সী পাগলিনী ফুটফুটে এক শিশু কন্যা প্রসব করেন।

বেলা তিনটার দিকে উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির হেফাজতে অবস্থায় মা ও নবজাতক শিশু কন্যাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবার জন্য ভর্তি করানো হয়।

জানাযায়, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে বৃহস্পতিবার ভোররাতে টহলকালীন সময়ে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা পাগলিনীকে প্রসব ব্যাথায় ছটফট ও চিৎকার করতে দেখে দ্রুত নারী -পুরুষ দুই পরিচ্ছন্ন কর্মীকে ডেকে নিয়ে তাদের হাতে সেবা শুশয্যার জন্য তুলে দেন।

এরপর নারী পরিচ্ছন্ন কর্মী কুলসুমা বেগম তার সহকর্মী পুরুষ পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানের বাড়িতে নিয়ে গেলে ওই পাগলিনী সকাল ৮টার দিকে এক ফুটফুটে শিশু কন্যা প্রসব করেন।বৃহস্পতিবার উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার বলেন, আমরা খুব লজ্জাকর পরিস্থিতি পড়েছি, একটি ভবঘুরে পাগলির সাথে কে এমন অনৈতিক সম্পর্ক তৈরী করে তার গর্ভে সন্তান ধারণ করিয়েছে সে প্রশ্নের উওর মিলছে না।

বৃহস্পতিবার সন্ধায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, চিকিৎসাসেবার পর আপাতত মা ও নবজাতক শিশু কন্যা ভাল আছেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বললেন,পাগলিনীর শিশু কন্যার  পিতৃ পরিচয়  খুঁজে বের করতে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।  

তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, আপাতত দেখভালের জন্য বাদাঘাট এলাকার এক মহিলার হেফাজতে পাগলির শিশু কন্যাকে রাখার ব্যবস্থা করে দিয়েছি। এছাড়াও এ নবজাতক শিশু কন্যার পিতৃ পরিচয় শনাক্ত করনে পুলিশী তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

নওগাঁর আত্রাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে এক যুবকের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীনিকে নিয়ে চম্পট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে করে এবারে তার এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় পরীক্ষার্থীনির পিতা বাদি হয়ে ছেলেসহ আরও ৫ জনকে অভিযুক্ত করে আত্রাই থানা এবং ইউএনও বরাবর অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দেবনগর মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী দেবনগর গ্রামের বায়েজিদ সরদারের মেয়ে সুমাইয়া আক্তার তৃষ্ণাকে (১৭) একই গ্রামের রেজাউল প্রামানিকের ছেলে রাজ প্রামানিক (১৯) দীর্ঘদিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তৃষ্ণা এতে সম্মত না হওয়ায় প্রায়ই তাকে ছেলেটি উত্যক্ত করত। এরই জের ধরে গত ২৬ জানুয়ারী স্কুল থেকে তৃষ্ণা তার এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে রাজ তার সহযোগীদের সহযোগিতায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে করে তৃষ্ণার এবারের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় মেয়ের বাবা গত ২৭ জানুয়ারী আত্রাই থানায় একটি জিডি করেন।

জিডির পর বেশ কয়েকদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধ্যান করতে না পারায় অবশেষে ৩০ জানুয়ারী বৃহস্পতিবার মেয়ের বাবা বায়েজিদ সরদার আত্রাই থানা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, তৃষ্ণাকে উদ্ধারে আমরা জোর তৎপরতা অব্যাহত রেখেছি। আশা করি দু’ একদিনের মধ্যেই তাকে উদ্ধার করা সম্ভব হবে এবং তার এসএসসি পরীক্ষার ব্যবস্থাও করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget