Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 635 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4828 দেশজুড়ে 42 ধর্ম 3459 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2829 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বাল্য বিয়ে দেওয়ার অপরাধে বরের মা ও নানার কারাদন্ড

নওগাঁ প্রতিনিধিঃ বাল্য বিয়ে দেওয়ার অপরাধে নওগাঁর সাপাহারে ভ্রাম্যমান আদালতে বরের মা ও নানার ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারান্ডাদেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যাণ চৌধুরী তার কার্যালয়ে আদালতে এই রায় প্রদান করেন ।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাতাড়ী ইউনিয়নের বড়বৈকন্ঠপুর গ্রামের বর রবিউল ইসলামের মা সামিনা বেগম(৪০) ও ছেলের নানা একই উপজেলার আইহাই ইউনিয়েনের ইউপি সদস্য ও মির্জাপুর গ্রামে বাসিন্দা ওসমান গনি(৬৬)।
জানা গেছে, উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের আকতারুল ইসলামের ৮ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে খালেদা খাতুনের(১৫)সাথে বড়বৈকন্ঠপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে রবিউল ইসলামের(১৯) রেজিষ্ট্রি ছাড়াই গ্রাম্য মৌলভীর সহযোগিতায় বুধবার রাতে বিয়ে দেওয়া হয়। বিয়ে উপলক্ষে পরদিন বৃহস্পতিবার দুপুরে ছেলের বাড়ী বড়বৈকন্ঠপুর গ্রামে খাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ে অনুষ্ঠানে গ্রাম্য মুরুব্বীসহ আতœীয়-স্বজন এবং মেয়ে পক্ষের লোকজনেরাও এসেছিলেন। এ সময় বাল্য বিয়ের সংবাদ সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্থানীয়রা জানান । বিষয়টি জানতে পেরে দ্রুত তিনি থানা পুলিশ পঠিয়ে দেন ।
সাপাহার থানার ওসি শামছুল আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়ে পক্ষের লোকজন,  আত্বীয়-স্বজন ও দাওয়াতি মেহমান দ্রুত পালিয়ে যান। তবে এ সময় বিয়ে বাড়ী থেকে ছেলের মা সামিনা বেগম ও ছেলের নানা ওসমান গনিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। এ সময় আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেলে ও মেয়ের জম্মসনদ পর্যলোচনা করে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার অপরাধে ছেলের মা মিনা বেগম ও নানা ওসমান গনি ৬(ছয়) মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।
ওসি আরো জানান, রায় শেষে পুলিশ বিকেলে কারাদন্ডপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রেললাইনের দাবীতে নওগাঁয় মানব বন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ সান্তাহার থেকে নওগাঁ ও নজিপুর হয়ে রহনপুর পর্যন্ত রেলপথ এবং ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত সমান্তরাল ভাবে ডবল রেললাইনের দাবীতে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালন করেছে সামাজিক সংগঠন একুশে পরিষদ। শনিবার সকালে শহরের মুক্তির মোড় নওজোয়ান মাঠের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালিত হয়। মানব বন্ধন চলাকালে একুেেশ পরিষদের সভাপতি এ্যাড: ডি, এম আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা অব: অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, অব: অধ্যাপক তৌহিদুল ইসলাম ও মোতাহারুল ইসলাম, সংগঠনের সাধারন সম্পাদক এম, এম রাসেল, সাংগঠনিক সম্পাদক বিষনু কুমার দেবনাথ, সদস্য সুবল চন্দ্র প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ১৯১০ সালে ইষ্টার্ন বেঙ্গল ষ্টেট রেলওয়ে একটি জরিপ পরিচালনা করেন। সেই জরিপ দলের নেতা মি: ডেলগ্রিন সান্তাহার জংশন থেকে নওগাঁর উপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৯৯ কিলোমিটার রেলপথ নির্মাণের সুপারিশ করেন। সুপারিশের ভিত্তিতে তখন একটি প্রকল্প নেয়া হয়। ১৯৪৭ সালের পর থেকে উত্তরাঞ্চলের মানুষের দাবীর পরিপ্রেক্ষিতে পাকিস্থান সরকার রেলওয়ে বোর্ড ১৯৬৩ সালে এই প্রকল্প বাস্তাবায়নে পুনরায় কাজ শুরু করে। রেলওয়ে বোর্ড আরেকটি জরিপ চালায় জরিপ দলের প্রধান আশরাফ আলী। মি: ডেলগ্রিনের প্রতিবেদনের পক্ষে মত দেন। তিনি ১৯৪ পৃষ্টার প্রতিবেদনে প্রকল্পের একটি নকশা ১৯৬৪ সালে পূর্ব পাকিস্থানের গভর্নরের কাছে হস্তান্তর করেন। আশরাফ আলী জরিপ কমিটির প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী সান্তাহার রেলওয়ে জংশন থেকে নওগাঁসহ, মহাদেবপুর উপজেলার মহিষবাথান বাজার, পতœীতলা উপজেলার নজিপুর পৌরসভা, পোরশা উপজেলার সরাইগাছী হয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পর্যন্ত ৯৯ কিলোমিটার রেলপথ হওয়ার কথা ছিল। পরবর্তীকালে প্রকল্পটি হাতে নিয়েও বন্ধ করে দেয় তৎকালীন পাকিস্থান সরকার। উত্তরঞ্চলের জেলাগুলোর মধ্যে নওগাঁ একটি অনগ্রসর জেলা। যোগাযোগের ক্ষেত্রে সড়ক পথ ছাড়া আর কোন বিকল্প নেই। এই জেলায় রেলপথের গুরুত্ব অপরিসীম। এই এলাকায় একটি রেলপথ হলে সেটি যাত্রীর পাশাপাশি এই এলাকার উৎপাদিত কৃষিপন্য পরিবহনে প্রধান ভ’মিকা রাখতে পারবে। এছাড়াও ঢাকা হতে পঞ্চগড় পর্যন্ত সমান্তরাল ভাবে আরও একটি রেললাইনের দাবী জানান বক্তারা।#

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সেন্ট্রাল আফ্রিকার রাষ্ট্রপতির সাক্ষাৎ

প্রকাশিত: ২৯ জুন ২০১৯ 

মিশন এলাকা সফরত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আরচেঞ্জ টোয়াডেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার এ সাক্ষাতের সময় সেনাপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন আফরিকান রিপাবলিকের রাষ্ট্রপতিকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি প্রফেসর ফসটিন আরচেঞ্জ টোয়াডেরা জাতিসংঘ ও আন্তর্জাতিক কমিউনিটির আহ্বানে সে দেশে শান্তিরক্ষী পাঠনোর জন্য বাংলাদেশের নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি সে দেশের অবকাঠামোগত, নিরাপত্তা, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহায়তা কামনা করেন।


রাষ্ট্রপতি বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব,মানবিক গুনাবলী ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় সেনাবাহিনী প্রধান সে দেশে আরো মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পাঠানোর আশ্বাস দেন। এছাড়া, সেনাপ্রধান সে দেশের জনগণের জন্য বাংলাদেশ সরকারের নিয়মিত ও দীর্ঘ মেয়াদি সহায়তার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে তারা দু’জনেই সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসগুলোর পেশাদারিত্ব, আন্তরিকতা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পারদর্শিতা সম্পর্কে অত্যন্ত উঁচু মনোভাব প্রকাশ করেন।


নওগাঁর পত্নীতলায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় তরুনদের মধ্যে কুসংষ্কারমুক্ত, উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও সামাজিক অন্তর্ভুক্তির মূল্য বোধ তৈরী করার লক্ষে National Endowment for Democracy এর সহায়তায় বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ (রাহাদ), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ নওগাঁর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ।

আদমদীঘিতে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে সফলতা অর্জনে আনিছুর রহমান শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা মনোনীত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ির সর্বজনীন রাধা মাধব মন্দির ও ডালপট্রি নারায়ন মন্দিরে চুরি যাওয়া মালামালসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে সফলতা অর্জন করায় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ায় পুলিশের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা হিসাবে মনোনীত করে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করেন বগুড়া পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা বিপিএম-বার। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, থানার ওসি, এসআইসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রথবাড়ি সর্বাজনিন রাধা মাধব মন্দিরে চুরি যাওয়া ১৮টি পিতলের মুর্তি,১টি করতাল ,১ভরি স্বর্ণের গহনা, ১৫ ভরি ওজনের চাঁদির তৈরী মাথার মুকুট, পিতলের তৈরী ছোট বড় ৩২টি কৃষ্ণ, রাধা ও গোপালমূর্তি, কাঁসার বাসনসহ প্রায় ২লক্ষ টাকার চুরি যাওয়া মালামাল এবং অপরদিকে ২৪ মে ডালপট্রি নারায়ন মন্দিরে চুরি যাওয়া পিতলের কৃষ্ণমূর্তিসহ ছোট-বড় ১৭টি মূর্তি মিলে লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেন । এই পৃথক দুই ঘটনায় সর্বমোট ৯জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। এই মামলায় কৃতিত্ব অর্জন করায় পরিদর্শক আনিছুর রহমানকে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করা হয়।#

সান্তাহার পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করা হয়। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, সহকারী কর নির্ধারক বিকাশ চন্দ্রসহ স্থানিয় সাংবাদিকবৃন্দ। বাজেট অধিবেশন শেষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ২০১৯-২০ অর্থ বছরের জন্য রাজস্ব খাতে ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৮ শত টাকা ঘাটতিসহ প্রস্তাবিত মোট (২৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩ শত) টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে রাজস্ব খাতে আয় ১০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৩ শত টাকা এবং সরকারি উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৯০ লাখ টাকা।#

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget