Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 নওগাঁর মান্দায় এসআইকে ঘুষি মেরে হাতকড়াসহ পালিয়েছে আসামি

নওগাঁর মান্দায় আটক করে নিয়ে আসার সময় পুলিশ কর্মকর্তাকে ঘুষি মেরে হাতকড়াসহ সজল (৩০) নামের এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিরপালি বাজারে এ ঘটনা ঘটে। পলাতক সজল উপজেলার মান্দা ইউনিয়নের উত্তর কোঁচড়া গ্রামের মোজ্জাম্মেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার একটি মামলার আসামি সজল। তার বাড়ি জেলার মান্দা থানায় হওয়ায় তাকে আটক করতে মান্দা থানা পুলিশকে অবগত করা হয়। মঙ্গলবার মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক ফোর্স নিয়ে উপজেলার পিরপালি বাজারে অভিযান চালিয়ে সজলকে আটক করে। তাকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেলে করে থানায় নিয়ে আসার সময় তিনি এসআই নাজমুল হকের মুখে ঘুষি মেরে হাতকড়াসহ অন্য একটি মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান।
এই দিকে এ ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও ওই আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
এসআই নাজমুল হক বলেন, ওই আসামিকে ধরার পর হাতকড়া লাগানো হলে সে মারপিট শুরু করে। আমি আহত হলে মোটরসাইকেল থেকে নেমে অন্য একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করায় চারজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে।

নওগাঁর রাণীনগরে আহবায়ক কমিটি গঠন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে একডালা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বিএনপির সকল কর্মকান্ডে গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুসারে ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে এই সব নতুন কমিটি গঠন করা হচ্ছে।  সোমবার বিকেলে উপজেলার আবাদপুকুর কলেজ প্রাঙ্গনে ৭নং একডালা ইউনিয়ন বিএনপির মতবিনিময় ও কর্মী সমন্বয় সভায় ইউনিয়ন বিএনপির নেতা আজিজার রহমানকে আহবায়ক ও সাবেক মেম্বার আকবর হোসেনকে যুগ্ম আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক রোকনুজ্জামান খাঁন (রুকু), যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম (ভিপি জাপান), মোসারব হোসেন, সদস্য নজরুল ইসলাম, মোকলেছুর রহমান বাবু, প্রভাষক একেএম জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম নয়ন খাঁন লুলু প্রমুখ। এছাড়াও বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁর সাপাহারে জলবায়ূ পরিবর্তনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ও মানববন্ধন

সাপাহার(নওগাঁ)  প্রতিনিধি: নওগাঁর সাপাহারে জলবায়ু পরিবর্তনে সংকটাবস্থায় করণীয় শির্ষক সচেতনতা মুলক আলোচনা, মতবিনিময় সভা ও মানববন্ধন এবং স্মারক লিপি প্রদান করা  হয়েছে। বুধবার বেলা ১১টায় বে-সরকারী আন্তর্জাতিক সংগঠন একশনএইড স্থানীয় ইয়ুথ গ্রুপের আয়োজনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠনটি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাকাল ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বে জলবায়ূ পরিবর্তনে আমাদের করণীয় সম্পর্কে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী বক্তব্য প্রদান করেন, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গীস সরকার, তাইফুর রহমান, অনামিকা বড়–য়া, ইয়ুথ গ্রুপের যুব প্রতিনিধি মো. রায়হান আহম্মেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে ইয়ুথ গ্রুপের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়। এসময় ইয়ুথ গ্রুপের সকল প্রতিনিধি স্থানীয় সাংবাদিকগন সেখানে উপস্থিত ছিলেন।

নওগাঁয় সাংবাদিকদের সাথে ১৬বিজিবি’র অধিনায়কের পরিচিতি সভা

নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়কের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ১৬ ব্যাটালিয়নের দরবার হলে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ (বিপিএম,জি ), উপ-অধিনায়ক মেজর এটিএম আহসান হাবীব। পরিচিতি সভায় সাংবাদিকরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার পূনঃব্যক্ত করেন। অধিনায়ক গত এক বছরের ১৬ ব্যাটালিয়নের সফলতা গুলো তুলে ধরেন ।

ঝালকাঠির রাজাপুরে স্কুলছাত্রী অপহরণ মামলায় অভিযুক্ত প্রধান আসামী আটক

রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার রাজাপুরে স্কুল ছাত্রী অপহরন মামলার অভিযুক্ত প্রধান আসামী মনোজ সেনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। অপহরণের মূল হোতা মনোজ সেনের বাড়ী পাশ্ববর্তী কাউখালী থানাধীন হওয়ায় কাউখালী থানা পুলিশের সহায়তায় মোনজ সেনের নিজ বাড়ি থেকে তাকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এদিকে অপহরেনর মূল হোতা আটক হলেও অপহরিত স্কুল ছাত্রী সানজিদাকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মনোজ পাশ্ববর্তী কাউখালী উপজেলার গন্ডতা গ্রামের মানিক সেনের পুত্র।

মামলার অভিযোগ সূত্রে জানাযায়, রাজাপুর উপজেলার কামাল হোসেন মৃধার মেয়ে  রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রীকে মনোজ সেন নামক এক হিন্দু যুবক তার পরিচয় গোপন রেখে মুসলমান পরিচয়ে প্রায়ই স্কুলে যাবার পথে সানজিদাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। গত ১৬ সেপ্টেম্বর সানজিদা উপজেলার আংগারিয়া গ্রামে তার মামা বাড়ি বেড়াতে যাওয়ার পথে দুপুর আড়াইটায় সময় অজ্ঞাত ব্যক্তির সহায়তায় জোড় পূর্বক মনোজ সানজিদাকে তার মোটরসাইকেলে তুলে। এ সময় সানজিদার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলেও সানজিদাকে নিয়ে মনোজ ও তার সহযোগী মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় মনোজ। 

সানজিদাকে অপহরণের ঘটনায় মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর রাতে সালজিদার বাবা কামাল হোসেন মৃধা বাদী হয়ে মনোজ সেন (২১) ও অজ্ঞাত ১ জন সহ দুই জনের বিরুদ্ধে রাজাপুর থানায় অপহরনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন যার নম্বর-১৫। 
এ বিষয় সানজিদার বাবা কামাল হোসেন মৃধা জানায়, মনোজ মুসলমান সেজে রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের পুত্র রানার সাথে রানাদের বাড়িতে থেকে তার মেয়েকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই কু-প্রস্তাব দিতো। ঘটনার দিন সানজিদা তার মামার বাড়ি যাওয়ার পথে সানজিদার পথরোধ করে তাকে জোড় করে তুলে নিয়ে যায় মনোজ ও তার সহযোগী। 

রাজাপুর থানা ওসি তদন্ত মোঃ আবুল কালাম আজাদ জানান, অপহরণের মুলহোতা মনোজকে গ্রেফতার করা হয়েছে। সানজিদাকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।


ঝালকাঠিতে নদী ভাঙ্গনের কবলে দোকনঘর নদীগর্ভে ফেরি গ্যাংওয়ে অচল

রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন  ভৈরবপাশা ইউনিয়নের ষাইটপাকিয়া ফেরিঘাট সংলগ্ন সুগন্ধা নদীর তীরবর্তী এলাকায় আকস্মিক নদী ভাঙ্গনে দোকনঘর নদীগর্ভে বিলীন সহ ফেরির গ্যাংওয়ে বিছিন্ন হয়ে সড়ক পথে যোগাযোগের অচলাবস্থা।

গত সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠির সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনের কবলে ৪ঠি দোকান বিলীন সহ ফেরির গ্যাংওয়ে বিছিন্ন হয়ে গেছে । ফেরির গ্যাংওয়ে বিচ্ছিন্ন হওয়ার ফলে নলছিটির সঙ্গে ঝালকাঠি- বরিশাল'র সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে ,সকাল সারে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে ফেরির গ্যাংওয়ে ভেঙে পড়ে নদীতে তলিয়ে যায়। গ্যাংওয়ে সংলগ্ন ট্রলার শ্রমিক অফিস সহ  ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায় । তাৎক্ষনিক স্থানীয়রা নদী থেকে কিছু মালামাল উদ্ধার করতে পারলেও অধিকাংশ  মালামাল নদীতে ডুবে গেছে। ফলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে দোকান খোলার পর হঠাৎ একটি শব্দ হয়। এবং কিছু বুঝে ওঠার আগেই সব নদীতে তলীয়ে যায়। ফলে পথে বসতে হবে ওইসব ক্ষুদ্র ব্যবসায়ীদের।

স্থানীয় ভাবে অনুসন্ধানে জানাযায় যে, গত ২ বছর ধরে সুগন্ধা নদীর ভাঙনে উপজেলার ভবানীপুর, সুরই, হেদুয়া, খোজাখালী, মাটিভাঙা, মল্লিকপুর, বহরমপুর, কাজিপাড়া ষাটপাকিয়া সহ বিভিন্ন এলাকার   নদীতীর্বতী সংলগ্ন ঘর-বাড়ী সহ ফসলি জমি নদীগর্ভে বিলিন হয়ে গেছে আর এখন বর্তমানে নদী ভাঙ্গন ভয়াবহ রুপ ধারন করছে । এ বিষয় এলাকাবাসী জানান, নদী ভাঙনের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনলেও নদী ভাঙন রোধে কার্যকরী কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। শুধুমাত্র যোগাযোগ সচল রাখতে ঘাটের পাশেই বহরমপুরে একটি বিকল্প ঘাট স্থাপন করা হয় বলে জানান ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতারা। এই ঘাটটি স্থাপনের ফলে যাত্রীদের ভোগান্তি কিছুটা লাঘব হবে বলেও তারা দাবি করেন।

এ ব্যাপারে ফেরী বিভাগের ষাটপাকিয়ার সুপারভাইজার মোহাম্মদ  মোশারফ হোসেন বলেন, আকস্মিক ভাঙনে ফেরির গ্যাংওয়ে ভেঙে যাওয়া অনির্দিষ্ট কালের জন্য ষাইটপাকিয়া- নলছিটি রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আমরা জেলা ফেরী বিভাগের মাধ্যমে ক্রেন খবর দিয়েছি। আগামীকালের মধ্যে নতুন করে গ্যাংওয়ে স্থাপন করার পর ফেরি চলাচল করাতে সক্ষম হবো বলে আশা করছি। 

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, সুগন্ধা নদীর আকস্মিক ভাঙনে ষাইটপাকিয়ার কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ফেরীর গ্যাংওয়ে বিলিন হয়েছে বলে জানতে পেরেছি এ বিষয় সড়ক ও জনপথ কাজ করছে। গ্যাংওয়েতে কাজ করার জন্য ক্রেন দুপুরে এখানে পৌছাবে। কালকে (১৮ সেপ্টেম্বর) সকাল নাগাদ কাজ শেষ হবে ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget