Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 নওগাঁয় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে গবীব অসহায় ৮শ’ সনাতন ধর্মালম্বী পরিবারের মাঝে নারিকেল, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়েছে। সমাজ সেবক সবেদুল ইসলাম রনি নিজ উদ্যোগে গতকাল বুধাবার দুপুরে উপজেলা পাটিচড়া ইউনিয়নের ডোহানগর, পাটিচড়া, কাশিপুর, বাগুড়িয়া, নাগরগোলা, পাটিআমলাই সহ বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে খাবার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পাটিচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জামান হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো.ওয়ারেস আলী, ছাত্রলীগ নেতা মাহফুজ শাহ, চপল চৌধুরী প্রমূখ। এসময় সমাজ সেবক সবেদুল ইসলাম বলেন,আমি সব সময় অসহায় মানূষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এই প্রয়াশেই সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা উৎসবকে প্রাণবন্ত করতে তাদের পাশে দাড়িয়েছি।

 সেতু আছে সংযোগ সড়ক নেই, ভোগান্তিতে ২৫ হাজার মানুষ

 ইউসুফ দেওয়ান রাজু;  সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাড়াবাড়ি নদীর ওপর অপরিকল্পিভাবে নির্মাণ করা হয়েছে একটি সেতু। দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজেই আসছে না সেতুটি। উল্টো এটি এখন এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেতুটি নির্মাণের পর নানা অজুহাতে ৬ মাসেও সংযোগ সড়ক তৈরি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে ১৫ গ্রামের প্রায় ২৫ হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
গাড়াবাড়ি গ্রামের কৃষক মজিবুর রহমান, মঈনুল হক, সোলায়মান হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, গাড়াবাড়ি হাটখোলা ও নলকা-দশসিকা সড়কের পাশে অবস্থিত গাড়াবাড়ি-বড়হর সড়কে প্রায় ৬ মাস আগে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪০ ফুট দৈর্ঘ্যের এই সেতুটি কামারখন্দ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নির্মাণ করে। কিন্তু দীর্ঘদিন ধরে এর সংযোগ সড়ক তৈরি না করায় এই এলাকার ৪টি প্রাইমারি স্কুল, ১টি কলেজ, ১টি মাদরাসা, ২টি হাইস্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হচ্ছে।
স্থানীয় ভদ্রঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য আবুল কালাম বলেন, সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এটা সত্য। তবে এটাও সত্য যে এলাকাবাসী মাটি না দেয়ায় বর্ষার আগে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হয়নি। বর্ষার পানি নেমে গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক জানান, এই সেতু ও সংযোগ সড়ক নির্মাণ ইউনিয়ন পরিষদের কাজ নয়। এ বিষয়ে আমাকে কিছু জানানোও হয়নি। কজেই এ বিষয়ে আমি কিছু বলতেও পারব না।
কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়শা সিদ্দিকা জানান, কাজ শেষ না হওয়ায় ওই ঠিকাদারের কিছু বিল আটকে দেয়া হয়েছে। বর্ষার পানি সরে গেলে তারা কাজটি করে দেবে বলে জানিয়ে। কাজ শেষ হওয়ার পর বাকি বিল পরিশোধ করা হবে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বর্ষার কারণে সময়মতো কাজটি করা সম্ভব হয়নি। তবে বর্ষার পানি নেমে গেলেই সংযোগ সড়কটি নির্মাণ করা হবে। তখন আর এলাকাবাসীর এই দুর্ভোগ থাকবে না।
এ ব্যাপারে কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ জানান, আমি একাধিকবার ঘটনাস্থলে গিয়েছি। ওখানে বর্ষার পানি থাকায় কাজটি করা সম্ভব হচ্ছে না। পানি সরে গেলে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে সংযোগ সড়কটি নির্মাণ করে দেয়া হবে। তখন আর এলাকাবাসীর সমস্যা থাকবে না।

নওগাঁয় দরিদ্রদের মাঝে চিকিৎসা অনুদান প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দরিদ্র রোগীদের মাঝে চিকিৎসার খরচ হিসেবে নগদ প্রদান করা হয়েছে। বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১০জন দরিদ্র রোগীর মাঝে এই নগদ অনুদান প্রদান করা হয়। উপজেলা সমাজ কল্যাণ পরিষদ ৩৪ হাজার টাকার এই আর্থিক অনুদান প্রদান করে। এসময় উপস্থিত থেকে দরিদ্র রোগীর হাতে অনুদান তুলে দেন সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। উপজেলা সমাজ কল্যাণ পরিষদ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার অতি দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিভিন্ন সময়ে এই রকম নগদ অনুদান প্রদানের কাজ করে আসছে।

 জয়পুরহাটে ডোবায় মিলল দুই বোনের লাশ

রাশেদুজ্জামান, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে একটি ডোবা থেকে মরিয়ম আক্তার (৬) ও মুনিরা পারভীন (৫) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বউঁচনা গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা ওই গ্রামের সহোদর রুবেল ও মোখলেছ হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম আক্তার ও মুনিরা পারভীন সোমবার বিকেলে বাড়িতে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়। কিন্ত সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। তাদের সন্ধানে স্থানীয় মসজিদের মাইকে মাইকিংও করা হয়। পরে মঙ্গলবার সকালে প্রতিবেশী ফিরোজের বাড়ির সামনের একটি ডোবাতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাপাহারে জাতীয় উৎপাদনশীল দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জাতীয় উৎপাদনশীল দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, সূধীজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির উদ্যোগে বুধবার সকাল ১০টায় সদরের জিরোপয়েন্ট চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা কমিটির সভাপতি নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক তছলিম উদ্দীন, সহ-সম্পাদক সাংবাদিক নয়ন বাবু, নবিবুর রহমান, গোয়ালা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন, বনিক সমিতির সভাপতি মতিউর রহমান সহ সুজনের সকল সদস্যবৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget