Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঈদ বাজারে মূল্যের সামঞ্জস্য বজায় রাখতে প্রশাসনের কর্মকর্তাদের তাৎপরতা

আতাউর শাহ্, নওগাঁ : ঈদ বাজারে জনসাধারণের ভোগান্তি ঠেকাতে নওগাঁ বাজারে কাপড়ের দোকান গুলোতে জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশনায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় কাউকে জরিমানা না করলেও, মূল্যের সামঞ্জস্যের অনিয়ম অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন।

একই ধারাবাহিকতায় নওগাঁর পুলিশ সুপার, ইকবাল হোসেন পিপিএম নিজেই ক্রেতা সেজে জেলার বিভিন্ন উপজেলার মার্কেটের দোকন গুলোতে গিয়ে বিক্রেতাদের সাথে মূল্যের সামঞ্জস্য ও সার্বিক বিষয়ে মত বিনিময় করাসহ অগ্নি প্রতিরোধক সিলিন্ডার ও সিসি ক্যামেরা ব্যাবহারে উৎসাহ প্রদান করেন।

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ কে.এম সামছুদ্দিন বলেন, পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় আমারা ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যাতে নির্বিঘনে কেনাকাটা করতে পারেন ও মূল্যের সামঞ্জস্য থাকতে, প্রতিদিনই শহরের শপিংমহল গুলোতে পরিদর্শন করেন।

জেলা গোয়েন্দা শাখার বিভাগের মধ্যে শ্রেষ্ঠ অফিসারে ভূষিত এস.আই (নি:) মো. মিজানুর রহমান মিজান, এস.আই নজরুল ইসলাম মুকুল ও সঙ্গীয় ফোর্স বলেন ছদ্দবেশ ধারণ করে বিশেষ কৌশলে অবলম্বন করছি যেন আগত ক্রেতারা পকেটমার মলমপার্টি অজ্ঞানপার্টিসহ নকল মুদ্রার খপ্পরে যেন কেহ প্রতারণায় না পড়ে।

প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আজও নওগাঁ বাজারের জোসনার মেলা, শিলামনি, বাকুড়া বস্তালয় ও পাবনা সাড়ীঘর  শপিং মহলসহ বিভিন্ন কাপড়ের দোকানে পরিদর্শন করেন, এ সময় উপস্থিত ছিলেন আরোও বিজ্ঞ পিপি এ্যাডভোটেক আব্দুল খালেক।

এসময় শাড়ি, থ্রী-পিছসহ বিভিন্ন কাপড়ের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য আছে কিনা সে বিষয়টি যাচাই করা হয়। এসময় বেশি লাভের আশায় ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নওগাঁয় যানযট নিরসনে ছোট যমুনা নদীতে নৌযানের শুভ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের যানযট নিরসনে ছোট যমুনার নৌরুট ও যাত্রীবাহী নৌযানের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে নৌযানের উদ্বোধন করেন, নওগাঁ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল (জন) এমপি। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের ডিগ্রীর মোড়ে, সহযোগীতায় সামাজিক উদ্ভাবন টিম ও জেলা প্রশাসনের আযোজনে, নৌযানের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসন মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, এ্যাড: একে এম ফজলে রাব্বী (বকু), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ্ররা উপস্থিত ছিলেন।
নওগাঁয় যানযট নিরসনে ছোট যমুনা নদীতে নৌযানের শুভ উদ্বোধন
উদ্বোধন শেষে নৌযানের টিকেট ১০-১৫ টাকা মূল্য নির্ধারন করেন, ডিগ্রীর মোড় থেকে লিটন ব্রীজ ও কালী মন্দির পর্যন্ত নৌযান টি চলাচল করবেন।

নওগাঁর পত্নীতলায় টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক সম্প্রীতি সভা

নওগাঁ প্রতিনিধিঃ দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর আয়োজনে পত্নীতলায় গ্রাম উন্নয়ন দল, গণগবেষনা সমিতি ও অংশীজনদের সাথে টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক সম্প্রীতি সভা গত মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট  ড. বদিউল আলম মজুমদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্না সহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সূধীজন প্রমুখ।

 
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যলয়ে চুরি ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে।

সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে।

বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আ.লীগ অফিসের ২য় তালার গেট ভেঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইন বোর্ড ভাংচুর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামীলীগের অফিসে ভাংচুর করে পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এসপি জুয়েল ইমরান ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের এককালীন অনুমান হিসেবে ৭৯ জনের মাধ্যে ৩ লাখ ৯৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষা উপবৃত্তির ৬৮ জনতে ৩ লাখ ৪০ হাজার ও অসুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে এককালীন ১০ জনকে ৫০ হাজার করে মোট ৮ লাখ ৮৬ হাজার টাকার অনুদান প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনানয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা  সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

নওগাঁর আত্রাইয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ন্যায্যমুল্যে খাদ্যশস্য (গম ও ধান) সংগ্রহ কর্মসূচীর অংশ হিসেবে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সভাপতিত্বে ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয় চত্বরে উন্মুক্ত লটারির ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ মুর্শেদ মিশু, উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন, ১নং শাহাগোলা ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, আব্দুল মজিদ মল্লিক, আব্দুল মান্নান, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বেশ কিছু চাষি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলায় বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৬১৭ মেট্টিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তালিকাভুক্ত চাষীদের মধ্যে লটারির মাধ্যমে ৫১ জনের নাম নির্বাচন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget