Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর বিদায়ী জেলা প্রসাশককে মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংবর্ধনা প্রদান

প্রতিনিধি নওগাঁ: নওগারঁ বিদায়ী জেলা প্রসাশক মো. মিজানুর রহমানকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে  নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ বিদায়ী জেলা প্রসাশক মো. মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসেন, মো. আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম সামদানী প্রমূখ। উল্লেক্ষ্য নওগাঁর জেলা প্রসাশক মো. মিজানুর রহমান সস্প্রতি ময়মনসিংহ জেলায় বদলি হয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

যশোরের বেনাপোলে র‌্যাবের অভিযান ফেন্সিডিলসহ আটক-১

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোর র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা বৃহম্পতিবার সকালে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা বাজার সংলগ্ন আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ীর সম্মুখে বাহাদুরপুর গামি পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ফেন্সিডিল-১০০ বোতল আনার আলী (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

 যশোর র‌্যাব ক্যাম্প থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ শাহিনুর ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা সাকিনস্থ শাখারীপোতা বাজার সংলগ্ন জনৈক আব্দুল খালেক জমাদ্দার এর বসত বাড়ীর সম্মুখে বাহাদুরপুর গামি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আনার আলী (৪০), পিতাঃমৃত আবদার আলী, সাং-উত্তর কাগজপুকুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর‘কে ১০০ বোতল ফেন্সিডিল সহ হাতে-নাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে মাদক ব্যবসা সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যুব সমাজ ধংসকারী মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। মাদক ব্যবসার ফলে এলাকার উঠতি বয়সের যুবকদের মাদকের ছোবলে অনেকেই মাদকাসক্তির ফলে তাদের পরিবারের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার এহেন গর্হিত সমাজ বিরোধী কর্মকান্ডের কারনে সমাজের যুব সমাজ হুমকির মুখে পড়েছে। ধৃত আসামী  ও সহযোগীদেরকে ধৃত করে আইনামলে আনার জন্য অভিযান অব্যাহত আছে। পরবর্তীতে আসামীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর সারণির ক্রমিক ১৪ এর (গ) ধারায় মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।


নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে শ্বশুরসহ বর শ্রীঘরে

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে বিয়ে করতে এসে কনের বাবাসহ বরও তার বন্ধুকে একমাসের কারাদন্ডাদেশ দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো.ছানাউল ইসলাম এ নির্দেশ দেন। বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  সাজাপ্রাপ্তরা হলেন, বর মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. ইসরাফিল আলম (২০), শ্বশুর হাটকালুপাড়া গ্রামের মৃত মো. জাদনের ছেলে মো. আব্দুল করিম (৪৮)ও বন্ধু বিলচিকলা গ্রামের মো. ইমরানের ছেলে মো. হেলফর হোসেন (২২)। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে উপজেলার হাটকালুপাড়া গ্রামে বাল্য বিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমন সংবাদ পেয়ে আত্রাই থানার এসআই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে তিনজন কে গ্রেফতার করে। পরে আটককৃতদের মঙ্গলবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বাল্য বিয়ে নিরোধ আইনে কনের বাবা, বর ও বরের বন্ধু প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

নওগাঁয় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনে নওগাঁর ডিজি-১ ক্যাবল অপারেটরকে সর্তক করেছে

আরিফুল হক সোহাগ: ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন লঙ্ঘনের দায়ে নওগাঁর ডিজি-১ ক্যাবল অপারেটরকে সর্তক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুলাই) বিকাল ৪.৩০ মিনিট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ও জেলা তথ্য অফিসার আবু সালেহ মো. মাসুদুল ইসলাম এর উপস্থিতিতে নগরের কাজীর মোড়ে অবস্থিত ডিজি-১ এর কন্ট্রোল রুমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালাত। অভিযানে ডিজি-১ অপারেটরে ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পারিচালনা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জানান, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ অনুযায়ী ক্যাবল অপারেটরদের সরকার নির্ধারিত ক্রমবিন্যাস অনুযায়ী চ্যানেল সম্প্রচার করতে হয়। কিন্তু ডিজি-১ অপারেটর এ আইন লঙ্ঘন করায় এ প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। তিনি আরো জানান ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন- ২০০৬ অনুযায়ী তিন দিনের মধ্যে সরকারি চ্যানেলগুলো প্রাইম ব্যান্ডে, অর্থাৎ ক্রমিক ১: বিটিভি, ক্রমিক ২: বিটিভি ওয়ার্ল্ড, ক্রমিক ৩: সংসদ বাংলাদেশ টেলিভিশন ও ক্রমিক ৪: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামকে না রাখলে এবং বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশী কোনো চ্যানেলের মাধ্যমে কোন বিজ্ঞাপন প্রচার করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য বেসরকারি টিভি চ্যানেল নির্দেশিত ক্রমানুসারে সম্প্রচার করতে এবং বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার না করতে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো তথ্য মন্ত্রণালয়। নির্দিষ্ট সময় পার হওয়ায় মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়।




নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উজিরপুর তামাগ্রামের কলিম উদ্দিনের ছেলে আয়েছ উদ্দিন, আবু বক্করের ছেলে সাদিকুল ইসলাম ও বাবুপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে শফিকুল ইসলাম। বুধবার দুপুরে পুলিশ লাইনে, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, ডিবির ওসি সামসুদ্দিনের  নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মান্দায় এলাকায় অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিওিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মান্দার ফেরিঘাটে মাদবদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছিলো। পরে ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি নীল রঙের  জারকিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩ লাক্ষ ৫০হাজার টাকা। আটক ৩জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার। এসময় ডিবির ওসি সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যশোরের বেনাপোল সীমান্ত থেকে গাঁজাসহ দুইজন আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল রঘুনাথপুর সীমান্তে সোমবার সন্ধ্যায় ১৪ কেজি ভারতীয় গাঁজা সহ বাবুল (৩৮)ও এরশাদ (২৮)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ যশোর বিজিবি ব্যাটালিয়নের ঘিবা ক্যাম্পের সদস্যরা।আটক বাবুল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আখের আলীর ছেলে ও এরশাদ একই গ্রামের ইউনুস আলীর ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে আটককৃতদের বাড়িতে মজুত করেছে।

এমন সংবাদের ভিত্তিতে ঘিবা ক্যাম্পের  হাবিলদার মনিরুজজামান, নায়েক মহসিন হোসেন, সিপাহী সাইফুল ইসলাম ও সিপাহী আরিফুল ইসলাম  আটক আসামীদের গোয়াল ঘরে  অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাদের কে হাতেনাতে আটক করেন।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget