Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : নিহত ১ : আহত ৬

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১জন নিহত এবং ৬জন আহত হয়েছে। নিহতের নাম ওয়াহেদ আলী। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য এবং চকমনসুর গ্রামের মৃত: তমির উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, গত ১০ আগষ্ট নওগাঁ জেলা বিএনপির আহবায়ক মো. হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ও যুগ্ন আহবায়ক আবু জাহিদ ও মো. রফিকুল আলম রফিক কর্তৃক স্বাক্ষরিত ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন নিয়ে বেশ কয়েকদিন যাবত বিরোধ চলে আসছিল। এর প্রথম বিরোধ প্রকাশ্যে রূপ নেয় গত ১৬ আগষ্ট সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ডা: সালেক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে। দ্বিতীয় বিরোধ হয় গত ২২ আগষ্ট দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া। এরপর সর্বশেষ গত রোববার বিকাল ৪টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী হাটে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বর্তমান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সভা চলাকালীন সময় বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিয়ামতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইমরান হোসেনের নেতৃত্বে ১০/১২জন অজ্ঞাত ব্যক্তি হেলমেট মাথায় পরা অবস্থায় বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিতভাবে আক্রমন করে। এতে মোস্তাফিজুর রহমানের গ্রুপের বাহাদুরপুর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য চকমনসুর গ্রামের মৃত: তমির উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী, একই ইউনিয়নের করিমপুর গ্রামের ওসমান আলীর ছেলে সোহেল, সাদাপুর গ্রামের মৃত: বিয়ানতুল্লাহর ছেলে মো. আব্দুল আজিজ, বদলপুর গ্রামের মৃত: চান্দা মন্ডলের ছেলে নূরুননবী নূহু আহত হয়। তাদেরকে সাথে সাথে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আহত হয় মোস্তাফিজুর রহমানের গ্রুপের পাড়ইল ইউনিয়নের বক্তারপুর গ্রামের নিযাম উদ্দিনের ছেলে মনজুর রাসেল এবং এমরান গ্রুপের বাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত: আফাজ উদ্দিনের ছেলে আফজাল হোসেন এবং রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মৃত: নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম ছোট বাবু। এর মধ্যে মোস্তাফিজুর রহমানের গ্রুপের বাহাদুরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ওয়াহেদ আলীর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় এবং নূরুন নবী নূহুর অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
 
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, আমরা বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ীহাটে সভা করতে গেলে ডা: ছালেক চৌধুরীর নির্দেশে এবং ইমরান হোসেনের নেতৃত্বে আমাদের উপর আকস্মিক আক্রমন করে। এতে আমাদের ৬/৮জন সদস্য গুরুতর আহত হয়। তাদের সাথে সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ হাপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন গতকাল সোমবার দুপুরে বাহাদুরপুর ইউপি সদস্য ওয়াহেদ আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
নিয়ামতপুর থানার ওসি শামসুল আলম শাহ বলেন, গত রবিবার বিকালে উপজেলার খড়িবাড়ী হাটে বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। গতকাল সোমবার ওয়াহেদ আলী নামে বাহাদুরপুর ইউপির সদস্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। অফিসিয়ালি কোন তথ্য প্রমান পাইনি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি। তবে গত রোববার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাদরুল আমীন চৌধুরী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেয় এই বলে খড়িবাড়ীতে আহবায়ক কমিটি করতে গেলে মোস্তাফিজুর রহমানের গ্রুপের লোকজন আমাদের উপর আক্রমন করে।

নওগাঁয় বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, ২টি সিমকার্ড এবং ১টি মেমোরী কার্ডসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃত হলেন, শহরের চকদেব নুনীয়াপাড়া এলাকার রুমন চৌহান।
 
র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান, গত রোববার সন্ধ্যায় নওগাঁ শহরের কাপড়পট্টি এলাকা থেকে ১টি বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন রুমন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন জানান, অস্ত্র ব্যবসায়ী রুমন চৌহানকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত অন্তত ২০

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় যাত্রীবাহী হানিফ বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রবিউল ইসলাম নিহত হয়েছে। এই মর্মান্তক ঘটনাটি ঘটে সদর উপজেলার ডাক্তারের মোড় নামক স্থানে। নিহত রবিউলের বাড়ী নিয়ামতপুর উপজেলায়।
 
স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁ গামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ডাক্তারের মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে পিকচালক রবিউল নিহত হয় এবং বাসের যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নওগাঁ 
সদর হাসপাতালে ভর্তি করায়। এসময় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
 
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহওয়ার্দী হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্যে-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। 

নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রবিবারে বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলিমা আখতার জাহানসহ প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমরা কে কোন দল করতাম সেটা বড় কথা নয়, দেশটাকে ভালবাসি -খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, আমরা এই দেশটাকে নিজের মনে করি। আমরা কে কোন দল করতাম, কোন নেতাকে বেশী ভালবাসি, সেটা বড় কথা নয়, দেশটাকে ভালবাসি। আমরা যে যার জায়গা থেকে সবাই মিলে নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে আমার মনে হয় ২০৪১ সাল নয় ২০৩১ সালের মধ্যেই আমরা কাংখিত লক্ষে পৌছে যাব।
 
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জোরে সোরে কাজ চলছে এবং জিরো টলারেন্সে প্রধান মন্ত্রী যে নির্দেশ দিয়েছে সেটা গ্রাম পর্যায়ে পৌছে গেছে। অতএব, আমাদেরকে সাবধান হতে হবে। আমার কোন জেলা বা উপজেলার নেতারা যদি মাদকের সম্পর্কে কোন সুপারিশ করে তাহলে তার নামটা চার্জশীটে ঢুকে দিবেন।
 
মাদককে জিরো টলারেন্সে নিয়ে গিয়ে নওগাঁকে মাদকমুক্ত করার আহবান জানান। 

তিনি রবিবারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা চোরাচালান বিরোধী টাস্কফোর্স কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। জেলা প্রশাসক মো. হাুরন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী মান্নান মিয়া বিপিএম, ১৪ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল জাহিদ হাসান, ১৬ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল তুহিন মোহাম্মাদ মাসুদসহ প্রমুখ বক্তব্য রাখেন।

সিলেটে সাংবাদিক বুলবুলকে গ্রেফতারে নিন্দা জ্ঞাপন করে নি:শর্ত মুক্তির দাবিতে বিএমএসএফ

রিপোর্ট : ইমাম বিমান:: সিলেটের এনটিভি ব্যুরো প্রধান, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাবেক সভাপতি সাংবাদিক মইনুল হক বুলবুলকে গ্রেফতারের প্রতিবাদে নিন্দা জানিয়ে বাংলাদেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ নিঃশর্তে মুক্তির দাবী জানান। শুক্রবার বিকেলে বাংলাদেশের সাংবাদিক বান্ধব সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম " বিএমএসএফ  থেকে পাঠানো এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর আটককৃত সিলেটের সাংবাদিক তাকে নি:শর্ত মুক্তির দাবি করেন। এ বিষয় সংগঠনের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা সিলেটের সাংবাদিকদের সাথে যোগাযোগ জানতে পারি যে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় সিলেট
নগরীর একটি হাসপাতাল থেকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক এসে সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অবিলম্বে আটককৃত সাংবাদিকের নিঃশর্তে মুক্তির দাবি জানান।

সিলেটের সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী ও সাংবাদিক বুলবুল একসাথে একই হাসপাতালে অবস্থান কালে বুলবুল আটকের ঘটনা ঘটায় লিয়াকত শাহ'র মাধ্যমে আটক বিষয়ে বিস্তারিত বিবরনে জানাযায়, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় নগরীর উইমেন্স হাসপাতালে পরিচিত এক রোগীকে দেখতে যান মইনুল হক বুলবুল। রোগী দেখা শেষে তিনি হাসপাতালের করিডোরে বসা ছিলেন। এসময় আচমকা সাদা পোশাকে ৬/৭জন অস্ত্রধারী সেখানে গিয়ে তাকে তুলে নিয়ে আসে। এ সময় বুলবুলের পাশে আমি ছিলাম। তারা বুলবুলের কাছে তার পরিচয় জানতে চান। পরিচয় জানানো পরপরই তারা বুলবুলকে ধরে নিয়ে যান। এসময় আমরা অস্ত্রধারীদের পরিচয় জিজ্ঞেস করলেও তারা কোনো কথা না বলে বুলবুলকে নিয়ে চলে যান। এদিকে, বুলবুলকে আটকের খবরে রাতে ওইমেন্স হাসপাতালে জড়ো হন সিলেটের সাংবাদিকরা। সাংবাদিকদের পক্ষ থেকে পুলিশের সাথে কয়েকদফা যোগাযোগ করা হলে প্রথমে আটকের বিষয়টি নিশ্চিত করেনি কেউ। প্রায় ঘন্টাখানেক পর জেলা পুলিশের গণমাধ্যম কর্মকর্তা সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) আমিনুল ইসলাম এর বরাত দিয়ে বুলবুলকে গ্রেপ্তারের কথা স্বীকার করে কানাইঘাট থানা পুলিশ।

উক্ত ঘটনার বর্ননা শুনার পর বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়েছে, বুলবুলকে আটকের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি দাবি করে তারা বলেন, বুলবলকে আটকের পর এ ব্যাপারে পুলিশ প্রশাসনের লুকোচুরিও আমাদের বিস্মিত করেছে। আমরা বাংলাদেশ পুলিশের উপর মহলের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূ্র্বক মইনুল হক বুলবুলের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি। এভাবে একজন প্রতিষ্ঠিত সাংবাদিককে এভাবে তুলে নেয়া কেবল আইনের অপপ্রয়োগই নয়, একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার বলেও আমরা মনে করছি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget