Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রাজাপুরে চিকিৎসকের অভাবে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী

রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সহ লোকবলের অভাবে বেহাল দশায় পরিনত হয়েছে।  রাজাপুর উপজেলার ৫০ শষ্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের অভাবে এখানে চিকিৎসা নিতে আশা  রোগীরা তাদের চাহিদা মতো চিকিৎসা সেবা পাচ্ছেনা। 

একদিকে বর্তমান সরকার যখন চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধ পরিকর অপরদিকে প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবলের অভাবে জোড়া তালির দিয়ে চলার মতোই চলছে রাজাপুরের  এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা বিশিষ্ট হাসপাতাল যেখানে ১৫ জন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে বর্তমানে চিকৎসক সংখ্যা মাত্র ২ জন। একদিকে যেমন ১৩ জন চিকিৎসকের পদ শূন্য থাকায় যখন রোগীর সংখ্যা বৃদ্ধিপায় তখন কর্মরত ঐ দুজন চিকিৎসককে পড়তে হয় বিপাকে অপরদিকে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা অধিকাংশ সময় ডাক তার বিহীন এ হাসপাতালে এসে প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পেয়েই তাদের ফিরে যেতে হচ্ছে। তাই এই উপজেলার বাসিন্দারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয় হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাস্তবে সেবাদানের ক্ষেত্রে কোন প্রকার উন্নতি ঘটেনি। এখানে অপারেশন থিয়েটার স্থাপন করা হলেও কোন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়া হয়নি। এ কারনে অপারেশন থিয়াটারে স্থাপিত কোটি টাকার যন্ত্রপাতি থাকলেও তা ক্রমেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। প্রতিদিন এখানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে রোগীরা এসে চিকিৎসক না পেয়ে অধিক ব্যয়ে জেলা সদর হাসপাতালে চলে যান। বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রসবের সময় জরুরী ভাবে সিজারিয়ান(সিজার) করা জরুরি হয়ে পড়লেও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাদের কষ্টের সীমা থাকে না। উপজেলা কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (সার্জারী),জুনিয়র কনসালটেন্ট (গাইনী), জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), জুনিয়র কনসালটেন্ট (এনেসথিসিয়া), ডেন্টাল সার্জন, সহকারী সার্জনসহ অনেক চিকিৎসকের পদ র্দীঘদিন ধরে শূন্য আছে। ৫০ শয্যা হাসপাতাল হিসেবে খাদ্য বরাদ্ধ পাওয়া গেলেও চাহিদা মোতাবেক ঔষধপত্রসহ চিকিৎসক ও জনবল পোষ্টিং দেয়া হয়নি। এখানে বহু বছর ধরে এক্স-রে মেশিন থাকলেও মেডিকেল টেকনোলজিষ্ট(রেডিও) অভাবে ব্যবহার হচ্ছেনা। হাসপাতালে অত্যাধুনিক অপারেশন থিয়েটার (ওটি) ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও প্রয়োজনীয় জনবল, এনেসথিসিয়া ও সার্জারি ডাক্তার না থাকায় সিজারসহ অন্যান্য অপারেশন বন্ধ রয়েছে। এখানে দাতেঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রীসহ আধুনিক যন্ত্রপাতি নেই।

এ বিষয় চিকিৎসেবা বঞ্চিত কয়েকজন অভিযোগকারী জানান, রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তারের পরির্বতে হাসপাতালের পিয়ন আর ওয়ার্ড বয়রা বিভিন্ন সময়ে চিকিৎসা সেবা দেয়। ডাক্তার না থাকায় ব্যান্ডেজ, সেলাইসহ ছোটখাটো বিভন্নি অস্ত্রোপাচার পিয়ন ও  ওয়ার্ড বয়রাই করে থাকেন। এ হাসপাতালে প্রায় সময় ইনডোরে ৬০/৭০ জন রোগী ভর্তি থাকে এবং আউটডোরে ১৫০/২০০ জন রোগী চিকিৎসা নিতে আসে। বিশেষ করে গাইনি কোন ডাক্তার না থাকায় মহিলা রোগীদের চরম দূভোর্গ পোহাতে হচ্ছে শুধু তাই নয় এ হাসপাতালে কোন ব্লাড ব্যাংক না থাকায় জরুরী কোন রোগীর রক্তের প্রয়োজন হলে তা দেয়া সম্ভব হচ্ছে না।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন, বর্তমানে ২জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ডাক্তার সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানিয়ে লিখিত ও মৌখিক ভাবে উর্ধ্বতন কতৃপক্ষকে অবহিত করা হলেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।

 যশোরের শার্শায় কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শার্শায় চটকাপোতায় পানিতে ডুবে আহাদ আলী নামে ২বছর বয়সের এক শিশু মারা গেছে।

মঙ্গলবার ১৭ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় বাড়ীর পাশে কুয়াই পড়ে শিশুটির মৃত্যু হয়।সে শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের আক্তার আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে শিশুটি তার মায়ের সাথে বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় উঠানের পাশে কুয়ায় পড়ে যাই। পরে শিশুটি’র মা তাকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে পাশের কুয়াই শিশুটিকে ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগীতায় তুলে আনা হয়।পরে চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।শিশু আহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নজরুল ইসলাম বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গেছে।

নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে বৃদ্ধের আত্মহত্যা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মিরবক্স (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।  সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড ও নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিরবক্স উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়নাথপুর গ্রামের মৃত ছলিমদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত গভীর রাতে তিনি পরিবারের লোকজনের অজান্তে কীটনাশক গ্যাস ট্যাবলেট খান। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে সঙ্গে সঙ্গে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরবক্স কীটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তিনি আরো বলেন, তার মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে।

শার্শায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতায় বেনাপোল পৌরসভা একাদশ ২-০ গোলে বিজয়

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

রবিবার(১৫/০৯/১৯ইং) তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ গ্রহন করে বেনাপোল পৌর একাদশ বনাম নিজামপুর ইউনিয়ন পরিষদ একাদশ। বেনাপোল পৌর একাদশ ২-০ গোলে পরাজিত করে নিজামপুর ইউনিয়ন পরিষদকে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। বিজয় খেলোয়াড়দের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ পুরস্কার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, শার্শা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার ওসি(প্রশাসন) আতাউর রহমান, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বাগাছরা ইউপি চেয়ারম্যান কবির বকুল সহ উপজেলা আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উলে¬খ্য, গত ৫ই সেপ্টেম্বর/২০১৯ইং তারিখ শার্শা উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯(অনূর্ধ্ব-১৭) এর প্রতিযোগিতা শুরু হয়। অত্র উপজেলার মোট ১১ টি ইউনিয়ন সহ বেনাপোল পৌর একাদশ এর মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠিতে পাওনা টাকাকে কেন্দ্র করে হামলায় আহত গৃহবধুর থানায় অভিযোগ দায়ের

রিপোর্ট : ইমাম বিমান:: ঝালকাঠিতে পাওনা টাকাকে কেন্দ্র করে হামলায় আহত গৃহবধুর থানায় অভিযোগ দায়ের।

অভিযোগ সূত্রে জানাযায়, পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ বিকনা এলাকার মৃত আবুল বাসার মুন্সীর ছেলে কাজল মুন্সী ও তার ছেলে আল আমিন মুন্সী একই এলাকার সুমন হাওলাদারের সাথে আটোরিক্সা বিক্রির টাকা পাবে বলে দাবী করে। সুমন এ বিষয় কিসের টাকা পাবেন বললে তাদের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। পরে গত গত ১২ সেপ্টেম্বর কাজল মুন্সী ও তার ছেলে আল আমিন মুন্সী সুমনদের বাড়ীতে যায় এ সময় কাজল মুন্সী সুমনকে ডেকে তার স্ত্রী রেবা বেগমের কাছে ৫হাজার টাকা পাবে বলে জানায়। এ সময় সুমন তার স্ত্রী রেবা ডেকে কাজল মুন্সী কোন  টাকা পাবে কিনা জিজ্ঞাসা করলে রেবা জানায় তার কাছে কাজল মুন্সী কোন টাকা পাবে না। রেবা টাকা না পাওয়ার কথা জানালে তাদের উভয়ের মধ্যে বাকবিতন্ডের সৃষ্টি হয়। বাক বিতন্ডের একপর্যায় কাজল মুন্সীর ছেলে আলামিন এসে সুমনের সামনেই তার স্ত্রী রেবার উপর অতর্কিত হামলা চালালে ঘটনা স্থলেই রেবা আহত হয়। রেবার মুখমন্ডলে আঘাতের কারনে রক্ত যখম শুরু হলে রেবার স্বামী সুমন সহ স্থানীয়দের সহযোগীতায় রেবাকে ঝালকাঠি সদর হাসপাতলে ভর্তি করে। বর্তমানে রেবা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। 

এ বিষয় আহত রেবা বেগমের স্বামী সুমন জানান, গত ১২ সেপ্টেম্বর কাজল মুস্নী ও তার ছেলে আলামিন আমাদের বাড়ীতে এসে ৫ হাজার টাকা পাবে বলে দাবী করে এ সময় আমার স্ত্রী কাজল মুন্সীকে বলে আপনি কোন টাকা পাবেন না বললে তার ছেলে উত্তেজিত হয়ে আমার সামনে আমার স্ত্রী  রেবার উপর ঝাপিয়ে পরে তাকে কিল ঘুশি ও লাথি মারতে থাকলে আমার স্ত্রী মাটিতে  পড়ে যায়। পরে তাকে উঠাতে গেলে দেখি তার নাক মুখ দিয়ে রক্ত পরতে থাকে। আমি স্থানীয়দের সহযোগীতায় আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমার স্ত্রী রেবা বাদী হয়ে কাজল মুন্সী ও তার ছেলে আলামিনের বিরুদ্ধে ১৪ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে তাল গাছ বোপন করে পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তিগত উদ্যেগে ৫০ হাজার তালবীজ বোপন কার্যক্রমের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল সাড়ে সাড়ে ১০ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা বাগাচাড়া মাদ্রাসার সামনে মহাসড়কের পার্শ্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর আয়োজনে মাসব্যাপী তালবীজ বোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ধোধন করেন নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি।
 
নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন
এসময় বিশেষ অতিথি হিসেবে, নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) মো. আশরাফুল ইসলাম, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান বুধু সহ গর্ণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি বলেন, দেশের পরিবেশের ভারসাম্য ও জীব বৈচিত্র রক্ষায় তাল গাছ বোপন একটি মহৎ উদ্দ্যোগ। এভাবে সাড়া দেশে তাল গাছ বোপন করলে পারবেশ ও বজ্রপাত প্রতিরোধে বিশেষ অবদান রাখবে। নওগাঁর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, আজকের তাল গাছ বোপন করার অনুষ্ঠানটি স্বল্প পরিসরে হলেও এটি সাড়া দেশের পরিবেশ রক্ষায় মাইল ফলক হিসাবে কাজ করবে। 
নওগাঁয় বজ্রপাত প্রতিরোধে সাংবাদিক মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যেগে ৫০হাজার তালবীজ বোপনের উদ্বোধন

উল্লেখ্য নওগাঁর মহাদেবপুর উপজেলা বাগাচাড়া মাদ্রাসা মোড় থেকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর বাগাচারা হয়ে নওগাঁর শেষ সীমানা ১৪ মাইল কামার পাড়া পর্যন্ত রাস্তার দু’পাশে মাসব্যাপী ১লাখ তালবীজ বোপনের এ কার্য্যক্রম অব্যহত থাকবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget