Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ সদর মডেল থানার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিরতণ

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিরতণ করা হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ সদর থানার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিরতণ করেন পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সহকারি পুলিশ সুপার সুরাইয়া খাতুন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. সোহরাওয়ার্দী, ওসি তদন্ত ফায়সাল বিন আহসান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিভাস মজুমদার গোপালসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও মানবাধিকার কর্মীবৃন্দ। পরে সাড়ে তিন শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে বস্ত্র হিসেবে শাড়ি বিতরণ করা হয়।

নওগাঁয় ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের উদ্যোগে এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা

প্রতিনিধি নওগাঁ: ঐক্য যেখানে, বিজয় সেখানে“ এই শ্লোগান নিয়ে নওগাঁ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের উদ্যোগে জেলার এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বিদুৎ ও জ্বালানী মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ্যাসোসিয়েশানের সভাপতি ও পরিসংখ্যান বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা প্রশাসক হারুন অর রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সংগঠনের সহ সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক তারিকুল ইসলাম, ও বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, সাধারন সম্পাদক ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান ডা: মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংওেরজী বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মোন্তাছির হাসান, সংগঠনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, এ্যাড: ডি,এম আব্দুল বারী, জেলা স্বাচিপ এর সভাপতি ডা: আশেক হাসান, নওগাঁ হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, সাবেক সিভিল সার্জন ডা: মুনছুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হারুন অর রশীদ, নওগাঁ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল ইসলাম, সংগঠনের প্রচার সম্পাদক কায়েশ উদ্দীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ও কৃতি শিক্ষার্থী সাহাদ মাহমুদ ও আনিকা তাসনিন জাহান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরন করেন। পরে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নওগাঁয় ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশানের উদ্যোগে এসএসসি ও সমমানের প্রায় ৬০০ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা

ঝালকাঠিতে পুলিশ সুপারের বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠি জেলা পুলিশ সুপারের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন। শনিবার (৫ অক্টোবর)  দিবাগত রাতে ঝালকাঠি ও নলছিটি থানাধীন শারদীয় দূর্গা পূজা ২০১৯ উদযাপন উপলক্ষে সপ্তমিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সেই সাথে পূজা মন্ডব কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয় খবর নেন। 
এ সময় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন আইন শৃঙ্খলা রক্ষার্থে  দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন সেই সাথে পূজামন্ডবে কর্তব্যরত সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে শতর্ক অবস্থানে থাকার নির্দেশ প্রদান করেন। জেলা পুলিশ সুপারের পূজামন্ডব পরিদর্শনের সময় এম.এম মাহমুদ হাসান পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন।


সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী'র রাষ্ট্রীয় মর্যাদা দাফন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় তাকে নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর তার লাশ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
 
এ সময় সেখানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 
বুধবার বিকেল ৩টায় সময় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবন উপজেলার মামুরিয়া গ্রামে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে যৌথভাবে ছাগলের খামার গড়ে স্বাবলম্বীর পথে দুই খামারী।উদ্যোমী দুই যুবকের খামার দেখে আশপাশের অনেকে গড়ে তুলছেন ছাগলের খামার।

শার্শা উপজেলায় অনেকে বাণিজ্যিক ভাবে অনেকেই ব্লাক বেঙ্গল জাতের ছাগলের খামার গড়ে তুলেছেন। এদের মধ্য অন্যতম মিলন মেম্বার তার বন্ধু কাদের। ব্যাক্তি মালিকানাধীন পার্কের এক কোনে ২০ টি ছাগল নিয়ে গড়ে তোলে খামারটি। বর্তমানে ওই খামারে ছাগলের পরিমান প্রায় ৬০টি। খামার মালিক মিলন মেম্বার বলেন, সরকারের পৃষ্ট পোষকতা পাওয়া গেলে বিদেশে রপ্তানী যোগ্য ছাগল চাষে ব্যাপক সফলতা পাওয়া যাবে। অর্জন করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা।
যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

শার্শা উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর জয়দেব কুমার সিংহ বলেন,সরকারি ভাবে শার্শা উপজেলায় একাধিক খামার গড়ে তুলো হয়েছে। ব্লাক বেঙ্গল জাতের প্রায় এক লাখ ছাগল বিভিন্ন খামার মালিকরা চাষ করছে। তাদেরকে উপজেলা প্রানী সম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহযোগীতা করা হচ্ছে। এই ছাগল চাষে সফলতা আনার জন্য শিক্ষিত বেকারদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে।

 
তাহিরপুর সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা ও মাদকদ্রব্য পাচাঁর: ২ টন জব্দ
মোজাম্মেল আলম ভূঁইয়া, সুনামগঞ্জ:  
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর,চাঁরাগাঁও,বালিয়াঘাট,টেকেরঘাট,চাঁনপুর ও লাউড়গড় সীমান্ত দিয়ে সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে পাচাঁর করা হচ্ছে কয়লা ও চুনাপাথরসহ মদ,গাঁজা,হেরুইন,ইয়াবা,গরু,বিড়ি ও অস্ত্র। বিভিন্ন  সময় অভিযান চালিয়ে নামমাত্র অবৈধ মালামাল আটক করলেও সীমান্ত এলাকার চিহ্নিত চোরাকারবারী ও চাঁদাবাদদের কখনোই গ্রেফতার করা হয়না। এরফলে চোরাচালানীরা নিজেদেরকে বিজিবি,পুলিশ,র‌্যাব ও সাংবাদিকের সোর্স পরিচয় দিয়ে দাপটের সাথে তাদের অবৈধ কর্মকান্ড ওপেন চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানায়,আজ ০৩.১০.১৯ইং বৃহস্পতিবার সকালে ৬টায় বালিয়াঘাট ও চাঁরাগাঁও সীমান্তের লালঘাট ও বাঁশতলা এলাকা দিয়ে বিজিবির সোর্স পরিচয়ধারী আব্দুল আলী ভান্ডারী,রমজান আলী,জানু মিয়া,রুবেল মিয়া,খোকন মিয়া,সরাফত আলী ও রহমত আলী ভারত থেকে ১বস্তা কয়লা পাচাঁরের জন্য ১২০টাকা,১কার্টন মদ থেকে ৮শত টাকা,১হাজার পিছ ইয়াবা থেকে ৫০হাজার টাকা, ১কেজি গাঁজা থেকে ২হাজার টাকা চাঁদা নিয়ে প্রায় ২০মে.টন কয়লা সাথে বস্তার ভিতরে করে বিপুল পরিমান মদ,গাঁজা ও ইয়াবা পাচাঁর করে এলাকার বিভিন্ন জায়গায় নিয়ে মজুত করে রাখে। এখবর পেয়ে বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার শাকিল মোরশেদ মদনপুর নামক গ্রামের হীরা মিয়ার বাড়ির সামনে পাটলাই নদীর তীরে মজুদ করে রাখা ২মে.টন চোরাই কয়লা জব্দ করেন। এছাড়াও চাঁরাগাঁও সীমান্তের ১১৯৪এর ৩এস পিলার সংলগ্ন লামাকাটা এলাকা দিয়ে সোর্স ল্যাংড়া বাবুল ও আলকাছ মিয়া বিজিবি কাম্পের নামে ১বস্তা কয়লা থেকে ১০০টাকা করে চাঁদা নিয়ে প্রতিদিন রাতে শতশত মে.টন কয়লার সাথে মদ,গাঁজা,হেরুইন ও ইয়াবা পাচাঁর করছে। সম্প্রতি চাঁরাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের আমির আলীর বাড়ি থেকে সোর্স আব্দুল আলী ভান্ডারী,রমজান মিয়া ও সরাফত আলীর পাচাঁরকৃত ১০কেজি গাঁজা আটক করে হাবিলদার মোকলেস। কিন্তু থানায় ১কেজি গাঁজা দিয়ে মূল অপরাধীদের বাদ দিয়ে নিরপরাধ লোকজনের নামে মামলা দায়ের করেন। এছাড়া গত ৩০.০৯.১৯ইং রবিবার বীরেন্দ্রনগর সীমান্তের সুন্দরবন এলাকা দিয়ে সোর্স মস্তফা মিয়া মস্তু ও মঞ্জুল মিয়া ভারত থেকে প্রায় ২০মে.টন চুনাপাথর অবৈধ ভাবে পাচাঁর করে রংগাছড়া গ্রামের মস্তাফা মিয়ার বাড়ির পিছনে নিয়ে লুকিয়ে রাখে। খবর পেয়ে বিজিবি অবৈধ চুনাপাথর আটক করার পর রহস্য জনক কারণে আবার ছেড়ে দেয়। অন্যদিকে চাঁনপুর সীমান্তে প্রায় ৮লক্ষ টাকার মদ ও গাঁজার চালান বিজিবি আটক করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি এবং এই সীমান্তের রাজাই,কড়ইগড়া ও বারেকটিলা দিয়ে সোর্স আবু বক্কর ও রফিকুল গং বিজিবি ক্যাম্পের নামে ১টি গরু থেকে ২হাজার টাকা করে চাঁদা নিয়ে প্রতিরাতে শতশত গরু ভারত থেকে পাচাঁর করলেও তাদেরকে গ্রেফতার করা হয়না। অন্যদিকে লাউড়গড় সীমান্তে যাদুকাটা নদী ও সাহিদাবাদ এলাকা দিয়ে ভারত থেকে কয়লা,মদ ও ইয়াবা পাচাঁর করা হচ্ছে। সম্প্রতি ইয়াবাসহ সোর্স রফিকুল ইসলাম নবীকুলকে গ্রেফতার করলেও চিহ্নিত চোরাচালানীরা বিজিবির সোর্স পরিচয় দিয়ে ওপেন চোরাচালান করছে। সীমান্ত চোরাচালানের বিষয়ে জানতে চাঁরাগাঁও ক্যাম্প কমান্ডার হাবিলদার মোকলেসের সরকারী মোবাইল নাম্বারে কল করলে তিনি বলেন,মোবাইলে সব কথা বলা যাবে না এব্যাপারে জানতে হলে কাম্পে এসে কথা বলুন। বীরেন্দ্রনগর বিজিবি ক্যাম্প কমান্ডার ফরিদ বলেন,আটককৃত পাথরের বিষয়ে আপনাকে পরে সব জানাব। এব্যাপারে জানতে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক মাকসুদল আলমের সরকারী মোবাইল নাম্বারে(০১৭৬৯-৬০৩১৩০) বারবার কল করার পরও তিনি ফোন রিসিভ করেননি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget