Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আইন হাতে তুলে নিয়ে নিজেদের অপরাধি বানাবেন না  ঝালকাঠি পুলিশ সুপার

রিপোর্ট : ইমাম বিমান: দেশে চলমান ছেলে ধরা ও কল্লাকাটা গুজবে আহত ও নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় ঝালকাঠিতে জেলা পুলিশের উদ্যোগে শহরজুরে চলছে প্রচারাভিযান।

এ বিষয়ে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১টায় জেলা বাস টার্মিনালে জেলা পুলিশের আয়োজিত এক পথসভায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জনসচেতনতা মূলক বক্তব্যে বলেন, কোন এলাকায় কোন ব্যক্তিকে সন্দেহজনক চলাফেরা দেখলে সাথে সাথে থানা পুলিশকে খবর দিবেন। দ্রুত সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে আপনাদের নিরাপত্তার সেবা দিবে। তদন্ত করে তার অপরাধ চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দেশের প্রচলিত আইনে তার বিচার হবে। আইন হাতে তুলে নিয়ে নিজেদের অপরাধি বানাবেন না। একজন মানুষকে ধরে পিটিয়ে হত্যা করার অধিকার রাষ্ট্র কাউকেই দেয়নি। ছেলে ধরা বলতে আসলে কিছু কিছু নেই। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত ও আতঙ্কিত  করা হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি। 

মঙ্গলবার সকালে ঝালকাঠি বাস টার্মিনালে অনুষ্ঠিত এ পথসভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদ হাসান, ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন, বাস মালিক সমিতি-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিস পরচুলাসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৮ পিস বাংলাদেশী পরচুলাসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার(২৩/০৭/১৯) তারিখ সকালে খুলনা ব্যাটালিয়ন(২১বিজিবি’র) অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত মতিয়ার এর ছেলে মোঃ কোরবান আলী(২৬)কে ৪৮ পিস বাংলাদেশী পরচুলানহ আটক করা হয়। পরে বিজিবি’র টহলদল দৌলতপুর গ্রামস্থ কলিমের পুকুর পাড় থেকে বড় আঁচড়া গ্রামের মৃত মতিয়ার রহমান এর ছেলে দুধ মল্লিক(৪৫)কে ৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

অপর দিকে পুটখালী বিওপি’র আরো দুইটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল ৪৮ পিস বাংলাদেশী পরচুলা ও ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন আটক করে। অপর দিকে পুটখালী বিওপি’র টহল দল ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

ঝালকাঠির রাজাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯১হাজার টাকা জরিমানা আদায়

রিপোর্ট : ইমাম হোসেন: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবসায়ী ও মটর সাইকেল চালকদের আর্থিক জরিমানা সহ ৯১ হাজার টাকা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

২২জুলাই সোমবার দুপুরে জেলাপ্রশাসন কার্যালয়ের নির্বাহী মেজিষ্ট্রেট বশির আহমেদ গাজী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু মোঃ ইজাজুল হক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা শহরের দুইটি ফার্মেসী,একটি ডায়াগনোস্টিক সেন্টার ও দুইজন মটরসাইকেল চালককে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় অবৈধ ঔষুধ বিক্রি ও সংরক্ষন,ঔষধ সংরক্ষনের জন্য ব্যবহারিত ফ্রিজে মাছ ও কাঠাল সংরক্ষনের অপরাধ সহ মেয়াদ উত্তির্ন ঔষুধ ফার্মেসিতে সংরক্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে আইনের বিভিন্ন ধারায় দোষী সাবস্ত্য করে তাদের কাছ থেকে নগদ ৯১হাজার টাকা আদায় করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় অবৈধ ঔষুধ বিক্রি ও সংরক্ষনের অপরাধে বাইপাশ মোড় এলাকার হিরু ফার্মেসীকে ঔষুধ আইনের ১৯৮০ এর ১৮ এর ক ধারায় ২০হাজার টাকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মমতাজ ডায়াগনোস্টিক সেন্টারের ল্যাবের ঔষুধের ফ্রিজে মাছ ও কাঠাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৪০ হাজার টাকা, মেয়াদ উত্তির্ন ঔষুধ বিক্রয় করার অপরাধে হালিমা মেডিকেল হলকে ৩০ হাজার টাকা ও দুইজন মটরসাইকেল চালককে ৫শত টাকা করে মোট ০১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় ঝালকাঠি জেলার ড্রাগ সুপার এস.এন আরিফিন সহ রাজাপুর থানা পুলিশের একটি টিম অংশ গ্রহন করে। অপর দিকে জেলা প্রশাসন সূত্রে থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানাযায়।

বুবলী শাকিবের সঙ্গে কীসের প্রস্তুতি নিচ্ছে ?

ডেস্ক রিপোর্ট: চিত্র নায়িকা বুবলী। এক শাকিব খানের সঙ্গে পর্দায় হাজির হয়ে ডজন খানেক ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।  শুধু কী তাই! প্রতিটি ছবিতে বুবলীর অনবদ্য অভিনয়ে দর্শকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।  তারই ধারাবাহিকতায় এবার শাকিবের বিপরীতে নতুন আরেকটি ছবির প্রস্তুতি নিচ্ছেন বুবলী। জানালেন, সামনে কাজী হায়াৎ স্যারের ‘বীর’ ছবিতে কাজ শুরু করবো। এই জন্য সেইভাবে নিজেকে প্রস্তুত করছি।
‘বীর’ ছবিতে কোন সাধারণ চরিত্র নয় বরং বুবলীকে দেখা যাবে একেবারে ভিন্ন চরিত্রে। নায়িকা বললেন, এই কারণে ক্যামেরার সামনে আসার আগে আমি চরিত্রটি নিয়ে ভীষণ ভাবছি। কীভাবে সিনেমায় নিজেকে ফুটিয়ে তোলা যায় তা নিয়ে এরই মধ্যে পরিচালক স্যারের সঙ্গেও কথা হয়েছে।
ওনার মুখ থেকে যখন গল্পটি শুনেছি তখনই ভালো লেগেছিল। কাজী হায়াৎ স্যার আমাদের দেশের একজন গুণী নির্মাতা। আশা করি, এ ছবিতে আমার চরিত্রটি দর্শকরা দারুণ উপভোগ করবেন।
‘বীর’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বুবলী। এসকে ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও এমডি ইকবাল। এরইমধ্যে এ ছবির কাজ এফডিসিতে শুরু হয়েছে। ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু ও শিশুশিল্পী সুনান।


নেইমারকে দিয়ে জুভেন্টাস থেকে দিবালাকে চায় পিএসজি!

স্পোর্টস ডেস্ক: নেইমারের গন্তব্য কোথায়ও এখনও নির্ধারিত হয়নি। অথচ আরেকটা মৌসুম শুরু হতে চললো প্রায়। এটা নিশ্চিত যে, ফরাসি ক্লাব পিএসজি চায় না নেইমারকে ধরে রাখতে। তারা ইতিমধ্যেই নাকি ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারকে নিয়ে এক প্রকার আতঙ্কের মধ্যে রয়েছে।
পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো এরই মধ্যে নেইমারকে ছাড়ার ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা নানাভাবে জানিয়ে দিয়েছেন। শোনা যাচ্ছিল, নেইমার ফিরে যেতে পারেন পুরনো ক্লাব বার্সেলোনায়। একবার তো সব নিশ্চিতই হয়ে গিয়েছিল। নেইমারকে আবারও দলভুক্ত করে নিচ্ছে বার্সা।
কিন্তু বার্সা হঠাৎ অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আন্তোনিও গ্রিজম্যানকে দলে ভেড়ানোয় সেই জ্বল্পনা-কল্পনায় আপাতত পানি ঢেলে দেয়া হয়েছে। বার্সা এখন নানাভাবে নেইমারকে নিয়ে পিএসজির সঙ্গে দর কষাকষি করে যাচ্ছে।
এরই মধ্যে নতুন গুঞ্জন, নেইমারকে আমন্ত্রণ জানাচ্ছে রিয়াল মাদ্রিদ। এছাড়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও কিনতে চায় নেইমারকে। তবে, এ ক্ষেত্রে একটা শর্ত জুড়ে দিয়েছে পিএসজি। নেইমার চলে গেলে তাদের আক্রমণভাগ যে ফাঁকা হয়ে যাবে, সে জায়গা পূরণে নতুন একজন স্ট্রাইকার প্রয়োজন পিএসজির।
ইউরোপিয়ান মিডিয়া দাবি করছে, নেইমারকে দিয়ে জুভেন্টাস থেকে আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে নিয়ে আসতে চায় তারা। জুভেন্টাসের কাছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই সংবাদটা পৌঁছানো হয়ে গেছে।
আরএমসি স্পোর্টসের বরাত দিয়ে ইউরোপীয় মিডিয়াগুলো বলছে, পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, নেইমারের পরিবর্তে পাওলো দিবালাকে পেলে তারা এই বিষয়ে চুক্তি করা কিংবা কথা-বার্তা বলতে রাজি আছে। ২০১৭-১৮ মৌসুমের চেয়ে গত মৌসুমে দিবালা খেলেছেন ৫০০ মিনিটেরও কম সময়। গোলও করেছেন ১৬টি কম। জুভেন্টাসের নিউ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে কোনোভাবেই খাপ খাওয়াতে পারেননি এই আর্জেন্টাইন। যদিও দিবালার মূল্য ৫০ মিলিয়ন ইউরোরও কম। এত কম মূল্যে দারুণ এক স্টাইকার পেয়ে গেলে তিনি থমাস টুখেলের স্কোয়াডে দারুণ মানিয়ে যাবেন বলেও ধারণা লিওনার্দোর।

২০ দলে আবারও ভাঙনের সুর, অস্বস্তিতে বিএনপি-দিকভ্রান্ত তারেক!

ডেস্ক নিউজ: ২০ দলীয় জোটের শরিকদের নানামুখী তৎপরতায় অস্বস্তিতে পড়েছে বিএনপি।  সহসাই জোট ভেঙে সঙ্গীহীন হয়ে পড়ার শঙ্কা ভর করেছে বিএনপির নীতিনির্ধারকদের মনে।  ভাঙন রোধ করে জোটকে শক্তিশালী করতে প্রয়োজনে জোটের বিভিন্ন দলের অভিমানী নেতাদের সঙ্গে বৈঠক করারও নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
২০ দল ও বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে এমন তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ২০ দলীয় জোটের একটি সূত্র বলছে, বিএনপির ভুলে ভরা রাজনৈতিক দর্শন ও বিভ্রান্তিকর সিদ্ধান্তে এরইমধ্যে জোট থেকে বের হয়ে গেছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। গুঞ্জন রয়েছে, অন্তত আরো ৪টি দল জোট ছাড়ার পরিকল্পনা করছে। ২০ দল ছেড়ে বিজেপি নেতা পার্থের নেতৃত্বে নতুন জোটে যোগদান করতে চায় জোটের ৪টি দল। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ লেবার পার্টি— এ চার দল একত্রে জোট ছাড়তে তৎপরতা চালাচ্ছে, এমন খবর বিএনপির নীতিনির্ধারকরা জানতে পেরেছেন। যার কারণে জোট ভাঙার অস্বস্তিতে পড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমনিতেই রাজনীতিতে চাপে রয়েছে বিএনপি, এরমধ্যে জোট ভেঙে গেলে রাজনীতিতে কূলহারা হতে হবে দলটিকে।

সূত্র এও জানায়, কর্নেল (অব.) অলি’র এলডিপির জামায়াতকে নিয়ে নতুন মঞ্চ গঠনের পাঁয়তারায় দিকভ্রান্ত হয়ে পড়েছেন তারেক। শ্যাম রাখি না কূল রাখি- অবস্থায় বিএনপির রাজনীতিতে ঘোর অমানিশা নেমে এসেছে বলেও জানা গেছে। তাই জোটের ভাঙন রোধ করে ২০ দলকে শক্তিশালী করতে মির্জা ফখরুল ও মওদুদ আহমেদের মতো সিনিয়র নেতাদের বিশেষ দায়িত্ব দিয়েছেন তারেক। প্রয়োজনে জোটের নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বোঝানোরও আদেশ এসেছে লন্ডন থেকে। এখন দেখার বিষয়- অবহেলা ও অপমানের শিকার হওয়া জোট ছাড়তে তৎপর দলগুলো বিএনপির প্রলোভন-প্ররোচনায় পা দেয় কিনা!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget