Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ইভিএম নিয়ে ফের শঙ্কা প্রকাশ করলেন ফখরুলের

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে ফের শঙ্কা প্রকাশ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দলের প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ শঙ্কার কথা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনে ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে নিয়েছে। এই সিটি নির্বাচনেও একটি দলই প্রাধান্য পাচ্ছে। এখানে একটি অযোগ্য নির্বাচন কমিশন রয়েছে। তারা কোনো রকম ব্যবস্থা নিতে সক্ষম নয়। তাদের সেই যোগ্যতা নেই।

তিনি বলেন, তারা যে ইভিএমের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে সেটি একটি অপকৌশল, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার। এতে জনগণের রায়ে কখনও ইভিএমের মাধ্যমে প্রকাশিত হবে না।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে গণতন্ত্রের সমস্ত পরিসরগুলোকে সংকুচিত করে ফেলছে। স্পেসগুলোকে বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন যে ব্যর্থ, অযোগ্য, তারা যে নির্বাচন পরিচালনার ক্ষমতা রাখেন না তার প্রমাণ হলো তারা এমন একটা দিনে নির্বাচন তারিখ নির্ধারণ করেছে যেদিন হিন্দু সম্প্রদায়ের বড় পূজা ছিল। সবচেয়ে বড় সমস্যা হল যেখানে এই পূজাগুলো হয়, ঠিক সেখানেই নির্বাচনের কেন্দ্রগুলো। ফলে সেখানে অবশ্য একটা সমস্যা তৈরি হয়। এটা নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ইভিএম ব্যবস্থাটি হচ্ছে একটি ত্রুটিপূর্ণ ব্যবস্থা। পুরনো যে ব্যালটে ব্যবস্থা এতে মোটামুটি জনগণের ফলাফল আশা করা যায়, যদি চুরিটা না হয়।

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা এখানে শপথ নিয়েছি, যেকোনো ত্যাগের বিনিময়ে হলেও আমরা দেশের গণতন্ত্রকে মুক্ত করব। খালেদা জিয়াকে মুক্ত করব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী তার ১৯ দফাকে বাস্তবায়িত করব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ও জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর সিটির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। হেদায়েতি বয়ানের পর দুপুর ১২টার দিকে মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা জমশেদ।

এর আগে রোববার (১৯ জানুয়ারি) বাদ ফজর থেকে হেদায়েতি বয়ান শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হতে থাকে।

চার দিন বিরতির পর গত ১৭ জানুয়ারি (শুক্রবার) ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়। রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশ নিতে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান টঙ্গীর তুরাগ তীরে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতও বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

এদিকে আখেরি মোনাজাতের দিন ইজতেমায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন চলাচল করছে। এছাড়া বিআরটিসির শতাধিক বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ধর্ষণ থেকে বাঁচতে নারীরা খুঁজছে আত্মহত্যার ফতোয়া।

যুদ্ধ ও দখলদারিত্বের অভিশাপে জর্জরিত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া। চলছে যুদ্ধ। জীবনযুদ্ধের নাজুক পরিস্থিতিতে দিনাতিপাত করছে দেশটির নারীরাও। ধর্ষণ আর শ্লীলতাহানির অভিশাপে তাদের জীবন অতিষ্ঠ। ধর্ষণ থেকে বাঁচতে তারা খুঁজছে আত্মহত্যার ফতোয়া।

যুদ্ধ আর অত্যাচার নির্যাতনের নির্মমতার অভিশাপ থেকে বাঁচতে অনেক মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। পরিবারের সঙ্গে দেশ ছেড়ে পালাতে গিয়ে পাঁচ বছরের নিষ্পাপ শিশু আয়লান কুর্দীও বাঁচতে পারেনি। নদীতে ডুবে মারা গেছে শিশু। সমুদ্রের তীরে উপুড় হয়ে পড়ে থাকা আয়লানের নিথর দেহ বিশ্ব বিবেককে কাঁদিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে পুরো সিরিয়া বিধ্বস্ত। যুদ্ধ ও নির্যাতনের ভয়াবহতা এত বেশি যে বাইরে থেকে তা কল্পনা করাও অসম্ভব। প্রতিদিন শুধু অসংখ্য নর-নারী নিহতই হচ্ছে না বরং প্রতিদিন সেখানে ধর্ষিত হচ্ছেন অসংখ্য নারী। মারাত্মক এ অবস্থায় নারীরা ধর্ষিত হওয়ার আগেই তা থেকে বাঁচতে আত্মহত্যার ফাতোয়া খুঁজছে!

সিরিয়ার প্রখ্যাত ইসলামিক স্কলার মুহাম্মদ আল ইয়াকুবি টুইট করেন, যুদ্ধে নিয়োজিত সামরিক গ্রুপের ধর্ষণ থেকে রক্ষা করতে নিজ স্ত্রী-কন্যা-বোনদের হত্যা করার হুকুম জানতে চেয়েছেন এক ব্যক্তি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ার আলেপ্পোর এক নারীর প্রকাশ পাওয়া বার্তা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। সে নারী বলেন, ‘আমি এখনও জীবিত। এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না। কারণ, এখানে কোনো নারীর বেঁচে থাকার অর্থই হলো কোনো না কোনো গ্যাং কর্তৃক নিশ্চিত ধর্ষিত হওয়া।’

ওই নারী বলেন, ‘আমি কারও কারুণা চাই না। আমার বোঝাপড়া একান্ত আমার নিজের। আমাকে আল্লাহর কাছে ন্যস্ত করুন। তিনিই আমার জন্য যথেষ্ট। আত্মহত্যার পর আমাকে যেন অযথা দোষারোপ করা না হয়- আমি শুধু এইটুকু চাই!’

কারণ বর্ণনা করে সে নারী আরও বলেন, ‘জাহান্নাম এখন আর ভয় পাই না। কারণ বেঁচে থাকাও কোনো অর্থে নরকীয় অবস্থার চেয়ে কিছু কম নয়। আমার বাবা-মা বেঁচে নেই। আমার মৃত্যুই বেঁচে যাওয়ার উপায়। বেঁচে থেকে পশু-প্রাণীদের আনন্দের বস্তুতে পরিণত হতে চাই না। আমি মানুষের সমালোচনার পরোয়া করি না। তারা আমার যা ইচ্ছা সমালোচনা করুক। তবু আমি হায়েনাদের স্পর্শমুক্ত পবিত্র মৃত্যু চাই।’

যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার আলেপ্পো নতুন এক দোজখ। যেখানে কেউ ধর্ষণ ও নির্যাতনের আগুনে পুড়ছেন কেউবা পোড়ার অপেক্ষায়। তাই তো অসহায় নারী ও ভাই-বাবা কিংবা ছেলেদের জিজ্ঞাসা ধর্ষিতা হওয়ার থেকে আত্মহত্যা শ্রেয় নয় কি?

সৌদিতে গণধর্ষণের শিকার বাংলাদেশি গৃহকর্মী

সৌদি আরবের রাজধানী রিয়াদে গণধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশি গৃহকর্মীা। ওই তরুণী বর্তমানে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। পরিবারের সুখের আশায় গৃহকর্মীর কাজ নিয়ে সম্প্রতি সৌদি আরবে পাড়ি জমান ওই তরুণী।

দেশটিতে যাওয়ার ১০ দিনের মাথায় তার ওপর শুরু হয় পাশবিক নির্যাতন। তাকে একটি কক্ষে আটকে রেখে ঘুমের ওষুধ খাওয়ানো হয়।পরে ওই কক্ষে তিনদিন ধর কয়েকজন বাংলাদেশি তাকে ধর্ষণ করে। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রিয়াদের ছিমুছি হাসপাতালে রেখে যায় ধর্ষকরা।

সেখানে তিন মাস চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। এর মাঝে রোববার তাকে ছিমুছি হাসপাতাল থেকে ১৫০ মাইল দূরে তৌমির হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে ভাঙা গলায় একটু একটু কথা বলতে পারলেও বিছানা থেকে উঠে বসতে পারছেন না তিনি।

তৌমির হাসপাতালে কর্মরত এক বাংলাদেশি বলেন, ‘কীভাবে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ধর্ষণের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তরুণীর’।

তিনি বলেন, ‘তরুণী গৃহকর্মী জানায়, সে যে অফিসের মাধ্যমে সৌদিতে এসেছিল সেখানকার বাংলাদেশিরাও এ ঘটনায় জড়িত ছিলেন। সে এতটুকু বলতে পারে তার ওপর কিছু লোক ঝাঁপিয়ে পড়েছিল। অজ্ঞান হয়ে গেলে আর কিছুই মনে নেই তার।’

এ ঘটনায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের বিচার সুনিশ্চিত করে তাকে দেশে পাঠানোর দাবি জানিয়েছে ভুক্তভোগী ও ভুক্তভোগীর পরিবার।

অতিথি পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

ঝালকাঠি সদর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে সুগন্ধা, বিশখালী, গাবখান ও ধানসিঁড়ি নদী। এ চার নদীর মোহনার পশ্চিমদিকে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন, দক্ষিণে পোনাবালিয়া ইউনিয়ন এবং উত্তর-পূর্ব কোণে ঝালকাঠি পৌর এলাকা। শীতকালের অতিথি পাখিরা আশ্রয় নিয়েছে বিশখালী নদীর পশ্চিম পাড়ে গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ভাটারাকান্দা ও পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকূল গ্রামের বিশখালী নদী তীরবর্তী এলাকায়।

এসব অতিথি পাখিসহ পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বিভিন্ন জাতের পাখি রক্ষায় জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। ৩টি স্পিড বোটে বিভিন্ন বয়সের মানুষ ‘পাখি শিকারকে না বলি’ প্রচারাভিযানে অংশ নেয়। পাখি রক্ষায় বিভিন্ন স্লোগান সম্বলিত বাণী প্রচার, জেলার ৪ থানার অফিসার ইন-চার্জদের নম্বর সম্বলিত ফেস্টুন জনবহুল স্থানে সাঁটিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌপথ ও নদী তীরবর্তী বাজারসমূহে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় ২০ কিলোমিটারজুড়ে জনসচেতনতা গড়তে এ অভিযান পরিচালনা করেন ব্যবসায়ী শামসুল হক মনু।

জানা যায়, প্রতিবছর শীতে দূর-দূরান্ত থেকে শীতের পাখিরা আসে আমাদের দেশে। ভ্রমণপিপাসু মানুষ পাখি দেখতে ভিড় করে বিভিন্ন জলাশয়ে। পাখিদের কলকাকলি প্রকৃতির শোভা বাড়িয়ে দেয় বহুগুণে। আবাসিক ও অতিথি পাখি মিলে আমাদের দেশে প্রায় ৬৫০ প্রজাতির পাখি আছে। এরমধ্যে ৩৬০ প্রজাতি আবাসিক। বাকি ৩০০ প্রজাতি অতিথি পাখি। সব অতিথি পাখি শীতের সময় আসে না। ৩০০ প্রজাতির মধ্যে ২৯০টি শীত মৌসুমে আসে ও ১০টি প্রজাতি থেকে যায়।

 

অতিথি পাখি রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
ব্যবসায়ী শামসুল হক মনু জানান, শীত এলেই এসব জলাশয়, নদীর তীরের নিরাপদ স্থানসহ বিভিন্ন হাওর, বাওড়, বিল ও পুকুর পাড়ে চোখে পড়ে নানা রংয়ের নাম জানা, অজানা পাখির। অথচ বেআইনিভাবে শিকার হচ্ছে এসব পাখি। অতিথি পাখি আমাদের বন্ধু, ঐতিহ্য, গর্ব ও প্রেরণা। পাখিগুলোকে অচেনা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের বন্ধুসুলভ আচরণ করা দরকার। পাখিগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি আরও জানান, পাখি শিকার করা, নির্বিচারে বৃক্ষ নিধন, ফসলে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ প্রভৃতি অতিথি পাখির প্রধান শত্রু। আমাদের দেশে প্রতিনিয়তই পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে। একশ্রেণির লোভী শিকারীর নিষ্ঠুরতার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে অসংখ্য দুর্লভ প্রজাতির অতিথি পাখি। জালের ফাঁদ পেতে, বিষটোপ এবং ছররা গুলি দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকার চলছে প্রতিনিয়ত। কেউ শখের বশে আবার কেউ বাজারে বিক্রির জন্য অতিথি পাখিদের ধরে চলেছে।

ঝালকাঠি সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মাৎ জেবুন্নেছা জানান, আশঙ্কাজনক হারে আমাদের দেশে শীতে পাখি আসার সংখ্যা কমে যাচ্ছে। আমরা অতিথি পাখি দেখতে গেলেই পাখির খুব কাছে যেতে চাই। ঢিল মেরে আতঙ্কিত করে পাখি ওড়ার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে চাইলে তা পাখির অবাধ বিচরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়াও নদীপথে লঞ্চ, স্টিমার, স্পিড বোট, ট্রলারের শব্দেও পাখির আতঙ্ক সৃষ্টি হয়। তাই আইন প্রয়োগে কঠোর হতে হবে। প্রশাসনের সঙ্গে আমাদেরও সহযোগিতা করতে হবে।

একই সঙ্গে ঘুরে আসুন হিমছড়ি ঝরনা ও ইনানী বিচ

আবু আফজাল সালেহ: ভোররাতে কক্সবাজারের কলাতলী পৌঁছলাম। ভোরে এসে নাস্তা সেরে নিলাম। এরপর কলাতলী বিচ থেকে সুগন্ধা বিচ গেলাম। এ বিচ দেখতে সুন্দর। ভোরের সূর্যের লাল আভা বড়ই চমৎকার। ৩০ টাকা (ঘণ্টাপ্রতি) করে চেয়ারে হেলান দিয়ে ঢেউ গুনতে ভালোই লাগে। সুগন্ধা বিচে সকাল কাটিয়ে মেরিন ড্রাইভ রোড ধরলাম। কলাতলীর ডলফিন মোড় থেকে সিএনজিযোগে পাথুরে সৈকত ইনানী যাব। মাঝে পড়বে হিমছড়ি ঝরনা। আসার পথে দেখব। পাহাড়ে উঠব। লতাপাতার ফাঁক গলিয়ে সমুদ্রের ঢেউ দেখব। এ চিন্তা করেই যাত্রা।

কিছুদূর যেতেই সাগরের গর্জন। উথালপাথাল ঢেউ। নীল জলরাশি। মেরিন ড্রাইভ রোডের এগুলোই সৌন্দর্য। একদিকে সুউচ্চ পাহাড়। অন্যদিকে ফেনিল নীলাভ সমুদ্র। দু’দিকের নান্দনিকতার বুক চিরে গেছে কালো পিচের এ রোড। সুপারি বাগান, জলরাশিতে সারি সারি নৌকা ও ট্রলার। ৭ কিলোমিটার যেতেই উথালপাথাল ঢেউ শুরু। হিমছড়ির কাছেই বড় বড় ঢেউ এসে আছাড় খাচ্ছে। বহুস্তর বিশিষ্ট সমুদ্রের ঢেউ মুগ্ধ করছে। দু’চোখ ভরে উপভোগ করছি। এর মধ্য দিয়েই ২৪ কিলোমিটার দূরের ইনানী সি বিচে পৌঁছে গেলাম। অসংখ্য ছোট ছোট পাথর-ঝিনুক বিছানো রয়েছে। আগের মতো অবশ্য বড় বড় পাথর নেই। দু’একটার দেখা মিলবে। মোটরবাইকে সমুদ্রতটে ঘুরতে দারুণ মজা! কাঁকড়া দেখা যাবে। ঝাউবনের কাছে যাওয়া যাবে।

ইনানী বিচে প্রচুর ডাব দেখলাম। ঝিনুক আর ছোট ছোট পাথর বিছানো। হঠাৎ হঠাৎ বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। সী বোটে খেলছে অনেকে। মাঝিরা মাছ ধরছে ট্রলার বা জাহাজে। বালুতটে মোটরবাইকে ঘোরাঘুরির দৃশ্য বড়ই চমৎকার! চারিদিকের বিশাল জলরাশি, ঢেউ আর গর্জন মনকে পুলকিত করে। বহুস্তর বিশিষ্ট নীল সমুদ্রের ঢেউ বিমোহিত করে। পর্যায়ক্রমে আছড়ে পড়া ঢেউ উপভোগ করার দারুণ অভিজ্ঞতা হলো।

কলাতলী থেকে ৭-৮ কিলোমিটার দূরে। ইনানী যাওয়ার পথে। অটো বা সিএনজি নিয়ে যাওয়া যাবে। ভাড়া ৩০ টাকা। সমুদ্র আছড়ে পড়ছে একদিকে। অন্যদিকে পাহাড়। এখানেই হিমছড়ি। ৩০ টাকার প্রবেশ ফি দিয়ে পাহাড়ে প্রবেশ করলাম। প্রথমে ঝরনা দেখলাম। এরপর রেলিং বেয়ে পাহাড়ে উঠলাম। পাহাড়ে উঠতে কষ্ট হয়। অক্সিজেন সরবরাহ কমে যায়। টক জাতীয় খাবার কাজে দেবে। প্রচুর পানি পান করতে হয়। দু’টো ডাবের পানি পান করে পাহাড়ে উঠলাম। ইনানী থেকে আসার পথে হিমছড়ি থামলাম। লতা-পাতার ফাঁক গলে কী সুন্দর দৃশ্য! মাঝেমধ্যে সমুদ্রের গর্জন শুনে বিমোহিত হলাম। প্রচুর নারী-পুরুষ ও শিশুকে পাহাড়ে উঠতে দেখলাম।

ঢাকা বা যেকোনো প্রান্ত থেকে বাস বা ট্রেনযোগে চট্টগ্রাম। এরপর বাসে কক্সবাজার। ঢাকা থেকে অনেক বাস সরাসরি কক্সবাজার যায়। এমন বেশকিছু এসি বা নন-এসি পরিবহন পাওয়া যাবে। শ্রেণিভেদে ভাড়া ১১০০ টাকা থেকে শুরু। এরপর কলাতলীর ডলফিন মোড় থেকে সিএনজিযোগে ২৩-২৪ কিলোমিটার দূরের ইনানী সী বিচ যাওয়া যাবে। লোকাল ভাড়া জনপ্রতি ৮০ টাকা। রিজার্ভ করলে ৪০০-৫০০ টাকা। রিজার্ভ করে টেকনাফও যাওয়া যাবে।

থাকা ও খাওয়ার জন্য কক্সবাজার বিখ্যাত। এটি পর্যটন নগরী। এখানে কম বাজেট থেকে শুরু করে উচ্চ বাজেটের আবাসিক ও খাবার ব্যবস্থা আছে। পিক সিজনে বা লম্বা ছুটিতে হোটেল বুকিং দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।


কক্সবাজার থেকে একটু দূরে হওয়ায় ইনানী তুলনামূলক নিরিবিলি। এখন অনেকেই যাচ্ছেন। আর মাঝে হিমছড়ি ঝরনা। হিমছড়ি পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে অপরূপই লাগে। মাঝ পাহাড়ের লতা-পাতার ফাঁক গলিয়ে সমুদ্র দর্শন দারুণ অনুভূতির জন্ম দেবে। কক্সবাজারে খরচ তুলনামূলক একটু বেশিই। আর সবক্ষেত্রে দাম-দর ঠিক করে নিলে খরচ অনেক কমে যাবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget