Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঔসধ কোম্পানির রিপ্রেজেনটিভ মিলন চন্দ্র (৩০) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের বাইপাস এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মিলনের বাড়ী রংপুর জেলার মিঠাপুর উপজেলার বেড়ামাকাল গ্রামের পরিমল চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, নওগাঁর মহাদেবপুরে যাওয়ার পথে বাইপাস এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে একটি ট্রাক (যার নং-ঢাকা মেট্্র ট-১৪-৫০৬১ চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকের চালক নুর ইসলাম ও ঘাতক ট্রাকটিকে জব্দ করে রাখে।
আটক নুর ইসলামের বাড়ী জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কৃষনো নগর গ্রামের মৃত সামসুল হুদার ছেলে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এবং ঘাতক ট্রাক ও চালকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

দিনসটি উপলক্ষে ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘ এ অনুষ্ঠানের আয়োজনে মঙ্গলবার (০১ অক্টোবর ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক জোহর আলীর নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জোহর আলী।  উক্ত অালোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা স্বপন কুমার মুখার্জী প্রমুখ। ঝালকাঠি প্রবীণ হিতৈষী সংঘের সহসভাপতি অ্যাডভোকেট ইউসুফ মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু, প্রফেসর ড. এ কে এম ইয়াকুব হুসাইন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হোসনেআরা মান্নান, প্রবীণ সাংবাদিক আলী হায়দার তালুকদার ও রুস্তুম আলী চাষী। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। অনুষ্ঠানে বক্তারা বাবা মায়ের প্রতি যত্ন নেওয়ায় মমতাময়ী পুরস্কার প্রদান করা হয় দুইজনকে।

ঝালকাঠিতে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কন্যা শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ঝালকাঠি মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের সভা কক্ষে ‘‘কন্য শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা’’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কন্যা শিশুদের নিয়ে প্রতিযোগীতা মূলক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরন করা হয়।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আলতাফ হোসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস। এবং 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা নাসরিন আক্তার, পৌর কাউন্সিলার নাসিমা কামাল, দ্যা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, শিল্পি মনির হোসেন মিন্টু প্রমুখ।

ঝালকাঠিতে যাত্রীবাহি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত-১০

রিপোর্ট : ইমাম বিমান ঝালকাঠিতে যাত্রীবাহী বিআরটিসি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে ১০জন আহত হওয়ার ঘটনা ঘটে। বরিশাল থেকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে ঝালকাঠি আসার পথে বরিশাল-খুলনা মহাসড়কে ঝালকাঠি জেলাধীন কালিজিরা ব্রীজের ঢালে এসে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় সড়ক পরিবহন (বিআরটিসি) সংস্থার (ব-১১২৩৭১) একটি বাস। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়।

সোমবার বিকেলে কালিজিরা ব্রীজের ঢালে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গেলে খবর পাওয়া মাত্র নলছিটি থানা পুলিশ সেখানে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শোবাচিম) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এ বিষয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়- বিকেলে একটি বাস যাত্রী নিয়ে বরিশাল শহর থেকে ঝালকাঠির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে কালিজিরা ব্রিজ পার হওয়ার সময়  বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে শোবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানায়। বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে বলে জানাযায়।


সাপাহারে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গলায় ফাঁস লাগিয়ে এলিজা (২২) নামের এক কলেজে পড়ুয়া শিক্ষার্থী আত্ন্যহত্যা করেছে। মঙ্গলবার বেলা ১০টার দিকে উপজেলা সদরের করলডাঙ্গাপাড়া গ্রামে নিজ গৃহে ঘটনাটি ঘটেছে। এলিজা সাপাহার সরকারী ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।
জানা গেছে ওই গ্রামের কবিরাজ মা আঞ্জুয়ারা ও বাবা মোনাফ আলীর মেয়ে এলিজা সকালে খাওয়া দাওয়া সেরে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে তার শয়ন ঘরে প্রবেশ করে। এর পর সে সবার অজান্তে ঘরের কোঠার তীর এর সাথে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করে। দীর্ঘক্ষন সে তার ঘর হতে বের না হওয়ায় তার মা ও ছোট বোন ঘরের দরজা ভেঙ্গে ঘর গলায় ফাঁস লাগা অবস্থায় মেয়েকে দেখতে পায়। এর পর তারা তড়ি ঘড়ি করে ফাঁস হতে তাকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেয়ার চেষ্টা করলে ততক্ষনে সে মৃত্যু বরণ করে। সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: হাই নিউটন ঘটনা স্থলে গিয়ে মেয়েটির রহস্যজনক মৃত্যু হয়েছে মনে করে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার পরিবারের লোকজনের দাবী বেশ কিছু দিন থেকে মেয়েটি মানসিক রোগে ভুগছিল। তবে এটি হত্যা না আতœহত্যা ময়না তদন্ত শেষে সঠিক ঘটনা জানা যাবে বলে ওসি আ: হাই নিউটন জানিয়েছেন । প্রাথমিকভাবে এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 সাপাহারে পরিত্যাক্ত কুপে পড়ে গৃহবধুর মৃত্যু

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে একটি পরিত্যাক্ত কুপে পড়ে বুলবুলী (৩৪) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত্রী পোনে ৮টার দিকে উপজেলার উমইল বাজারে।
জানা গেছে ওই গ্রামের জৈনক আবুল কাশেম তার বাড়ীর পাশে থাকা প্রায় ত্রিশ বছরের পুরনো একটি ভরাট প্রায় কুপের মুখে স্লাপ (ঢাকনা) বসিয়ে কুপটিকে বাসার মধ্যে ঢুকে নিয়ে ্ওই স্থানে তাদের রান্নার ঘর বানিয়েছিল। সোমবার রাত্রী ৭টা ৪৫মিনিটের দিকে গৃহবধু বুলবুলী সেখানে তাদের রান্নাবান্নার কাজ করছিল এমন সময় হঠাৎ করে ওই কুপের ঢাকনাটি ধসে গেলে কুপের উপর বসে কাজ করা অবস্থায় সে তলিয়ে যায়। এসময় রানানাঘরে বিকট শব্দ হলে বাড়ীর লোকজন ছুটে গিয়ে ঘটনাটি দেখতে পায়। পরিত্যাক্ত ওই কুপ হতে গৃহবধুকে তোলার চেষ্টা করতে থাকলে ওই গ্রামের হাবিবুর রহমান নামের এক সাহসী যুবক এসে কুপে নামিয়ে গৃহবধুকে ওই কুপ থেকে তুলে আনে। এর পর গৃহবধুর লোকজন তাড়া তাড়ী করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন এবং কুপের মধ্যেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানায়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: হাই নিউটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ও হাসপাতালে এসে মৃত গৃহবধুকে দেখেছেন বলে জানিয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget