Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় জুডিসিয়্যাল কোর্টের কম্পিউটার অপারেটর আহত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় জুডিসিয়্যাল কোর্টের কম্পিউটার অপারেটরের মাথায় ফ্যান পড়ে আহত হয়েছে। গত রবিবার বিকালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের পুরাতন কক্ষে চীফ জুডিসিয়্যাল এর আওতাধীন কোর্ট-এ কর্মরত তহিদুল ইসলাম (৪২) কম্পিউটারে অফিসের কাজ করার সময় আকস্মিক ভাবে ফ্যানের লক খুলে ফ্যান  তার মাথার উপরে পড়লে তিনি মারাত্বক আহত হলে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ ইসলামী হাসপাতালে রেফার্ড করা হয়। নওগাঁ জজ কোর্টের পি পি আব্দুল খালেক জানান, নওগাঁয় চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেড কোর্টে অতিরিক্ত কক্ষ না থাকায় দীর্ঘদিন ধরে অযতœ আর অবহেলায় নওগাঁ জেলা প্রশাসকের কার্যলয়ের কয়েকটি কক্ষে জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেড কোর্ট এ বিচার কাজ পরিচালনা করে আসছে কিন্তু এই সব ভবনে সংশ্লিষ্ট দপ্তরের তত্বাবধান না থাকার কারণে কম্পিউটার অপারেটর তহিদুল ইসলাম আহত হয়েছেন। এ বিষয়ে নওগাঁর আদালতে আগত বিচার প্রার্থী ও আইনজীবি গন চীফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেড কোর্ট এর ভবন অচিরেই নির্মান ও সংস্কার  করে এই সমস্যার সমাধানের জোর দাবী জানান।

নওগাঁর সাপাহারে ক্রীড়া সামগ্রী বিতরন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদে ২০১৮-২০১৯ অর্থ বছরের বার্ষিক বাজেটের তহবিল থেকে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী ও সঞ্চালনা করেন ইউপি সচিব মহিদুল হক লিপু। এ সময় সেখানে সদর ইউপির সকল সদস্য সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

 নওগাঁর রাণীনগরে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরন

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিন মাসব্যাপী রাজস্ব ও আইজিএ (আয়বর্ধক) প্রকল্পের দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার দুপুরে রাণীনগর উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা প্রমুখ। অনুষ্ঠানে রাজস্বভুক্ত ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ ৫হাজার ৮শত টাকা এবং ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে ৬হাজার টাকার চেক ও সনদপত্র বিতরন করা হয়।

নওগাঁর পোরশায় আগুনে পুড়ে দোকান ভস্মিভূত

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশার নিতপুর মনোহরপুরে বিদ্যুৎতের শর্টসার্কিটে একটি দোকান ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত গভীররাতে মনোহরপুর গ্রামে বিসমিল্লাহ ট্রেডার্স নামে ওই দোকান সম্পূন্ন রুপে পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্ঠা করেও নিভাতে পারেনি। ফলে তার ক্যাশ বাক্্ের থাকা নগদ বিশ হাজার টাকা, বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল সহ প্রায় ১০লক্ষাধীক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান, দোকানটির মালিক একই গ্রামের মৃত ইসলাম আলীর ছেলে সাবেক ওয়ার্ড সদস্য বাবুল আক্তার।

নওগাঁয় ডিবির পৃথক অভিযানে নারী মাদক বিক্রেতাসহ গ্রেফতার ২

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জেলা গেয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকষ দল ৮৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। সেই সঙ্গে নারী মাদক বিক্রেতাসহ ২ জনকে গ্রেফতার করেছে। ডিবি জানায়, শুক্রবার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে পুরাতন পত্নীতলা বাজার থেকে মাদক স¤্রাট আজাহার আলী (৫৫) কে ৩২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাহার আলী বালুঘা তালপুকুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। অপরদিকে শনিবার রাত ২.৩০মিনিটে পৃথক অভিযানে নিজ বসত বাড়ী থেকে তহমিনা বেগম (৩৭) নামে আরেক মাদক স¤্রাঙ্গীকে ৫২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করা হয়। ধৃত তহমিনা বেগম একই উপজেলার চকমলি ডাংগাপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ সুপারের দিক নির্দেশনায় ডিবির এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে উভয় অভিযান পরিচালনা করা হয়। এব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ সদর থানায় যোগদানের এক মাসেই ওসির চমক, ৫২২জনকে গ্রেফতার

নওগাঁ জেলা প্রতিনিধি: বর্তমানে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত সোহরাওয়ার্দী হোসেন। নাটোর গুরুদাসপুরে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে  দর্শন বিভাগ থেকে অনার্স, মাস্টার্স সম্পন্ন করে ২০০১ সালে পুলিশের সাবইন্সপেক্টর পদে যোগদান করেন তিনি। চাকুরী সূত্রে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন থানা এবং ঢাকা মেট্রপলিটন পুলিশে অত্যন্ত চৌকস পুলিশ অফিসার হিসেবে বেশ সুনাম অর্জন করেন। এরপর ২০১৯ সালের ২৩শে জুন নওগাঁ সদর থানায় ওসি হিসেবে যোগদান করেন। নওগাঁ সদর থানায় যোগদানের দিনই একটি চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। উপজেলার শৈলকুপা গ্রামে রাসেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে গলাকেটে হত্যা করা করা হয়। খুনের ঘটনানাটি সারাদেশে আলোড়ন সৃষ্টি করার আগেই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দক্ষতার প্রমান দেন তিনি। খুনের সাথে জড়িত ৩ জন আসামী বর্তমানে জেল হাজতে রয়েছেন। 
নওগাঁ সদর থানায় যোগদানের পরেই তিনি মাদক, জুয়া, সন্ত্রাস, চুরি, ছিনতাই, রাহাজানি ও জুলুমবাজের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন এলাকায় তার পুলিশি এ্যাকশন। গত একমাসে বিভিন্ন মামলার ৫২২জনকে গ্রেফতার করতে সক্ষম হন তিনি। জানাগেছে,  রোজার ঈদকে সামনে রেখে গত ১৯জুন মো: শাহিন হোসেন (২৯) নামের এক ব্যক্তি জাল টাকা বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনার খবর পেয়ে ওসির নেতৃত্বে এসআই নাজমুল জান্নাত শাহ পার নওগাঁ মেরী গোল্ড পাড়া থেকে শাহিন হোসেনকে দুই লাখ ৩০হাজার ৮শত টাকা সহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এছাড়া পাহাড়পুর বাজার হতে রাসেল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে ২হাজার টাকা জাল নোট সহ আটক করা হয়। অপরদিকে, গত ৩০ মে পাহাড়পুর হতে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫জন ডাকাতকে দেশীয় অস্ত্র সহ আটক করে এসআই জালাল হেসেন। চৌকাস পুলিশ অফিসার সোহরাওয়ার্দী হোসেন নওগাঁ সদর থানায় ওসি হিসেবে যোগদানের পর থেকে শুরু করেন চিরুনি অভিযান। গত এক মাসে তিনি মাদক মামলার সাথে জড়িত ৯৭জন, জিআর/সিআর পরোয়ানাভুক্ত আসামী ৩২৪জন, বিভিন্ন মেয়াদে জিআর/সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ৭জন, খুনের মামলায় গ্রেফতার ৩জন, ডাকাতি প্রস্তুতিকালে ৫জন ডাকাত, পূর্বের মামলায় ২৮জন, ৩৪ধারায় ২৩জন, জাল টাকা সংক্রান্তে গ্রেফতার ২জন,  ভ্রাম্যমান ৩১জন এবং বাল্য বিয়ে সংক্রান্তে ১জনসহ মোট ৫২২জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। এছাড়া, বাল্য বিয়ে রোধ সংক্রান্ত ভ্রাম্যমান আদালতে ৪৫হাজার টাকা আদায়, বিভিন্ন মাদক সেবী ও অপরাধীকে  ভ্রাম্যমান আদালতে ১৫ হাজার ৩শত টাকা জরিমানা আদায় করা হয়। এবং ২লাখ ৩২হাজার ৮শত টাকার জালনোট উদ্ধার করা হয়। এছাড়া, মোটর সাইকেল প্রসিকিউশন ৯৮টি, ১ কেজি ১৭০গ্রাম গাজা উদ্ধার, ২০৭পিস ইয়াবা, ২৪৮গ্রাম হেরোইন, ৫০পিচ এ্যাম্পুল,  ৩ বোতল ফেনসিডিল ও ৮৮লিটার চোলাই মদসহ প্রায় সাড়ে ৯লাখ টাকার মাদক দ্রব্য উদ্ধার করা হয়। নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, আমি নওগাঁ সদর থানায় যোগদানের পর থেকে দেখি প্রচুর মামলা জমা পড়ে আছে। এর মধ্যে মাদক মামলা বেশি আমি আমার পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসামিদের আটক করতে সক্ষম হই। এবং তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে বর্তমানে তারা জেল হাজতে আছে। এ মাসেই ৬৩টি মাদক মামলা রুজু হয়েছে। অভিযান অব্যহত রয়েছে, আশা করছি কয়েক মাসের মধ্যেই সদর থানাকে আমরা মাদক মুক্ত করতে পারব।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget