Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঝালকাঠিতে ৩৪ বছরেও মেলেনি প্রতিবন্ধী রহিমার প্রতিবন্ধী ভাতা

কামরুল হাসান মুরাদ, রাজাপুর: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ৩৪ বছরের শারীরিক প্রতিবন্ধী রহিমা বেগমের মেলেনি সরকারি-বেসরকারী কোন প্রতিবন্ধী ভাতা।  উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শুক্তগড় গ্রামের আলী মোহাম্মদ মোল্লার মেয়ে জন্ম থেকেই যিনি শারীরিক প্রতিবন্ধি রহিমা বেগম(৩৪)। ৩৪ বছর বয়সেও আর ১০জন মানুষের চাইতে সে সম্পূর্ন আলাদা। র্দীঘ ৩৪ বছর ধরে বাবা-মায়ের পরিবারে বোঝা হয়ে জীবন যাপন করছেন। 

এ বিষয় প্রতিবন্ধি রহিমা বেগম এর পিতা আলী মোহাম্মদ মোল্লা জানান, আমার দুটি সন্তান একটি ছেলে ও একটি মেয়ে দুটিই শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করেছে। জন্ম গ্রহনের পর থেকেই ছেলে মোঃ নজরুল ইসলাম(৩৯) ও মেয়ে রহিমা বেগম (৩৪) এর ভরন পোষন নিয়ে কষ্ট করতেছি। ছেলে নজরুল অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেলেও মেয়ে রহিমা বেগম সরকারী বেসরকারী কোন সাহায্য সহযোগীতা এখন পর্যন্ত পায়নি। রহিমাকে প্রতিবন্ধী ভাতা দেয়ার জন্য জনপ্রতিনিধিদের বলেও কোন সমাধান হয়নি।

এ বিষয় স্থানীয় ইউপি সদস্য মোঃ নূরে আলম মল্লিকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আলী মোহাম্মদ মোল্লার দুটি সন্তানই প্রতিবন্ধী। ছেলে নজরুলকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হলেও মেয়ে রহিমাকে দেওয়া হয়নি তবে তাকেও ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোজ্জামেল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রতিবন্ধি রহিমা বেগমকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্থ করেন।

নওগাঁর মান্দায় সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৈনম বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে বৃহস্পতিবার বেলা ১২ টায় বাংলাদেশ মাদক ও ইভটিজিং সচেতনতা কার্যক্রম মান্দা-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁর মান্দায় সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মৈনম বহুমুখী  উচ্চ বিদ্যালয় ও কলেজের  সহ:অধ্যক্ষ ইদ্রিস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, অত্র সংগঠনের আহবায়ক আব্দুস সাত্তার মিঞা, যুগ্ম আহবায়ক রাজেন্দ্র নাথ দাস, সদস্য নেহাল ইয়ারবসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
এসময় বক্তারা  সংগঠনটির কার্যক্রম সম্পর্কে অবগত করাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহ এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়তে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক ১

মাহমুদুন নবী বলোল, নওগাঁ : নওগাঁর পত্নীতলা উপজেলার সুবরাজপুর এলাকায় বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশের অভিযানে ১২০ বোতল ফেন্সিডিলসহ একজন আটক হয়েছে। পত্নীতলা থানা সূত্রে জানাগেছে, মহাদেবপুর উপজেলার শহরাই এলাকার মৃত আব্বাস আলীর ছেলে আজাহার আলী (৬০) বস্তায় করে বালতি, সিলভারের পাতিল নিয়ে নজিপুর অভিমূখে আসার পথে সুবরাজপুর মোড় এলাকায় পুলিশের সন্দেহ হলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ও ইন্সপেক্টর (তদন্ত) হাবিবুর রহমান সহ সঙ্গিয় ফোর্স তাকে চ্যালেঞ্জ করে। এসময় তার কাছে থাকা বস্তা, বালতি ও সিলভারের পাতিল থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে পুলিশ। এব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক কৃত আসামী আজাহার আলী দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ২৫-বি-(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ৭দফা দাবীতে মানববন্ধন

প্রতিনিধি নওগাঁ: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭দফা দাবীতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার বেলা ৪টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার উদ্যোগে ঘন্টাকাল ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ প্রাথমকি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা শাখার সভাপতি জাহিদ রব্বানী, সদর উপজেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ রানা সুমন, মহিলা বিষয়ক সম্পাদক আসমাউল হুসনা, পৌর শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, তারতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হারুনুর রশীদ, জাহিদ রববানী ও তাহেরা খাতুন প্রমুখ বক্তব্য রাখন। বক্তরা প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানসহ ৭দফা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। পরে তারা সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নওগাঁর পতœীতলায় পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক ১

নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় উপজেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করেন, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন। পিকেএসএফ-এর অর্থায়নে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী এই প্রতিযোগিতার আয়োজন করে। মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোহ্রাওয়ার্দী হোসেন, উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, পরিচালক এরফান আলী, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমুখ। প্রতিযোগিতায় ২টি বিভাগে ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠিানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও দেশজ গানে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।

কাঠালিয়া মাদকদ্রব্য উদ্ধারে সহায়তা করায় গ্রাম পুলিশকে পুরুস্কৃত করলেন ওসি

রিপোর্ট : ইমামা বিমান:: ঝালকাঠি জেলার কাঠালিয়ায় মাদকদ্রব্য উদ্ধারে পুলিশকে সহযোগীতা করায় এক গ্রাম পুলিশকে পুরস্কৃত করলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: এনামুল হক।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে কাঠালিয়া থানা চত্তরে উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের সম্মুখে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক আমুয়া ইউনিয়নের গ্রাম পুলিশ ইউনুছ মোল্লার হাতে নগদ ২,০০০/- টাকা পুরস্কার তুলে দেন।

গত ১৭ জুলাই ঝালকাঠি সদর উপজেলাধীন পোনাবালিয়া ইউনিয়নের তিনজন গ্রাম পুলিশের সহযোগীতায় গাজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। এ বিষয়  ঝালকাঠি বাসিন্দারা মনে করেন এভাবে থানা পুলিশের মাদক অভিযানে প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে তাহলে ঝালকাঠিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ সফলতা অর্জন করবে বলে আমরা মনে করি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget