Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের বেনাপোলে ফেন্সিডিল ও ভারতীয় বিভিন্ন মালামাল সহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল দূর্গাপুর মেহগনি বাগান থেকে ২৭৭ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মালামালসহ মোঃ শফিকুল(২৮)কে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক শফিকুল যশোরের কৃষ্ণমাটি পুলের হাট এলাকার হাবিবুর রহমানের ছেলে।
বুধবার(২২শে জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই নাজমুল ও এএসআই সৈয়দ শাহীন ফরহাদ গোপন সংবাদের ভিত্তিতে দূর্গাপুর মেহগনি বাগানে অভিযান চালিয়ে ২৭৭ বোতল ভারতীয় ফেন্সিডিল,শাড়ী ও বিভিন্ন মালামাল সহ একজনকে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপাল পোর্ট থানা দূর্গাপুর এলাকা থেকে ভারতীয় ফেন্সিডিল,শাড়ী,সুটিং শাড়ী ও বিভিন্ন মালামাল সহ শফিকুল নামে একজনকে আটক করি।

ঢাকায় সাংবাদিক জাহাঙ্গীর ও নড়াইলে সাংবাদিক নওফেলের উপর হামলার ঘটনায় বিএমএসএফ'র প্রতিবাদ

ইমাম বিমান : ঢাকায় উল্টো পথে মটর সাইকেল চালিয়ে আসা পোষাকধারী এক পুলিশ কতৃক সাংবাদিক শেখ জাহাঙ্গীর আলমকে মটর সাইকেলে চাপা দেওয়া সহ মারধর করা এবং নড়াইল জেলায় দৈনিক জনকন্ঠ পত্রিকার সহ সম্পাদক রেজা নওফেল হায়দারের উপর রাজু নামে এক সন্ত্রাসীর হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদ ফোরাম " বিএমএসএফ নেতৃবৃন্দ।
 
২০ জানুয়ারী সোমবার রাত দশটায় দেশের বৃহত্তম সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের গণমাধ্যমে পাঠানো যৌথ এক বিবৃতিতে জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত যেভাবে সাংদিককে লাঞ্চিত, নির্যাতিত ও হামলার শিকারের মাধ্যমে কন্ঠরোধ করে কোনঠাশা করার প্রয়াশ চালানো হচ্ছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতনের শিকার  হচ্ছে। 

প্রসঙ্গত, ২০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে মোটর সাইকেলযোগে পান্থপথে কর্মস্থল বাংলা ট্রিবিউন অফিস ফিরছিলেন জাহাঙ্গীর। তার সঙ্গে ছিলেন আলোকিত বাংলাদেশের সাজ্জাদ হোসেন। সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের সময় পরীবাগে উল্টো দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি তাদেরকে চাপা দেয়। তার পরণে ছিল পুলিশের পোশাক।
এ সময় জাহাঙ্গীর ও সাজ্জাদ চাপাদেয়া গাড়ীতে থাকা পুলিশের পোষাক পরিহিত ব্যক্তির কাছে উলটো পথে মটরসাইকেল চালিয়ে এসে চাপা দেয়ার কারন জানতে চাইলে তিনি অনুসূচনা প্রকাশ না করে বরং সাংবাদিক জাহাঙ্গীরকে লাথি মারেন ও অকথ্য ভাষায় গালি দেন একই সাথে তার মোটরসাইকেলের নিচে চাপা দিয়ে সাংবাদিকদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান। এ সময় পুলিশি পোষাক পড়া ব্যক্তিটির মটর সাইলের রেজিষ্ট্রেশন নম্বর লিখে রাখেন যাহার নম্বর ঢাকা মেট্রো- হ-১২-৭৫০৫। বিষয়টি সেই সাথে তারা জাতীয় জরুরী সেবা  ৯৯৯ ও পুলিশের বিভিন্ন পর্যায়ে জানিয়েছেন।

অপরদিকে " দৈনিক জনকন্ঠ " পত্রিকার সহ সম্পাদক রেজা নওফেল হায়দার নড়াইল জেলার কালিয়া উপজেলাধীন নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের এক লোকের কাছ থেকে বড় ভাই বর্তমানে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা থাকায় তার চাকুরী দেয়ার ক্ষমতা দেখিয়ে বাংলাদেশ সেনা বাহিনীতে চাকুরী দেয়ার কথা বলে বহুদিন আগে স্থানীয় এক লোকের কাছ থেকে রাজু নামের এক লোক বিপুল পরিমান টাকা টাকা নেয়। টাকা নিয়ে চাকুরী দিতে না পারায় ভুক্তভূগী ব্যক্তি সাংবাদিকের কাছে একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রক্ষিতে ঘটনার সত্যতা জানতে সাংবাদিক নওফেল ঐ এলাকায় গিয়ে রাজু নামের ঐ ব্যক্তির কাছে জানতে চান। এবিষয় রাজুর কাছে জানতে চাওয়া হলে রাজু সাংবাদিকের উপর তার বাহিনী নিয়ে ঝাপিয়ে পড়ে তুই কিশের সাংবাদিক বলে এলোপাথারী মারধর শুরু করে।
 
একই দিনে ঢাকাতে পুলিশ কতৃক ও নড়াইলে সন্ত্রাসী কতৃক দুই সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে উল্লেখিত মোটর সাইকেল নাম্বারধারী ব্যক্তিকে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক রেজা নওফেল হায়দারকে হামলাকারী রাজুর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএমএসএফ।

নওগাঁয় আব্দুল জলিল ফাউন্ডেশনের শীতবন্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিলের ৮১তম জম্ম দিন উপলক্ষে আব্দুল জলিল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গরবার দুপুরে পটিআিই স্কুল মাঠে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম। ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতার সভাপতত্বি বিশেষ অতিথি ছিলেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহসানুল হাবিব রাজন। উক্ত অনুষ্টানে ৩০০ পিস শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়।

নওগাঁয় জেলা ও বিভাগে ১৪ বার শ্রেষ্ঠ উদ্ধার কারি নির্বাচিত হয়েছেন মিজান

নওগাঁ প্রতিনিধিঃ বারংবার যোগ্যতা প্রমান করে চলেছেন নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান। ১৯ জানুয়ারি রবিবার নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যান ও অপরাধ পর্যালচনা সভায় তাকে ডিসেম্বরের/১৯ এর  শ্রেষ্ঠ উদ্ধার কারির পুরস্কারে ভূষিত করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম)।

এছাড়া ২০১৯ ইং বছরে ১১ বার জেলার ও ৩ বার রাজশাহী রেন্জ্ঞের শ্রেষ্ঠ উদ্ধার কারি (মাদক,অস্ত্র,সন্ত্রাসী,চাদাবাজ)দের গ্রেফতার করে শেশ্রষ্ঠ নির্বাচিত হয়েছেন। জেলা ও বিভাগসহ গতবছরে মোট ১৪ বার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তিনি। নেই কোন ভয়, নেই কোন অহংকার,নওগাঁবাসীর গর্ব যে মানুষটি দিন রাত নিরলস পরিশ্রম করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমুর্তি উজ্জল করার অবদান রাখাসহ মাদক ব্যাবসায়ী চোরা কারবারিদের জাত শত্রু এস আই মিজানুর রহমান মিজান। ২০১৯ ইং জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পরপর ১৪ বার শ্রেষ্ঠ র্নিবাচিত হওয়ায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র' পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।এবিষয়ে মিজানুর রহমান মিজান বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম) স্যারের দিক র্নিদেশনায় বিষেশ করে ওসি (ডিবি) কে এক শামসুদ্দিন স্যারের বলিষ্ঠ নেত্রীতে আমাদের সকল কাজে অনুপ্রেরণা যোগায়। আমাদের অপারেশন টিম অভিযানে বাহিরে থাকা কালিন সময়ে দিনে কিম্বা গভির রাত্রিতেও ওসি স্যারকে ফোন করামাত্রই তিনি তৎখনিক দিক র্নিদেশনা দিয়ে থাকেন আমার এই অর্জনের পিছনে ওসি স্যারের ব্যাপক অবদান রয়েছে। নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) কে এম শামসুদ্দিন বলেন, মিজানকে আমি কাছে থেকে পেয়েছি সে সাহসী, অকুতোভয়া, দিন রাত সবসময় নিরলস পরিশ্রম করে কখোনও তার মুখে না শব্দটি নেই। তার কষ্ট হলেও সিনিয়র দের কোন কমান্ডে কখনও তার অ-পারকতা বা অনিহা নেই। এক কথায় গোয়েন্দা শাখায় মিজানের ভুমিকা অপরিসীম।

নওগাঁকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে বগুড়া জয়ী
নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়ানশীপ-২০২০ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁ ষ্টেডিয়ামে জেলা ফুটবল এ্যাসোসিয়েশানের সহযোগীতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আয়োজন করে। প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন জেলা প্রশাসক হারুন-অর রশীদ।
প্রতিযোগিতায় নওগাঁ জেলা বনাম বগুড়া জেলা দল অংশ গ্রহন করেন। খেলায় নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলায় পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে নওগাঁ জেলা দলকে হারিয়ে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। এ সময় পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা ফুটবল এ্যাসোসিয়েশানের সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেনসহ এ্যাসোসিয়েশানের অন্যান্যরা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ও বিজিতাদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

১২ বছর ধরে দড়িতে বাঁধা সুজন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রানীনগর উপজেলার মানসিক ভারসাম্যহীন যুবক সুজন আলী (২৫)। গত এক যুগ ধরে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। সুজন আলীর বাড়ি উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রামে। অর্থের অভাবে তার ভাগ্যে জোটেনি উন্নত চিকিৎসা। তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যরা তাকে বাড়ির বারান্দায় দড়ি দিয়ে বেঁধে রেখেছেন।

জানা গেছে, করজগ্রামের মৃত লিতব আলী মন্ডলের ছেলে সুজন। ৯ ভাই-বোনের মধ্যে সুজন ৬ নম্বর। জন্মের পর ১০/১১ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকভাবেই চলত সুজন। কিন্তু যতই বড় হতে থাকে ততই তার মাঝে কিছু অস্বাভাবিক আচরণ ধরা পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাগলামি বেড়ে যাওয়ায় বাবা লিতব আলী জমিজমা বিক্রি করে সাধ্যমতো তার চিকিৎসার চেষ্টা করেন। পাবনা মানসিক হাসপাতালে নেয়া হলে সুজন কোনো দিন ভালো হবে না বলে জানিয়ে কিছু ওষুধ দেন চিকিৎসকরা। সেই ওষুধগুলো খাওয়ার পর সুজনের অবস্থার আরও অবনতি হয় বলে জানান পরিবারের সদস্যরা।
১২ বছর ধরে দড়িতে বাঁধা সুজন

২০১০ সালে বাবা লিতব আলী মারা যাওয়ার পর সুজনের ভাগ্যে আর কোনো উন্নত চিকিৎসা জোটেনি। বাবা মারা যাওয়ার পর সুজনের ভাইয়েরা আলাদা বসবাস শুরু করে। দিন যতই যাচ্ছে ততই সুজনের আচরণের অবনতি হচ্ছে। শীত, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমেও সুজনের একমাত্র আশ্রয়স্থল বাড়ির উঠান। সকালে উঠানে বেঁধে রাখা হয়। আর সন্ধ্যা হলে ঘরে ঢুকানো হয় তাকে। হাতের দড়ি খুলে দিলেই সুজন পথচারীদের বিরক্ত করে, উদ্ভট আচরণ করে। তাই তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।

সুজনের মা রিজিয়া বেওয়া বলেন, জন্মের পর থেকেই সুজনের মাঝে কিছুটা অস্বাভাবিক আচার-আচরণ ধরা পড়ে। তবে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাগলামি বেড়ে যায়। আমরা গরিব মানুষ। তারপরও সাধ্যের মধ্যে ছেলের চিকিৎসা করানোর চেষ্টা করেছি। কিন্তু বর্তমানে আমাদের তেমন সামর্থ নেই। সম্প্রতি সুজন প্রতিবন্ধী ভাতার আওতায় এসে ভাতা পেলেও চিকিৎসার জন্য তা যথেষ্ট নয়। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে সুজনের উন্নত চিকিৎসা করা সম্ভব। উন্নত চিকিৎসা পেলে সুজন ভালো হয়ে উঠতে পারে।

রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, ইতোমধ্যে আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলার কয়েকজন এ রকম মানসিক ভারসাম্যহীন রোগীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছি। সুজনের বাড়িতে গিয়ে তার সর্বশেষ অবস্থা জেনে পরিবারের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget