Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আত্রাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি আত্রাই থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
র‌্যালি শেষে থানা প্রাঙ্গণে আলোচনায় বক্তারা ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে আত্রাই উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দেন। এ ব্যাপারে থানা পুলিশ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যন মমতাজ বেগম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।

যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : ওসি সোহরাওয়ার্দী

প্রতিনিধি নওগাঁ: নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেছেন, সকলের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব, এ জন্য সমাজের সকলকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে হবে। বাড়ির আসে পাশে জমে থাকা ময়লা-আবর্জনা, ডোবা নালাসহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনের অংশ হিসেবে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ সদর মডেল থানার উদ্যোগে থানা কমপ্লেক্স পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পৌরসভা বা যথাযথ কর্তৃপক্ষের পাশা-পাশি ডেঙ্গু রোগ প্রতিরোধে সমাজের সকলকে এক হয়ে কাজ করতে হবে। বাসা, বাড়ির পরিত্যক্ত টায়ার, ফুলের টব, এসির আউটারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। পাঁচদিনের বেশি পানি জমে থাকলে এডিস মশার বংশ বিস্তারের সম্ভবনা থাকে। তাই আমাদের একটু সচেতনতাই পারে প্রিয় জনের জীবন ডেঙ্গু রোগ থেকে রক্ষা করতে। শুধু ডেঙ্গু নয় সকল সমস্যা সমাধানে সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। আজ আমরা থানার চারিপাশে নিজেরায় পরিষ্কার করেছি নিজেদের দায়িত্ববোধ থেকেই। তাছাড়া নিজেদের কর্মক্ষেত্র, অফিস, বাসা এবং চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। কারন এ সমাজ, দেশ বা রাষ্ট্র আমাদেরই তাই সকলের দায়িত্ববোধ থেকে একযোগে কাজ করতে হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা এ কার্যক্রমে অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে অংশ নিয়েছিলেন ওসি তদন্ত ফয়সাল বিন আহসান, এসআই মো. আব্দুল আনাম মোল্লা, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, এএসআই আমিনুল ইসলাম, মো. ফজলুল হক, মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশের সকল সদস্যবৃন্দ।

নওগাঁয় প্রস্তুত ৩ লাখ কোরবানির পশু


প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় পবিত্র ঈদুল আজহার কোরবানিযোগ্য তিন লাখ গবাদিপশুর প্রতিপালন করেছেন খামারিরা। জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলার ১১টি উপজেলায় ৩২ হাজার ২৪২টি খামারে প্রায় ২ লাখ ৭৬ হাজার ১১৫টি কোরবানির পশু প্রতিপালন করা হয়েছে। এর মধ্যে ৬৫ হাজার ৬০৭টি ষাঁড়, ২২ হাজার ৭৯টি বলদ, ৬৬ হাজার ৩৮টি গাভী, ৩ হাজার ৩৫২টি মহিষ, ৯৩ হাজার ৬৮৪টি ছাগল, ২৫ হাজার ২৩টি ভেড়া এবং ৩৩২টি অন্যান্য পশু।
প্রাকৃতিক খাবার ও ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই এসব পশু লালন-পালন করেছেন খামারিরা। বিগত বছরগুলোতে বন্যার কারণে খামারিরা তেমন লাভবান হতে পারেননি।  এ বছরও ভারত থেকে পশু আসার শঙ্কা প্রকাশ করছেন তারা। যদি ঈদের বাজারে ভারত থেকে গরু আসে তাহলে খামারিদের লোকসানে পড়তে হবে বলে জানান সংশ্লিষ্টরা। ভারত থেকে যেন গরু না আসে সে ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানো দাবিও করেছেন খামারিরা।
নওগাঁয় প্রস্তুত ৩ লাখ কোরবানির পশু
খামারিরা জানান, কোনো রকম ক্ষতিকর রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়ে পারিবারিকভাবে পশু প্রতিপালন করেছেন তারা। ক্ষতিকর ট্যাবলেট, ডেক্সামেটাসন বড়ি না দিয়ে কোরবানি উপলক্ষে পুষ্টিকর প্রাকৃতিক খাবারের মাধ্যমে গরু মোটাতাজা করছেন। প্রাকৃতিক ঘাসের পাশাপাশি দেয়া হচ্ছে প্রাকৃতিক খাবার খৈল, ভূষি, ব্যান্ড গুড়া, চাউলের খুদ ও খড়। পশু পরিচর্যার শেষ মুহূর্তে এখন ব্যাস্ত সময় পার করছেন তারা।
কোরবানি উপলক্ষে ষাঁড়ের প্রতি বিশেষ করে দেশি জাতের ষাঁড়ের প্রতি বিশেষ নজর দেয়া হয়। একই সঙ্গে গাভী, বলদ ও মহিষ চাহিদা মোতাবেক পালন করা হয়। এছাড়া উন্নত জাতের শাহিয়াল, সিন্ধি ও জার্সি গরু পালন করা হয়। খামারের পাশাপাশি পারিবারিকভাবেও গরু, ছাগল ভেড়া ও গাড়ল পালন করা হয়। আর এসব কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করছেন স্থানীয় প্রাণিসম্পদ দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।
সদর উপজেলার মেসার্স সখিনা ডেইরি ফার্মের প্রোপাইটার আব্দুল কুদ্দুস বলেন, এ বছর কোরবানি উপলক্ষে দেশীয় জাতের ১২টি ষাঁড় পালন করেছিলাম। সাড়ে তিন মাস পালন করে কয়েকদিন আগে বাজারে বিক্রি করেছি। কারণ ঈদের সপ্তাহে গরুর বাজার কমে যায়। প্রতিটি গরুতে ১০-১২ হাজার টাকা করে লাভ এসেছে।

রানীনগর উপজেলার ‘পল্লীশ্রী কৃষি প্রদর্শনী সমন্বিত খামার’ এর পরিচালক মাসুদুর রহমান রনি বলেন, খামারে ৩০টি গরু, ২৫টি ছাগল ও ৩৫টি ভেড়া রয়েছে। নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমেই এই খামারের গরু মোটাতাজা করা হয়। কোনো প্রকার ক্ষতিকর ওষুধ ব্যবহার না করায় আমাদের খামারের গরু, ছাগল ও ভেড়ার স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা থাকে।
বদলগাছী উপজেলার ভান্ডারপুর গ্রামের খামারি যুবক আসলাম হোসেন জানান, গত তিন বছর থেকে তিনি গরু পালন করছেন। এ বছর তার খামারে বিভিন্ন জাতের ২২টি গরু আছে। এবার ঈদে বাজারজাত করার জন্য ১৬টি গরু লালন-পালন করেছেন। এর মধ্যে ১টি ষাঁড় ও বাকিগুলো বকনা। ৫ মাস আগে বাজারে গরুর দাম বেশি থাকায় খামারে গরু উঠাতে পারিনি। কারণ বেশি দামে গরু কিনে পালন করা সম্ভব না। কেনার পর লালন-পালন করে যদি বেঁচার সময় সামঞ্জস্য না থাকে তাহলে লোকসান গুনতে হবে। তবে সঠিকভাবে পরিচালনা করা গেলে লাভ থাকে। আর ভারত থেকে যদি গরু আসা শুরু হয় তাহলে আমার মতো ছোট খামারিদের লোকসান গুনতে হবে। এ ব্যাপারে সরকারের নজরদারী বাড়ানো দাবি করেন তিনি।

নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস বলেন, খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেজালমুক্ত খাবার দিয়ে পশু লালন-পালন করেছেন। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক উপাদান পশুকে দেয়া হয় না। জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ১ লাখ ৬০ হাজার ১১৩টি। অবশিষ্ট পশু দেশের অন্য জেলার চাহিদা পূরণে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, গত বছর খামারিরা যেমন লাভ করতে পেরেছে। এ বছরও যদি দেশের বাইরে থেকে পশু না আসে তাহলে এবারও তারা লাভবান হবেন।

 ছেলে ধরা গুজব প্রতিরোধে নওগাঁয় ছাত্রলীগের লিফলেট বিতরন

নওগাঁ প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনাও ঘটেছে। ছেলেধরা গুজব ও গণপিটুনিতে হত্যার প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেছে নওগাঁ জেলা ছাত্রলীগ। সোমবার বেলা ১২টায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে লিফলেট বিতরনের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
এর পর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের নেতৃত্বে শহরের বিভন্ন স্থানে পথচারী, অভিভাবক, দোকানী ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরন করা হয়।
এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে বলে গুজব ছড়ানো হচ্ছে। ফলে দেশের শান্তি ও অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। যা নিঃসন্দেহে একটি ষড়যন্ত্র। সকলকে সচেতন করার জন্য লিফলেট বিতরন করেছি। গুজব ছড়িয়ে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে অবহিত করছি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় এসব সমস্যা থেকে উওরণ সম্ভব। তাই সকলের সহযোগিতাই পারে ছেলে ধরা গুজব ঠেকাতে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে একটি কুচক্রী মহল পদ্মাসেতু তৈরীতে মাথা লাগবে কিংবা ছেলেধরার গুজব ছড়ায়। এমন গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন হতে হবে। যদি কাউকে সন্দেহ হয় তবে অব্যশই থানা পুলিশকে অবহিত করে গুজব প্রতিরোধে সবাই সচেতন করার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এসময় জেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কলেজ ও অভিভাবকের মুখ উজ্জ্বল করেছে হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সাহানাজ পারভীন মিতা

প্রতিনিধি: সাপাহার: নওগাঁর সাপাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ড কলেজ থেকে এবারে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সাপাহার উপজেলার মুখ উজ্জ্বল করেছে মেধাবী শিক্ষার্থী সাহানাজ পারভীন মিতা। হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সাহানাজ পারভীন মিতা গোল্ডেন জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দিয়েছে। নওগাঁর সাপাহার উপজেলার শিমুলতলী গ্রামের হতদরিদ্র মোখলেছুর রহমানের মেয়ে মেধাবী  শিক্ষার্থী সাহানাজ পারভীন মিতা। মিতার বাবা উপজেলা সদরের সাধারণ এক মুরগী বিক্রেতা।
মেধাবী শিক্ষার্থী মিতার অভিভাবকরা বলছেন, খেয়ে না খেয়ে সন্তানকে স্কুলে পড়িয়েছি। কলেজে পড়ালেখার খরচ অনেক বেশি কীভাবে এখন লেখাপড়ার খরচ যোগাব ভেবে কুল পাচ্ছি না।
মেধাবী শিক্ষার্থী মিতা বলেন, স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। এজন্য নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে চাই। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার পরিকল্পনা রয়েছে। দেশ ও নিজের এলাকা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করা পরিকল্পনা রয়েছে বলেও মেধাবী শিক্ষার্থী মিতা বলেন। মিতার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান তার দাদু রিয়াজ উদ্দীনের।
সাপাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, মেধাবী ও অভাবী পরিবারের সন্তান মিতা। কলেজে শতভাগ উপস্থিত থাকত। তার প্রচেষ্টা ছিল সর্বত্র। আমরা তাকে সবসময় পড়ালেখার সহায়তা করেছি। তার কারনে আজ আমাদের কলেজের গর্ব।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থী মিতার বাবা সাধারন এক মুরগীর ব্যবসা করে সংসার চালান। বসতভিটা অল্প। মুরগীর ব্যবসায় একমাত্র ভরসা। সেই ভরসায় মেয়েটির লেখাপড়ার খরচ চালান।
সাপাহার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী বলেন, মেধাবী শিক্ষার্থী মিতা যদি সমাজের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহযোগিতা পায় তা হলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করতে পারবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী বলেন, দারিদ্র্যতাকে হার মানিয়ে মেধাবী শিক্ষার্থী শাহানাজ পারভীন মিতা যে সাফল্য অর্জন করেছে তার সাফল্যে আমরা গর্ববোধ করছি। তাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করবো। মেধাবী শিক্ষার্থী মিতার পড়াশুনার খরচ উপজেলা প্রশাসন বহন করবে বলেও ইউএনও কল্যাণ চৌধুরী জানান।
( ছবি আছে )

নওগাঁয় সুন্নাতে খাৎনা ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাশ্রয়ী মূল্যে সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হরেয়ছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নওগাঁ শাখা দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করে। সোমবার সকালে নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল ভবনে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। এ সময় অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ইলিয়াছ তুহিন রেজা, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এজিএম ও নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ইনচার্জ আব্দুল হাই, নওগাঁ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শামসুল হুদা, মার্কেটিং ইনচার্জ জামিল সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। ক্যাম্পটি পরিচালনা করেন ডা: আব্দুস ছাত্তার। ক্যাম্পে সুন্নাতে খাৎনা গ্রহণ করা প্রত্যেক শিশুকে লুঙ্গি, তোয়ালা ও সকল প্রকারের ঔষধ সরবরাহ করা হয়। ক্যাম্পে এক হাজার টাকার বিনিময়ে এই সুন্নাতে খাৎনা সেবা প্রদান করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget